বিনোদন

পর্দায় আসছে ইলন মাস্কের জীবনী

পর্দায় আসছে ইলন মাস্কের জীবনী

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের জীবনী আসছে সিনেমার পর্দায়। আর এই বিগ বাজেটের সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন অস্কার মনোনীত বিখ্যাত পরিচালক ড্যারেন অ্যারোনফস্কি। সিনেমাটি প্রযোজনা করতে যাচ্ছে বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান 'A24'। আমেরিকান মিডিয়া আউটলেট ভ্যারাইটির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিলিয়নেয়ার ইলন মাস্কের জীবনী নিয়ে বইটি প্রকাশিত হয়েছে চলতি বছরের সেপ্টেম্বরে। এখন ড্যারেন অ্যারোনফস্কি এটি একটি চলচ্চিত্রে বানাতে যাচ্ছেন। ড্যারেন হার্ভার্ডে পড়াশোনা করেছেন এবং এর আগে 'দ্য রেসলার', 'ব্ল্যাক সোয়ান', 'নোয়া', 'দ্য হোয়েল'-এর মতো চলচ্চিত্র নির্মাণ করেছেন। গত বছর 'দ্য হোয়েল' ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন ব্রেন্ডন ফ্রেজার। অন্যদিকে 'A24' প্রযোজিত 'Everything Everywhere All at One' অস্কার জিতেছে।…
Read More
অ্যাটলির সিনেমায় শাহরুখের সাথে দেখা যাবে বিজয়কে

অ্যাটলির সিনেমায় শাহরুখের সাথে দেখা যাবে বিজয়কে

অ্যাটলির পরবর্তী ছবিতেও থাকবেন শাহরুখ খান। শাহরুখের সঙ্গে থাকছেন থলপ্যাথি বিজয়ও। এ খবর নিশ্চিত করেছেন অ্যাটলি নিজেই।শাহরুখ এবং বিজয় দুজনেই চেন্নাইতে জাওয়ানের শুটিংয়ের সময় অ্যাটলির জন্মদিনে এসেছিলেন। এরপর তারা 'জিন্দা বান্দা' গানটির শুটিং করেন। সেই সময়ে নেওয়া তিনজনের একটি স্থির দেখার পর, ভক্তরা তাদের একটি ছবিতে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। অবশেষে ভক্তদের সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। জনপ্রিয় টিভি উপস্থাপক এবং ইউটিউবার গোপীনাথকে দেওয়া একটি সাক্ষাত্কারে, অ্যাটলি সম্প্রতি বলেছিলেন যে তিনিই বিজয়কে ফোন করেছিলেন এবং আমন্ত্রণ জানিয়েছিলেন। বিজয় রাজি। শাহরুখ খান এবং থালাপতি বিজয় সেখানে এসে নিজেদের মধ্যে কথা বলেন। তারপর অ্যাটলিকে ডাকেন। শাহরুখ অ্যাটলিকে বলেছিলেন যে, তিনি যদি কখনও…
Read More
সালমানের সাথে আলিঙ্গনরত ঐশ্বরিয়া, চাঞ্চল্য নেটদুনিয়ায়

সালমানের সাথে আলিঙ্গনরত ঐশ্বরিয়া, চাঞ্চল্য নেটদুনিয়ায়

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে উপস্থিত ছিল চাঁদের হাট। অ্যাশ এবং সালমান খান দুজনেই সেখানে উপস্থিত ছিলেন। প্রাক্তন মিস ওয়ার্ল্ড অ্যাশ পার্টিতে লাল ও গোলাপি রঙের পোশাক পরেছিলেন। তবে সেদিন বচ্চন পরিবারের কেউ তাঁর সঙ্গে ছিলেন না। এমনকি মেয়ে আরাধ্যাও নয়। অন্যদিকে, বলিউড ভাইজান সালমান খান দিওয়ালি পার্টিতে ধূসর টি-শার্ট এবং কালো কার্গো ট্রাউজার পরে হাজির হন। কিন্তু পুরো পার্টিতে এই দুই তারকাকে একসঙ্গে কেউ দেখেনি। তবে অনেকের দাবি, পার্টি ছাড়ার আগে ঐশ্বরিয়াকে জড়িয়ে ধরেছিলেন সালমান। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে ভিডিওতে ওই নারীর মুখ দেখা যাচ্ছে না। কিন্তু অন্য…
Read More
মেয়ের টানে অভিনয় থেকে বিরতি নিচ্ছেন রণবীর কাপুর

মেয়ের টানে অভিনয় থেকে বিরতি নিচ্ছেন রণবীর কাপুর

ছয় মাসের জন্য অভিনয় ক্যারিয়ার থেকে বিরতি নিচ্ছেন রণবীর কাপুর। একসময় বলিউডে 'চকলেট বয়' নামে পরিচিত এই অভিনেতা ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন।বিরতি নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলিউড অভিনেতা বলেন, আমি কয়েক মাস অভিনয় থেকে বিরতি নিয়ে আমার মেয়ে রাহার সঙ্গে সময় কাটাতে চাই। এর আগে গুঞ্জন ছিল রণবীর কাপুর অভিনয় থেকে বিরতি নিচ্ছেন। অবশেষে তা সত্যি হলো। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর।উল্লেখ্য, সিনেমার শুটিংয়ের কারণে রাহাকে বেশি সময় দিতে পারেন না বলে জানান তিনি। যে কারণে ছয় মাস ক্যামেরা থেকে দূরে থাকবেন তিনি।
Read More
বলিউডে নতুন মাইলফলক জুড়ল জয়া

বলিউডে নতুন মাইলফলক জুড়ল জয়া

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের প্রায় প্রতিটি সিনেমাই ব্যবসাসফল হওয়ার পাশাপাশি তার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছে প্রশংসিত হয়। কয়েক মাস আগে তার অভিনীত 'অর্ধাঙ্গিনী' ছবিটি সুপারহিট হয়েছে। সে রেশ থেকে মুক্তি পেতেই নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে ফিরেছেন এই অভিনেত্রী। গতকাল মুক্তি পেয়েছে জয়ার 'দশম অবতার'। দীর্ঘদিন পর এই সিনেমার মাধ্যমে দর্শকরা জয়াকে দেখতে পাচ্ছেন শ্রীজিতের নির্দেশনায়। প্রসেনজিৎ চ্যাটার্জি, অনির্বাণ ভট্টাচার্য এবং যীশু সেনগুপ্তের মতো জনপ্রিয় তারকারা সিনেমাটিতে জয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। যার কারণে প্রথম থেকেই ছবিটিকে ঘিরে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। যার প্রমাণ মিলেছে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রিতে। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড গড়েছে 'দশম অবতার'।…
Read More
পঞ্চমীতে ঘরে ঢাক বাজিয়ে ঠাকুর আনলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী

পঞ্চমীতে ঘরে ঢাক বাজিয়ে ঠাকুর আনলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী

বাঙ্গালীর সবথেকে বড়ো পুজো শুরু। ধুপের গন্ধ, ঢাকের তাল, হালকা ঠান্ডা আমেজ বাতাসে, সব মিলিয়ে মন ফুরফুর বাংলার। তবে নিজেদের পুজোর প্ল্যানের পাশাপাশি আমজনতার চোখ থাকে তারকাদের দিকেও। পুজোয় তাঁদের বাড়ি কীভাবে সেজে উঠেছে, তাঁরাই বা কেমন সেজেছেন এই সব দিকে  নজর থাকে জনতার! তবে পঞ্চমীর দিন রাতেই অভিনেত্রী মিমি চক্রবর্তীর আবাসনের পুজোয় চোখ পড়ল নেটিজনদের। মা, বাবা, পরিবার, আত্মীয়, প্রতিবেশীদের নিয়ে পুজোয় মেতে উঠেছেন তিনি। একটি ভিডিওতে দেখা  যায় মিমি একটি ফ্লোরাল শাড়ি আর হাতাকাটা ব্লাউজে সেজেছেন। তাঁর প্রধান অলঙ্কার ছিল একগাল হাসি। দুর্গামায়ের সামনে দাঁড়িয়ে সকলের সঙ্গে সেলফি তুলে আবার কখনও একা বসে ছবি তুলে আনন্দে রয়েছেন তিনি।…
Read More
শাহরুখের সাথে এক সিনেমায় দেখা যাবে সুহানাকে

শাহরুখের সাথে এক সিনেমায় দেখা যাবে সুহানাকে

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, সুজয় ঘোষের নতুন সিনেমায় বলিউড বাদশা শাহরুখের সঙ্গে কন্যা সুহানা একটি নতুন অ্যাকশন থ্রিলারে অভিনয় করতে যাচ্ছেন। ২০২৪ সালের নভেম্বরে সিনেমাটির কাজ শুরু হবে বলে জানা গেছে।হিন্দুন্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখের নতুন সিনেমার শুটিং শুরু হবে নভেম্বর ২০২৪ এবং শেষ হবে মার্চ ২০২৫ এর মধ্যে। তবে সিনেমার নাম এখনও ঠিক করা হয়নি। তবে এটা স্পষ্ট যে সুজয় ঘোষের সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে সুহানা খানের।প্রসঙ্গত, শাহরুখ খানের দুটি ব্লকবাস্টার সিনেমা 'পাঠান' ও 'জওয়ান' মুক্তি পেয়েছে এ বছর। আর মুক্তির অপেক্ষায় রয়েছে বলিউড বাদশার ছবি 'ডাঙ্কি'।
Read More
জিন্সের কাপড়ে তৈরি পূজো মণ্ডপ  

জিন্সের কাপড়ে তৈরি পূজো মণ্ডপ  

শিলিগুড়িতে চতুর্থী থেকেই ভিড় শুরু হয়ে গেছে সকল পূজো মণ্ডপে। তাঁর মধ্যে নজর কেড়েছে  দাদাভাই স্পোর্টিং ক্লাবের পূজো। এবার তাঁদের ৪২ তম বর্ষের থিম “লোক দর্শন”। ১৩ কুইন্টাল জিন্সের কাপড় দিয়ে তৈরি করা হয়েছে গোটা পূজো মণ্ডপ। যা দেখতে সারি সারি লোক ভিড় জমাচ্ছে পূজো মণ্ডপে।তাঁদের এবারের পুজোর বাজেট প্রায় ২৫ লক্ষ টাকা। তবে প্রতিবছরই দাদাভাই ক্লাবের পূজো মণ্ডপে নতুনত্ব কিছু থাকে। এবারও পিছিয়ে নেই তারা। প্রায় তিন মাস ধরে মেদিনীপুরের ৫২ জন শিল্পী এই মন্ডপ সজ্জার কাজ করেছেন। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি হবে দুর্গা মূর্তি। বর্তমান প্রজন্মের সবথেকে প্রথম পছন্দ হলো জিন্স। তবে এই জিন্স দিয়ে যে কখনও…
Read More
শেষবেলার কেনাকাটায় ব্যস্ত কলকাতা

শেষবেলার কেনাকাটায় ব্যস্ত কলকাতা

কলকাতার রাস্তায় পুজো দেখার ভিড় প্রতিদিন প্রতিনিয়ত বেড়েই চলছে।যা সামলাতে হিমশিম খাচ্ছে কলকাতা পুলিশ।শেষবেলাতেও জোরকদমে কেনাকাটা চলছে । সে কারণে শহরের বাজার এলাকাতেও তীব্র যানজট। ধীরে চলছে যানবাহন।এ দিকে এখনও ছুটি পড়েনি অফিস, স্কুল, কলেজে। ভিড়ের কারণে বিপাকে পড়তে হচ্ছে তাঁদেরকে। মঙ্গলবার সন্ধ্যাতেও শহরের মূল বাজারগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বাকি শহরে নিয়ন্ত্রণে থাকলেও গড়িয়াহাট, ধর্মতলা, হাতিবাগানের এই সব বাজারের কাছে যানজট তীব্র। গড়িয়াহাটেও ভিড় অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি। এছাড়াও মঙ্গলবার হাতিবাগানেও ছিল ভিড়। মঙ্গলবার, তৃতীয়া থেকেই কলকাতার রাস্তায় ভিড় সামলাতে অতিরিক্ত নজর দিচ্ছে লালবাজার। লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিংয়ের পাশাপাশি দক্ষিণ কলকাতার বেশ কিছু…
Read More
রাতারাতি উধাও প্রভাসের অ্যাকাউন্ট, চিন্তায় পড়েছেন ভক্তরা

রাতারাতি উধাও প্রভাসের অ্যাকাউন্ট, চিন্তায় পড়েছেন ভক্তরা

ফ্লপ হওয়ার দিক থেকে হ্যাটট্রিকের পর, প্রভাস এখন তার ক্যারিয়ারের সোনালী দিন ফিরে পেতে মরিয়া। এই অভিনেতার নতুন ছবি 'সালার'। সিনেমাটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল। যদিও শাহরুখ খানের 'ডাঙ্কি' ও 'সালার' মুক্তি নিয়ে টানাপোড়েন রয়েছে। আর প্রভাস কি এত কিছুর চাপের মাঝেই স্বেচ্ছায় নির্বাসন নিয়েছেন? রাতারাতি সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন নাকি এই অভিনেতা? মূলত, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম থেকে হঠাৎ করেই উধাও হয়ে যান প্রভাস। তাকে পাওয়া যাচ্ছে না। প্রায় এক কোটি ফলোয়ার ছিল প্রভাসের। সেই আইডি রাতারাতি উধাও। তবে অভিনেতার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে নাকি মুছে ফেলা হয়েছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। প্রভাস অভিনীত সালার হিন্দি ছাড়াও…
Read More