24
Jun
সীমান্ত সমস্যা আপাতত ঠান্ডা। তবে উত্তেজনার পারদ চড়ছে ডার্ক ওয়েব আর হ্যাকারদের ফোরামে। চিনের হ্যাকারদের নিশানা এখন বেশ কিছু ভারতীয় সংস্থা। যে ভাবেই হোক, দেশের নামজাদা প্রতিষ্ঠানগুলিকে হ্যাক করে ভারতকে সবক শেখাতে চাইছে চিনের হ্যাকারদের ফোরাম। চিনের মূলত গথিক পান্ডা এবং স্টোন পান্ডা নামের বিখ্যাত দুই হ্যাকিং গ্রুপই ভারতীয় নামী কিছু সংস্থাকে তাদের হিটলিস্টে রেখেছে। সাইবার সিকিওরিটি সংস্থা CYFIRMA Research-এর তরফে জানানো হয়েছে, ভারতে মূলত যে সংস্থাগুলিকে চিনের হ্যাকাররা টার্গেট করছেন, তাদের মধ্যে রয়েছে Jio, Airtel, Cipla-র মতো নামজাদা সংস্থা। ওই সাইবার সিকিওরিটি ফার্ম আরও বলছে যে, শুধু যে কমার্শিয়্যাল সংস্থা বা সরকারি সংস্থাকেই হ্যাকাররা নিশানা করছেন এমনটা নয়। তালিকায় রয়েছে…
