25
Jul
করোনাভাইরাস এবং তার জেরে হওয়া লকডাউনের জেরে তিন মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের সমস্ত প্রেক্ষাগৃহ। এর জেরে একদিকে যেমন স্থগিত হয়েছে বহু চলচ্চিত্রের মুক্তি, তেমনই বাধ্য হয়েই অনেক চলচ্চিত্রের মুক্তি হয়েছে বা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। অনেক পরিচালক প্রযোজকের মতে, এতে করে ক্ষতি হচ্ছে চলচ্চিত্র নির্মাতাদের। আবার অনেক পরিচালক-প্রযোজক এই নতুন প্ল্যাটফর্মে তাঁদের চলচ্চিত্রের মুক্তিতে রাজি নয়। ইতিমধ্যে চলচ্চিত্র শিল্পের ক্ষতি হয়েছে প্রভুত। এহেন পরিস্থিতিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে সুপারিশ করেছে, আগস্টে সারা দেশের প্রেক্ষাগৃহগুলি পুনরায় চালু করার জন্য। শুক্রবার সিআইআই মিডিয়া কমিটির সঙ্গে এক বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অমিত খারে সেই ইঙ্গিতই দিয়েছেন বলে…
