10
Aug
এই প্রথম বার তাদের একসঙ্গে দেখা যাবে বলিউডের পর্দায়। বলিউডের প্রথম সারির অভিনেত্রী তারা। এই প্রথমবার একে অপরের সাথে জুটি বাঁধতে চলেছেন। বলিউডের তিন গ্ল্যামার গার্ল প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাট ছবি করতে চলেছেন একসাথে। আর এই ছবির পরিচালনা দিয়ে প্রায় কুড়ি বছর পর পরিচালকের আসনে বসছেন ফারহান আখতার। ‘দিল চাহতা হ্যায়’ ছবি মুক্তির ২০ বছর পূর্ণ হওয়ার দিনই বড় ঘোষণা করলেন তিনি। সদ্য ঘোষণা হওয়া এই ছবির নাম ‘জী লে জারা’। ‘দিল চাহতা হ্যয়’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ এর পর দর্শকদের হৃদয় জিততে আসছে ‘জী লে জারা’। ‘রোড ট্রিপ’ এর ওপর ভিত্তি করেই তৈরি হবে এই ছবি।…
