স্বাস্থ্য

ডেঙ্গি নিয়ে সচেতনতা অভিযানে পা মেলালেন কালচিনির বিডিও

ডেঙ্গি নিয়ে সচেতনতা অভিযানে পা মেলালেন কালচিনির বিডিও

নতুন করে থাবা বসাচ্ছে ডেঙ্গি। কালচিনি ব্লকে গতকাল ও নতুন করে এক জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। পুজোর আগে ডেঙ্গি আক্রান্তের সংখ‍্যা বৃদ্ধি পাওয়ায় চিন্তিত কালচিনি ব্লক প্রশাসন। ডেঙ্গি রুখতে ময়দানে নেমে পড়েছে ব্লক প্রশাসন ও ব্লক স্বাস্থ্য দপ্তর। বুধবারও কালচিনি ব্লকের বিভিন্ন এলাকায় ডেঙ্গি নিয়ে সচেতনতা চালান কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ ও ব্লক প্রশাসনের আধিকারিক ও স্বাস্থ্যকর্মীরা। বুধবার কালচিনি ব্লকের হাসিমারা জাতীয় সড়কের ধারের সমস্ত টায়ার দোকানে অভিযান চালান হয়। ওই এলাকার টায়ারের দোকান গুলোয় সমস্ত টায়ারে জল জমে থাকতে দেখা যায়। এদিন ব্লক প্রশাসনের থেকে সমস্ত টায়ার দোকানকে কড়া নির্দেশ দেওয়া হয় যাতে টায়ারের ভিতরে জল জমে না থাকে।…
Read More
ডেঙ্গির সাথে বাড়ছে সচেতনতা জলপাইগুড়িতে

ডেঙ্গির সাথে বাড়ছে সচেতনতা জলপাইগুড়িতে

জলপাইগুড়ি জেলার ডেঙ্গি পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে প্রতিদিনই। শুক্রবার জেলায় নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৫৭ জন। এদিন জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৬১৫। জলপাইগুড়িতে ডেঙ্গি মোকাবিলায় ভেক্টোর কন্ট্রোল টিমের কাজ চলছে জোরকদমে। হাসপাতালগুলিতেও লার্ভিসাইটস তেল স্প্রে করা হচ্ছে।শুক্রবার জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তেল স্প্রে করা হয়েছে। ডেঙ্গি মোকাবিলায় সচেতনতা বাড়াতে প্রচার চালাচ্ছে স্কুলের ছাত্র ছাত্রীরাও। এদিন জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর ঠুটা পাকুড়ি হাইস্কুলের ছাত্র ছাত্রীরা স্কুল লাগোয়া এলাকায় ডেঙ্গি সতর্কতার প্রচারপত্র বিলি করেছেন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারাও।
Read More
শিলিগুড়ি জেলা হাসপাতালের উন্নয়নে উপযুক্ত জায়গার পরিদর্শনে চেয়ারম্যান

শিলিগুড়ি জেলা হাসপাতালের উন্নয়নে উপযুক্ত জায়গার পরিদর্শনে চেয়ারম্যান

শিলিগুড়ি জেলা হাসপাতালে আরও উন্নত মানের পানীয় জল ও ব্যবহারের যোগ্য জল সরবরাহের সংযোগ স্থাপন প্রক্রিয়া এবং হাসপাতাল চত্বরে 'মা ক্যান্টিন' স্থাপন করতে উপযুক্ত জায়গা পরিদর্শন করলেন শিলিগুড়ি জেলা হাসপাতালের চেয়ারম্যান গৌতম দেব। উল্লেখিত প্রকল্প সমূহ দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি। হাসপাতালের সুপার ডঃ চন্দন ঘোষকে সঙ্গে নিয়ে সমস্ত কাজ খতিয়ে দেখেন মেয়র। গৌতম দেব জানান, রোগীদের সঠিক চিকিৎসা ও হাসপাতালের পরিকাঠামো সঠিক করতে অতি শীঘ্র নতুন ডাক্তার যুক্ত হচ্ছে হাসপাতালে। শিলিগুড়ি জেলা হাসপাতাল রাজ‍্যের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করে পুরস্কার অর্জন করেছে। রাজ‍্য সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্দ‍্যোগে নানান উন্নয়ন করা হচ্ছে হাসপাতালের। পাশাপাশি পুরস্কারের…
Read More
সময় নষ্ট না করে পুজোর আগে  নিয়ম মেনে ফলো করুন ডায়েট থেকে শরীরচর্চা আর রূপচর্চা

সময় নষ্ট না করে পুজোর আগে  নিয়ম মেনে ফলো করুন ডায়েট থেকে শরীরচর্চা আর রূপচর্চা

পুজো হাতে আর মাত্র একমাস।পূজায় সুন্দর হওয়ার জন্য  শরীরচর্চার করুন শরীরের যত্ন ।শরীরচর্চায় করতে হবে  ডায়েট ফলো, খাবারে আনতে হবে কিছু বদল। সাথে যোগব্যায়াম করতে হবে খেতে হবে নানান শাকশাব্জী ফল দুধ ও বাদাম। সুতরাং সারাদিন এদিক-ওদিক করে সময় নষ্ট না করে পুজোর আগে  নিয়ম মেনে ফলো করুন ডায়েট থেকে শরীরচর্চা।  রোদ, ধুলোবালি তো রয়েছেই, সেইসঙ্গে যত্নের অভাবেও গায়ের রঙ মলিন হতে পারে। তবে ঠিকভাবে যত্ন নিলে মাত্র এক সপ্তাহেই ফর্সা রঙ পাওয়া সম্ভব। এর জন্য বাড়তি কোনো খরচেরও দরকার পড়বে না। ঘরোয়া উপায়ে হয়ে উঠুন সুন্দর। প্রথমতঃ টমেটোতে রয়েছে  যা সব ধরনের ত্বকের দাগ মিলিয়ে দেয় ফলে ত্বক উজ্জ্বল…
Read More
বড় ঘোষণা, ক্যানসারের মতো দুরারোগ্য চিকিৎসাও হবে স্বাস্থ্যসাথী কার্ডে

বড় ঘোষণা, ক্যানসারের মতো দুরারোগ্য চিকিৎসাও হবে স্বাস্থ্যসাথী কার্ডে

এই মুহূর্তে রাজ্য জুড়ে চলতে থাকা একাধিক প্রকল্পের মধ্যে অন্যতম হলো স্বাস্থ্যসাথী প্রকল্প। এবার এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার। এবার থেকে নিখরচায় আরও ৭০ ধরনের চিকিৎসার সুযোগ পাবেন রাজ্যের সাধারণ মানুষ। এর মধ্যে থাকছে ক্যানসারের চিকিৎসাও। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতেই রাজ‌্যবাসীর জন্য এই ঘোষণা করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অনেকের মতে, এই উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গবাসীকে বড় 'উপহার' দিলেন। জানান হয়েছে, এবার থেকে ক‌্যানসারের জন‌্য তীব্র ব‌্যথার উপশমের চিকিৎসা-সহ আরও অনেক রোগের চিকিৎসার সুযোগ মিলবে স্বাস্থ‌্যসাথী প্রকল্প থেকে। অন্তত ৭০ ধরনের চিকিৎসার সুযোগ পাবেন রাজ্যের মানুষ। আরও জানা গিয়েছে, ব‌্যথার বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে ৮ থেকে ৬৫ হাজার…
Read More
লং-কোভিড কি? প্রকাশ্যে এলো বড় তথ্য

লং-কোভিড কি? প্রকাশ্যে এলো বড় তথ্য

গত দুই বছর করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ এই করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর সেরে উঠলেও যে চিন্তা পুরোপুরি যায় না তা আবার টের পাওয়া গেল। দীর্ঘমেয়াদি ভাবে কোভিডের উপসর্গ থেকে যাওয়ার কারণে মানুষের ফের কোভিড আক্রান্ত হওয়ার আশঙ্কা যে থাকে তা সকলেই জানেন। এই বিষয়টিকেই বলা হয় 'লং-কোভিড'। এবার এই নিয়ে বড় তথ্য মিলল। সম্প্রতি বিজ্ঞান বিষয়ক পত্রিকা 'ল্যানসেট' এই নিয়ে আপডেট দিয়েছে। গবেষণায় জানা গিয়েছে, করোনা সংক্রমণ যাদের হয়েছে তাদের মধ্যে প্রতি আট জনের এক জন লং-কোভিড আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত বিশ্ব জুড়ে ৫০ কোটিরও বেশি মানুষ কোভিড আক্রান্ত…
Read More
স্বস্তি দিয়ে সামান্য কম হলো সংক্রমণের সংখ্যা

স্বস্তি দিয়ে সামান্য কম হলো সংক্রমণের সংখ্যা

দেশের করোনা সংক্রমণের সংখ্যায় ওঠা পড়া লেগেই আছে। বিগত কিছুদিন ধরে বেশ ঊর্ধ্বমুখী ছিল দেশের করোনা সংক্রমণের সংখ্যায়। গত সপ্তাহে লাগামছাড়া হারে সংক্রমণ বৃদ্ধির পর অবশেষে কিছুটা স্বস্তি। পরপর দুইদিন নিম্নমুখী করোনার দৈনিক সংক্রমণ। গত সপ্তাহে একটানা চার দিন ১৮ হাজারের উপরে উঠেছিল দৈনিক আক্রান্তের সংখ্যা। পরে তা কিছুটা কমে ১৬ হাজারের গণ্ডিতে প্রবেশ করে। কিন্তু আজ তার থেকেও বেশ কিছুটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট জানাচ্ছে, গত একদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৬১৫ জন। আগের দিন এই সংখ্যাটাই ১৬ হাজারের আশেপাশের ঘোরাফেরা করেছে। অন্যদিকে এদিনও কিছুটা কমেছে দৈনিক মৃতের…
Read More
হাজার পার করলো বাংলার সংক্রমনের সংখ্যা

হাজার পার করলো বাংলার সংক্রমনের সংখ্যা

ঊর্ধ্বমুখী বঙ্গ করোনা ভাইরাস। এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ বাংলায় নতুন করে আক্রান্তের সংখ্যায় বিরাট বৃদ্ধি দেখা দিয়েছে বেশ কিছু দিন ধরেই। কিন্তু আজ আবার আগের শঙ্কা ফিরিয়ে আনল বঙ্গের সংক্রমণ। হাজার পার করে আজ বাংলায় আক্রান্ত প্রায় পনেরোশো! গতকাল সাড়ে ৯০০ ছিল এই সংখ্যা। তাই অবশ্যভাবে বলা যায় যে পুরনো কোভিড ভীতি ফিরে আসছে। এদিকে, গত দিন কোনও মৃত্যু না হলেও আজ হয়েছে, তাও একাধিক। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত আবার বাড়তে শুরু করেছে আগের মতো। যদিও টেস্টিংও বেড়েছে আগের তুলনায়। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২৪…
Read More
সংক্রমণের সংখ্যা ক্রমাগত বেড়ে চলছে

সংক্রমণের সংখ্যা ক্রমাগত বেড়ে চলছে

দেশের চারদিকে বাড়ছে করোনা সংক্রমণ। ক্রমেই বেড়ে চলেছে চিন্তা। গত ২৪ ঘন্টায় এক লাফে অনেকটা বেশি হয়েছে দৈনিক সংক্রমণ। যদিও তা গতকালের তুলনায় কম। কিন্তু কয়েকটি রাজ্যকে নিয়ে বেড়েছে চিন্তা। মাঝে অনেক রাজ্যে কোভিড বিধি শিথিল করে দিয়েছিল। কিন্তু এখন আবার নতুন করে নিয়ম লাগু করা হচ্ছে সতর্ক থাকার জন্যই। আজ কেন্দ্রীয় তথ্য বলছে, দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৬২ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ২৬ জনের। আবার একদিনে সুস্থ হয়েছে ২ হাজার ৬৯৭ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ২৫ হাজার ৪৫৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশের সক্রিয় রোগীর সংখ্যা…
Read More
সংক্রমণে আক্রান্তের সংখ্যা বাড়ছে

সংক্রমণে আক্রান্তের সংখ্যা বাড়ছে

চারিদিকে বাড়তে থাকা সংক্রমণ নিয়ে বাড়ছে চিন্তা। বাড়তে থাকা সংক্রমনের সংখ্যা কি ইঙ্গিত দিচ্ছে তৃতীয় ঢেউয়ের? বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেক আগে থেকেই দাবি করে আসছে যে করোনা নিয়ে ভয় কিছু কমেনি। মহামারি যে এখনও বিদায় নেয়নি সেটাই তারা স্পষ্ট করে দিয়েছে। কিন্তু দেশের সার্বিকভাবে কোভিড গ্রাফ নিয়ন্ত্রণে থাকায় সকলে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিল। সাম্প্রতিক সময়ে ভাইরাসের একাধিক নয়া প্রজাতির হদিশ মেলায় চিন্তা বেড়েছে ঠিকই, কিন্তু মানুষ সচেতনও হয়েছে। কিন্তু আচমকা আবার করোনা নিয়ে উদ্বেগ বৃদ্ধি হল। কারণ হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে। ভয় বেড়েছে মহারাষ্ট্রের। গত এক মাসে মুম্বইয়ের হাসপাতালগুলির জরুরি বিভাগে করোনা রোগী ভর্তি হওয়ার হার হঠাৎ করে বাড়তে…
Read More