বিনোদন

কঙ্গনাকে নিরাপত্তা দেওয়া হল কেন্দ্রের তরফে

কঙ্গনাকে নিরাপত্তা দেওয়া হল কেন্দ্রের তরফে

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই মহারাষ্ট্র সরকার ও মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এর মধ্যেই সম্প্রতি হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানিয়েছেন তার কাছে মেয়ের নিরাপত্তার জন্য আবেদন করেছিলেন কঙ্গনার বাবা। তারপরেই কেন্দ্র ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল কঙ্গনাকে। এখন থেকে ১১ জন নিরাপত্তারক্ষী পাবেন তিনি। তার মধ্যে একজন বা দু’জন কম্যান্ডো ও বাকিরা পুলিশ আধিকারিক। কেন্দ্রের তরফে এই নিরাপত্তার কথা স্বীকার করেছেন কঙ্গনা। তিনি টুইট করে বলেন, “এটা প্রমাণ করে যে এবার থেকে দেশভক্ত আওয়াজকে কোনও ফ্যাসিবাদী শক্তি দমিয়ে রাখতে পারবে না। আমি অমিত শাহজিকে ধনহ্যবাদ জানাই। কারণ এই পরিস্থিতিতে তিনি বলতেই পারতেন…
Read More
পাবজি আউট তো ফৌজি ইন

পাবজি আউট তো ফৌজি ইন

পাবজি নিষিদ্ধ আর মন খারাপ করার দরকার নেই। অক্টোবরেই আসছে নয়া দেশি গেম। এই দেশি গেমের পৃষ্ঠপোষকতায় রয়েছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। গালওয়ান উপত্যকার প্রেক্ষাপটের ওপর ভিত্তি করেই এই দেশি গেমের প্রথম ধাপ নির্মাণ করা হয়েছে। এই গেমের নাম রাখা হয়েছে ‘FAU-G’ বা ফৌজি। পুরো নাম ‘ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড- গার্ডস’। বেঙ্গালুরুর একটি সংস্থা শীঘ্রই এই নতুন গেম প্রকাশ করতে চলেছে। এই অ্যাপ তৈরির ক্ষেত্রে মূলত মেন্টর হিসেবেই কাজ করছেন অক্ষয় কুমার। সংস্থা জানিয়েছে, এই গেম থেকে যে অর্থ আয় হবে, তার ২০ শতাংশ দেওয়া হবে ‘ভারত কি বীর ট্রাস্ট’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তহবিলে। উল্লেখ্য, এই সংগঠনটি ভারতের বীর সেনাদের…
Read More
যমুনা ঢাকির অনুরাধা অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায় করোনা পজিটিভ

যমুনা ঢাকির অনুরাধা অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায় করোনা পজিটিভ

এবার করোনার কবলে টলিগঞ্জের অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়। হালকা জ্বর জ্বর ভাব থাকায় করোনা টেস্ট করিয়ে ছিলেন দেবযানী। এরপর তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। একমাত্র তিনি ও তাঁর ছেলের করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে, পরিবারের অন্য সকলের রিপোর্ট নেগেটিভ। তেমন কোনও শারীরিক সমস্যা না থাকায় বাড়িতেই আইসোলেশনে রয়েছেন মা এবং ছেলে। দেবযানী চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত হওয়ায় বাড়তি সতর্কতা মানা হচ্ছে যমুনা ঢাকির সেটে। আপাতত বাড়ি থেকেই শ্যুটিং করে পাঠাবেন অভিনেত্রী।
Read More
এনসিবি-র হেফাজতে শৌভিক চক্রবর্তী ও স্যামুয়েল মিরান্ডাকে

এনসিবি-র হেফাজতে শৌভিক চক্রবর্তী ও স্যামুয়েল মিরান্ডাকে

মুম্বই: শুক্রবার মাদক চক্রে জড়িত থাকার অভিযোগে রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তীকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। গ্রেফতার করা হয় সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকেও। শনিবার আদালতে তাঁদের পেশ করা হয়। ৯ সেপ্টেম্বর পর্যন্ত স্যামুয়েল মিরান্ডা ও শৌভিক চক্রবর্তী কে এনসিবি-র হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। শুক্রবার সকাল থেকেই শৌভিক চক্রবর্তীকে জেরা করছে এনসিবি। লাগাতার জেরার মুখে অবশেষে ভেঙে পড়েন সুশান্ত মৃত্যু মামলার অন্যতম অভিযুক্ত রিয়া চক্তবর্তীর ভাই শৌভিক চক্রবর্তী! সত্যি স্বীকার করলেন, ''রিয়াই নির্দেশেই ড্রাগ আনা হত।'' জেরার মুখে শৌভিক এও জানান, রিয়া একাধিকফ ড্রাগ ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ রয়েছে রিয়া চক্রবর্তীর। তাঁর নির্দেশেই সুশান্তের বাড়িতে মাদক আনা হত! সুশান্তের প্রাক্তন হাউজ ম্যানেজার…
Read More
সুশান্তের ডিপ্রেশন নিয়ে মিথ্যা দাবি রিয়ার

সুশান্তের ডিপ্রেশন নিয়ে মিথ্যা দাবি রিয়ার

রিয়া চক্রবর্তী সম্প্রতি তাঁর সাক্ষাত্কারে দাবি করেন সুশান্ত সিং রাজপুত নাকি হরিশ শেট্টি নামের চিকিত্সকের কথা। মানসিকভাবে অবসাদগ্রস্ত হওয়ার কারণে নাকি এই চিকিত্সকের পরামর্শ নিয়েছিলেন সুশান্ত, তাও ২০১৩ সালে। ২০১৩ সাল থেকেই অবসাদে ভুগছিলেন। তবে সেই চিকিত্সক জানিয়েছেন মানসিক অবসাদ নয় ইনসোমনিয়ার কারণে সুশান্ত তাঁর কাছে পরামর্শ নিতে এসেছিলেন এবং অভিনেতার মধ্যে অন্য কোনওরকম অস্বাভাবিকতা নজরে আসেনি তাঁর।  পুলিশকে ওই মনোবিদ জানান, ‘আমার অন্ধেরির ক্লিনিকে সুশান্তে একবার এসেছিলেন ২০১৪ সালে। কোনওরকম অ্যাপয়েনমেন্ট না নিয়েই হাজির হয়েছিলেন অভিনেতা। সুশান্ত আমাকে বলেছিল ওর রাতে ঘুম হচ্ছে না এবং ইনসোমনিয়ার শিকার সে। আমি ওকে বিস্তারিতভাবে পরীক্ষা করে কোনওরকম মারাত্মক কোনও সমস্যা খুঁজে পাইনি।…
Read More
গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্লের ওপর নিষেধাজ্ঞা জারি করা এখন অর্থহীন

গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্লের ওপর নিষেধাজ্ঞা জারি করা এখন অর্থহীন

মুক্তির পর থেকেই বিতর্ক পিছু ছাড়েনি গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্লের। করণ জোহর প্রযোজিত এবং জাহ্নবী কাপুর অভিনীত এই ছবিতে ভারতীয় বায়ুসেনার ভাবমূর্তি নষ্ট করা হয়েছে, এই অভিযোগ তোলা হয়েছিল স্বয়ং আইএএফের তরফে। আবেদনে বলা হয়েছিল এই ছবির প্রযোজক সংস্থা এবং কোনও ওটিটি প্ল্যাটফর্ম যেন এই ছবিটি ব্যক্তিগতভাবে কিংবা পাবলিক ডোমেনে গুঞ্জনা সাক্সেনা: দ্য কার্গিল গার্ল প্রদর্শন না করে। দিল্লি হাইকোর্টে ধর্মা প্রোডাকশনের এই ছবির বিরুদ্ধে পিটিশন দায়ের করেছিল ভারত সরকার এবং ভারতীয় বায়ুসেনা। সবরকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইলেকট্রনিক মোডস এবং পাবলিসিটি ক্যাম্পেনের থেকেও এই ছবি তুলে নেওয়ার দাবি জানিয়েছিল কেন্দ্র সরকার। বুধবার বিচারপতি রাজ শাকধের সিঙ্গল বেঞ্চ এই রায় ঘোষণার…
Read More
করোনা আক্রান্ত অভিনেত্রী সৌমিলি ঘোষ বিশ্বাস

করোনা আক্রান্ত অভিনেত্রী সৌমিলি ঘোষ বিশ্বাস

করোনা আক্রান্ত হলেন বাংলা টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী সৌমিলি ঘোষ বিশ্বাস। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তাঁর হালকা উপসর্গ রয়েছে। চিকিৎসকদের পরামর্শে হোম আইসোলেশনে রয়েছেন।জনপ্রিয় এই অভিনেত্রী লিখেছেন, 'আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে, হালকা উপসর্গ রয়েছে এবং বাড়িতেই আইসোলেশনে রয়েছি। আমার স্বামীরও করোনা পরীক্ষা হয়েছে। গত ১২ দিনে আমার সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁরা দয়া করে নিজেদের পরীক্ষা করান'। টেলিভিশনের জনপ্রিয় মুখ সৌমিলি। বাবা লোকনাথের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও টলি পাড়ার বহু সিরিয়ালে তিনি অভিনয় করেছেন।
Read More
সুশান্তের পরিবার মিথ্যা বলেছে অভিযোগ রিয়ার

সুশান্তের পরিবার মিথ্যা বলেছে অভিযোগ রিয়ার

তদন্তকারী সংস্থা এবং সুপ্রিম কোর্টে মিথ্যা বলেছে সুশান্তের পরিবার অভিযোগ রিয়া চক্রবর্তীর। রিয়ার আইনজীবী সতীশ মানেসিন্ধে জানিয়েছেন,'প্রেসক্রিপশন এবং দুই দিদির সঙ্গে সুশান্তের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে স্পষ্ট প্রয়াত অভিনেতার পরিবার তাঁর মানিসক স্বাস্থ্য সম্পর্কে সবকিছু জানত। রিয়া চক্রবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবেন সুশান্তের পরিবারের বিরুদ্ধে,দরকার পড়লে মামলাও দায়ের করা হতে পারে'। তাই এবার সুশান্ত সিং রাজপুতের পরিবারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছেন রিয়া চক্রবর্তী। গত দু-দিনে সামনে প্রকাশ্যে এসেছে দুটি হোয়াটসঅ্যাপ চ্যাট, সুশান্তের সঙ্গে প্রিয়াঙ্কা সিংয়ের একটি চ্যাট, যেখানে প্রিয়াঙ্কা সুশান্তকে দিল্লির এক চিকিত্সকের প্রেসক্রিপশন পাঠিয়েছিলেন, মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বেশকিছু ওষুধের নাম উল্লেখ রয়েছে, যাতে মুম্বই থেকে সেগুলো কিনতে পারেন সুশান্ত।…
Read More
সুশান্তের মৃত্যু ঘটনার তদন্তে ফের সোমবার সিবিআইয়ের তলব রিয়া চক্রবর্তীকে

সুশান্তের মৃত্যু ঘটনার তদন্তে ফের সোমবার সিবিআইয়ের তলব রিয়া চক্রবর্তীকে

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার তদন্তে নিয়ে টানা ৩ দিন সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় সুশান্তের লিভিং পার্টনার রিয়া চক্রবর্তীকে। এরপরই আজ (সোমবার) ফের তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।  রবিবার দেখা যায় প্রায় ৮ ঘণ্টা গোয়েন্দাদের প্রশ্নের ঝড় হয় অভিনেত্রীকে। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ মুম্বই পুলিশের একটি গাড়ি রিয়া ও তাঁর ভাইয়ের গাড়িটিকে এসকর্ট করে নিয়ে যায়। রবিবার আরেক প্রকস্থ জিজ্ঞাসাবাদ করা হয় সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং পরিচারক কেশবকেও। রিয়া চক্রবর্তী ওষুধের নাম করে বিষ মেশানোর অভিযোগ তো অস্বীকার করেইছেন এবং সেইসঙ্গে জোর গলায় বলেছেন যে তিনি প্রয়াত অভিনেতার কাছ থেকে কখনও এক টাকাও নেননি।
Read More
সুশান্ত মামলায় লাই ডিটেক্টর টেস্টের ভাবনায় সিবিআই

সুশান্ত মামলায় লাই ডিটেক্টর টেস্টের ভাবনায় সিবিআই

সিবিআই, ইডি’র পাশপাশি সুশান্ত সিং রাজপুত মামলায় মাদক যোগ প্রকাশ্যে আসায়, আলাদা করে তদন্ত শুরু করেছে ভারতের নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো। নার্কো বিভাগের নজরেও এবার সুশান্তের বহু চর্চিত বান্ধবী রিয়া সহ বেশ কয়েকজন। রয়েছেন রিয়া চক্রবর্তীর পরিবার, সিদ্ধার্থ পিঠানি, নীরজ, স্যামুয়েল মিরান্ডা প্রমুখরা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই মামলায় প্রতিটি সম্ভাব্য দিক খতিয়ে দেখছে। জানা যাচ্ছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এই মামলায় প্রধান অভিযুক্তদের পলিগ্রাফ টেস্টের পথে যেতে পারে, যদিও এখনও নিশ্চিত করে কিছুই বলা হয়নি। কারণ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর তদন্তকারী অফিসাররা এ পর্যন্ত যাঁদের যাঁদের জেরা করেছেন, তাঁদের বয়ানে সন্তুষ্ট নন, কারণ এঁদের প্রত্যেকের বয়ানে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। বিশেষ…
Read More