শিক্ষা

আগামীকাল দুপুরে ফল প্রকাশিত হবে আইসিএসই ও আইএসসি – র

আগামীকাল দুপুরে ফল প্রকাশিত হবে আইসিএসই ও আইএসসি – র

করোনার জেরে আইসিএসই এবং আইএসসি বোর্ডের পরীক্ষা নেওয়া নিয়ে চিন্তিত ছিল। কিন্তু বেশকিছু পরীক্ষার্থীর পক্ষ থেকে শারীরিকভাবে পরীক্ষায় বসার অনুমতি চেয়ে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের করা হয়েছিল। যদিও করোনার প্রকোপে তাদের কথা ভেবেই পরীক্ষা নেওয়া হয়নি। অবশেষে প্রতীক্ষার অবসান আগামীকাল অর্থাৎ ২৪ শে জুলাই দুপুর তিনটের সময় আইসিএসই এবং আইএসসি এর দশমএবং দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশ হবে। প্রথমবার এই দুই বোর্ডের পরীক্ষা ছাড়াই ফল প্রকাশ হচ্ছে। পরে যাতে উচ্চশিক্ষায় ব্যাঘাত না ঘটে তার জন্য ৩১ শে জুলাই এর মধ্যেই দশম শ্রেণির ফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল , সেই নির্দেশ মেনে নির্দিষ্ট সময়সীমার আগেই ফল প্রকাশিত করবে সিআইএসসি কর্তৃপক্ষ। করোনার…
Read More
রাজ্যে প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল, সর্বোচ্চ নাম্বার ৪৯৯

রাজ্যে প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল, সর্বোচ্চ নাম্বার ৪৯৯

প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। পাশের হার ৯৭ শতাংশ। সকল জেলাগুলিতেই পাশের হার ৯০ শতাংশের বেশি।২৩ জুলাই থেকে মিলবে মার্কশিট। প্রথম বিভাগে ৩ লক্ষ্য ১৯ হাজার ৩৭৭ জন উর্তীর্ণ হয়েছে। গত ৭ জুন উচ্চ মাধ্যমিক বাতিল করা হয়। এরপরেই সিদ্ধান্ত হয় মূল্যায়নের পদ্ধতি। বিকেল ৪টে থেকে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে জানা যাবে রেজাল্ট। কাল থেকে সংসদের ৫২টি কেন্দ্রে মিলবে মার্কশিট। উচ্চমাধ্যমিকে এবার মোট পরীক্ষার্থী ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জন। তাদের মধ্যে  ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭জন পরীক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৯০১৩ জন।  এ গ্রেড পেয়েছেন ৯৫ হাজার ৭৫৮ জন পরীক্ষার্থী।ওয়েবসাইট, এসএমএস অথবা মোবাইল অ্যাপের…
Read More
চাণক্য আইএএস অ্যাকাডেমির স্কলারশিপ টেস্ট

চাণক্য আইএএস অ্যাকাডেমির স্কলারশিপ টেস্ট

দেশের অন্যতম শীর্ষস্থানীয় সিভিল সার্ভিসেস কোচিং ইনস্টিটিউশন চাণক্য আইএএস অ্যাকাডেমি উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলির শিক্ষার্থীদের উৎসাহিত করতে আগামী ২৫ জুলাই একটি অনলাইন/অফলাইন স্কলারশিপ টেস্টের ব্যবস্থা করেছে। এই টেস্টের জন্য অনলাইন রেজিস্ট্রেশন চলছে, যার শেষ তারিখ ২৪ জুলাই। টেস্টে উত্তীর্ণ ৫০ জন টপারকে তাদের পারফর্ম্যান্সের ভিত্তিতে স্কলারশিপ দেওয়া হবে। এই উদ্যোগের আওতায় চাণক্য আইএএস অ্যাকাডেমি যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের ইউপিএসসি সিভিল সার্ভিসেস এক্সামিনেশন, আসাম পাবলিক সার্ভিস কমিশন ও অন্যান্য সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির কোচিংয়ের জন্য স্কলারশিপের সহায়তা প্রদান করবে। যেসব শিক্ষার্থীরা এই অনলাইন স্কলারশিপ পরীক্ষায় বসতে আগ্রহী তাদের ভাল ইন্টারনেট-যুক্ত স্মার্টফোন/ ল্যাপটপ/ ডেস্কটপ/ ট্যাবলেট থাকতে হবে। পরীক্ষাটি হবে চাণক্য আইএএস অ্যাকাডেমি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপের…
Read More
আগামীকাল প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল

আগামীকাল প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল

অবশেষে পরীক্ষার্থীদের প্রতীক্ষার অবসান হতে চলছে৷ কোভিড পরিস্থিতিতে পরীক্ষার্থীদের সামনে আসতে চলেছে পরীক্ষার ফল৷ আজ রাত পোহালেই আগামীকাল মঙ্গলবার প্রকাশিত হবে মাধ্যমিকের ফল৷ আগামীকাল নির্ধারিত হবে প্রায় ১১ লাখ মাধ্যমিক পরীক্ষার্থীর ভাগ্য। পর্ষদ সূত্রে জানানো হয়েছে, আনুষ্ঠানিক ফল প্রকাশ হবে সকাল ৯ টায়৷ সকাল ৯টায় ফল ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তবে পর্ষদ সূত্রে জানা গিয়েছে, করোনা আবহে যেহেতু এবারে পরীক্ষা হয়নি তাই মেধা তালিকাও প্রকাশিত করা হচ্ছে না৷ পরীক্ষা না হওয়ায় ইস্যু হয়নি কোনও অ্যাডমিট কার্ড। তাই রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিলেই জানা যাবে ফলাফল। সকাল ১০টা থেকে www.wbbse.wb.gov.in, https://wbresults.nic.in, www.exametic.com এর মাধ্যমে সরাসরি ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা৷…
Read More
এইচপি ইন্ডিয়া নতুন প্রযুক্তি সমাধান চালু করেছে

এইচপি ইন্ডিয়া নতুন প্রযুক্তি সমাধান চালু করেছে

এইচপি ইন্ডিয়া ডিজিটাল মাধ্যমের সাহায্যে শিক্ষিতদের জন্য নতুন প্রযুক্তি সমাধান চালু করেছে যা প্রতিটি শিক্ষার্থীর বিভিন্ন সম্ভাব্যতা আনলক করবে। মহামারী চলাকালীন শ্রেণিকক্ষ এর বদলে অনলাইন শেখার ক্ষেত্রে বিস্তৃত স্যুইচ সহ, এইচপির নতুন ডিজিটাল শেখার সমাধান শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে ডিজিটাল শিক্ষার পরিবেশে রূপান্তরিত করতে সহায়তা করেছে। এইচপি শিক্ষাব্যবস্থায় প্রাথমিক প্রয়োজনের গ্যাপগুলি দূর করার দিকে বিশেষ দৃষ্টি দেয় এবং শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতির ট্র্যাকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানের ধরণ বাড়িয়ে তুলতে সহায়তা করে।এইচপি স্কুল কোচ নামে একটি বিস্তৃত লার্নিং সার্ভিস চালু করেছে, এইচপি একটি শীর্ষস্থানীয় শিক্ষা ও উন্নয়ন সংস্থা মিরাই পার্টনার্সের সাথে পার্টনারশিপ করেছে। সমাধানটি ডিজিটাল শিক্ষা, স্কুল পরিচালনা এবং সাক্ষরতা অর্জনের মাধ্যমে স্কুল ও শিক্ষার্থীদের…
Read More
কবে ভর্তি, কবে ক্লাস শুরু, দেশের সব কলেজকে নির্দেশ পাঠাল ইউজিসি

কবে ভর্তি, কবে ক্লাস শুরু, দেশের সব কলেজকে নির্দেশ পাঠাল ইউজিসি

করোনা আবহে কলেজ , বিশ্ববিদ্যালয়ে  ভর্তি প্রক্রিয়া ও ক্লাস শুরু করার দিন জানিয়ে দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ইউজিসি জানিয়েছে, স্নাতক ও স্নাতকোত্তর প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে। কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র-ছাত্রীদের শূন্যস্থান পূরণের শেষ দিন ৩১ অক্টোবর। যদিও তার আগেই অর্থাৎ ১ অক্টোবর থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু করতে হবে বলে জানিয়েছে ইউজিসি ।কলেজ, বিশ্ববিদ্যালয়গুলির বার্ষিক শিক্ষা সূচি জানিয়েছে ইউজিসি। বলা হয়েছে, ৩১ অগস্টের মধ্যে অনলাইন বা অফলাইনে চূড়ান্ত বর্ষের পরীক্ষা শেষ করতে হবে। বাকি বর্ষ বা সেমেস্টারের ছাত্র-ছাত্রীদের মূল্যায়ণ করা হবে তার আগের বর্ষ বা সেমেস্টারের ফল অনুযায়ী
Read More
২২ জুলাই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ

২২ জুলাই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ

২২ জুলাই ঘোষিত হবে উচ্চমাধ্যামিক পরীক্ষার রেজাল্ট। করোনা সংক্রমণের ধাক্কায় বাতিল হয়ে যায় উচ্চমাধ্যমিক পরীক্ষা। বিশেষ পদ্ধতিতে মূল্যায়নের পর চলতি মাসের ২২ তারিখ  উচ্চমাধ্যামিক পরীক্ষার রেজাল্ট ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চমাধ্যমিকের মূল্যায়ণের ক্ষেত্রে সংসদ সভাপতি মহুয়া দাস জানিয়েছিলেন, বিশেষ গাণিতিক পদ্ধতিতে হবে দ্বাদশের পড়ুয়াদের মার্কশিট। এই পদ্ধতিতে মূল্যায়নে কেউ সন্তুষ্ট না হলে কোভিড পরিস্থিতি স্বাভাবিকের পর পরীক্ষায় বসতে পারবেন পড়ুয়ারা। তবে সেক্ষেত্রে পরীক্ষায় প্রাপ্ত নম্বরকেই উচ্চমাধ্যমিকের ক্ষেত্রেও চূড়ান্ত বলেই ধরা হবে। উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন নিয়ে সংসদ সভাপতি মহুয়া দাস জানিয়েছিলেন, ২০১৯ সালের মাধ্যমিকের সর্বাধিক প্রাপ্ত নম্বরের নিরিখে চারটি বিষয় থেকে ৪০ শতাংশ, ২০২০ সালের একাদশ শ্রেণির লিখিত পরীক্ষার…
Read More
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শনিবার ঘোষণা করলেন বছর বছর এসএসসি-টেটের

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শনিবার ঘোষণা করলেন বছর বছর এসএসসি-টেটের

আজ অর্থাৎ শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘোষণা করলেন এবার থেকে প্রতিবছর চেষ্টা করব প্রাথমিক টেট - এসএসসি করার । মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই রাজ্যের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ থাকবে। গত ২রা জুলাই আদালত নির্দেশ দিয়েছিল , ৭ দিনের মধ্যে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে হবে এবং সেই অনুযায়ী শুক্রবার শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার ওয়েবসাইটে ইন্টারভিউ তালিকাও প্রকাশ করে এসএসসি কমিশন। অন্যদিকে 'ক্রেডিট কার্ড' প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে ৯ জুলাই পর্যন্ত আবেদন জমা পড়েছে ২৫,৮৪৭টি। আবেদনকারীদের মধ্যে ছাত্র ১৬,৩৮৪ জন এবং ছাত্রী ৯,৪৬১ জন। এর মধ্যে পশ্চিমবঙ্গের আবেদনকারী ছাত্রছাত্রীর সংখ্যা ১৯,৯৪৮ এবং…
Read More
আজই, উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ এর তালিকা প্রকাশ

আজই, উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ এর তালিকা প্রকাশ

কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশন এক সপ্তাহের মধ্যে নতুন করে ইন্টারভিউ তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল বুধবার কমিশন বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছেন যে বৃহস্পতিবার অর্থাৎ আজ দুপুর ১২ টা থেকে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে চলেছেন। সাত বছরের বেশি সময় ধরে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। কখনো মেধা তালিকা প্রকাশ করা হয়, আমার কখনো নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়। শুধু তাই নয় গত সপ্তাহে কলকাতা হাইকোর্টে ইন্টারভিউ লিস্ট প্রকাশের পরপরই উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দেওয়ার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীবস্কুল সার্ভিস কমিশনের উচ্চ পদের নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রয়োজনীয় নির্দেশ স্কুল শিক্ষা সচিব কে দেন। অন্যদিকে কমিশনের…
Read More

স্নাতকে ভর্তি নিয়ে বড় ঘোষণা রাজ্যের, লাগবে না আবেদন ফিস

স্নাতকে ভর্তি নিয়ে বড় ঘোষণা করলো রাজ্য। হবে না কোনো প্রবেশিকা পরীক্ষা এবং লাগবে না কোনো আবেদন ফি। কলেজে ২-৩১ আগস্ট পর্যন্ত চলবে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া। পঠন-পাঠন প্রক্রিয়া কিভাবে চলবে? এবং কিভাবে ছাত্রছাত্রী ভর্তি হবে? এ নিয়ে বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেন। বিশেষত কোভিড সংক্রমনের বিষয়ে মাথায় রেখেই এই একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এদিন শিক্ষামন্ত্রী এই বিষয়ে উপাচার্যের সঙ্গে বিস্তারিত আলোচনা করে জানান, অন্যান্য বছরগুলোর মতো এবারেও অনলাইনেই হবে ভর্তি প্রক্রিয়া। স্নাতকোত্তর ভর্তি প্রক্রিয়া চলবে ১-১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ১ অক্টোবর থেকে কলেজে…
Read More