বিনোদন

সংগীত জগতে বিতর্কের শিরোনামে রূপঙ্কর, গান চুরির অভিযোগ

সংগীত জগতে বিতর্কের শিরোনামে রূপঙ্কর, গান চুরির অভিযোগ

বিখ্যাত সংগীত শিল্পী কেকের মৃত্যু থেকেই রূপঙ্কর বিতর্কের শিরোনামে। সংগীত জগতে বিতর্কের কেন্দ্র বিন্দুতে এখন একটাই নাম রূপঙ্কর। গায়ক কেকে'কে নিয়ে বিরূপ মন্তব্য করে সংবাদ শিরোনামে এসে গিয়েছিলেন রূপঙ্কর বাগচী। নিন্দায় সরব হয়েছিল সকলে। ব্যাপক ট্রোলিং এবং কটাক্ষের শিকার হতে হয়েছিল তাঁকে। 'হু ইজ কেকে?' এই প্রশ্ন তোলার পর কার্যত তাঁর জীবনে ঝড় এসে গিয়েছিল। চরম নিন্দা তো ছিলই, সঙ্গে আবার জুটেছিল প্রাণহানীর হুমকি। সেই অধ্যায় কিছুটা অতিক্রম করে এসেছিলেন তিনি। তবে আবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে রূপঙ্কর। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ গান চুরির! মনোরমা ঘোষাল নামে এক ইউটিউবার সম্প্রতি এই অভিযোগ এনেছেন গায়ক রূপঙ্কর বাগচী এবং কম্পোজার পার্থ বন্দ্যোপাধ্যায়ের নামে। তাঁর…
Read More
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিখ্যাত পরিচালক তরুণ মজুমদার

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিখ্যাত পরিচালক তরুণ মজুমদার

বহুদিন ধরে শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি।বিগত প্রায় এক মাস ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছেন। সদ্য ধরা পড়েছে শ্বাসকষ্টের সমস্যা, ডায়বেটিস এবং ফুসফুসের রোগ। সেই কারণে গতকাল হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার। এখন জানা গেল তিনি সেপ্টিসেমিয়ায় আক্রান্ত। তাই তাঁকে নিয়ে চিন্তা বৃদ্ধি হচ্ছে চিকিৎসকদের। হাসপাতাল সূত্রে খবর, পরিচালকের চেতনার মাত্রা কমছে আস্তে আস্তে। আপাতত তিনি ডাক্তারদের পর্যবেক্ষণেই আছেন। প্রসঙ্গত, যে কোনও অঙ্গের সংক্রমণ যখন রক্তে প্রবেশ করে, তখন তাকে বলা হয় সেপ্টিসেমিয়া। শেষ পাওয়া খবর অনুযায়ী, তরুণ মজুমদারের রক্তে অক্সিজেনের মাত্রা ৯৫ শতাংশের কাছাকাছি আছে। এছাড়া ২ ঘণ্টা অন্তর অন্তর তাঁকে খাওয়ানো হচ্ছে। আচ্ছন্নগ্রস্থ হয়ে পড়ায়…
Read More
সিনেমা দেখে  বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ জেলের কয়েদিরা

সিনেমা দেখে  বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ জেলের কয়েদিরা

সিনেমা হল এমন একটি মাধ্যম যার প্রভাব জনজীবনে অপরিসীম। সিনেমার ভালো মন্দ সবধরনের প্রভাবই দেখা যায় সমাজে। সেরকমই একটি উদাহরণ দেখা গেল অভিষেক বচ্চনের ‘দশভি’ ছবির ক্ষেত্রে। প্রায় দুমাস আগে মুক্তি পেয়েছিল অভিষেক বচ্চনের ছবি ‘দশভি’। ছবিতে রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক, যে জেল থেকে বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হন। আগ্রা সেন্ট্রাল জেলের বন্দিরা সেই ছবি দেখেই অনুপ্রাণিত। পর্দার অভিষেককে দেখেই বোর্ডের পরীক্ষায় বসার আগ্রহ দেখায় জেলের কয়েকজন কয়েদি। ৯ জন দশম শ্রেণীর পরীক্ষা ও ৩ জন দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বসেন। রেজাল্ট প্রকাশ্যে আসায় জানা যায় যে ১২ জনই ভালো নম্বর পেয়ে পাস করেছেন। অভিষেক বচ্চন এই খবর পেয়ে আপ্লুত।…
Read More
সংগীত শিল্পী কেকের মৃত্যুতে তে হলফনামা চাওয়া হল রাজ্যের কাছে

সংগীত শিল্পী কেকের মৃত্যুতে তে হলফনামা চাওয়া হল রাজ্যের কাছে

গত মাসেই বিখ্যাত সংগীত শিল্পীর মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছিলো প্রায় গোটা দেশকে। এই ঘটনায় দায়ের হয় মামলা। এবার সঙ্গীত শিল্পী কেকে'র মৃত্যু সংক্রান্ত জনস্বার্থ মামলার গ্রহযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল রাজ্য। কিন্তু এই মামলায় আগামী ২৭ জুলাইয়ের মধ্যে রাজ্যের হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই বিষয়ে রাজ্যের এডভোকেট জেনারেল জানান, এফআইআর দায়ের করা হয়েছিল এই ঘটনায়। তবে পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের হয়নি। তাই তাদের কিছুটা সময় দেওয়া হোক, এই আর্জি ছিল। যদিও আদালত আগামী ৩ সপ্তাহের মধ্যেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। কেকে'র মৃত্যু নিয়ে কলকাতা হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। প্রধান বিচারপতি প্রকাশ…
Read More
‘ব্রাউন’ ছবির মুখ্য চরিত্রে করিশ্মা

‘ব্রাউন’ ছবির মুখ্য চরিত্রে করিশ্মা

করিশ্মা কাপুর বিগত অনেকদিনই অভিনয় থেকে বিরতি নিয়েছেন। মাঝে বেশ কয়েকবার তাকে ছোটপর্দায় রিয়ালিটি শোয়ের বিচারক হিসাবে দেখা গেছে। শাহরুখ খানের শেষ ছবি 'জিরো'তে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গেছিল করিশ্মা কাপুরকে। লম্বা বিরতির পর সম্প্রতি পর্দায় ফিরছেন তিনি।  কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের আগামী ছবির ঘোষণা করেছিলেন করিশ্মা। তাঁর আগামী ছবি 'ব্রাউন- দ্য ফার্স্ট কেস' । ছবিটি পরিচালনা করছেন অভিনয় দেও। অভীক বড়ুয়ার লেখা বই 'সিটি অফ ডেথ'-এর উপর নির্ভর করে তৈরি হবে ক্রাইম ড্রামা 'ব্রাউন'। কলকাতায় ছবিটির শুটিং চলছে, মোট আঠারোটি জায়গায় ছবিটির শুটিং হবে। করিশ্মা কাপুরকে 'ব্রাউন' ছবির মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে। এই ছবিতে তিনি একজন…
Read More
আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে হলেন ভর্তি দীপিকা

আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে হলেন ভর্তি দীপিকা

আচমকাই অসুস্থ হয়ে পড়লেন তিনি৷ শুটিং ফ্লোরে হঠাৎ অসুস্থ অভিনেত্রী দীপিকা পাদুকোন৷ তাঁকে হায়দরাবাদের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়৷ সেখানে ভর্তি করিয়ে চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষানিরীক্ষা করেন৷ বৈজয়ন্তী ফিল্মসের প্রযোজনায় কল্পবিজ্ঞানমূলক দক্ষিণী ছবি ‘প্রজেক্ট কে’-র শ্যুটিং চলছিল। ওই ছবির সেটে থাকাকালীন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী৷ জানান, তাঁর মাথা ঘুরছে, ঠিক মতো শ্বাস নিতে পারছেন না। এর পরেই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷  জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই নাকি মানসিক টানাপড়েনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন দীপিকা। মাঝেমধ্যেই রক্তচাপ জনিত সমস্যা দেখা দিচ্ছে তাঁর৷ হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পর অভিনেত্রী সুস্থ বোধ করায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও উদ্বেগ তৈরি হয়েছে রণবীর ঘরনির। …
Read More
জল্পনা বাড়ছে প্রত্যুষার মৃত্যু ঘিরে

জল্পনা বাড়ছে প্রত্যুষার মৃত্যু ঘিরে

একের পর এক মৃত্যু ঘটে চলেছে বিনোদন জগতে। এবার মধ্যরাতে রহস্যজনক অবস্থায় মৃতদেহ উদ্ধার হল বিখ্যাত বলিউড এবং দক্ষিনী সিনেমার জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গারিমেল্লার। জানা যাচ্ছে মধ্যরাতে হায়দ্রাবাদের বানজারা হিলসের তাঁর নিজের বাড়ি থেকেই প্রত্যুষার মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহের পাশ থেকে পাওয়া গিয়েছে কার্বন-মনোক্সাইডের একটি খালি শিশি। পুলিশের প্রাথমিক অনুমান, বিষ খেয়ে আত্মঘাতী করেছেন জনপ্রিয় এই ডিজাইনার। তবে তিনি যে আত্মহত্যা করতে পারে তা মানতে নারাজ তাঁর পরিবারের সদস্যরা। আর তাই তারা রবিবার সকালেই নিকটবর্তী থানায় প্রত্যুষার রহস্যজনক মৃত্যুর একটি মামলা দায়ের করেছে। ঘনিষ্ঠ মহল সূত্রের খবর বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন প্রত্যুষা। তবে ঠিক কি কারণে এই অবসর তা এখনো জানা যায়নি।…
Read More
পাহাড়ে ঘুরতে এসে নেটিজেনদের কটাক্ষের শিকার জোজো

পাহাড়ে ঘুরতে এসে নেটিজেনদের কটাক্ষের শিকার জোজো

সঙ্গীতশিল্পী জোজো মুখার্জী ছুটি কাটাতে পাহাড়ে গিয়েছেন । সেখান থেকেই বুধবার সকালে বেশ কিছু ছবি পোস্ট করেন তিনি। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়েও বিপত্তি। সোশ্যাল মিডিয়ায় নিজেদের কিছু ছবি পোস্ট করায়  বিতর্কের মুখে পড়েন জোজো।  জোজোর পোস্ট করা ছবির লোকেশন ট্যাগে দেখা যায় যে তিনি রিশপে বেড়াতে গিয়েছেন। কিন্তু রিশপের পাশেই লেখা, 'গোর্খাল্যান্ড, ইন্ডিয়া'। এই লোকেশন ট্যাগ দেখেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। একজন লেখেন, 'এই গোর্খাল্যান্ড টা ঠিক কোথায়? কবে হলো? বাংলায় গোর্খাল্যান্ড কবে হলো?','বাংলায় গোর্খাল্যান্ড কোথায়?' অন্য এক নেটিজেন লেখেন যে,'একটু চোখ কান খোলা রাখুন'।  এই বিতর্ক প্রসঙ্গে জোজো জি ২৪ ঘণ্টা ডিজিটালকে জানান, 'ইচ্ছে করে কিছু করিনি।…
Read More
প্রকাশ্যে এলো কেকের চুড়ান্ত ময়নাতদন্তের রিপোর্ট

প্রকাশ্যে এলো কেকের চুড়ান্ত ময়নাতদন্তের রিপোর্ট

কেটে গিয়েছে অনেকটা সময় তবুও এখন অনেকে মন থেকে মেনে নিতে পারছে না যে তিনি আর নেই৷ এখনো পর্যন্ত বলিউডের তারকা শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে-র মৃত্যু শোকে ডুবে তাঁর অনুরাগীরা৷ মন থেকে চরম বাস্তবটা মেনে নিতে পারছেন না অনেকেই৷ কেন অকালে চলে গেলেন কেকে? সেই উত্তর মিলল এবার৷ কলকাতা পুলিশের হাতে এল শিল্পীর ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট৷ সেই রিপোর্ট অনুযায়ী, হৃদযন্ত্র ঠিক মতো কাজ না করার কারণেই মৃত্যু হয়েছে কৃষ্ণকুমারের৷ ডাক্তারি পরিভাষায় যাকে বলা হয় 'মায়োকার্ডিয়াল ইনফারকশন'৷  কেকে-র ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট বলছে, হার্ট পর্যাপ্ত রক্ত পাম্প করতে না পারায় ফুসফুস প্রয়োজনীয় অক্সিজেন শরীরে পৌঁছে দিতে পারেনি। পূর্ববর্তী সমস্যার জন্যেই হার্ট ঠিক…
Read More
নন্দিতা পুরী কলকাতাকেই দায়ী করছে কেকের এইরূপ মৃত্যুর জন্য

নন্দিতা পুরী কলকাতাকেই দায়ী করছে কেকের এইরূপ মৃত্যুর জন্য

বাহাত্তর ঘন্টা কেটে গেলেও এখন পর্যন্ত কেকের মৃত্যু ঘটনা দগদগে হয়ে রয়েছে সবার মনে। এবার কেকের মৃত্যুর জন্য সরাসরি কলকাতাকে দোষারোপ করলেন ওম পুরীর প্রাক্তন স্ত্রী নন্দিতা পুরী। মঙ্গলবার কেকে কলকাতায় অনুষ্ঠান করতে এসেছিলেন। বুধবার নজরুল মঞ্চে অনুষ্ঠানের পর অসুস্থ হয়ে পড়েন। এরপরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরেই একাধিক অভিযোগ আসতে শুরু করে। সেই অভিযোগকে সামনে রেখেই কলকাতার বিরুদ্ধে সুর চড়ালেন নন্দিতা পুরী।  সোশ্যাল মিডিয়ায় নন্দিতা পুরী লেখেন, লজ্জা পশ্চিমবঙ্গের। কলকাতাই কেকেকে হত্যা করেছে। যেখানে অডিটরিয়ামে ২.৫ হাজার লোক থাকার কথা ছিল, সেখানে সাত হাজার দর্শক উপস্থিত ছিলেন। এসি কাজ করছিল না। কেকে চারবার…
Read More