বিনোদন

বন কর্মকর্তার চরিত্রে বিদ্যা বালান

বন কর্মকর্তার চরিত্রে বিদ্যা বালান

আবার এক ব্যতিক্রমী চরিত্রে নিজেকে মেলে ধরছেন বিদ্যা বালান। ‘শেরনি’ ছবিতে তিনি সৎ আর দাপুটে এক বন কর্মকর্তা। মজার ব্যাপার হচ্ছে, ছবিতে তাঁর চরিত্রটির নাম বিদ্যা, তবে বালান নয়, ভিনসেন্ট। পর্দায় ‘শেরনি’ হয়ে ওঠার জন্য তাঁকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। ‘শেরনি’ ছবির এক ভার্চ্যুয়াল প্রচার অনুষ্ঠানে এই ছবি ঘিরে তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন বিদ্যা বালান।
Read More

‘মাস্টার অংশুমান’: এবার সত্যজিৎ রায়ের গল্পে রবি খেমু

এবার বাংলা ছবিতে পদার্পন করলেন কুনাল খেমুর বাবা রবি খেমু। সত্যজিৎ রায়ের গল্প 'মাস্টার অংশুমান' এ এক বিশেষ ভূমিকা তাকে দেখা যাবে। ছবির পরিচালক সাগ্নিক চট্টোপাধ্যায়। কুনাল খেমু ইতিমধ্যেই বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন, তার বাবা রবি খেমু কম কাজ করলেও বলিউডে নিজের পরিচয় রেখেছেন যেমন ‘জিন্দেগি না মিলেগা দুবারা’, ‘রাজনীতি’, ‘আই ডোন্ট লাভ ইউ’-এর মতো কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। তিনি 'ডলার বহু' সহ বেশ কিছু সিরিয়াল পরিচালনা করেছিলেন। এই প্রথম তার বাংলা ছবিতে অভিনয়। ছবিটির শ্যুটিং শুরু হয়েছিল দার্জিলিঙে, কিন্তু রাজ্যে লকডাউন শুরু হওয়ায় ছবির শুটিং বন্ধ করে দিতে হয়। 'মাস্টার অংশুমান' এক ক্ষুদে গোয়েন্দার গল্প। অংশুমানের চরিত্র রয়েছে…
Read More

ফের চর্চায় ‘ইন্ডিয়ান আইডল’: প্রতিযোগীদের অকারণ প্রশংসা মানতে পারবো না, বললেন সুনিধি

প্রায় দিনই বিতর্কে রয়েছে ইন্ডিয়ান আইডল। পক্ষে-বিপক্ষে বহু তারকা বিচারকরা মত দিচ্ছেন। জল ঘোলা শুরু হতেই প্রথমেই মুখ মুখ খুলেছিলেন অমিত কুমার। এবার বলিউড সংবাদমাধ্যমের দ্বারা মতামত জানাবেন সুনিধি চৌহান। সুনিধি গানের রিয়েলিটি শো-এর ৫ম, ৬ষ্ঠ পর্বের বিচারক ছিলেন।তার দাবি তাকেও চ্যানেল কর্তৃপক্ষ প্রতিযোগীদের অকারণ প্রশংসা করার কথা বলেছিলেন কিন্তু তিনি তা মানতে পারেনি। তাই গানের রিয়েলিটি শো এর বিচারকের আসন ছেড়েছেন। সুনিধির মন্তব্য, ‘‘প্রতিযোগী এবং টিআরপি ধরে রাখাই মূল উদ্দেশ্যে তাঁদের। তাই আমাকে বা অন্য বিচারকদেরও একই প্রস্তাব দিয়েছেন তাঁরা।’’ তিনি আরো বলেন চ্যানেল কর্তৃপক্ষ নাকি তাকে বলেছিলেন প্রতিযোগীদের ঢালাও প্রশংসা করতে যাতে তারা খুশি হয় এবং দর্শকদেরও আকর্ষণ…
Read More
রাস্কিন বন্ডের সাক্ষাৎকার

রাস্কিন বন্ডের সাক্ষাৎকার

দ্য রাইট সার্কেল-এর প্রথম গুয়াহাটি এডিশন হিসেবে একটি ভার্চুয়াল অধিবেশন হল ২৯ মে। এক ঘন্টার এই অনুষ্ঠানে গুয়াহাটির সাহিত্য ও সাংবাদিকতা জগতের বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। প্রভা খৈতান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অধিবেশনে প্রখ্যাত ভারতীয় লেখক রাস্কিন বন্ডের সঙ্গে সাহিত্য বিষয়ক মনোজ্ঞ কথোপকথনে ছিলেন ব্যাঙ্গালোরের রূপা পাই। রূপা পাই একজন সাংবাদিক ও শিশু সাহিত্যিক। তাঁর প্রকাশিত পুস্তকের সংখ্যা ২০টিরও বেশি। কলকাতা ভিত্তিক প্রভা খৈতান ফাউন্ডেশন ভারতীয় সমাজ, সংস্কৃতি, কল্যাণ ও মানবিক কর্মকান্ডের সার্বিক উন্নয়ণের জন্য কাজ করে। এই সংগঠন ভারতের শিল্প, সংস্কৃতি ও সাহিত্যের বিকাশের জন্য এবং শিশু, মহিলা ও বয়স্ক মানুষদের জন্য কল্যাণমূলক কাজে নিয়োজিত। এইসব কাজের রূপায়ণের জন্য…
Read More
৫৪-এ পা রাখলেন বলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত

৫৪-এ পা রাখলেন বলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত

৫৪-এ পা রাখলেন বলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত নেনে (Madhuri Dixit Nene)। তবে রূপের জৌলুস দেখে তা বোঝার উপায় নেই। এখনও তিনি যেন রূপে অনন্য। তাঁর নাচ মুগ্ধ করতে পারেনি এমন সিনেদর্শক মেলা খুবই মুশকিল। এমনকি তাঁর দ্বারা অনুপ্রাণিত হয়েছেন প্রায় একটা প্রজন্মের নায়িকারা। সাজন , খল নায়ক , বেটা , পুকার , মৃত্যুদন্ড-এর মতো ছবি বলিউডে তাঁর আভাকে বজায় রেখেছে।আসুন জেনে নেওয়া যাক, জাদুকরী ওই সুন্দরীর অভিনেত্রী সম্পর্কে কিছু স্বল্প জ্ঞাত তথ্য: ১. আমাদের সকলের কাছেই মাধুরী দীক্ষিত ডান্সিং ডিভা হিসাবেই পরিচিত। কিন্তু আপনি কি জানেন, মাত্র ৯ বছর বয়সে কথক নৃত্যশিল্পী হিসাবে বৃত্তি পেয়েছিলেন তিনি? ২. ৭-৮…
Read More
মহাকাশে আগে কে? এই প্রতিযোগিতা শুরু হতে চলেছে চলচ্চিত্রের শ্যুটিং নিয়েও

মহাকাশে আগে কে? এই প্রতিযোগিতা শুরু হতে চলেছে চলচ্চিত্রের শ্যুটিং নিয়েও

মহাকাশ নিয়ে এ বার পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রের শ্যুটিং হবে মহাকাশেই এই প্রথম। সেই লক্ষ্যেই মহাকাশে পাঠানো হচ্ছে রাশিয়া ও আমেরিকার দুই বিখ্যাত অভিনেতা ও অভিনেত্রীকে। তাঁদের সঙ্গে যাবেন দুই পরিচালকও। তবে আলাদা আলাদা অভিযানে অভিনেতা, অভিনেত্রী, পরিচালকদের মহাকাশে পাঠাবে আমেরিকা ও রাশিয়া। আমেরিকার মহাকাশ গবেষণা নাসা ও রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস এই খবর দিয়েছে। রসকসমস জানিয়েছে, পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রের শ্যুটিং-এর জন্য ভূপৃষ্ঠ থেকে ৩৭০ মাইল উপরে পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণরত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হবে দেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী য়ুলিয়া পেরেসলিডকে। অক্টোবরের গোড়ার দিকে। তাঁর সঙ্গী হবেন রাশিয়ার জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ক্লিম শিপেঙ্কো। নাসা-ও জানিয়েছে, পূর্ণদৈঘ্যের চলচ্চিত্রের শ্যুটিং-এর জন্য পাঠানো হচ্ছে হলিউডের…
Read More
অ্যামাজন প্রাইম ভিডিয়োতে ‘দ্য লাস্ট আওয়ার’

অ্যামাজন প্রাইম ভিডিয়োতে ‘দ্য লাস্ট আওয়ার’

অ্যামাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পেলো ‘দ্য লাস্ট আওয়ার’-এর অফিসিয়াল ট্রেলার। অ্যামাজন প্রাইম ভিডিয়োতে এটিই প্রথম ভারতীয় সুপারন্যাচারাল ক্রাইম সিরিজ। হেভি ডোজের সাসপেন্স, মিস্ট্রি  এবং অপ্রত্যাশিত ‘টুইস্টস অ্যান্ড টার্নস’-এ ভরপুর এই শো-তে গুরুত্ত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সঞ্জয় কাপুর, কর্মা তাকাপা, শাহানা গোস্বামী, শাইলী কৃষেন, রাইমা সেন, রবিন তামাং ও মন্দাকিনী গোস্বামীকে। অমিত কুমার ও অনুপমা মিঞ্জ্‌ সৃষ্ট, লিখিত ও প্রযোজিত ‘দ্য লাস্ট আওয়ার’-এর এক্সিকিউটিভ প্রোডিউসার অমিত কুমার এবং আকাদেমি পুরস্কারপ্রাপ্ত ও ৪ বার বিএএফটিএ পুরস্কার জয়ী আসিফ কাপাডিয়া। অ্যামাজন প্রাইম ভিডিয়োতে ‘দ্য লাস্ট আওয়ার’-এর প্রিমিয়ার হবে ১৪ মে।
Read More
অভিনেত্রী শেফালি জরিওয়ালার সোশ্যাল সচেতনতামূলক ভিডিও পোস্ট

অভিনেত্রী শেফালি জরিওয়ালার সোশ্যাল সচেতনতামূলক ভিডিও পোস্ট

কোভিডের নতুন স্ট্রেন প্রভাব ফেলেছে গোটা দেশে। কবে এর থেকে নিষ্কৃতি পাবে সাধারণ মানুষ, তা জানার উপায় নেই। এক দিকে করোনার সঙ্গে লড়ছে সাধারণ মানুষ, অন্য দিকে যুদ্ধ করছে প্রশাসন ও স্বাস্থ্যকর্মীরা। এর পাশাপাশি সেলেবরাও নানা ভাবে তাঁদের অনুগামীদের পাশে থাকার চেষ্টা করছেন, সেটা কখন অর্থ সাহায্য, চিকিৎসা সাহায্য বা সোশ্যাল সচেতনতামূলক পোস্টের মাধ্যমে। অভিনেত্রী শেফালি জরিওয়ালা সম্প্রতি একটি সোশ্যাল পোস্টের মাধ্যমে তাঁর অনুগামীদের প্রোনিং-এর সুবিধার কথা তুলে ধরেন। শেফালি একটি IGTV ভিডিও পোস্ট করেছেন যাতে তিনি বলে দিয়েছেন একজন করোনা রোগীর শ্বাস নিতে কষ্ট হলে কী ভাবে তাঁর দেহে অক্সিজেনের প্রবাহকে স্থিতিশীল ও উন্নত করা যায়। ভিডিওটিতে তিনি তিন…
Read More
বিবাহ বিচ্ছিন্নের দিকে বিল গেটস

বিবাহ বিচ্ছিন্নের দিকে বিল গেটস

বিল গেটস এবং তাঁর স্ত্রী মেলিন্ডা গেটস নিজের বিয়ের ২৭ বছর বাদে বিবাহ বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ বিল গেটস, মাইক্রোসফটের কো ফাউন্ডার আর সারা দুনিয়ার সবচেয়ে ধণীতমদের মধ্যে রয়েছেন। বিল এবং মেলিন্ডা দু‘জনেই একটি বিবৃতি জারি করে জানিয়েছে আর তাঁরা একসঙ্গে থাকতে পারছেন না৷ ১৯৯৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা৷ বিল গেটস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্যুইট করে বিবাহবিচ্ছিন্ন বিষয়ক বিবৃতি দিয়েছেন৷ সেখানে লেখা আছে, ‘‘অনেক কথাবার্তার পর এবং সম্পর্ককে অনেক সময় দেওয়ার পর আমরা নিজেদের বিয়ে শেষ করার সিদ্ধান্ত নিয়েছি৷ গত ২৭ বছরে আমরা নিজেদের তিন সন্তানকে বড় করে তুলেছি৷ আমরা একটা ফাউন্ডেশন তৈরি করেছি যা মানুষকে ভালো স্বাস্থ্য ভালো…
Read More
অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হল ‘তুফান’ সিনেমার মুক্তি

অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হল ‘তুফান’ সিনেমার মুক্তি

মারণ ভাইরাসের সঙ্গে লড়ছে গোটা দেশ। এমন পরিস্থিতিতেই অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হল ফারহান আখতার অভিনীত ‘তুফান’ (Toofaan) সিনেমার মুক্তি। ২১ মে আমাজন প্রাইম ভিডিওয় (Amazon Prime Video) মুক্তি পাওয়ার কথা ছিল ‘তুফান’ ছবির। ছবিতে বক্সারের চরিত্রে অভিনয় করেছেন ফারহান আখতার (Farhan Akhtar)। পরিচালনায় রাকেশ ওমপ্রকাশ মেহরা (Rakeysh Omprakash Mehra)। সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি করে ছবির মুক্তি পিছানোর কথা জানিয়েছেন ফারহান। বিবৃতির বক্তব্যে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি খুবই যন্ত্রণার। সেই কারণেই এক্সেল এন্টারটেইনমেন্ট এবং ROMP পিকচার্সের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য ‘তুফান’ ছবির মুক্তি পিছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অতিমারীর সঙ্গে মোকাবিলা বেশি প্রয়োজন। পরিস্থিতিতে একটু ঠিক হলে…
Read More