বিনোদন

শ্রদ্ধা কাপুরকে ঘরে আটকে রেখেছেন বাবা শক্তি কাপুর

শ্রদ্ধা কাপুরকে ঘরে আটকে রেখেছেন বাবা শক্তি কাপুর

শ্রদ্ধা কাপুরকে কোনোভাবেই শুটিং ইউনিটে যেতে দিচ্ছেন না শক্তি। তিনি বলেন, কাজ অবশ্যই ভীষণ প্রয়োজনীয়। তাই বলে কারো জীবনের বিনিময়ে নয়। বর্তমানে যে অবস্থা, তাতে বাইরে বেরনো উচিত নয়। বাইরে বেরিয়ে কাজ করে হাসপাতালে বিল মেটানোর চেয়ে, ঘরে চুপচাপ বসে থাকাই শ্রেয় বলেও মন্তব্য করেন বলিউডের এই অভিনেতা। পাশাপাশি কোভিড ১৯-এ কেউ আক্রান্ত হলে, তার চিকিতসার জন্য হাসাপাতালগুলি যেন হা করে বসে রয়েছে। মানুষের সুবিধা অসুবিধার কথা না ভেবেই বেসরকারি হাসপাতালগুলি যেন মানুষকে লুটেপুটে নিচ্ছে বলেও ক্ষোভ উগরে দেন শক্তি। তাই কাজের তুলনায় নিজের সন্তানদের জীবন ও নিরাপত্তা তার কাছে অনেক বেশি প্রয়োজনীয় বলেও মন্তব্য করেন শক্তি কাপুর।
Read More
বাংলাদেশে পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সলমান

বাংলাদেশে পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সলমান

১১ জুন রাতে ফেসবুকে পেপসি বাংলাদেশের ভেরিফায়েড পেজে একটি ভিডিও বিজ্ঞাপন পোস্ট করা হয়। বাংলা ভাষায় ডাবিং করা বিজ্ঞাপনটিতে সলমানকে বলতে শোনা যায়, ‘প্রতি চুমুকে সোয়্যাগ।’ এ বিষয়ে সলমান খান বলেন, ‘বাংলাদেশে পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে আমি আনন্দিত। এটা একটা নতুন অভিজ্ঞতা। ক্যারিয়ারের শুরু থেকেই আমি বাংলাদেশের মানুষের কাছে দারুণ ভালোবাসা পেয়ে এসেছি। এবার তাদের সামনে তাদের ভাষায় হাজির হওয়ার সুযোগটা দারুণ মনে হচ্ছে।’ এদিকে পেপসির পক্ষ থেকে বলা হচ্ছে, তারুণ্যনির্ভর ব্র্যান্ড হিসেবে পেপসি সময়ে সঙ্গে পরিবর্তনশীল তরুণদের চিন্তাভাবনাকে প্রাধান্য দিয়ে আসছে। বর্তমান সময়ের তরুণদের ট্রেন্ড বিবেচনায় তারা এবার মাথায় রেখেছে ‘সোয়্যাগ’ শব্দটিকে।
Read More
শনিবারের সকালে বোন শাগুনের সঙ্গে যোগব্যায়াম চর্চায় মগ্ন তাপসী পান্নু

শনিবারের সকালে বোন শাগুনের সঙ্গে যোগব্যায়াম চর্চায় মগ্ন তাপসী পান্নু

নয়াদিল্লি:  অভিনেত্রী তাপসী পান্নুর শনিবার সকালের রুটিন দেখে উদবুদ্ধ না হয়ে উপায় নেই! কীভাবে যোগের মাধ্যমে উইকেন্ড শুরু করলেন তিনি তা ইনস্টাগ্রামে পোস্ট করেন তাপসী এবং সেই দৃশ্যটিকে ‘পান্নু মর্নিং' নামও দিয়েছেন অভিনেত্রী। সকালের এই অনুশীলনে তাপসীর সঙ্গী তাঁর বোন শাগুন পান্নু। ছবিতে, তাপসী এবং শাগুনকে একসঙ্গে একই যোগব্যায়াম করতে দেখা গিয়েছে। “মন যেখানে বাড়ি সেখানে,” তাপসী তাঁর পোস্টের শিরোনামে লিখেছেন।
Read More
বাংলাদেশি ছবির আইটেম গানে নাচবেন নোরা ফতেহি।

বাংলাদেশি ছবির আইটেম গানে নাচবেন নোরা ফতেহি।

বলিউড ড্যান্সার নোরা ফতেহি। কেরিয়ার শুরু মূলত বিজ্ঞাপন দিয়ে। তারপর আইটেম ড্যান্স ‘দিলবার’ গানে তুখোড় নেচে সিনেপ্রেমীদের তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। ‘ও সাকি সাকি’ গানেও চোখে পড়েছিল তার অসাধারণ নাচের দক্ষতা। নতুন খবর, বাংলাদেশি ছবির আইটেম গানে নাচবেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার 'গাংস্টার' ছবির আইটেম গানে দেখা যাবে তাকে।
Read More
ফর্সা হওয়ার বিজ্ঞাপন করা আমার উচিত হয়নি। – দীপিকা পাডুকোন

ফর্সা হওয়ার বিজ্ঞাপন করা আমার উচিত হয়নি। – দীপিকা পাডুকোন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রীর পাশাপাশি ভারতের বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর দীপিকা পাডুকোন। ক্যারিয়ারের পাশে অসংখ্য নামীদামি ব্র্যান্ডের বিজ্ঞাপন করেন তিনি। কিন্তু কয়েকটি ব্র্যান্ডের প্রচার করা একেবারেই তার ভুল বলে সম্প্র্রতি মন্তব্য করেছেন এই নায়িকা। তিনি বলেন, ‘ফর্সা হওয়ার বিজ্ঞাপন করা আমার উচিত হয়নি। আমি তখন ভুল করেছি।’ লকডাউনের এই সময় দীপিকার ঘরে বসে সময় কাটছে। পাশাপাশি নিজের পছন্দের ছবি, ওয়েব সিরিজও দেখতে ভুলছেন না তিনি। এমন অবসর যখন পাওয়াই গেছে তখন একেও সামান্য সৃজনশীলতার কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন নায়িকা। সে কারণে নানা ধরনের ছবি, ওয়েব সিরিজ দেখছেন তিনি। সঙ্গে নিজেকেও আরও সমৃদ্ধ করছেন তিনি। শুধু নিজেই দেখছেন তা নয়।…
Read More
রোহিত শেট্টির ‘সূর্যবংশী’-তে এবার নায়ক-নায়িকার ভূমিকায় দেখা যেতে পারে রণবীর সিং ও ক্যাটরিনা কাইফকে।

রোহিত শেট্টির ‘সূর্যবংশী’-তে এবার নায়ক-নায়িকার ভূমিকায় দেখা যেতে পারে রণবীর সিং ও ক্যাটরিনা কাইফকে।

রোহিত শেট্টির ‘সূর্যবংশী’-তে এবার নায়ক-নায়িকার ভূমিকায় দেখা যেতে পারে রণবীর সিং ও ক্যাটরিনা কাইফকে। রণবীর ও ক্যাটরিনা জুটিকে নায়ক-নায়িকা হিসেবে আজ পর্যন্ত কখনও দেখেননি দর্শকরা। সেই জুটি নিয়েই এবার নতুন ছবির পরিকল্পনা করছেন জোয়া আখতার। জোয়া আখতার একটি গ্যাংস্টার ড্রামার প্রস্তুতি নিচ্ছেন। এই নিয়ে তৃতীয়বার জোয়ার সঙ্গে কাজ করতে চলেছেন রণবীর সিং। প্রথমটি ছিল ‘দিল ধড়কনে দো’ এবং দ্বিতীয়টি ‘গালি বয়’। ছবির গল্পে খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা থাকবে ক্যাটরিনা অভিনীত চরিত্রটির। লকডাউনে বসেই ছবির কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু যতক্ষণ না আনুষ্ঠানিকভাবে এই প্রজেক্টের ঘোষণা হয় ততদিন রণবীর-ক্যাটরিনার সম্ভাব্য এই জুটিকে বলিউড গুঞ্জন হিসেবে গণ্য করা ছাড়া কোনো উপায়…
Read More
মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে ‘ব্যাড বয়’ নমশিকে অভিনন্দন জানিয়ে অমিতাভ, শাহরুখ ও সালমানের টুইট

মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে ‘ব্যাড বয়’ নমশিকে অভিনন্দন জানিয়ে অমিতাভ, শাহরুখ ও সালমানের টুইট

নমশির প্রথম ছবি ‘ব্যাড বয়’ -এর পরিচালক রাজকুমার সন্তোষী সংবাদমাধ্যমকে জানান, “কমার্শিয়াল ছবির ড্রামা, প্রেম, প্যাশন, গান, অ্যাকশন সব থাকছে এই ছবিতে। এই মূলধারার ছবির প্রতি মানুষের একটা আলাদা ভাল লাগা আছে। আমরা ছবির পোস্টার আপনাদের সামনে নিয়ে এলাম। এই ছবিতে নায়কের চরিত্রে আছেন মিঠুন চক্রবর্তীর ছেলে নমশি চক্রবর্তী আর এ ছবির নায়িকা আমরিন কুরেশি। বেঙ্গালুরু ও মুম্বইতেই বেশির ভাগ শ্যুটিং হয়েছে ছবির।” আর নমশির কথায়, “আমার স্বপ্ন সত্যি হল। আমি ভাগ্যবান যে রাজজি আর সাজিদ ভাইয়ের সাহায্য পেয়েছি।
Read More
নতুন ঘটনায় সংবাদের শিরোনামে এলেন আনুশকা।

নতুন ঘটনায় সংবাদের শিরোনামে এলেন আনুশকা।

আবারও নতুন ঘটনায় সংবাদের শিরোনামে এলেন আনুশকা। হঠাৎ করেই সামনে এলো বিরাট কোহলির সঙ্গে তার ডিভোর্সের খবর। বর্তমান পরস্থিতির মধ্যে গৃহবন্দি অবস্থায় যে তাদের কেমিস্ট্রি আরও জমে উঠেছে তা তাদের বিভিন্ন ছবি আর ভিডিও থেকেই স্পষ্ট। কিন্তু এরইমধ্যে হঠাত্ তাদের ডিভোর্স হ্যাশট্যাগটি ট্রেন্ডিং হয়ে যাওয়ায় বেশ অবাকই হয়েছেন নেটিজেনদের একাংশ। মিস্টার অ্যান্ড মিসেস কোহলিকে নিয়ে একটি পুরনো আর্টিক্যাল হঠাত্ ভাইরাল হয়ে গিয়েছিল। তারপরই নাকি ট্রেন্ডিংয়ে। আনুশকা এ প্রসঙ্গে বলেন, ‘ডিভোর্স নিয়েও নোংরামি চলছে। আমি অবাক হয়ে যাই মানুষ নিজের বুদ্ধি কাজে লাগিয়ে চলে না কেন।
Read More
বড় পদক্ষেপ নিলেন মার্কিন অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন

বড় পদক্ষেপ নিলেন মার্কিন অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন

করোনার চিকিতসার জন্য এবার বড় পদক্ষেপ নিলেন মার্কিন অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। কোভিড ১৯-এর পরীক্ষার জন্য অর্থ জোগাড়ের জন্য নিজের নগ্ন ছবিকে নিলামে তুলতে রাজি হলেন জেনিফার। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জেনিফার সম্প্রতি এক বার্তা শেয়ার করেন। সেখানে জেনিফার জানান, তিনি একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়েছেন। ওই সংস্থাই তার নগ্ন ছবিকে নিলামে তুলবেন। সেখানে থেকে যে অর্থ আসবে, তা করোনা মোকাবিলার কাজে ব্যবহার করা হবে বলে। সেই কারণেই এবার নতুন করে প্রকাশ্যে এলো জেনিফারের নতুন ছবি।
Read More
৭ জুন থেকে টিকটকের #মিউজিকস্টারবেঙ্গলি

৭ জুন থেকে টিকটকের #মিউজিকস্টারবেঙ্গলি

ছয়টি ভারতীয় ভাষায় একটি ইন-অ্যাপ আঞ্চলিক মিউজিক ট্যালেন্ট হান্ট #মিউজিকস্টারবেঙ্গলি (#MusicStarBengali) ঘোষণা করেছে টিকটক। এর লক্ষ্য, নতুন সঙ্গীত প্রতিভার সন্ধান করা। ট্যালেন্ট হান্টটি শুরু হচ্ছে ৭ জুন এবং ২১ জুন বিশ্ব সঙ্গীত দিবসে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। দুসপ্তাহ ধরে চলা এই অনুষ্ঠানে সুপরিচিত শিল্পী ও জনপ্রিয় সুরকারদের তাদের নিজ নিজ প্রদেশ থেকে আসা ট্যালেন্টদের সাপোর্ট করতে দেখা যাবে। ইউজাররা তাঁদের লাইভ দেখতে পাবেন। তাঁরা তাদের হিট গানগুলি প্ল্যাটফর্মে গাইবেন। #মিউজিকস্টার-এর অফিসিয়াল মিউজিক পার্টনারেরা হল সোনি মিউজিক, টাইমস মিউজিকস, স্পিড রেকর্ডস, আদিত্য মিউজিক, আনন্দ অডিও, লাহিড়ী মিউজিক, আমার মিউজিক এবং মিউজিক২৪X৭।  #মিউজিকস্টার অনুষ্ঠানের প্রথম পর্যায়ে (জুন ৭-১৪) প্রতিটি ভাষা থেকে…
Read More