বিনোদন

বলিউডে পা রাখছেন রুক্মিণী

বলিউডে পা রাখছেন রুক্মিণী

‘সনক: হোপ আন্ডার সিজ’ ছবিতে বলিউডের অ্যাকশন হিরো বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে প্রথমবার টলি নায়িকা রুক্মিণী মৈত্র। পরিচালক কণিষ্ক শর্মার এই ছবিতে প্রথমবার টলিপাড়া থেকে বলিউডে পা রাখছেন রুক্মিণী। চলতি বছরের শেষের দিকেই শুরু হবে ছবির শুটিং। বিপুল শাহর প্রযোজনায় পঞ্চম ছবিতে কাজ করছেন বিদ্যুৎ জামওয়াল। ছবির প্রযোজনায় রয়েছেন বিপুল অমৃতলাল শাহ এবং জি স্টুডিও।
Read More
প্রজাতন্ত্র দিবসে পদ্মবিভূষণ পাচ্ছেন প্রয়াত শিল্পী বালাসুব্রহ্মন্যম

প্রজাতন্ত্র দিবসে পদ্মবিভূষণ পাচ্ছেন প্রয়াত শিল্পী বালাসুব্রহ্মন্যম

৭২ তম প্রজাতন্ত্র দিবসে চলতি বছরের পদ্ম প্রাপকদের নাম ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রের তরফে ঘোষিত দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান ‘পদ্মবিভূষণ’-এর তালিকায় নাম রয়েছে প্রয়াত সংগীত শিল্পী এস পি বালাসুব্রহ্মন্যমের। ১০২ জন কৃতিকে পদ্মশ্রী দিয়েছে মোদী সরকারকে। গত ২৫ শে সেপ্টেম্বর অতিমারী করোনার সঙ্গে লড়াইয়ে হেরে যান শিল্পী।
Read More
হাসপাতালে ভর্তি হলেন লিলি চক্রবর্তী

হাসপাতালে ভর্তি হলেন লিলি চক্রবর্তী

ফের করোনা থাবা বসিয়েছে টলিউডে। করোনা মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন সত্তোরোর্দ্ধ অভিনেত্রী লিলি চক্রবর্তী। শরীরে অক্সিজেন মাত্রা কমে যাওয়ার কারণে সল্টলেকের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হল অভিনেত্রীকে। দীর্ঘ সময় পর কাজে ফিরে বৃদ্ধাশ্রম টুয়ের শ্যুটিং করছিলেন অভিনেত্রী। চিন্তায় বাংলা বিনোদন ইন্ডাস্ট্রি।
Read More
চার হাত এক করলেন সংগীত দুনিয়ার সোহিনী ও অম্লান

চার হাত এক করলেন সংগীত দুনিয়ার সোহিনী ও অম্লান

ফের বিয়ের সানাই টলিউডে। নতুন বছরেই সাত পাকে বাঁধা পড়লেন সংগীত পরিচালক অম্লান চক্রবর্তী ও গায়িকা সোহিনী সাহা। এক হল দুই সুরেলা মনের। জমকালো আয়োজনে গাটঁছড়া বাঁধেন তারা। ফেসবুকের সূত্রে আলাপ দুজনের। প্রেম সম্পর্কের শুরুতেই বিয়ের সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলেন এই জুটি। পরিবারের সদস্যদের উপস্থিতি ছাড়াও বিনোদন অঙ্গনের অনেক তারকাই তাদের শুভকামনা জানাতে আসেন। 
Read More
বলিউডে আসসা খুশি

বলিউডে আসসা খুশি

শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন প্রযোজক শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর। অভিনয়ের প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে শ্রীদেবী কন্যার। মা ও দিদির পর এবার খুশি। বর্তমানে নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি-তে অভিনয় নিয়ে পড়াশোনা করছেন শ্রীদেবীর ছোট কন্যা খুশি কাপুর। তবে খুশিকে লঞ্চ করবেন না বনি কাপুর। বনি কাপুর জানিয়েছেন, কিছু দিনের মধ্যেই নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করবেন খুশি, কিন্তু তিনি তাঁকে লঞ্চ করবেন না। কোনও বিশ্বাসী পরিচালক বা প্রযোজকের জন্য, যিনি খুশিকে লঞ্চ করবেন তাঁর যোগ্যতা দেখে। নেপটিসম থেকে দূরে সরে মেয়েকে লঞ্চ করবেন বনি।
Read More
বিয়ে করলেন বরুণ বরুণ-নাতাশা

বিয়ে করলেন বরুণ বরুণ-নাতাশা

মুম্বই: অবশেষে শুভ পরিণয় সুসম্পন্ন। অপেক্ষার অবসান ৷ সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের চকোলেট হিরো বরুণ ধাওয়ান ৷ রবিবার ছোটবেলার বান্ধবী নাতাশা দালালের সঙ্গে সাত পাক ঘুরে নিজেদের প্রেম সম্পর্কে আনুষ্ঠানিক সিলমোহর দিয়ে দিলেন বরুণ ধাওয়ান। পরিবারকে সঙ্গে নিয়ে আলিবাগে জমজমাট বিয়ে করলেন বরুণ৷ বলিউড সেলেব এবং পরিবারের সামনে নাতাশার গলায় মালা দিয়েছেন বরুণ৷ বরুণ ধাওয়ানের বিয়েতে ছিল তুমুল কড়াকড়ি৷ বরুণের কড়া নিষেধ নো মোবাইল ফোন৷  
Read More
অভিযোগ দায়ের হল দেবলীনা দত্তর বিরুদ্ধে

অভিযোগ দায়ের হল দেবলীনা দত্তর বিরুদ্ধে

গুজরাটেও অভিনেত্রী দেবলীনা দত্ত ও গায়ক-পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে হিন্দু ধর্মকে আঘাত করার জন্য অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়েরের কথা জানালেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। হিন্দু ধর্মকে আঘাতের এই ঘটনা নিয়ে সরব হয়েছিলেন বিজেপি নেতা তরুণজ্যোতি নিজেও। তিনি বাগুইহাটি থানাতে অভিনেত্রী দেবলীনা দত্ত-এর বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছিলেন। উল্লেখ্য, কিছুদিন আগেই একটি টক শো-তে এসে হিন্দুত্ব বিরোধী একটি মন্তব্য করেন অভিনেত্রী দেবলীনা দত্ত।
Read More
নাটকের মঞ্চে এবার বাঙালির প্রিয় ‘ফেলুদা’

নাটকের মঞ্চে এবার বাঙালির প্রিয় ‘ফেলুদা’

গোয়েন্দা গল্পের প্রতি বাঙালির একটা আমোঘ টান রয়েছে। আর তা যদি 'ফেলুদা' ও তার গোয়েন্দাগিরির গল্প হয় তাহলে তো কথাই নেই। আগামী ২ মে সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবার বড় পর্দায় নয় ‘ফেলুদা’র আত্মপ্রকাশ ঘটবে নাটকের মঞ্চে। সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার বিখ্যাত কাহিনী ‘ছিন্নমস্তার অভিশাপ’কে ঘিরেই মঞ্চস্থ হতে চলেছে সে নাটক। ফেলুদার ভূমিকায় রয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা ইন্দ্রাশিস রায়। নাটকটি মঞ্চস্থ করতে চলছে কলকাতা নাটকের দল ‘অঙ্কুর নাট্যগোষ্ঠী’।
Read More
প্রথম বার বড় পর্দায় সুপ্রিয়া দেবীর নাতি শন বন্দ্যোপাধ্যায়

প্রথম বার বড় পর্দায় সুপ্রিয়া দেবীর নাতি শন বন্দ্যোপাধ্যায়

টেলিভিশনের নায়ক শন বন্দ্যোপাধ্যায় এবার বড় পর্দায়। শন সম্পর্কে প্রয়াত অভিনেত্রী সুপ্রিয়া দেবীর নাতি। প্রথম থেকেই তাঁর অভিনয় জগতে আসার ইচ্ছে ছিল প্রবল। সকলের ইচ্ছেপূরণ করেই সম্প্রতি পর্দায় ডেবিউ করেছেন শন বন্দ্যোপাধ্যায়। বর্তমানে এখান আকাশ নীল ধারাবাহিকের মুখ্যভূমিকায় শন অভিনয় করছে। পরিচালক এবং সিনেমাটোগ্রাফার কবীর লালের পরবর্তী ছবি ‘অন্তর্দৃষ্টি’তে প্রথম বার একসঙ্গে দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও টেলিভিশনের নায়ক শন বন্দ্যোপাধ্যায়কে। নারীকেন্দ্রীক এই ছবি প্রতিশোধের গল্প বলবে। একসঙ্গে বাংলা, মারাঠি, তামিল, কন্নড় চারটি ভাষায় তৈরি হবে ছবি।
Read More
জন্ম বার্ষিকীতে বিশেষ ঘোষণা সুশান্তের দিদির

জন্ম বার্ষিকীতে বিশেষ ঘোষণা সুশান্তের দিদির

আজ ২১শে জানুয়ারি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জন্মদিন। তার এই বিশেষ দিনে আত্মার শান্তি কামনা করে তার দিদি শ্বেতা নিলেন বিশেষ পদক্ষেপ। সুশান্তের  ৩৫ তম জন্ম বার্ষিকীতে বার্কলে বিশ্ববিদ্যালয়ে সুশান্তের নামে একটি বিশেষ স্কলারশিপের ঘোষণা করলেন তিনি। ইউসি বার্কলেয় অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করতে উৎসাহী যে কেউ পেতে পারেন এই স্কলারশিপ। প্রায় ২৫ লাখ টাকার স্কলারশিপের ঘোষণা করলেন শ্বেতা। তাঁর দিদি শ্বেতা ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে জানিয়েছেন এই কথ। তাঁর রহস্য মৃত্যু গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল।
Read More