বিনোদন

সমন পাঠানো হবে পুনম পান্ডের বিরুদ্ধে

সমন পাঠানো হবে পুনম পান্ডের বিরুদ্ধে

বিতর্ক পিছু ছাড়ে না বলিউডের অভিনেত্রী পুনম পান্ডে। বিয়ের কয়েকদিনের মধ্যেই স্বামীর বিরুদ্ধে যৌন হেনস্থা করার অভিযোগ আনার বিতর্ক কাটতে না কাটতেই ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী। গোয়ার সমুদ্র সৈকতে অশ্লীল ভিডিয়ো শ্যুটের জন্য পুনমের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। মামলা করেছেন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে অভিনেত্রীর বিরুদ্ধে আইপিসির ২৯৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।
Read More
অবশেষে খোঁজ মিলল করিশ্মা প্রকাশের

অবশেষে খোঁজ মিলল করিশ্মা প্রকাশের

অবশেষে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর মুখোমুখি দীপিকা পাড়ুকোনের প্রাক্তন ম্যানেজার করিশ্মা প্রকাশ। এই নিয়ে তৃতীয়বার কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার মুখোমুখি করিশ্মা প্রকাশ। সুশান্ত সিং রাজপুত মামলার সঙ্গে জড়িত মাদককাণ্ডে করিশ্মাকে জিজ্ঞাসাবাদ করছে এনসিবি। মঙ্গলবার মুম্বইয়ের বিশেষ আদালত গ্রেফতারি এড়াতে করিশ্মাকে এনসিবির সামনে পেশ হওয়ার নির্দেশ দেয়। 
Read More
আবার মামলা হল কঙ্গনার বিরুদ্ধে

আবার মামলা হল কঙ্গনার বিরুদ্ধে

বিতর্ক পিছু ছাড়ে না বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’-এর। কঙ্গনা রানাউতের বিরুদ্ধে এবার মানহানির মামলা করলেন বিখ্যাত গীতিকার, চিত্রনাট্যকার জাভেদ আখতার। চিত্রনাট্যকার জাভেদ আখতারের দাবি, সুশান্ত সিং রাজপুতের মৃতুর পর নেপোটিজম বিতর্কে কঙ্গনার বক্তব্যে তাঁর সম্মানহানি হয়েছে। তাই কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তিনি।
Read More
এক সপ্তাহের মধ্যে উৎখাত কবিতা কৌশিক

এক সপ্তাহের মধ্যে উৎখাত কবিতা কৌশিক

দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় সলমন খান সঞ্চালিত কালার্সের রিয়ালিটি শো ‘বিগ বস’। রিয়ালিটি শো ‘বিগ বস ১৪’-র ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসাবে প্রবেশ করেছিলেন কবিতা কৌশিক। অথচ এক সপ্তাহের মধ্যেই শো থেকে উচ্ছেদ হন কবিতা। কবিতাকে বাড়িতে ঢোকার আগেই তাঁকে ক্যাপ্টেন হিসাবে মনোনীত করেন বিগ বস এবং কবিতা তাঁর এই দায়িত্বকে অত্যন্ত গুরুত্ব হিসাবে নিয়েছিলেন। তবে শোনা যাচ্ছে, কবিতা ফের প্রবেশ করবে বিগ বসের বাড়িতে এবং এবার তাঁর সঙ্গে থাকবেন নতুন ওয়াইল্ড কার্ড এন্ট্রি।
Read More
রামকৃষ্ণর বাস্তব জীবন একদম সাদামাটা

রামকৃষ্ণর বাস্তব জীবন একদম সাদামাটা

টিআরপির তালিকায় সবসময় প্রথম দিকে থাকা বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানি রাসমণি’। অত্যন্ত দক্ষতার সঙ্গে রামকৃষ্ণের চরিত্রে সৌরভ সাহার অভিনয় বিশেষ আকর্ষণ করে দর্শকদের। সৌরভ ইন্ডাস্ট্রিতে অনেকটাই নতুন মুখ। সৌরভের দক্ষ অভিনয়ের কথা অনেকের মুখেই শোনা যায়। ছোট পর্দার বাইরে এক্কেবারে সাদামাটা সাংসারিক মানুষ সৌরভ।
Read More
টেলিভিশনে সম্প্রচার হবে না জোকার

টেলিভিশনে সম্প্রচার হবে না জোকার

গোটা বিশ্বে সাড়া ফেলে দেওয়া জোয়াকিম ফিনিক্স অভিনীত ও পরিচালক টোড ফিলিপসের ছবি জোকার সম্প্রচারিত করা যাবে না ভারতীয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলিতে। চলতি বছরের শুরুতে অস্কারের মঞ্চে ১১টি নমিনেশন পেয়েছিল এই ছবি। যেভাবে হিংসাকে গৌরবান্বিত করে তুলেছে যা ১৮ বছরের কম বয়সীদের জন্য সুস্থ বিনোদনের মাধ্যম হবে না, বরং সেটা বিচলিত করে তুলবে। তাই টেলিভিশনে সম্প্রচারিত না হলেও ওটিটি প্ল্যাটফর্মে সহজেই এই ছবি দেখে ফেলতে পারবেন ভারতীয় দর্শকরা।
Read More
হিন্দিতে মুক্তি পাচ্ছে ‘ড্রাকুলা স্যার’

হিন্দিতে মুক্তি পাচ্ছে ‘ড্রাকুলা স্যার’

দুর্গাপুজো উৎসবের মরশুমে গত ১৫ অক্টোবর সিনেমা হল খোলার দিন কয়েকের মধ্যেই ২১ অক্টোবর, ষষ্ঠীর দিন মুক্তি পেয়েছে পরিচালক দেবালয় ভট্টাচার্যের পরিচালিত ও মিমি-অনিবার্ণ জুটির ‘ড্রাকুলা স্যার’। ‘ড্রাকুলার স্যার’ বক্স অফিসে ব্যবসা মোটের উপর ভালো। রক্ত,রহস্য,রোম্যান্স- তিনের ককটেল ধরা পড়েছে ড্রাকুলা স্যারে। অমল ও রক্তিম দু’টি চরিত্রের ফারাকটুকুও অনির্বাণ ছোট্ট ছোট্টো কাজে বুঝিয়ে দিয়েছেন। এবার দীপাবলিতে বাংলার গন্ডি পেরিয়ে দেশের অনান্য প্রান্তের দর্শকদের জন্য হিন্দিতে মুক্তি পাবে এই ছবি। ছবিতে অমল ও রক্তিমের ভূমিকায় রয়েছেন অনিবার্ণ, মিমিকে দেখা যাবে মঞ্জরীর ভূমিকায়। ১৯৭১ এর মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ছবির অর্ধেক অংশ জুড়ে রয়েছে, বাকি কাহিনি আজকের-২০২০'র। আগামী ১৩ নভেম্বর হিন্দিতে মুক্তি পাচ্ছে ‘ড্রাকুলা স্যার’। 
Read More
হার হল অভিনেতা জনি ডেপের

হার হল অভিনেতা জনি ডেপের

‘পাইরেটস অফ দি ক্যারিবিয়ান’ খ্যাত অভিনেতা জনি ডেপের বিরুদ্ধে রায়। ‘বউ পেটানো’র দায়ে অভিযুক্ত করা হয়েছিল জনি ডেপকে। উচ্চ আদালত জনির বিরুদ্ধে হওয়া অভিযোগগুলি একদম সত্যি বলে মামলার চূড়ান্ত শুনানি করে।   প্রসঙ্গত, ২০১৮ সালে এক নামী ব্রিটিশ ট্যাবলয়েডে প্রকাশিত একটি প্রতিবেদনে এই অভিনেতার বিরুদ্ধে বউ পেটানোর মতো অভিযোগ আনা হয়েছিল। নিউজ পেপারের প্রকাশক জনির বিরুদ্ধে মামলা করছিলেন। বিচরককে পত্রিকার তরফে ধন্যবাদ জানানো হয়েছে সঠিক বিবেচনা করার জন্য।
Read More
গ্রেফতার হলেন অভিনেতা বিজয় রাজ

গ্রেফতার হলেন অভিনেতা বিজয় রাজ

বলিউডে ফের শ্লীলতাহানির ঘটনা। শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন ৫৭ বছর বয়সী বলিউড অভিনেতা বিজয় রাজ। অভিযোগ করেছেন, তাঁরই এক সহঅভিনেতা। মধ্যপ্রদেশে ‘শেরনি’ নামের একটি ছবির শ্যুটিং চলাকালীন তিনি নাকি তাঁর মহিলা সহকর্মীর শ্লীলতাহানি করেছেন। এই অভিনেতাকে মহারাষ্ট্রের গোন্দিয়ার এক হোটেল থেকে গ্রেফতার করা হয়। ১৯৯৯ সালে ভোপাল এক্সপ্রেস ছবির সঙ্গে রুপোলি সফর শুরু করেন অভিনেতা। শেষ তাঁকে দেখা গিয়েছে কুণাল খেমুর ‘লুটকেস’ ছবিতে।
Read More
তৃতীয় বিয়ে ভাঙতে চলেছে অভিনেত্রী শ্রাবন্তীর

তৃতীয় বিয়ে ভাঙতে চলেছে অভিনেত্রী শ্রাবন্তীর

সব কিছু ঠিক নেই শ্রাবন্তীর সংসারে। ফের বিয়ে ভাঙতে চলেছে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর। ২০১৯ সালের ১৯ এপ্রিল অভিনেত্রী চণ্ডীগড়ের একটি গুরুদ্বারে রোশন সিংয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ইতিমধ্যেই চিড় সম্পর্কে। সম্প্রতি শোনা গিয়েছে, তিনি আর তাঁর স্বামী রোশন সিং আলাদা আলাদা থাকছেন। একে অপরকে ইনস্টাগ্রামে আন-ফলো করে দিয়েছেন দুজনেই। প্রথমবার অভিনেত্রী বিয়ে করেছিলেন পরিচালক রাজীব বিশ্বাসকে। রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর শ্রাবন্তীর সুপারমডেল কৃষণ ব্রজের সঙ্গে সম্পর্ক হয়। বিয়েও করেন তাঁরা। কিন্তু বিয়ের কয়েক মাস কাটতে না কাটতেই বিচ্ছেদ হয় দু’জনের মধ্যে। সংসার ভাঙা নিয়ে এখনও মুখ খোলেননি শ্রাবন্তী।
Read More