শিক্ষা

কড়া নজরদারিতে নদীপথে প্রশ্নপত্র, সুন্দরবনে নিরাপদে শুরু মাধ্যমিক

কড়া নজরদারিতে নদীপথে প্রশ্নপত্র, সুন্দরবনে নিরাপদে শুরু মাধ্যমিক

রাজ্য জুড়ে আজ থেকে শুরু হল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা। আর সেই সঙ্গে সুন্দরবনের দুর্গম এলাকায় ভোর থেকেই নদী পেরিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিল ছাত্রছাত্রীরা। দ্বীপাঞ্চলের বহু পরীক্ষার্থীকে একটি, দুটি এমনকি তিনটি নদী অতিক্রম করে পৌঁছতে হচ্ছে নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে। দুর্গম যাতায়াত ব্যবস্থার কারণে যাতে পরীক্ষার্থীদের কোনও অসুবিধায় পড়তে না হয়, সেই লক্ষ্যেই সকাল সকাল নৌপথে রওনা দেয় তারা। সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, রায়মঙ্গল, বেতনি, ছোট কলাগাছি নদী সহ একাধিক জলপথে এদিন মাধ্যমিকের চেনা ছবি ধরা পড়ে। একইসঙ্গে কড়া নিরাপত্তায় জলপথে পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছান স্কুল অবজারভাররা। নদীপথে নজরদারি বাড়াতে তৎপর প্রশাসন। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নামানো হয়েছে বিপর্যয়…
Read More
আজ থেকে শুরু মাধ্যমিক, চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত

আজ থেকে শুরু মাধ্যমিক, চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত

আজ থেকে রাজ্যজুড়ে কড়াকড়ির মধ্যেই শুরু হয়ে গেল চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষা। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে প্রশ্নপত্র বিতরণ ও উত্তরপত্র দেওয়ার পর্ব শুরু হবে। প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ। লেখা শুরু হবে সকাল ১১টা থেকে ও পরীক্ষা চলবে দুপুর ২টা পর্যন্ত।মাধ্যমিক পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যান্য বছরের মতো এবারও কড়া নিরাপত্তা ও পর্যাপ্ত প্রস্তুতির মধ্যেই পরীক্ষা সম্পন্ন করতে সব ব্যবস্থা নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ (ডব্লিউবিবিএসই)। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা যে কোনও ধরনের বৈদ্যুতিন গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার সময় এসব নিয়ে কোনও পরীক্ষার্থী ধরা পড়লে তার সমস্ত পরীক্ষা বাতিল করা হবে বলে স্পষ্ট জানানো হয়েছে। এবছর মাধ্যমিকে…
Read More
CBSE-তে বড় বদল: এবার ফেল করলেও থাকছে ফের পরীক্ষায় বসার সুযোগ

CBSE-তে বড় বদল: এবার ফেল করলেও থাকছে ফের পরীক্ষায় বসার সুযোগ

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) তাদের পরীক্ষা পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা করেছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে দশম শ্রেণির পড়ুয়ারা বছরে দু’বার বোর্ড পরীক্ষায় বসতে পারবে। এর মধ্যে প্রথমবার পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক এবং দ্বিতীয়বার পরীক্ষা দেওয়া ঐচ্ছিক। জাতীয় শিক্ষানীতি (NEP)-এর প্রস্তাবনা মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। CBSE আগেই পরীক্ষা নেওয়ার একটি খসড়া পরিকল্পনা প্রকাশ করেছিল, যেখানে ফেব্রুয়ারি এবং মে মাসে বোর্ড পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছিল। সেই পরিকল্পনা অনুযায়ী, আগামী বছর থেকে CBSE-এর অধীনস্থ দশম শ্রেণির পড়ুয়ারা দু'বার পরীক্ষায় বসার সুযোগ পাবেন। এই নতুন নিয়মের ফলে, যদি কোনো শিক্ষার্থী প্রথমবার কোনো বিষয়ে তুলনামূলক কম নম্বর পায়, তবে সে কয়েক…
Read More
রবিবার সন্ধ্যায় মোবাইলে টর্চ জ্বেলে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিচ্ছিলেন শিক্ষক-শিক্ষিকারা

রবিবার সন্ধ্যায় মোবাইলে টর্চ জ্বেলে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিচ্ছিলেন শিক্ষক-শিক্ষিকারা

গত তিন দিন ধরে তাঁরা বসে রয়েছেন শহরের পথে। জানাচ্ছেন, ৩১ ডিসেম্বর বর্ষবরণের রাতেও তাঁরা রাজপথ ছেড়ে যাবেন না। আগামী ২ জানুয়ারি স্কুল খুললেও কাজে যোগ দেবেন না। কারণ, যত দিন পর্যন্ত প্যানেল থেকে অযোগ্যদের বাদ দেওয়া না হবে, তত দিন এই আন্দোলন চালিয়ে যাবেন। রবিবার সন্ধ্যায় ধর্মতলার ওয়াই চ্যানেলে এমনই জানালেন ‘২০১৬ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের’ তরফে বসে থাকা শিক্ষক-শিক্ষিকারা। তাঁরা জানান, আগামী ৭ তারিখ সুপ্রিম কোর্টে ফের শুনানি রয়েছে। ওই শুনানিতেও সুরাহা না মিললে রাজপথে বসেই তাঁদের আন্দোলন চলবে। রবিবার সন্ধ্যায় মোবাইলে টর্চ জ্বেলে ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দিচ্ছিলেন শিক্ষক-শিক্ষিকারা। স্লোগানে গলা মেলাচ্ছিলেন আসানসোলের একটি স্কুলের…
Read More
মিড-ডে মিলে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার

মিড-ডে মিলে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার

দু’বছর পর বরাদ্দ বৃদ্ধি  মিড-ডে মিলে। সরকার প্রোষিত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয় গুলিতে শিক্ষার্থী পিছু  ৭০-৭৫ পয়সা করে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। যদিও এই পরিমাণ বৃদ্ধিতে মোটেই খুশি নন বাঁকুড়ার শিক্ষক মহলের একাংশ। তাঁদের মতে, বাজারে জিনিসপত্রের দাম ক্রমবর্দ্ধমান।  এই ‘ছিটেফোঁটা’ বরাদ্দ বৃদ্ধিতে শিশুরা পুষ্টিকর খাবার পাবে তো? সে নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা।  বাঁকুড়া শহরের একটি স্কুলের তাপস রায় বলেন, মিড ডে মিলে নামমাত্র বরাদ্দ বেড়েছে, যা যথেষ্ট নয়। এখন প্রতি পিস ডিমের দাম সাত থেকে সাড়ে সাত টাকা, মুসুর ডাল প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা, টমেটো ৮০ থেকে ১০০, পিঁয়াজ অনেক সময় ৮০ টপকে যাচ্ছে।…
Read More
ছাত্র-ছাত্রীদের যত্নশীলতার জন্য বিশেষ পুরস্কার পেল কাদিহাট বেলবাড়ী হাই স্কুল

ছাত্র-ছাত্রীদের যত্নশীলতার জন্য বিশেষ পুরস্কার পেল কাদিহাট বেলবাড়ী হাই স্কুল

ছাত্র ছাত্রীদের যত্নশীলতার জন্য "The Telegraph School awards for excellence" পুরস্কার পেলো গঙ্গারামপুরের কাদিহাট বেলবাড়ী হাই স্কুল । ১৮ নভেম্বর সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এক অনুষ্ঠানের মাধ্যমে স্কুল কর্তৃপক্ষের হাতে এই পুরস্কার তুলে দেন The Telegraph Foundation (TTF) এর কর্মকর্তারা । ১৮ নভেম্বর সোমবার শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে দ্য টেলিগ্রাফ ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় । বিভিন্ন স্কুল গুলোর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে যেমন এক্সিলেন্স, আউটস্ট্যান্ডিং স্পোর্টস, ছাত্র-ছাত্রীদের কিভাবে কেয়ার নেয়া হয় এরকম বিভিন্ন বিভাগে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয় । সেই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের জন্য সমস্ত তথ্য আবেদনকারী স্কুলগুলো থেকে আগেই সংগ্রহ করেছিল দ্যা টেলিগ্রাফ ফাউন্ডেশন কর্তৃপক্ষ । এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে…
Read More
এখনই খুলছে না স্কুল, বাড়ল গরমের ছুটি

এখনই খুলছে না স্কুল, বাড়ল গরমের ছুটি

ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রা। এপ্রিলে যে প্রকারের গরম পড়েছিল, আবার পুনরাবৃত্তি হতে চলেছে। ফের তাপমাত্রা ছুতে পারে কলকাতাতেই ৪০ থেকে ৪৫ ডিগ্রী। বেশ কিছু জেলাতে তাপমাত্রা পৌঁছাতে পারে পঞ্চাশের কোটাতেও। ফলে সরকার আবার গরমের ছুটি বাড়িয়ে দিল স্কুল গুলিতে। তাহলে কবে খুলবে স্কুল? কতদিন অব্দি ছুটি? জানুন সমস্ত আপডেট। দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহের জন্য এপ্রিলের ২২ তারিখ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নির্দিষ্ট সময়ের আগেই গরমের ছুটি ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে। ফের বেড়েছে তাপমাত্রা। ফলে ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে এখনই খুলছে না স্কুল। যদি ভোটের পর রাজ্যের স্কুলগুলি খুলে গেছে। তবে পড়ুয়াদের যেতে হত ১০ জুন থেকে। তবে ফের ঊর্ধ্বমুখী…
Read More
সিলেবাসে বদলের জন্য কী একাদশ-দ্বাদশের ক্লাস শুরুতে বিলম্ব?

সিলেবাসে বদলের জন্য কী একাদশ-দ্বাদশের ক্লাস শুরুতে বিলম্ব?

এই বছর থেকে রাজ্যে উচ্চমাধ্যমিকের সিলেবাসে বদল আনা হয়েছে। সিলেবাসে পাশাপাশি বদল আনা হয়েছে পরীক্ষা পদ্ধতিতেও। এবার থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে দুটি সেমিস্টারে। ১১ বছর পর এই বদল আনা হয়েছে। কবে থেকে শুরু হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণির ক্লাস? নতুন সিলেবাসের বই কী ছাপা হয়ে গিয়েছে? দেখুন কী তথ্য পাওয়া গেল! এই বছর থেকে জাতীয় শিক্ষানীতির ওপর ভিত্তি করে রাজ্য শিক্ষানীতির সুপারিশে পশ্চিমবাংলায় প্রথম এই নতুন পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। এই বছর হারা উচ্চমাধ্যমিক পাশ করল তাদের এই বছরের নভেম্বর একটি সেমিস্টার এবং পরের বছরের মার্চে আর একটি সেমিস্টার হবে। এই পরীক্ষা নেওয়া হবে স্কুল থেকেই। এবং ২০২৫ সালে নভেম্বেরে…
Read More
রাজ্যের জয়েন্ট এনট্রান্স পরীক্ষার OMR প্রকাশিত হল, দেখুন ফলাফল

রাজ্যের জয়েন্ট এনট্রান্স পরীক্ষার OMR প্রকাশিত হল, দেখুন ফলাফল

পশ্চিমবঙ্গ জয়েন্টের ফলাফল প্রকাশিত হয়ে গেল। এই পরীক্ষার ওপর নির্ভর করে হাজার হাজার ছাত্র- ছাত্রীর স্বপ্ন। কারণ জয়েন্টের ফলাফলের উপর নির্ভর করে বহু ছাত্র-ছাত্রীর ভবিষ্যত। আজ পশ্চিমবঙ্গ জয়েন্ট পরীক্ষা ২০২৪ এর ওএমআর শিট এবং রেসপন্স শিট প্রকাশিত হল। ‘ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড’ এর তরফ থেকে একটি ওয়েবসাইট দেওয়া হয়েছে, সেখানে থেকেই দেখা যাবে ফলাফল। এছাড়াও wbjeeb.nic.in ওয়েবসাইটে গিয়েও ওএমআর এবং রেসপন্স শিট দেখা যাবে। পাশাপাশি জানানো হয়েছে ওএমআর-এর উত্তরকে চ্যালেঞ্জ করার তারিখও। সেটিও ওয়েবসাইটে উল্লেখ করা রয়েছে। তবে ওএমআর শিটকে চ্যালেঞ্জ করার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। ওএমআর শিটকে রিভিউ করা যাবে ২৪ মে রাত ১১.৫৯ মিনিট…
Read More
আলিপুরদুয়ারের দুই কৃতী কে সংবর্ধনা প্রদান করলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন

আলিপুরদুয়ারের দুই কৃতী কে সংবর্ধনা প্রদান করলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন

এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফালাকাটা ব্লকের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের নব‍্যেন্দু কর্মকার (কলা বিভাগ) ও তুহিন ভদ্র (বিজ্ঞান বিভাগ) দুজনেরই প্রাপ্ত নম্বর ৪৮০। নব‍্যেন্দু একজন দক্ষ আইনজ্ঞ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে। আর তুহিন চাইছে  একজন চিকিৎসক হতে।আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের এই দুই কৃতীর সাফল্যে তাদের পরিবার সহ স্কুল ও গৃহ শিক্ষকরা খুবই উচ্ছ্বাসিত। সোমবার সকালে ওই দুই কৃতী ছাত্রের বাড়ি গিয়ে ফুলের তোড়া ও মিষ্টি মুখ করিয়ে সংবর্ধনা প্রদান করলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন।আগামী দিনে যাতে তারা আরো ভালোভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে সেই ব্যাপারে পরিবারের সাথে কথাও বলেন বিধায়ক।
Read More