বিনোদন

তেজস ছবিতে পাইলটের ভূমিকায় কঙ্গনা

তেজস ছবিতে পাইলটের ভূমিকায় কঙ্গনা

জাহ্নবী কাপুর-এর পর তেজস ছবিতে এবার বায়ুসেনার পাইলটের ভূমিকায় দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। ডিসেম্বরেই শ্যুটি শুরু হতে চলেছে এই ছবির। ছবি পরিচালনার দায়িত্বে থাকছেন সর্বেশ মেওয়ারা। শুক্রবার প্রযোজক রনি স্ক্রুওয়ালা সোশ্যাল মিডিয়া পোস্ট করেন। এদিনই ছবিতে কঙ্গনার ফার্স্ট লুক পোস্টারও সামনে এসেছে। একটি আনুষ্ঠানিক বিবৃতিতে কঙ্গনা জানিয়েছেন, ' টানটান উত্তেজনা , রোমাঞ্চে পরিপূর্ণ ছবি তেজসে একজন বায়ুসেনা পাইলটের ভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত গর্বিত । এই ছবি তাঁদেরকে উৎসর্গ করে নির্মিত যাঁরা দিনের পর দিন সীমান্তে ইউনিফর্ম পরে অতন্দ্র প্রহরায় রক্ষা করে চলেছেন আমাদের । এই ছবি আমাদের সেনাবাহিনীর নির্ভীক জওয়ানদের বীরগাথাকে গৌরবান্বিত করে তোলার উদ্দেশ্যেই তৈরী হয়েছে'। নিজের…
Read More
সিবিআই-এর জেরার মুখে ভেঙে পড়লেন সিদ্ধার্থ

সিবিআই-এর জেরার মুখে ভেঙে পড়লেন সিদ্ধার্থ

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তের ভার সিবিআই আর হাতে যাওয়ার পরই জোরদার জেরা পর্ব শুরু করেছেন তদন্তকারীরা। টানা জেরা করেছে সিদ্ধার্থ-সহ দুই পরিচারককে। এবার চাপের মুখে পড়ে নতি স্বীকার সিদ্ধার্থ পিঠানির। একমাত্র সিদ্ধার্থই ১৪ জুন উপস্থিত ছিলেন সুশান্তের ফ্ল্যাটে। টানা ছ'দিন সিবিআই-এর জেরার মুখে ভেঙে পড়লেন সিদ্ধার্থ। বললেন, সুশান্তের ৮টি হার্ড ড্রাইভ ভেঙে ফেলা হয়েছে। তিনি জানিয়েছেন, ৮ জুন সুশান্তের ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যান রিয়া। রিয়ার সঙ্গে ঝামেলার পর এবং রিয়া বেরিয়ে যাওয়ার আগে সুশান্তের ৮ টি হার্ড ডিস্ক ভেঙে দেন। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা জানান, রিয়া তাঁদের কাছে যে সব ডিভাইস জমা দিয়েছিলেন (ফোন, ল্যাপটপ) সেখানে বেশ কিছু ফাইল এরর আসছে।
Read More
প্রয়াত লোকসঙ্গীতশিল্পী অর্চনা মহন্ত

প্রয়াত লোকসঙ্গীতশিল্পী অর্চনা মহন্ত

মা-কে হারালেন অসমীয়া এবং বলিউডের সঙ্গীতজগতের অন্যতম সঙ্গীতশিল্পী পাপন। গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালে অসমের ভূমিপুত্র পাপন মহন্তর মা, তথা সঙ্গীতশিল্পী অর্চনা মহন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭২ বছর। প্রবাদপ্রতিম অসমীয়া সঙ্গীতশিল্পী খগেন মহন্তর স্ত্রী অর্চনা নিজেও সঙ্গীত দুনিয়ার সাথে যুক্ত ছিলেন। জুলাই মাসে মস্তিষ্কে স্ট্রোক হওয়ার পর থেকেই চিকিৎসা চলছিল অর্চনা দেবীর। এদিন গুয়াহাটির নবগ্রহ স্মশান ঘাটে পুত্র পাপনের উপস্থিতিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শিল্পীর শেষ কৃত্য সম্পন্ন হয়েছে। অর্চনা দেবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। অর্চনার স্বামী খগেন মাহান্তা ছিলেন ‘বিহু সম্রাট’। অসমের লোকসঙ্গীতের আসরে এই জুটির বিহু গানের প্রবল জনপ্রিয়তা আজও ব্যাপক পরিসরে বিদ্যমান।…
Read More
প্রয়াত পরিচালক রাজ চক্রবর্তীর বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী

প্রয়াত পরিচালক রাজ চক্রবর্তীর বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী

করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে আইসোলেশনে পরিচালক রাজ চক্রবর্তী। আর এরই মধ্যে শুক্রবার পরিচালকের বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান। কিছুদিন আগেই সুখবর মেলে রাজের পরিবারে। কিন্তু তার মধ্যেই শোকের আবহ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বার্ধক্যজনিত কারণে নানা সমস্যায় ভুগছিলেন রাজের বাবা। গত ১৭ অগস্ট নিজে করোনা আক্রান্ত হন রাজ চক্রবর্তী। সেদিনই তিনি জানিয়েছিলেন, বাড়ির সকলেই করোনা পরীক্ষা করাচ্ছেন। সকলেরই রিপোর্ট নেগেটিভ। একই সঙ্গে বলেন, তাঁর বাবা অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ।
Read More
এবার রিয়ার বিরুদ্ধে মামলা দায়ের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর

এবার রিয়ার বিরুদ্ধে মামলা দায়ের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর

বড়সড় বিপদের মুখে সুশান্ত সিং রাজপুত মামলার মূল অভিযুক্ত রিয়া। ইডির তরফে রিয়ার মাদকচক্রের সঙ্গে যোগসূত্র সংক্রান্ত চিঠি পেয়ে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় যোগ দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তদন্তে যোগ দেওয়ার কয়েকঘন্টার মধ্যেই সমস্ত প্রাথমিক তথ্য খতিয়ে দেখে রিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত এনসিবির। ভারতের এই কেন্দ্রীয় সংস্থাই ড্রাগ সংক্রান্ত যাবতীয় মামলার মূল দায়িত্বে রয়েছে। সুশান্তের মৃত্যু সংক্রান্ত আর্থিক কেলেঙ্কারির দিকটা খতিয়ে দেখছে ইডি, মৃত্যুর তদন্ত করছে সিবিআই। এবার তদন্তে যোগ ছিল তৃতীয় কেন্দ্রীয় সংস্থা। NDPS আইনের আওতায় রিয়া এবং ইডির চিঠিতে উল্লেখিত সকলের বিরুদ্ধে মামলা দায়ের করল এনসিবি। এনসিবি প্রধান রাকেশ আস্তানা জানান, ‘আমরা ইডির তরফে একটি চিঠি পেয়েছি…
Read More
অসহায় বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়ালেন সাংসদ ও অভিনেতা দেব

অসহায় বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়ালেন সাংসদ ও অভিনেতা দেব

করোনা আবহে লকডাউন এর জেরে দৈনিক রোজগেরে কর্মীরা আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছে। এই অসহায় মানুষদেরকে বহুবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সাংসদ ও অভিনেতা দেব। এবার এক বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়ালেন দেব। তাদের সারা বছরের ওষুধের খরচা দেওয়ার আশ্বাস দিলেন তিনি। ২৫শে আগস্ট সঙ্গীতা মজুমদার বলে এক মহিলা টুইটারে তুলে ধরেন এই বৃদ্ধ দম্পতির কথা আর ট্যাগ করেন দেবকে। সঙ্গে সঙ্গেই বৃদ্ধার সাথে যোগাযোগ করে তাদের বাড়ি ওষুধ পাঠিয়ে দেয় দেবের টিম। বৃদ্ধার রয়েছে নার্ভের অসুখ। বৃদ্ধার স্ত্রী ব্লাউজ সেলাই করে এতদিন সংসার কোনরকমে চালাচ্ছেন। কিন্তু এত ওষুধ কেনার সামর্থ্য তাদের হচ্ছেনা। তাই খবর পেয়েই দেব তাদের সারা জীবনের ওষুধের দায়িত্ব…
Read More
মাদকচক্রের সাথে জড়িত রিয়ার নাম

মাদকচক্রের সাথে জড়িত রিয়ার নাম

সুশান্ত তদন্তে নয়া মোড়। মাদকচক্রের সাথে জড়িত হল রিয়ার নাম। তদন্তের জন্য ইডি রিয়ার সমস্ত ইলেকট্রিক গ্যাজেট জমা নিয়েছিলেন আর তাতেই উঠে এলো তথ্য। ইডির মতে রিয়া মাদক চক্রের সাথে যুক্ত ছিলেন। ২০১৯ সালের ২৫ নভেম্বর জিয়া শা এর রিয়ার যে চ্যাট উঠে এসেছে সেখানে দেখা যাচ্ছে যয়া লিখেছে চা বা কফির সাথে দু চার ফোঁটা দিয়ে দিলেই ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যেই কাজ হয়ে যাবে। তার উত্তরে রিয়া ধন্যবাদও জানিয়েছে। তাহলে রিয়া কি ড্রাগ সেবন করতেন? নাকি সুশান্তকে ড্রাগ দিতেন। এই তথ্য উঠে আসতেই তোলপাড় শুরু সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই ইডি ডেকে পাঠিয়েছেন জিয়া শাকে। তাকে জিজ্ঞাসাবাদের পরই উঠে আসবে…
Read More
করোনা হানা অভিনেত্রী তামান্নার বাড়িতে

করোনা হানা অভিনেত্রী তামান্নার বাড়িতে

বলিউডে ফের করোনার থাবা। আক্রান্ত অভিনেত্রী তামান্না ভাটিয়ার বাবা ও মা। ইনস্টাগ্রাম পোস্টে বাবা-মা'র কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন অভিনেত্রী। তামান্না লেখেন, ‘আমার বাবা,মায়ের মধ্যে করোনার সামান্য উপসর্গ ছিল এই সপ্তাহে, সেই কারণে সতর্কতা স্বরূপ বাড়ির সকলে করোনা পরীক্ষা করাই। রেজাল্ট এসে গিয়েছে, এবং দুর্ভাগ্যবশত আমার বাবা-মা’র রিপোর্ট পজিটিভ। ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে এবং আমরা সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করছি ও করোনা সংক্রান্ত সব নির্দেশিকা মানা হচ্ছে'। তামান্নাকে এরপর দেখা যাবে বোলে চুড়িয়া ছবিতে, যেখানে নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে জুটি বেঁধেছেন তামান্না।
Read More
হসপিটালে ভর্তি বলিউড অভিনেতা রণদীপ হুডা

হসপিটালে ভর্তি বলিউড অভিনেতা রণদীপ হুডা

হাসপাতালে ভর্তি রণদীপ হুডা। আজই মুম্বাইয়ের একটি হসপিটালে ভর্তি হয়েছেন তিনি। অস্ত্রপ্রচারের জন্য রণদীপ ভর্তি হয়েছেন হসপিটালে। সকলেই তার দ্রুত সুস্থতার কামনা করেছেন। বহিরাগত হলেও নিজের ট্যালেন্টে বলিউডে জায়গা করেছেন রণদীপ। বলিউডে ইতিমধ্যেই স্থায়ী জায়গা করে নিয়েছেন রণদীপ হুডা। হাইওয়ে, সরিবজিত প্রমুখ সিনেমায় তার অভিনয় চোখে পড়ার মতো। শুধু বলিউড নয় ইতিমধ্যেই হলিউডেও কাজ সেরেছেন রণদীপ হুডা।
Read More
চলে গেলেন অভিনেত্রী সঙ্গীতা শ্রীবাস্তব

চলে গেলেন অভিনেত্রী সঙ্গীতা শ্রীবাস্তব

২০২০ সালে আরও এক সদস্যকে হারাল হিন্দি টেলিভিশন জগত। চলে গেলেন অভিনেত্রী সঙ্গীতা শ্রীবাস্তব। বরুণ সোবতি ও সানায়া ইরানি অভিনীত ইস প্যায়ার কো ক্যায়া নাম দুঁ সিরিয়ালে অভিনয়ের সুবাদে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন এই অভিনেত্রী। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি ছিলেন সঙ্গীতা, ২৫ অগস্ট সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর। অটোইমিউন রোগ ভাস্কুলাইটিসের সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন অভিনেত্রী। বড় ধাক্কা টেলিভিশন দুনিয়ার কাছে। নেটফ্লিক্সের জনপ্রিয় শো সেক্রেড গেমসে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন সঙ্গীত শ্রীবাস্তব। ইস প্যায়ার কো ক্যায়া নাম দুঁ'র পাশাপাশি থপকি প্যায়ার কি, ভঁওয়ার, দিল সমম্ভল যা জারার মতো টেলিভিশনে পর্দায় একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন সঙ্গীতা।
Read More