বিনোদন

সুনিধির কন্ঠে প্রথম পুজোর গান

সুনিধির কন্ঠে প্রথম পুজোর গান

কলকাতা:  শুরু হয়ে গিয়েছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। আর এই পুজোতেই নতুন গান রিলিজ করলেন বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। কলকাতার পটভূমিতে করা শ্যুট 'বলো দুগ্গা এলো' গানটি গাইলেন তিনি। এই প্রথমবার মা দুর্গার গান গাইলেন তিনি। বলিউডের বেশির ভাগ জনপ্রিয় ছবিতেই সুনিধি গান গেয়েছেন। তাঁর গানের গলার সঙ্গে কারও তুলনা চলে না।
Read More
পিঙ্কি রোশনের জন্মদিনে এল দুঃসংবাদ

পিঙ্কি রোশনের জন্মদিনে এল দুঃসংবাদ

করোনা আক্রান্ত অভিনেতা হৃত্বিক রোশনের মা পিঙ্কি রোশন। তিনি নিজেই নিশ্চিত করেছেন এখবর। পিঙ্কি জানিয়েছেন, '' ২২ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পিঙ্কির জন্মদিন ছিল। আর সেদিনই এই দুঃসংবাদটি আসে। ১৫ দিন হয়ে গেল আমি করোনা আক্রান্ত। আমার করোনা ধরা পড়লেও কোনও উপসর্গ নেই।'' পিঙ্কি আরও জানান, তিনি তাঁর মা, মেয়ে সুনয়না ও নাতনির সঙ্গে ছিলেন।
Read More
আসছে ‘আশ্রম চ্যাপ্টার ২’

আসছে ‘আশ্রম চ্যাপ্টার ২’

প্রকাশ ঝা পরিচালিত ‘আশ্রম চ্যাপ্টার ২’র প্রথম ঝলকের টিজার বাবা নিরালার মুখোশের আড়ালে থাকা আসল চেহারা প্রশ্নর উসকে দিল। ববি দেওল তার ইনস্টাগ্রামে এই ভিডিও শেয়ার করলেন। সলমন খানের মতো তারকা থাকা সত্ত্বেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ‘রেস ৩’ ছবিটি। এরপরই নিজেকে পালটাতে শুরু করেন ববি দেওল। ওয়েব দুনিয়ায় মন দেন ধর্মেন্দ্র-পুত্র। এম এক্স প্লেয়ারের এই ক্রাইম ড্রামা সিরিজের প্রথমভাগ ‘আশ্রম’-এ দলিত-নিচু জাতের মানুষের ত্রাতা হিসেবে দেখানো হয়েছিল বাবা নিরালার চরিত্রকে। পাশাপাশি দেখানো হয়েছিল অন্য এক অন্ধকার জগত। ১১ নভেম্বর থেকে দেখা যাবে ‘আশ্রম চ্যাপ্টার ২’। নতুন চ্যাপ্টারে খুলবে নতুন রহস্যের দরজা।
Read More
মুক্তি পেল ‘লুডো’-র ট্রেলার

মুক্তি পেল ‘লুডো’-র ট্রেলার

মুক্তি পেল পরিচালক অনুরাগ বসুর 'লুডো'-র ট্রেলার। আগামী ১২ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে লুডো। এই সিনেমায় দেখা যাবে, অভিষেক বচ্চন, রাজকুমার রাও, আদিত্য রয় কাপুর, পঙ্কজ ত্রিপাঠী, সানায়া মালহোত্রা এবং ফাতিমা সানা শেখকে। পরপর কয়েকটি চরিত্রকে একসঙ্গে সাজিয়েছেন অনুরাগ বসু। ট্রেলার মুক্তির পর তার প্রশংসা করেন ও গোটা টিম অসাধারণ কাজ করেছে বলেও মন্তব্য করেন আমির খান।
Read More
বলিউডে পা রাখতে চলেছেন আমির পুত্র জুনেইদ খান

বলিউডে পা রাখতে চলেছেন আমির পুত্র জুনেইদ খান

মুম্বই: বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ছেলে জুনেইদ খান খুব তাড়াতাড়ি পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা ও যশরাজ ফিল্মসের মাধ্যমে এন্ট্রি নিতে চলেছেন বলিউডে ৷ এই ছবি ১৮৬২ সালে জাদুনাথজি বৃজনাথজি মহারাজে কেসের উপর সত্য ঘটনা অবলম্বনে রচিত৷ তবে যাঁর বাবা বলিউডে রাজত্ব করেন তাঁকেই প্রথম ছবির জন্য রিজেক্ট করা হয়েছে৷ পরিচালক নীরজ পান্ডের প্রোডাকশনের নির্মিত ছবির অডিশনে নির্বাচিত করা হয়নি আমির পুত্রকে৷
Read More
সিদ্ধার্থ শুক্লার বিস্ফোরক মন্তব্য

সিদ্ধার্থ শুক্লার বিস্ফোরক মন্তব্য

হিন্দি টেলিভিশনে হার্টথ্রব নায়ক ও বিগ বস ১৩-র বিজেতা সিদ্ধার্থ শুক্লা সবসময় রয়েছেন চর্চার কেন্দ্রবিন্দুতে। সিনিয়র হিসাবে দু-সপ্তাহের জন্য চলতি সিজনে বিগ বসের ঘরে ফিরেছেন সিদ্ধার্থ। এই সিজনেই এক বিস্ফোরক মন্তব্য করলেন সিদ্ধান্ত। একটি টাস্ক চলাকালীন স্বীকার করে নেন ‘তুমি এইভাবে আমাকে স্পর্শ করতে পার না, বাড়িতে আমার গার্লফ্রেন্ড আছে’। চলতি সিজনেও পঞ্জাব থেকে আসা প্রতিযোগী সারা গুরপাল প্রকাশ্যে সিদ্ধার্থকে ‘জিজাজি’ বলে সম্বোধন করে চমকে দেন সকলকে। এই স্বীকারোক্তি ‘সিধনাজ’ জুটি সম্পর্ক নিয়ে জল্পনা উস্কে দিল। ‘সিধনাজ’ হল বিগ বস ১৩-র চর্চার কেন্দ্রবিন্দু 'পঞ্জাবের ক্যাটরিনা কাইফ' শেহনাজ গিল ও সিদ্ধার্থের রসায়ন।
Read More
নেহা-রোহনের ‘রোকা’

নেহা-রোহনের ‘রোকা’

এইবার সত্যি সত্যিই গাঁটছাড়া বাঁধছেন নেহা কক্কর ও রোহন প্রীত সিং। ২৪ অক্টোবরই সাত পাকে বাঁধা পড়বেন এই জুটি। গত কয়েক দিন ধরেই বি-টাউনের অলিতে-গলিতে ভেসে বেড়াচ্ছে নেহার বিয়ের খবর। মঙ্গলবার রাতে ‘রোকা’ সেরেমানির ভিডিয়ো শেয়ার করেন নেহা। একদম ট্রাডিশ্যানাল পোশাকে পাওয়া গেল নেহা-রোহন জুটিকে। এই ভিডিয়োয় পঞ্জবি ঢোল-নাগাড়ার তালে জমিয়ে নাচতে দেখা গেল নেহা-রোহন ও তাদের পরিবারকে।
Read More
ডেঙ্গি আক্রান্ত প্রিন্স-যুবিকা

ডেঙ্গি আক্রান্ত প্রিন্স-যুবিকা

করোনার পর ডেঙ্গিতে আক্রান্ত টেলিভিশনের জনপ্রিয় তারকা প্রিন্স নরুলা এবং যুবিকা চৌধুরী। সোশ্যাল সাইটে পোস্ট শেয়ার করেন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী। সম্প্রতি যুবিকা জানান, জেঙ্গিতে আক্রান্ত হওয়ার আগে তাঁদের উপর থাবা বসায় করোনা। কোভিডে আক্রান্ত হওয়ার পর বাড়ির মধ্যে ২১ দিন আইসোলেশনে ছিলেন তাঁরা। তবে তাঁরা দুজনেই উপসর্গবিহীন ছিলেন।
Read More
ফের শাহরুখ জাদুতে মাততে চলেছে বলিউড

ফের শাহরুখ জাদুতে মাততে চলেছে বলিউড

২০১৮-তে জিরোর পর নভেম্বর শেষে পরবর্তী ছবির শ্যুটিং শুরু করছেন শাহরুখ খান। বর্তমানে আমিরশাহিতে আছেন কিং খান। পরিচালক সিদ্ধার্থ আনন্দ ও প্রযোজক আদিত্য চোপড়ার এই ছবিতে হিরোইন দীপিকা পাড়ুকোন ও ভিলেনের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে। সিদ্ধার্থের আগের ছবি ওয়্যারের মতো এটিও হবে অ্যাকশন প্যাকড প্রতিহিংসার ছবি। পাঠানের লুকসে দেখা যাবে তাঁকে। অবসর শেষ। 
Read More
শ্রীলঙ্কার ক্রিকেট তারকা মুরলীধরনের বায়োপিক ছাড়লেন বিজয় সেতুপতি

শ্রীলঙ্কার ক্রিকেট তারকা মুরলীধরনের বায়োপিক ছাড়লেন বিজয় সেতুপতি

মুথাইয়া মুরলীধরনের বায়োপিকে অভিনয় করবেন না বিজয় সেতুপতি, একথা টুইটারে জানানোর পরও অভিনেতার নাবালিকা কন্যাকে ধর্ষণের হুমকি দেওয়া হল সোশ্যাল মিডিয়ায়। জুলাই মাসে শ্রীলঙ্কার ক্রিকেট তারকা মুরলীকে নিয়ে ‘৮০০’ নামক ছবি কথা ছিল পরিচালক শ্রীপতির। গত ১৩ অক্টোবর পোস্টার প্রকাশ্যে আসে। এরপর থেকেই তুমুল বিক্ষোভের মুখে পড়তে হয় অভিনেতাকে। এরপর বিজয় সেতুপতিকে মুরলীধরন প্রজেক্ট থেকে বেরিয়ে আসার অনুরোধ করে চিঠি টুইট করেন। বিজয় ছাড়ার কথা ক্যাপশনে জানালেও তারপরও সোশ্যাল মিডিয়ায় তাঁর নাবালিকা কন্যা শ্রীজাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়।
Read More