বিনোদন

চাষে মত্ত বলিউডের ভাইজান

চাষে মত্ত বলিউডের ভাইজান

লকডাউনে শুটিং বন্ধ করোনা আবহে দীর্ঘদিন ধরে পানভেলের বাগান বাড়িতেই রয়েছেন বলিউডের ভাইজান। লকডাউনে শুটিং বন্ধ তাই একদম সাধারণ জীবন যাপন করছেন সলমন খান। কখনো ঘোড়াকে ঘাস খাওয়াতে দেখা গেছে আবার কখনো দুস্থদের জন্য রেশন সামগ্রীর মাল হাতে করে তুলে দিতে দেখা গেছে তাকে। বর্তমানে চাষের মেজাজে বলিউডের ভাইজান। বাগানবাড়িতেই শুরু করেছেন ধান চাষ। তাকে সাহায্য করছে তার কাছের বান্ধবী লুলিয়া এবং ভাইপো নিরভান। সলমন খানের সাথে এই বাগানবাড়িতে রয়েছেন তার কাছের বান্ধবী লুলিয়া এবং পরিবারের অন্যান্য সদস্যর। তাই সলমন এর সাথে প্রতিটি কাজেই সাথ দিতে দেখা গেছে লুলিয়াকে। সলমন একটি ভিডিও পোস্ট করে লেখেন “ধান চারা লাগানো শেষ।” ভিডিওতে…
Read More
অবশেষে হসপিটাল থেকে ছাড়া পেলেন অনুপম খেরের মা

অবশেষে হসপিটাল থেকে ছাড়া পেলেন অনুপম খেরের মা

কিছুদিন আগেই অনুপমখের জানান তার মা , ভাই এবং রাজুর করোনা টেস্ট পজেটিভ আসে। মা কে নিয়ে খুবই চিন্তিত ছিলেন তিনি। অনুপম খেরের মা ভর্তি ছিলেন কোকিলাবেন হসপিটালে। অবশেষে অনুরাগীদের সুখের খবর দিলেন অনুপম খের। নিজেই জানালেন তার মা কে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এবার ৮ দিন সেল্ফ কোয়ারেন্টাইনে থাকবে অনুপমের মা দুলারী খের। বাকি সদস্যরাও দ্রুত সুস্থ হয়ে উঠবেন আসা করছেন। এছাড়াও অনুপম খের তার সকল অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন এই সময় পাশে থাকার জন্য।
Read More
করোনার কবল টলিউডে

করোনার কবল টলিউডে

কলকাতা: এবার করোনার থাবা টলিউডেও৷ বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় এবার করোনার কবলে ৷ এই মুহূর্তের একটি দৈনিক মেগা সিরিয়ালেও অভিনয় করছেন তিনি ৷শুধু অভিনেতাই নন তাঁর স্ত্রী ও কন্যাও এই মারণ রোগে আক্রান্ত ৷ অভিনেতার মেয়ে দেবপ্রিয়া বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজেদের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন ৷ এদিকে লকডাউন পর্বে তিন মাস তাঁরা সকলেই বাড়িতে ছিলেন বলেই জানিয়েছেন অভিনেতার মেয়ে ৷ কিন্তু আনলকে শ্যুটিং শুরু হতে সব নিয়ম মানা সত্ত্বেও কী ভাবে সংক্রমিত হলেন তাঁরা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেতার মেয়ে ৷
Read More
প্রয়াত ওড়িয়া সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় মোহান্তি

প্রয়াত ওড়িয়া সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় মোহান্তি

প্রয়াত হলেন ওড়িয়া সিনেমার বিখ্যাত অভিনেতা বিজয় মোহান্তি ৷ ভুবনেশ্বরে এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷ বয়স হয়েছিল ৭০৷ হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় অভিনেতার ৷ নাট্যমঞ্চ থেকেই অভিনয়ের যাত্রা শুরু অভিনেতার৷ তারপর সিনেমায় পা রাখেন অভিনেতা বিজয় মোহান্তি ৷ প্রথম ছবি ‘চিল্কা তীরে’তে অসামান্য অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পান অভিনেতা ৷ সময় বড় বলওয়ান, আরতি, আমা ঘর আমা, লক্ষণ রেখা. নাগা পাশা, শহরী বাঘা-র মতো ছবিতে তাঁর অভিনয় উচ্চ প্রশংসিত হয় ৷ ওড়িয়া ছবিতে নানা ধরনের খলনায়কের চরিত্রই নিয়ে সিনেমার পর্দায় নিয়ে আসেন অভিনেতা৷
Read More
সোনু সুদের নতুন উদ্যোগ

সোনু সুদের নতুন উদ্যোগ

করোনা আবহে লকডাউনে আটকে থাকা হাজার হাজার পরিযায়ী শ্রমিকক ও দেশের অন্যান্য মানুষকে তাঁদের নিজের নিজের বাড়িতে পাঠাবার ব্যবস্থা করে আগেই মানুষের হৃদয় জয় করে নিয়েছেন দাবাং খ্যাত অভিনেতা সোনু সুদ। এবার সোনু সুদ উদ্যোগী হলেন লকডাউনে আটকে থাকা অসংখ্য পড়ুয়াদের দেশে ফেরাতে। করোনা মহামারী পরিস্থিতিতে কিরগিজস্তানে আটকে থাকা একদল ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরাতে ২২ জুলাই রাশিয়ার বিশকেক থেকে বারাণসী পর্যন্ত প্রথম চার্টার ফ্লাইটের ব্যবস্থা করলেন এই অভিনেতা। এই ব্যবস্থা করার পর অভিনেতা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েছেন যে, ‘এটা কিরগিজস্তানের সমস্ত আটকে থাকা পড়ুয়াদের জানানো হচ্ছে যে, আমরা বিশকেক থেকে বারাণসী পর্যন্ত একটি চার্টার ফ্লাইটের ব্যবস্থা করেছি। এ…
Read More
মন্নতকে প্লাস্টিকে মুড়ে ফেললেন শাহরুখ

মন্নতকে প্লাস্টিকে মুড়ে ফেললেন শাহরুখ

প্রতিদিন গড়ে মুম্বইতে এক হাজার জন অতিমারী করোনার কবলে পড়ছেন। এর মাঝেই সামনে এসেছে শাহরুখ-গৌরীর স্বপ্নপুরী মন্নতের বেশকিছু ছবি। যেখানে দেখা যাচ্ছে প্লাস্টিকে আচ্ছাদনে মুড়ে ফেলা হয়েছে মন্নতকে। করোনার জন্যই নাকি এহেন  উদ্যোগ নিয়েছেন বাদশা। করোনা মোকাবিলার জন্য বিএমসির আগেই নিজের পাঁচ তলার একটি অফিসবাড়ি তুলে দিয়েছেন শাহরুখ। যেখানে খোলা হয়েছে কোয়ারেন্টাইন সেন্টার। মুম্বইয়ের সবচেয়ে সুন্দর প্রাসাদ বলে গন্য করা হয় মন্নতকে। নারিমান ডুবাসের কাছ থেকে ১৯৯৫ সালে এই বাংলোটি কেনেন শাহরুখ। সেই সময় মন্নতের নাম ছিল ভিলা ভিয়েনা। এই বাংলোর বাজার দর ২০০ কোটি টাকা। ২৪৪৮ স্কোয়ার মিটার জায়গা জুরে অবস্থিত মন্নত।
Read More
রাজীব মসান্দকে ডেকে পাঠালো মুম্বই পুলিশ

রাজীব মসান্দকে ডেকে পাঠালো মুম্বই পুলিশ

এবার পুলিশি জেরার মুখে  সাংবাদিক তথা ফিল্ম সমালোচক রাজীব মসান্দ। পুলিশ সূত্রে খবর মঙ্গলবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের জিজ্ঞসাবাদ করা হবে এই জনপ্রিয় ফিল্ম সমালোচকে। সুশান্তকে নিয়ে লেখা ব্লাইন্ড আইটেমস- এর সুবাদে আগেও বহুবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রাজীব মসান্দের নাম।  বেশ কিছু  বলিউড ব্যক্তিত্বের প্ররোচণাতেই সুশান্তের কেরিয়ার বরবাদ করতে এমনটা করেছেন মসান্দ বলে অভিযোগ। রাজীব মসান্দ তাঁর ব্লাইন্ড আইটেমসের মাধ্যমে সুশান্তের চরিত্র হনন করবার চেষ্টা করেছেন বারবার, অভিযোগ অভিনেতার ভক্তদের। সুশান্তের উপর লাগানো মিটুর অভিযোগ সহ রাজীবের লেখা একাধিক ব্লাইন্ড আইটেমস ভাইরাল হয়ে যায় সুশান্তের মৃত্যুর পর। সুশান্তের এক সময়ের চর্চিত বান্ধবী কৃতী শ্যানন পর্যন্ত ইনস্টা পোস্টে লেখেন,…
Read More
প্রথম জুটি বাঁধবেন দীপিকা ও প্রভাস

প্রথম জুটি বাঁধবেন দীপিকা ও প্রভাস

দক্ষিণী সুপারস্টার ‘বাহুবলী’ প্রভাসের সঙ্গে এই প্রথম জুটি বাঁধতে চলেছেন বলিউডের হাইয়েস্ট পেইড অ্যাক্ট্রেস দীপিকা পাড়ুকোন। রবিবার এই খবর প্রকাশ্যে আস সোশ্যাল মিডিয়ায়। ছবির পরিচালক নাগ অশ্বিন। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম বড় বাজেটের ছবি হতে চলেছে এটি। ছবিটি মূলত তেলুগু হলেও হিন্দি ও ইংরেজিতেও ডাব করা হবে। খুব তাড়াতাড়ি ছবির নাম ও বাকি কাস্টিং ঘোষণা করা হবে।‘বাহুবলী’র পর দেশজুড়ে প্রভাসের খ্যাতি। অন্যদিকে ভিন্ন ধারার ছবি করে দীপিকা এখন বলিউডের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী। পরিচালক অশ্বিনের কথায়, ‘মূল ধারার ছবিতে এরকম ঐতিহাসিক জুটি এর আগে দেখা যায়নি। আর এই জুটি দর্শককে চমকে দেবে বলেই আমার বিশ্বাস।’
Read More
হাসপাতালে ভর্তি নির্মলা মিশ্র

হাসপাতালে ভর্তি নির্মলা মিশ্র

এই মুহূর্তে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র। তাঁর শারীরিক অবস্থা যে একেবারেই আশাব্যঞ্জক নয় তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন চিকিত্সকরা। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে ৮২ বছর বয়সী এই গায়িকাকে।  গায়িকার স্বামী প্রদীপ দাশগুপ্তের জানিয়েছেন, রবিবার রাতে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অনেকদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন নির্মলা মিশ্র। হাসপাতাল সূত্রে খবর তাঁর স্ট্রোক হয়েছে,পাশাপাশি নিউমোনিয়াতে আক্রান্ত তিনি। ৫০ বছরেরও বেশি সময় বাংলা গানের জগতকে সমৃদ্ধ করেছেন নির্মলা মিশ্র।
Read More
হিমেশের নতুন ৭০০টি গান

হিমেশের নতুন ৭০০টি গান

এই লকডাউনে একটি প্রজেক্টের জন্য মোট ৭০০টি গান তৈরি করেছেন তিনি। তার মধ্যে ৩০০টি গান একেবারে নতুন। আর কিছুদিনের মধ্যেই তিনি এই প্রজেক্টের আনুষ্ঠানিক ঘোষণা করবেন। কিন্তু তিন মাসের লকডাউনে ৭০০ গান! তার মধ্যে ৩০০টি আবার নতুন! কিছুতেই এই হিসেব হজম করতে পারছেন না নেটিজেনরা। যা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে একের পর এক মিম তৈরি হয়েছে। যদিও নেটিজেনদের এই মন্তব্যের পাল্টা কোনও মন্তব্য করেননি হিমেশ।
Read More