বিনোদন

কোন অভিনেত্রীকে কিং খান যমের মত ভয় পান ?

কোন অভিনেত্রীকে কিং খান যমের মত ভয় পান ?

বলিউড বাদশাহ শাহরুখ খান এক অভিনেত্রীকে যমের মতো ভয় পেতেন । তাঁকে দেখলেই লুকিয়ে পড়তেন। কেবল শাহরুখ খান নন। অনেকেই সেই অভিনেত্রীকে ভয় করেন আজও। এদিক-ওদিক হলে তিনি কিন্তু বেশ ধমকও দেন। শাহরুখ ভয় পান বাসন্তীকে।বাসন্তীকে চিনলেন না? আরে সেই বাসন্তী,’শোলে’ ছবিতে যার উদ্দেশ্যে ধর্মেন্দ্র বলেছিলেন, ‘তুমহারা নাম কেয়া হ্যায় বসন্তী!’ অভিনেত্রী হেমা মালিনী। যাঁকে ধর্ম পরিবর্তন করে বিয়েটাও করেছিলেন ধর্মেন্দ্র। এই হেমাকে যমের মতো ভয় করেন শাহরুখ। এর জন্য দায়ী শাহরুখ নিজেই। এক সাক্ষাৎকারে শাহরুখ  অনেক বছর আগে বেফাঁস বলে ফেলেছিলেন, “হেমা মালিনী পরিচালনা দিতে পারেন না।” সেই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল এই শিরোনামেই-হেমা মালিনী পরিচালনা দিতে পারেন না: শাহরুখ।…
Read More
কেন বং গাই এর বিরুদ্ধে টাকা খাওয়ার অভিযোগ উঠল?

কেন বং গাই এর বিরুদ্ধে টাকা খাওয়ার অভিযোগ উঠল?

লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে লিখেছিলেন কিছু কথা। দু’দিন আগে পোস্টটি করেছিলেন বং গাই ওরফে কিরণ দত্ত।ওই পোস্টের পর থেকেই একের পর এক কমেন্ট ধেয়ে এল তাঁর দিকে। এখানেই শেষ নয়, এরই পাশাপাশি তাঁকে শুনতে হল, তিনি নাকি নির্দিষ্ট রাজনৈতিক দলের কাছ থেকে ‘টাকা খেয়েছেন’। অবশ্য তিনিও কিন্তু থেমে থাকেননি পাল্টা জবাব দিলেন প্রত্যেককে। পোস্টের মধ্যে দিয়ে কিরণ লেখেন, “এই গরমে পর্যাপ্ত পরিমানে জল না খেলে একটা মানুষের মাথা কতোটা খারাপ হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ হল রচনা ব্যানার্জি।” এর পরেই তাঁকে উদ্দেশ্য করে এক ব্যক্তি লেখেন, “সিদ্ধার ফ্ল্যাট টা কি বিজেপির থেকে পাওয়া উপহার ভাই?”…
Read More
সামনেই বিয়ে আদৃত-কৌশাম্বির, প্ল্যানিং কী?

সামনেই বিয়ে আদৃত-কৌশাম্বির, প্ল্যানিং কী?

ক্যালেন্ডার বলছে হাতে আর মাত্র কয়েকটা দিন। এরপরেই চারহাত এক হতে চলেছে আদৃত-কৌশাম্বির। শুরু হয়ে গিয়েছে বিয়ের জোর প্রস্তুতি। বিয়ের কার্ড ছাপা হয়ে গিয়েছে। প্রসঙ্গটি সামনে আসতেই দর্শকমহলে টানটান উত্তেজনা। দুজনেই ছোটপর্দার জনপ্রিয় মুখ, জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই'তে তাদের একসাথে দেখা গিয়েছিল। সেখান থেকেই শুরু হয় তাদের বন্ধুত্ব। এরপর সেই বন্ধুত্ব্ব পরিণত হয় ভালবাসায়। যদিও বহু দর্শকই তাদের সম্পর্ক মানতে নারাজ। তবে সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে আজ তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছে।
Read More
ফের ট্রোলড রূপঙ্কর! সরকারি চাকরি নিয়ে কী বললেন তিনি?

ফের ট্রোলড রূপঙ্কর! সরকারি চাকরি নিয়ে কী বললেন তিনি?

‘হু ইজ কেকে'? মূলত এখান থেকেই মূল ঝামেলার সূত্রপাত। সামাজিক মাধ্যমে 'কেকে'কে নিয়ে বিরূপ মন্তব্য করেই বিপদে পড়তে হয়েছিল রূপঙ্করকে। অনুপম, সোমলতা, ইমন, রাঘব, মনোময়ের সাথে কেকের তুলনাও টেনেছিল। এই জল যে কতটা গড়িয়েছিল তা আমরা সকলেই জানি। এরপর থেকে তিনি নিজের ভাষাকে একটু সংযতই রাখেন। তবে তাতে খুব একটা লাভ হলনা, ফের সরকারকে নিয়ে বেফাস মন্তব্য করলেন তিনি। চলতি মাসের ১৯ তারিখ থেকেই শুরু হয়ে গিয়েছে লোকসভা ভোট। প্রথম দফার ভোট পর্ব মিটে গেছে। ফলাফল ৪ জুন। লোকসভা ভোটের পরের সরকারের থেকে কী কী প্রত্যাশা রাখেন তিনি? সেই নিয়েই মুখ খোলেন তিনি। রূপঙ্করের কথায়, “প্রত্যাশা আছে কিছু। তবে একটা…
Read More
এবার ডিপফেকে নাজেহাল অভিনেতা রণবীর সিং

এবার ডিপফেকে নাজেহাল অভিনেতা রণবীর সিং

আমির খান থেকে আলিয়া ভাট, ক্যাটরিনা কইফ থেকে কাজল, প্রযুক্তির কারিগরিতে এমন সব ভুয়ো ভিডিয়ো বাজারে ঘুরছে একেবারে হইচই কাণ্ড।ডিপফেক ভিডিয়োর বাড়বাড়ন্তে একেবারে নাজেহাল বলিউড।  সম্প্রতি সে তালিকায় নাম জুড়েছে রণবীর সিংয়ের। ভিডিওতে দেখা গেছে ‘রণবীর সিং’কে এক রাজনৈতিক দলের হয়ে প্রচার করতে। এই ভিডিয়ো দেখেই বড্ড চটেছেন রণবীর। থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। রণবীর কিছুদিন আগে  কাশী বিশ্বনাথের মন্দিরে গিয়েছিলেন ।সেখানে সঙ্গে ছিলেন ডিজাইনার মণীশ মালহোত্রা, অভিনেত্রী কৃতী শ্যানন। দশাশ্বমেধ ঘাটে প্রার্থনাও করেন তাঁরা। রণবীরকে দেখা যায়, সাদা ধুতি পাঞ্জাবি, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে চন্দনের প্রলেপে।এই সফর নিয়ে সংবাদসংস্থায় প্রতিক্রিয়াও দেন রণবীর। জানান, কাশীতে এসে তিনি মুগ্ধ। রণবীর বলেন,…
Read More
অবশেষে  ডিভোর্স নিয়ে নীরবতা ভাঙলেন ঐশ্বর্য

অবশেষে  ডিভোর্স নিয়ে নীরবতা ভাঙলেন ঐশ্বর্য

ঐশ্বর্য রাই বচ্চন অবশেষে নীরবতা ভাঙলেন । অনেকদিন ধরে গুজব উঠেছিল অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহিত জীবনে ইতি টেনেছেন ঐশ্বর্য। তাঁরা নাকি আর একসঙ্গে থাকেন না। কিন্তু তা যে একেবারেই সত্যি না, পুরোটাই গুজব, বিষয়টা রাই সুন্দরী খোলসা করলেন একটি মাত্র পোস্টে। নিজ মুখে বললেন  বচ্চন বধূ। শনিবার ছিল ঐশ্বর্য-অভিষেকের ১৭তম বিবাহবার্ষিকী। আর এই দিনেই বিচ্ছেদ নিয়ে ১৭ রকমের গুজবকে ফু মেরে উড়িয়ে দিয়েছেন ঐশ্বর্য। স্বামী অভিষেক, কন্যা আরাধ্যা এবং তাঁর একটি সাম্প্রতিকতম ছবি পোস্ট করেছে নিজের সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে ছিল কেবলমাত্র একটি লাল রঙের হার্ট আর এই লাল হৃদয়টিই জবাব দিয়েছে ঐশ্বর্যর হয়ে। বলে দিয়েছে, “সব গুজব মিথ্যা, সব…
Read More
সৌরভের মেয়ে সানার জীবনযাপন শুনলে অবাক হবেন

সৌরভের মেয়ে সানার জীবনযাপন শুনলে অবাক হবেন

বাবা সৌরভ গাঙ্গুলী সারা বাংলা যাকে একডাকে দাদা নামে চেনে। মা বিখ্যাত নৃত্যশিল্পী। অথচ সেই সেলিব্রিটি কন্যা যে কিনা রাজকীয় জীবনযাপন করতে পারত, সে জীবনযাপন করে সাধারণ মানুষের মত। সানার এখন লন্ডনের একটি অফিসে কর্মরত। অথচ তিনি অফিস যান লোকাল ট্রেনে করে। বন্ধুদের সাথে একসঙ্গে একটি এপার্টমেন্টে থাকেন। এমনকি মাছ, মাংস খাওয়াও ছেড়ে দিয়েছেন। সানার জানান মায়ের আদর্শেই তিনি এই পথে চলছেন। ডোনা চায় তাকে কেউ সৌরভ গাঙ্গুলীর মেয়ে নয় বরং সানা গাঙ্গুলী হিসেবে চিনুক
Read More
অনুপমের জীবন আসতে চলেছে খুশির খবর , কী এই সুখবর?

অনুপমের জীবন আসতে চলেছে খুশির খবর , কী এই সুখবর?

বছরের প্রথমটা বেশ ভালই শুরু হয়েছে অনুপম রায়ের। এবার আরও এক খুশির খবর দিলেন তিনি। যা জানতে পেরে  ভক্তরা উচ্ছ্বসিত । শুভেচ্ছা বার্তায় আপাতত ভাসছে তাঁর ইনস্টাগ্রাম। কিছু দিন আগেই মুম্বই গিয়েছিলেন অনুপম। তাঁর মুম্বই যাওয়ার কারণ আগেই সামনে এসেছিল। যা রটেছিল তা যে নেহাতই রটনা নয়, এবার সেই প্রমাণ দিলেন অনুপম নিজেই। এবার শিল্পা গাইতে চলেছেন অনুপমের সুরে।শিল্পা রাওকে চেনেন? ‘পাঠান’ থেকে ‘জওয়ান’ — ছবির কিছু সুপারহিট গান তিনি দর্শককে উপহার দিয়েছেন। গায়িকার সঙ্গে সেই ছবিই শেয়ার করে অনুপম লেখেন, “শিল্পা রাও ফিট অনুপম রায়। এই বছরেই আসছে।” খবর শুনে খুশি ভক্তরা। তাঁরা লিখছেন, “এটার অপেক্ষাতেই তো ছিলাম।” অনুপম…
Read More
বাঙালি হয়ে বাংলা বলতে কি অসুবিধা? ট্রোলিংয়ের শিকার ‘ভুতু’

বাঙালি হয়ে বাংলা বলতে কি অসুবিধা? ট্রোলিংয়ের শিকার ‘ভুতু’

২০১৪-১৫ সালে বাংলা ধারাবাহিকের পর্দায় দেখা মিলেছিল একটি ছোট্ট ভুতের। ধারাবাহিকে ভুতু চরিত্রে অভিনয় করেছিল শিশুশিল্পী আরশিয়া মুখোপাধ্যায়। সেই বয়সেই তার অভিনয় গুন মুগ্ধ করেছিল সবাইকে। এতটাই প্রভাব ফেলেছিল সেই ধারাবাহিক যে পরবর্তীকালে হিন্দিভাষাতেও এই ধারাবাহিক দেখানো হয়। আজও ভুতু বললে আরশিয়ার মুখ ভেসে ওঠে সকলের মুখে। তবে সম্প্রতি ট্রোলিং এর মুখে পড়তে হয় তাকে। কিন্তু কেন? চলতি মাসের ১৬ তারিখে জন্মদিন ছিল আরশিয়ার দিদির। সেই উপলক্ষেই একটি অনুষ্ঠান হয়। আর সেখানেই হিন্দিতে কথা বলতে গিয়ে বেগ পাচ্ছিল আরশিয়া। ফের এই ভিডিও সামনে আসতেই শুরু হয়ে যায় ট্রোলিং। নেটিজেনরা কড়া ভাষায় আক্রমন করেন। বলেন, “বাঙালি হয়ে বাংলা বলতে কি অসুবিধা,…
Read More
ভাইজানের বাড়ি সামনে কড়া হল নিরাপত্তা

ভাইজানের বাড়ি সামনে কড়া হল নিরাপত্তা

সলমনের বাড়ি বান্দায় চলেছিল বেশ কিছু গুলি। একটি গুলি অভিনেতার বাড়ির বারান্দাতে গিয়ে লাগে। এই ঘটনা বেশ চাঞ্চল্য ফেলেছে ভাইজান অনুরাগীদের মনে। যদি পুলিশ তিনজন বন্দুকবাজকে গ্রেফতার করেছে। তবে সিসি টিভিতে দেখতে পাওয়া একজন বন্দুকবাজের হ্রদিস এখনো পাওয়া যায়নি। তবে এখনও কিছুটা ভাবাচ্ছে সলমনের আসন্ন বিপদ নিয়ে। নেওয়া হয়েছে বাড়তি কিছু পরিকল্পনা। এই ঘটনার পর সলমনের সাথে ফোনে কথা বলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মুম্বইয়ের পুলিস কমিশনারের সঙ্গে ভাইজানের নিরাপত্তা নিয়ে কথা বলেছেন তিনি। ঘটনাস্থল বহুবার পরিদর্শন করেছেন স্থানীয় পুলিস। ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরাও এইনিয়ে বেশ সজাগ। ফরেনসিক বিভাগের টিম ইতিমধ্যেই অভিনেতার বাড়ির সামনে থেকে বুলেটের খোল উদ্ধার করেছে। আরও বেশ…
Read More