বিনোদন

প্রকাশ্যে এল কম্যান্ডোর ফার্স্ট লুক

প্রকাশ্যে এল কম্যান্ডোর ফার্স্ট লুক

করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই দেব শেষ করে ফেললেন কমান্ডোর শ্যুটিংয়ের বাকি কাজ। এই ছবিতে একদম রাফ অ্যান্ড টাফ লুকে পাওয়া যাবে দেবকে। কলকাতার শেডিউল শেষ করে এবার বাংলাদেশ যাচ্ছে দেব। নতুন বছরটা ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়েই কাটবে দেবের। কাকতালীয়ভাবে আজ মুম্বই হামলার বর্ষপূর্তি আর আজই প্রকাশ্যে আনলেন কম্যান্ডোর ফার্স্ট লুক।
Read More
নতুন জুটিতে সঞ্জনা-আদিত্য

নতুন জুটিতে সঞ্জনা-আদিত্য

জীবনে প্রথম ছবিতে সুশান্তের সঙ্গে অভিনয় করেছিলেন নবাগতা অভিনেত্রী সঞ্জনা সাংঘি। সুশান্তের মৃত্যুর পর মুম্বই ছেড়ে দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সব ভুলে সঞ্জনা ফিরে আসছেন মূল স্রোতে। এইবারের ‘ওম দ্য ব্যাটল উইথইন’ নতুন ছবিতে তার বিপরীতে অভিনয় করতে চলেছেন আদিত্য রয় কাপুর। কপিল শর্মা এই ছবিটির পরিচালনা করছেন। এই নতুন জুটিকে দেখার জন্য মুখিয়ে আছেন তাদের অনুরাগীরা।
Read More
আংটি বদল কলেন শাহির শেখ

আংটি বদল কলেন শাহির শেখ

চলতি মাসের শুরুতে বান্ধবী রুচিকা কাপুরের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ‘মহাভারত’-এর ‘অর্জুন’ শাহির শেখ। অবশেষে রুচিকা কাপুরের সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেললেন শাহির। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সুখবর দেন অভিনেতা। অর্জুনের অবতারে দূর্দান্ত অভিনয় করে মানুষের মন জয় করে নিয়েছেন শাহির শেখ। ছোট পর্দায় ডিজনি সিরিজ ‘কেয়া মাস্ত হ্যায় লাইফ’ দিয়ে অভিনয় জগতে অভিষেক ঘটে শাহির শেখের।
Read More
মামলায় রুজু হল নেটফ্লিক্সের বিরুদ্ধে

মামলায় রুজু হল নেটফ্লিক্সের বিরুদ্ধে

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ইন্ডিয়ায় মুক্তি পাওয়ার প্রায় এক মাস পরে শিরোনামে উঠে এল মীরা নায়ার পরিচালিত সিরিজ ‘আ স্যুটেবল বয়’। টাবু, ঈশান খট্টর, তানিয়া মানিকতলা, রসিকা দুগ্গল মতো অভিনেতাদের দেখা যাচ্ছে এই সিরিজে। বিক্রম শেঠের উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি এই সিরিজ ২৩ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। ওই সিরিজের কিছু দৃশ্যে হিন্দু ভাবাবেগে আঘাত করা হয়েছে, এই অভিযোগে ভারতীয় জনতা যুব মোর্চার জাতীয় সম্পাদক বিজেপি নেতা গৌরব তিওয়ারি এফআইআর দায়ের করেছেন নেটফ্লিক্সের দুই এক্সিকিউটিভের বিরুদ্ধে। মধ্যপ্রদেশের রেওয়ায় তিনি এফআইআর দায়ের করেছেন। সিরিজেরএকটি এপিসোডে তিন বার মন্দির প্রাঙ্গনে চুম্বনের দৃশ্য প্রদর্শন করেছে। গৌরবের দাবি অবিলম্বে নেটফ্লিক্স কর্তৃপক্ষকে ওই ‘আপত্তিকর’ দৃশ্য সিরিজ থেকে বাদ দিতে…
Read More
রাজনীতিতে অভিনেত্রী শ্রীলেখা মিত্র

রাজনীতিতে অভিনেত্রী শ্রীলেখা মিত্র

অন্যান্য অনেকের মতো খুব বেশি কাজ না করলেও অভিনয় জগতে বিশেষ পরিচিতি পেয়েছিলেন শ্রীলেখা মিত্র। ছোট বা বড় পর্দায় অভিনয় করলেও শ্রীলেখা বিশেষ জনপ্রিয়তা পেয়েছিলেন টেলিভিশন রিয়্যালিটি শো মীরাক্কেলের বিচারক হওয়ার পরে। সাম্প্রতিককালে এই অভিনেত্রীকে দেখা যাচ্ছে মানুষের পাশে থাকার রাজনীতিতে। লকডাউনে দুঃস্থদের মুখে খাবার তুলে দিতে কমিউনিটি কিচেন চালু করেছিল রাজনৈতিক দলগুলি। সিপিএম-এর পক্ষ থেকে তেমনই একটি খোলা হয়েছিল যাদবপুরে। লাল ঝান্ডা বাহকদের সেই কর্মসূচিতে সামিল হয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। লকডাউনে আবহে ওই প্রকারের ক্যান্টিন চালু করার মতো উদ্যোগ নেওয়া জন্য বামপন্থী নেতাদের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছিল অভিনেত্রীর মুখে।
Read More
ফের  একবার  বড় পর্দায় দেখা যাবে দীপিকা-শাহরুখ জুটি

ফের একবার বড় পর্দায় দেখা যাবে দীপিকা-শাহরুখ জুটি

সুশান্তের মৃত্যুর পর বলিউডের সঙ্গে মাদকযোগের ঘটনা থেকে সব বাধা কাটিয়ে ফের নিজেকে শক্ত করে উঠে দাঁড়িয়েছেন দীপিকা। ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন ‘পাঠান’-এর শুটিং-এর কাজ। এই ছবিতে ফের একবার দীপিকার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন শাহরুখ। কয়েকদিন আগেই শাহরুখ খানকে দেখা গিয়েছিল যশরাজ স্টুডিয়োর সামনে ‘পাঠান’ ছবির লুকে। এই ছবিতে ভিলেনের চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকেও। প্রসঙ্গত, বলিউডে দীপিকার প্রথম ছবি শাহরুখ খানের হাত ধরেই। প্রথম ‘ওম শান্তি ওম’ ছবিতে দেখা যায় এই জুটিকে।
Read More
আত্মজীবনী লিখবেননা সইফ

আত্মজীবনী লিখবেননা সইফ

দেশের অন্যতম প্রতিষ্ঠিত ফিল্মস্টার সইফ আলি খানের জীবনের গভীরতা অনেকখানি। আগামী বছর প্রকাশিত হওয়ার কথা সইফ আলি খানের আত্মজীবনী। নানা রঙে ভরপুর এই জীবন। চলতি বছর অগস্টে সইফ জানিয়েছিলেন তাঁর জীবনকে মালাটবন্দি করে অনুরাগীদের সামনে নিয়ে আসবেন তিনি। তবে আচমকাই সিদ্ধান্তে বেঁকে বসেছেন অভিনেতা। সইফের আত্মজীবনী বিতর্কের ঢেউ তুলতে পারে তাই এই সিদ্ধান্ত। আপতত ধর্মশালায় ভূত পুলিশের শ্যুটিং সারছেন সইফ, রয়েছেন জ্যাকলিনও।
Read More
বিতর্ক পিছু ছাড়ছে না করণ জোহরের

বিতর্ক পিছু ছাড়ছে না করণ জোহরের

একের পর এক বিতর্কে নাম জড়াচ্ছে ধর্মা প্রোডাকশনের কর্ণধার ফ্যাশন পরিচালক করণ জোহরের। গত সপ্তাহেই প্রকাশ্যে এসেছে করণ ‘দ্য ফাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইফস'-এর ট্রেলার। ২৭ নভেম্বর এই রিয়ালিটি সিরিজ মুক্তি পাবে নেটফ্লিক্সে। হাই ক্লাস জীবনের চাকচিক্যের মাঝেও কতটা সমস্যা আর জটিলতা জড়িয়ে রয়েছে বলিউডের তারকা পত্নীদের জীবনে সেটাই তুলে ধরবে এই সিরিজ। তাঁদের বাস্তব কাহিনি উঠে আসবে ওটিটি প্ল্যাটফর্মে। এই সিরিজের নাম পরিবর্তনের দাবি তুলে সরাসরি ক্ষোভ উগরে দিলেন জাতীয় পুরস্কারজয়ী ছবির পরিচালক মধুর ভান্ডারকর। টুইটারে মধুর লেখেন- ‘এটা নৈতিকভাবে একদম বেঠিক যে তুমি সেই শিরোনামে একটা টুইস্ট দিয়ে ওটাকে ‘দ্য ফাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইফস'- বানিয়ে ফেললে। দয়া…
Read More
জনপ্রিয় কমেডিয়ান ভারতী ও হর্ষের এনসিবির হানা

জনপ্রিয় কমেডিয়ান ভারতী ও হর্ষের এনসিবির হানা

বলিউডের মাদক মামলায় টেলিভিশনের জনপ্রিয় জুটি ভারতী সিংয় ও হর্ষ লিম্বাচিয়া বাড়িতে হানা দিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর। হর্ষ ও ভারতীর মুম্বইয়ের ফ্ল্যাট ছাড়াও আন্ধেরি, লোখান্ডাওয়ালা ও ভারসোভা এলাকাতেও তল্লাশি চালায় এনসিবি। উল্লেখ্য, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের পরই বলিউডে মাদকযোগে একাধিক অভিনেতা ও অভিনেত্রীর নাম জড়িয়ে পড়েছে। ভারতীয় টেলিভিশনে ভারতীর মুখ অতিপরিচিত। কমেডি ক্যুইন ভারতী। কমেডি মঞ্চে তো বটেই, ঝলক দিখলা যা, নাচ বালিয়ে ও অন্যান্য টিভি শোতেও দেখা গিয়েছে ভারতীকে।
Read More
অক্ষয় মানহানির মামলা ঠুকলেন ইউটিউবারের বিরুদ্ধে

অক্ষয় মানহানির মামলা ঠুকলেন ইউটিউবারের বিরুদ্ধে

ভুয়ো খবরে অভিনেতা অক্ষয় কুমারের নাম জড়ানোর জেরে বিহারের রশিদ সিদ্দিকি নামের এক ইউটিউবারের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা ঠুকলেন আক্কি। জানা যাচ্ছে ওই ইউটিউবার গত চার মাসে এই ভিডিয়ো হোস্টিং সাইট থেকে ১৫ লক্ষ টাকা উপার্জন করেছে। সুশান্তের মৃত্যুকে ‘ক্যাশ ইন’ করবার অভিযোগ উঠেছে ওই ইউটিউবারের বিরুদ্ধে। মানহানির পাশাপাশি,জনসমক্ষ কুত্সা রটানো, ইচ্ছাকৃত অপমানের মতো ধারা লাগনো হয়েছে রশিদ সিদ্দিকির বিরুদ্ধে। জুন মাসে সুশান্তের মৃত্যুর আগে এই ইউটিউবারের সাবস্ক্রাইবার সংখ্যা ছিল ২ লক্ষর আশেপাশে সেটা এখন প্রায় ডবল। ২৫ বছরের সিদ্দিকি পেশায় সিভিল ইঞ্জিনিয়র। বিহারের এই যুবকের চ্যানেলটির নাম ‘এফএফ নিউজ’।
Read More