বিনোদন

আরিয়ানের সঙ্গে প্রেমের গুঞ্জন পাক অভিনেত্রী সাদিয়া খানের

আরিয়ানের সঙ্গে প্রেমের গুঞ্জন পাক অভিনেত্রী সাদিয়া খানের

বলিউডে কেরিয়ার শুরুর আগেই চর্চায় শাহরুখ পুত্রের ব্যক্তিগত জীবন। তারকা সন্তানদের ব্যক্তিগত জীবন হামেশাই থাকে লাইমলাইটে, শাহরুখ খানের ছেলে হওয়ার সুবাদে ছোট থেকেই হাজারো ক্যামেরার ফ্ল্যাশের মধ্যেই বড় হয়েছেন আরিয়ান। নতুন বছরের শুরুতেই নোরা ফতেহির সঙ্গে আরিয়ানের প্রেমের গুঞ্জন আগুনের মতো ছড়িয়ে পড়ে, সেই চর্চা থিতু হতে না হতেই এক পাক সুন্দরীর সঙ্গে জড়িয়ে যায় আরিয়ানের নাম।  নোরা-আরিয়ানের প্রেমের চর্চা ডানা মেলার সঙ্গে সঙ্গেই পাক অভিনেত্রী সাদিয়া খানের সঙ্গে আরিয়ানের একটি ছবি ভাইরাল হয়ে যায়, সেই ছবির সুবাদেই রাতারাতি ‘শাহরুখ খানের হবু বউমা'র তকমা সেঁটে দেওয়া হয় ৩৫ বছর বয়সী সাদিয়ার নামের পাশে। বয়সে আরিয়ানের চেয়ে দশ বছরের বড় সাদিয়া।…
Read More
রেলের তরফ থেকে সতর্কীকরণ বার্তা সোনু সুদকে

রেলের তরফ থেকে সতর্কীকরণ বার্তা সোনু সুদকে

বছরের শুরুতে মানবদরদী অভিনেতা সোনু সুদের নয়া কীর্তি মোটেও জনপ্রিয় হল না। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছিলেন সোনু, যেখানে চলন্ত ট্রেনের পাদানিতে বসে থাকতে দেখা যায় তাঁকে। সেই নিয়ে শোরগোল। এ কী করছেন সোনু! সতর্কীকরণ বার্তা এল রেলের তরফেও।বহু মানুষ সোনুকে অনুসরণ করেন। অভিনেতার কার্যকলাপ দেখে বাকিরাও যদি এ ধরনের ক্রিয়াকলাপ শুরু করেন, খুবই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। সেই আশঙ্কায় উদ্বেগপ্রকাশ করেছিলেন অনুরাগীরাও। তবে উত্তর রেল দফতরের তরফেও সতর্কবার্তা আসে তার পরই। সোনুকে উদ্দেশে লেখা হয়, “লক্ষ লক্ষ মানুষ আপনাকে আদর্শ মনে করেন। ট্রেনের পাদানিতে বসে যাত্রা করা অত্যন্ত বিপজ্জনক। এ ধরনের ভিডিও প্রশংসনীয় হওয়ার থেকেও বড় কথা, এর…
Read More
প্রকাশ্যে এল ‘ফার্জি’-র টিজার

প্রকাশ্যে এল ‘ফার্জি’-র টিজার

ওটিটিতে পা রাখলেন অভিনেতা শাহিদ কাপুর। বুধবার প্রকাশ্যে এসেছে ‘ফার্জি’র টিজার। এই ওটিটি ফিল্ম মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিয়োতে। জীবনের নতুন অধ্যায়ে পা রাখছেন অভিনেতা শাহিদ।ছবিতে চিত্রশিল্পীর ভূমিকায় দেখা যাবে তাঁকে।এরপরই তাঁর ক্যানভাসে ফুটে উঠেছে ছবির নাম ‘ফার্জি’।আসন্ন এই সিরিজের পরিচালনায় আছে রাজ নিদিমরু এবং কৃষ্ণা ডিকে। অভিনয় করেছেন বিজয় সেতুপতি, কে কে মেনন, কুব্রা সাইত, রেজিনা ক্যাসান্দ্রা, জাকির হুসেন, ভুবন অরোরা, অমল পালেকার এবং রাশি খান্না। বড় পর্দা কাঁপানোর পর এবার ডিজিটাল দুনিয়ায় আত্মপ্রকাশ হতে চলেছে ‘কবীর সিং’ খ্যাত বলিউড অভিনেতা শাহিদ। ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করা নিয়ে অত্যন্ত আশাবাদী অভিনেতা। ‘ফার্জি’-র গল্প লিখেছেন সীতা আর মেনন, সুমন কুমার ও হুসেন…
Read More
চলে গেলেন পরিচালক সন্দীপ চৌধুরী

চলে গেলেন পরিচালক সন্দীপ চৌধুরী

২০২৩-এর শুরুতেই বিরাট ধাক্কা টলিপাড়ায়, চলে গেলেন অঞ্জন চৌধুরী পুত্র তথা পরিচালক সন্দীপ চৌধুরী। দিন কয়েক আগেই সিরিয়ালের সেটে অসুস্থবোধ করায় একবালপুরের এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল পরিচালককে। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সন্দীপ চৌধুরী। তাঁর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি। জানা গিয়েছে, তাঁর হার্টে স্টেন্ট বসানোর চেষ্টা চলছিল কিন্তু অনান্য শারীরিক জটিলতা দেখা যাওয়ায় তা শেষ পর্যন্ত সম্ভবপর হয়নি। বাংলা টেলিভিশনের জগতে এক উজ্জ্বল নাম সন্দীপ চৌধুরী। ইন্ডাস্ট্রিতে ‘বাবু’ নামেই পরিচিত ছিলেন। বাবার পদচিহ্ন অনুসরণ করেই তুলে নিয়েছিলেন পরিচালকের দায়িত্ব। একাধিক জনপ্রিয় মেগা সিরিয়াল ও সিনেমা পরিচালনা করেছেন এই মানুষটি। এদিন একমাত্র ভাইকে হারালেন অভিনেত্রী চুমকি ও…
Read More
বিজেপি নেত্রীকে চ্যালেঞ্জ উরফির

বিজেপি নেত্রীকে চ্যালেঞ্জ উরফির

উরফিকে নিয়ে বিতর্ক, সমালোচনা যাই চলুক না কেন, উরফি বিন্দাস থাকে সবসময়। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে নানা হাসি ঠাট্টাকে একেবারেই পাত্তা দেন না সুন্দরী। তবে এবার চুপ থাকতে পারলেন না, মুখ খুললেন বিজেপি নেত্রীর বিরুদ্ধে। সম্প্রতি উরফির পোশাক দেখে অশ্লীলতার অভিযোগ আনেন বিজেপি নেত্রী চিত্রা ওয়াগ। শুধুই অভিযোগ নয়, উরফিকে গ্রেপ্তারির দাবিও তোলেন। বিজেপি নেত্রীর এই দাবির বিরুদ্ধেই এবার কড়া জবাব দিলেন উরফি।সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে উরফি লিখলেন,”আমি জেলে যেতে প্রস্তুত, কিন্তু আগে আপনি নিজের ও আপনার পরিবারের সম্পত্তির হিসাব দিন। সকলকে জানান, রাজনীতিবিদদের আয়ের উৎসটা কী! কোথা থেকেই বা আয় করেন তাঁরা।” আজব ফ্যাশনের জন্য যে উরফি নজর…
Read More
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তাঁরা গাঁটছড়া বাঁধতে চলেছেন কিয়ারা-সিদ্ধার্থ

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তাঁরা গাঁটছড়া বাঁধতে চলেছেন কিয়ারা-সিদ্ধার্থ

কানাঘুষোয় শোনা যাচ্ছে আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা কিয়ারা আদবানি এবং সিদ্ধার্থ মালহোত্রার চার হাত এক হতে চলেছে। বলি পাড়ার এই জনপ্রিয় জুটির বিয়ে নিয়ে আলাপ আলোচনার শেষ নেই! তার আগেই এই দুই বলি তারকাকে দুবাইয়ে বর্ষবরণের উৎসবে মাততে দেখা গেল। অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে স্টোরিজে একটি ছবি শেয়ার করেন রবিবার। আর সেটার ক্যাপশনে লেখেন, 'পছন্দের মালহোত্রারা।' সেই ছবিতে সিদ্ধার্থের সঙ্গে তাঁর কাকু তথা বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রাকেও দেখা গিয়েছে। ছবিটি ইনস্টাগ্রামে আদতে মণীশ মালহোত্রা শেয়ার করেছিলেন। সেই ছবিতে কিয়ারার পরনে একটি সবুজ রঙের ছোট পোশাকে দেখা গিয়েছে। করণ জোহর, মণীশ মালহোত্রার সঙ্গে এই বলি জুটি দুবাইয়ে বর্ষবরণের উৎসবে মেতে…
Read More
১ জানুয়ারি ‘ফাটাফাটি’ ছবির নতুন পোস্টার প্রকাশ্যে এলো

১ জানুয়ারি ‘ফাটাফাটি’ ছবির নতুন পোস্টার প্রকাশ্যে এলো

নববর্ষের প্রথম দিন প্রকাশ্যে এল 'উইন্ডোজ প্রোডাকশন'-এর আগামী ছবি 'ফাটাফাটি'র নতুন পোস্টার। মুখ্য ভূমিকায় ঋতাভরী চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়। শুরু হল  নতুন বছর। ২০২৩ সাল যাতে আপনার 'ফাটাফাটি' কাটে সেই দায়িত্ব নিল 'উইন্ডোজ'। ১ জানুয়ারি, প্রকাশ্যে এল তাঁদের নতুন ছবির নতুন পোস্টার। মার্চ মাসে মুক্তি পাবে 'ফাটাফাটি'।  এদিন ছবির নতুন পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, “বছর শুরু হোক 'ফাটাফাটি' খবর দিয়ে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিবেদিত, উইনডোজ প্রযোজিত, অরিত্র মুখোপাধ্যায়ের ছবি ফাটাফাটি আসছে এই মার্চে! এ বছর আপনার মোটামুটি নয়, ফাটাফাটি কাটুক”। প্রসঙ্গত, গত বছর নারী দিবসে চমক দেয় 'উইন্ডোজ প্রোডাকশন হাউস'-এর। বছর আড়াই আগে ২০২০ সালে আন্তর্জাতিক নারী…
Read More
দুর্ঘটনার খবর সামনে আসতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা

দুর্ঘটনার খবর সামনে আসতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা

নয়াদিল্লি: গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতীয় দলের উইকেটকিপার ঋষভ পন্থ (Rishabh Pant)। দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। মাথায়, পিঠে, পায়ে এবং শরীরের নানা জায়গায় চোট পেয়েছেন ঋষভ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। উত্তরাখণ্ডের রুরকির সমীপ মোড়ে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ (Rishabh Pant Car Accident)। জানা গিয়েছে, দুর্ঘটনার পর তাঁর বিলাসবহুল গাড়িটিতে আগুন লেগে যায়। ঋষভের দুর্ঘটনার খবর সামনে আসতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা (Urvashi Rautela)। গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর মাথায় চোট পেয়েছেন ঋষভ পন্থ। এছাড়াও দুর্ঘটনায় ক্ষত বিক্ষত তাঁর পিঠ। জানা গিয়েছে, তাঁর ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে।…
Read More
পুষ্পবৃষ্টিতে স্বাগত জানানো হল আম্বানির ছেলে ও রাধিকাকে

পুষ্পবৃষ্টিতে স্বাগত জানানো হল আম্বানির ছেলে ও রাধিকাকে

কালিনা এয়ারপোর্ট: এদিন বিমানবন্দরে পৌছতেই ফুলে ফুলে ভরে গেল চারিদিক। পুষ্পবৃষ্টিতে স্বাগত জানানো হল অনন্ত ও রাধিকাকে। গোটা গাড়ির সামনের কাঁচও প্রায় ফুলে ঢাকা। কড়া নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে নিয়ে যাওয়া হল অনন্ত অম্বানি সঙ্গে রাধিকা মার্চেন্টকেও। তবে বিয়ের ফুল যে ফুটবে, শানাই বাজার অপেক্ষায়, তা আগেই টের পাওয়া গিয়েছিল। কারণ বাগদানের আগে অম্বানির পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে রাধিকাকে দেখা যেত। গত কয়েক বছর ধরেই মূলত অনন্ত এবং রাধিকার মধ্যে যোগাযোগ ছিল। তবে বাগদান এবং বিয়ের বিষয়ে কোনও তথ্যই সামনে আনেনি এই দুই পরিবার। তবে শেষ অবধি সেই রাধিকাই ছোট বউ হয়ে আসছেন অম্বানি পরিবারে। এবার অনন্ত অম্বানির সঙ্গে রাধিকা মার্চেন্টের…
Read More
ইউটিউবার ঝিলম গুপ্তার বলিউডে পা নিয়ে জল্পনা

ইউটিউবার ঝিলম গুপ্তার বলিউডে পা নিয়ে জল্পনা

সোশ্যাল মিডিয়ার দৌলতে উঠে এসেছে একাধিক সুপ্ত প্রতিভারা। তেমনি জনপ্রিয় ডিজিটাল ক্রিয়েটার ঝিলম গুপ্তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রসিকতায় সকলকে মাতিয়ে রেখেছেন বরাবরই। ঝিলমকে চেনেন না এমন বাঙালির সংখ্যা খুব কমই রয়েছে। ছবির রিভিউ হোক কিংবা টেলিভিশনে মজাদার কোনও কাণ্ড, নেটদুনিয়ায় ভিডিয়ো পোস্ট করে নিজের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করতে দেখা যায় তাঁকে। শীঘ্রই অন্য রূপে দেখা যাবে ঝিলমকে। হিন্দি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। করণ জোহরের প্রযোজনায় কাজ করবেন। ঝিলমের লুকের জন্যই তাঁকে বেছে নিয়েছে এই বলিউড ছবির টিম। সব ঠিক থাকলে আগামী জানুয়ারি মাসেই তিলোত্তমাতেই শ্যুটিং শুরু করবেন পরিচালক। সবটাই সময় আসলে খোলসা করবেন বলে জানিয়েছেন।একটি অ্যান্থোলজি সিরিজের প্রযোজনা করতে চলেছেন…
Read More