ব্যবসা

আমফানে ক্ষতিগ্রস্তদের গৃহ পুণঃর্নির্মাণে সাহায্য করছে স্বতন্ত্র’র হোম ইন্স্যুরেন্স

আমফানে ক্ষতিগ্রস্তদের গৃহ পুণঃর্নির্মাণে সাহায্য করছে স্বতন্ত্র’র হোম ইন্স্যুরেন্স

ভারতের গ্রামীণ এলাকায় কর্মরত স্বতন্ত্র মাইক্রোফিন প্রাইভেট লিমিটেড হল একটি পরবর্তী-প্রজন্মমুখী প্রযুক্তি-চালিত মাইক্রোফিনান্স কোম্পানি, যা শুধু মাইক্রো ক্রেডিট প্রদান করে তা-ই নয়, প্রদান করে একগুচ্ছ আর্থিক পরিষেবা – ক্যাশলেস হেলথ ইন্স্যুরেন্স, পার্সোনাল অ্যাক্সিডেন্ট ও হোম ইন্স্যুরেন্স। প্রদত্ত সুবিধাগুলির সংহত তালিকা তৈরি হয়েছে গ্রামীণ গ্রাহকদের প্রয়োজনের ভিত্তিতে।  পশ্চিমবঙ্গ ও ওড়িশার সমুদ্রতটবর্তী অঞ্চলগুলিতে সাইক্লোন ‘আমফান’ জনিত কারণে উদ্ভূত সাম্প্রতিক বিপর্যয়ে স্বতন্ত্র মাইক্রোফিন-এর হোম ইন্স্যুরেন্স (স্ট্যান্ডার্ড ফায়ার স্পেশাল পেরিল পলিসি) ‘ঈশ্বরের ইচ্ছা’জনিত ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে তার ভূমিকা প্রমাণ করেছে।   পশ্চিমবঙ্গ ও ওড়িশার বেশকিছু সমূদ্রতীরবর্তী জেলা এখনও সাইক্লোন-পরবর্তী পরিস্থিতির শিকার হয়ে রয়েছে।  হোম ইন্স্যুরেন্স-এর অধীনে গ্রাহকদের বাড়িঘর বীমাকৃত থাকে আগুন, বজ্রপাত, ঝড়,…
Read More
প্যাকেজিংয়ে সিঙ্গল-ইউজ প্লাস্টিক বন্ধ করল অ্যামাজন

প্যাকেজিংয়ে সিঙ্গল-ইউজ প্লাস্টিক বন্ধ করল অ্যামাজন

এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভারতে অবস্থিত ৫০টিরও বেশি ফুলফিলমেন্ট সেন্টার থেকে প্যাকেজিংয়ে সিঙ্গল-ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে দিল অ্যামাজন ইন্ডিয়া। ২০১৯-এর সেপ্টেম্বরে কোম্পানির তরফে জানানো হয়েছিল ২০২০-এর জুন নাগাদ তারা এই পরিবেশ-বান্ধব প্রয়াস বাস্তবায়িত করবে। নিজস্ব ফুলফিলমেন্ট নেটওয়ার্কে সিঙ্গল-ইউজ প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণ বন্ধ করার লক্ষ্যে অ্যামাজন ইন্ডিয়া বেশ কয়েকটি ব্যবস্থা গ্রহণ করেছে। ২০১৯-এর ডিসেম্বরে প্লাস্টিক প্যাকেজিং মেটেরিয়াল ব্যবহারের পরিবর্তে পেপার কুশন ব্যবহারের দ্বারা এব্যাপারে প্রথম মাইলস্টোন অর্জন করেছিল অ্যামাজন। চলতি বছরের গোড়ার দিকে নিরাপদ শিপমেন্টের জন্য সিল করার কাজে চালু করা হয়েছে ১০০ শতাংশ প্লাস্টিক-ফ্রি ও বায়োডিগ্রেডেবল পেপার টেপ। এছাড়া অ্যামাজন ফুলফিলমেন্ট সেন্টারগুলি থেকে পাঠানো সবরকম প্লাস্টিক প্যাকেজিং মেটেরিয়াল ১০০…
Read More
কেএফসি নিয়ে এলো ‘লেগ পিস বাকেট’

কেএফসি নিয়ে এলো ‘লেগ পিস বাকেট’

চিকেন-লাভারদের খুশি বাড়িয়ে কেএফসি চিকেন বাকেটে এবার যুক্ত হল ‘লেগ পিস বাকেট’। ডাইনিং টেবলে শান্তি আনা এই বাকেটে থাকছে সকলের প্রিয় হট অ্যান্ড ক্রিস্পি চিকেন লেগ পিস। ‘লেগ পিস বাকেটে’ রাখা হয়েছে দুইটি অপশন – ২ ডিপ-সহ ৫ পিসের দাম শুরু ৩৫০ টাকা থেকে এবং ৪ ডিপ-সহ ১০ পিসের দাম শুরু ৬৯৯ টাকা থেকে। এগুলি কেএফসি অ্যাপ, ওয়েবসাইট বা এমসাইট (https://online.kfc.co.in/) থেকে পাওয়া যাবে। কেএফসি’র ফোর-এক্স সেফটি-প্রমিস বজায় রেখে গ্রাহকরা বেছে নিতে পারবেন কনট্যাক্টলেস ডেলিভারি বা টেকঅ্যাওয়ে। সহজ কনট্যাক্টলেস উপায়ে অর্ডার দেওয়া ও পে করা যাবে অনলাইনে। এছাড়া, ‘কেএফসি টু ইয়োর কার অর বাইক’ অপশনের মাধ্যমে ভেহিকেলেও ডেলিভারি পাওয়া যাবে।…
Read More
মারুতি সুজুকি রিওয়ার্ডস লয়াল্টি প্রোগ্রাম

মারুতি সুজুকি রিওয়ার্ডস লয়াল্টি প্রোগ্রাম

মারুতি সুজুকি রিওয়ার্ডস নামে এক লয়াল্টি প্রোগ্রাম শুরু করল মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড। মারুতি সুজুকি রিওয়ার্ডস প্রোগ্রামের আওতায় আসবেন এরিনা, নেক্সা ও ট্রু ভ্যালু আউটলেটের সকল প্যাসেঞ্জার ভেহিকেল গ্রাহকগণ। মারুতি সুজুকি রিওয়ার্ডস হল একটি সর্বাঙ্গীণ কর্মসূচি। এর সঙ্গে থাকছে অতিরিক্ত কার ক্রয়, সার্ভিস, মারুতি ইন্স্যুরেন্স, অ্যাক্সেসরিজ, কাস্টমার রেফারেলস ও কোম্পানির অন্যান্য সুবিধা। মারুতি সুজুকি রিওয়ার্ডস ওয়েবসাইটের সাহায্যে গ্রাহকগণ এই ডিজিটালি সাপোর্টেড কার্ড-লেস প্রোগ্রামের অভিজ্ঞতা নিতে পারবেন এবং সেইসঙ্গে জানতে পারবেন তাদের রিওয়ার্ডস পয়েন্টস প্রতিটি ইন্টার‍্যাকশন ও ট্রাঞ্জেকশনের দ্বারা কীভাবে বৃদ্ধি পাচ্ছে।মারুতি সুজুকি রিওয়ার্ডস প্রোগ্রামে গ্রাহকগণের জন্য থাকবে চারটি শ্রেণি – মেম্বার, সিলভার, গোল্ড ও প্লাটিনাম। পুরস্কার হিসেবে গ্রাহকদের দেওয়া হবে…
Read More
ব্যবসায়িক কৌশল পরিকল্পনা প্রকাশ করল নিসান

ব্যবসায়িক কৌশল পরিকল্পনা প্রকাশ করল নিসান

আজ এক চার বছরের ব্যবসায়িক কৌশল পরিকল্পনা প্রকাশ করল নিসান আফ্রিকা, মিডল ইস্ট অ্যান্ড ইন্ডিয়া (এএমআই), সংশ্লিষ্ট অঞ্চলের জন্য। বিশ্বমুখী এএমআই বিজনেস প্ল্যানের আওতায় ওয়ার্ল্ড অটোমোটিভ মার্কেটে অন্তত ১০ শতাংশের কৃতিত্বসম্পন্ন অঞ্চলগুলিতে কোর মডেলগুলি আনা হবে ও টেকনোলজির উপরে গুরুত্ব প্রদান করা হবে। সেখানকার মুখ্য বাজারগুলিতে ব্র্যান্ডের উপস্থিতি আরও দৃঢ় করা হবে এবং সাউথ আফ্রিকা, ইজিপ্ট, ভারত ও নাইজিরিয়াতে প্রতিযোগিতামূলক নির্মাণের প্রসার ঘটানো হবে। এই পরিকল্পনা কোম্পানির গ্লোবাল ট্রান্সফর্মেশন প্ল্যান-এর আওতাধীন। কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার মাকোতো উচিদা’র গতমাসের ঘোষণা অনুসারে এএমআই পরিচালিত হবে, যার লক্ষ্য ২০২৩ অর্থবর্ষের শেষ নাগাদ স্থায়ী বৃদ্ধি, আর্থিক নিশ্চয়তা ও লাভজনকতা অর্জন করা।নিসান-এর চিফ অপারেটিং অফিসার…
Read More
স্টাইল্যাম ইন্ডাস্ট্রিজ

স্টাইল্যাম ইন্ডাস্ট্রিজ

এশিয়ার দ্রুত বর্ধনশীল ল্যামিনেট প্রস্তুতকারক স্টাইল্যাম ইন্ডাস্ট্রিজ ‘মডিফায়েড সলিড সারফেসেস’ আনার পরিকল্পনা নিয়েছে, যা ভারতে ইউরোপিয়ো যন্ত্রপাতি দ্বারা সজ্জিত সর্বপ্রথম কারখানায় তৈরি হবে। এর ব্র্যান্ড নাম হবে মার্ভেলা। স্টাইল্যাম ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর মানব গুপ্তা বলেন গৃহসজ্জার পক্ষে আদর্শ হবে ‘মডিফায়েড সলিড সারফেসেস’। এগুলি গৃহস্থালীর নিত্য ব্যবহার্য ক্লিনিং এজেন্ট প্রতিরোধক। দীর্ঘস্থায়ী এই সলিড সারফেস কড়া কেমিক্যালেও ক্ষতিগ্রস্ত হয়না ও পালিশ অক্ষুণ্ণ থাকে।স্টাইল্যাম ইন্ডাস্ট্রিজ বিভিন্ন ধরণের নির্মাণ সামগ্রী তৈরি করে, যার মধ্যে রয়েছে হাই-প্রেসার ল্যামিনেট, আক্রিলিক সলিড সারফেস, মডিফায়েড সলিড সারফেস ও প্রি-ল্যাম বোর্ড। এগুলির দ্বারা ইন্টেরিয়র ও এক্সটেরিয়র ফিনিশড প্রোডাক্টের কমপ্লিট সলিউশন প্রদান করে এই কোম্পানি। বর্তমানে স্টাইল্যাম বিশ্বব্যাপী বিস্তৃতির লক্ষ্যে ইউরোপ,…
Read More
সোনির এক্সট্রা-বাস হেডফোন

সোনির এক্সট্রা-বাস হেডফোন

দুটি ট্রুলি অয়্যারলেস হেডফোন নিয়ে এল সোনি ইন্ডিয়া – ডব্লিউএফ-এক্সবি৭০০ ও ডব্লিউএফ-এসপি৮০০এন। হেডফোনগুলিতে রাখা হয়েছে সোনির এক্সট্রা-বাস টেকনোলজি, ফলে ব্যবহারকারীদের কাছে এগুলি খুবই আকর্ষণীয় হবে। ডব্লিউএফ-এক্সবি৭০০ হেডফোনের ব্যাটারি ব্যাক-আপ ৯ ঘন্টার। এর হ্যান্ডি চার্জিং কেস আরও ৯ ঘন্টা চার্জ জোগাতে সক্ষম, অর্থাৎ মোট ১৮ ঘন্টার জন্য চালু থাকে। ব্যবহারকারীরা আলেক্সা (ডব্লিউএফ-এসপি৮০০এন) ও গুগল অ্যাসিস্ট্যান্ট সক্রিয় করে বেশকিছু সুবিধা পেতে পারেন। হেডফোনগুলির ইয়ার-বাডস আরামদায়কভাবে ডিজাইন করা। ট্রুলি অয়্যারলেস ডিজাইনের নতুন হেডফোনগুলি ব্লুটুথ ৫.০ টেকনোলজির মাধ্যমে সংযুক্ত করা যায়, তাই তারযুক্ত সংযোগের প্রয়োজন হয় না। ডব্লিউএফ-এক্সবি৭০০ ও ডব্লিউএফ-এসপি৮০০এন হেডফোনগুলি পাওয়া যাবে সোনি রিটেল স্টোর (সোনি সেন্টার ও সোনি এক্সক্লুসিভ), www.ShopatSC.com পোর্টাল, প্রধান…
Read More
মারুতি সুজুকি সুপার ক্যারি বিএস৬ এস-সিএনজি

মারুতি সুজুকি সুপার ক্যারি বিএস৬ এস-সিএনজি

মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড আজ সুপার ক্যারি’র বিএস৬ বিধিসম্মত এস-সিএনজি ভেরিয়েন্ট লঞ্চ্‌ করল। এর দাম ৫০৭,০০০ টাকা। মারুতি সুজুকি সুপার ক্যারি হল প্রথম লাইট কমার্সিয়াল ভেহিকেল যা বিএস৬ ইঞ্জিনে উন্নীত হল। ২০১০ সালে সিএনজি ভেহিকেল চালু করার মাধ্যমে ‘গ্রিন মোবিলিটি’তে প্রবেশ করেছে মারুতি সুজুকি। ইতিমধ্যে এক মিলিয়ন গ্রিন ভেহিকেল (সিএনজি, স্মার্ট হাইব্রিড ভেহিকেল-সহ) বিক্রয়ের পর মারুতি সুজুকি তার ‘মিশন গ্রিন মিলিয়ন’-এর অধীনে এগিয়ে চলেছে আগামী বছর দু-একের মধ্যে ‘নেক্সট ওয়ান মিলিয়ন’ গ্রিন ভেহিকেল বিক্রয়ের লক্ষ্য নিয়ে। দেশের প্রথম ৪-সিলিন্ডার শক্তিসম্পন্ন মিনি-ট্রাক কমার্সিয়াল ভেহিকেল সুপার ক্যারি’র সঙ্গে রয়েছে একগুচ্ছ সেফটি ও কনভেনিয়েন্স ফিচার্স। সুপার ক্যারি হচ্ছে দেশের একমাত্র ডুয়াল ফুয়েল এস-সিএনজি…
Read More
আসছে ফিফথ-জেনারেশন হোন্ডা সিটি

আসছে ফিফথ-জেনারেশন হোন্ডা সিটি

অল-নিউ ফিফথ-জেনারেশন হোন্ডা সিটি’র প্রি-লঞ্চ্‌ বুকিং শুরু করল হোন্ডা কারস ইন্ডিয়া লিমিটেড। গ্রাহকরা হোন্ডার অনলাইন সেলস প্লাটফর্ম ‘হোন্ডা ফ্রম হোম’-এর মাধ্যমে তাদের বাড়িতে বসেই এই সিডান বুক করতে পারবেন। সেইসঙ্গে বুকিং করা যাবে কোম্পানির অনুমোদিত ডিলারশিপ নেটওয়ার্ক থেকেও। এই ফিফথ-জেনারেশন হোন্ডা সিটি লঞ্চ্‌ হবে জুলাইয়ের মাঝামাঝি। উল্লেখ্য, শুরু হওয়ার সময় থেকেই হোন্ডা সিটি ভারতের সর্বাধিক জনপ্রিয় সিডানের মর্যাদা পেয়ে আসছে। অল-নিউ ফিফথ-জেনারেশন হোন্ডা সিটি হল ভারতের প্রথম কানেক্টেড কার, যার সঙ্গে রয়েছে আলেক্সা রিমোট ক্যাপাবিলিটি ও টেলিম্যাটিক্স কন্ট্রোল ইউনিট-যুক্ত নেক্সট জেনারেশন হোন্ডা কানেক্ট। এই গাড়িতে রয়েছে বেশকিছু সেগমেন্ট-ফার্স্ট ফিচার্স। এছাড়াও রয়েছে কিছু অ্যাডভান্সড ইক্যুইপমেন্টস, যেমন ২০.৩সেমি অ্যাডভান্সড টাচস্ক্রিন ডিসপ্লে অডিয়ো,…
Read More
গুয়াহাটির অভিষেক থর্ড OYO’র ভাইস-প্রেসিডেন্ট

গুয়াহাটির অভিষেক থর্ড OYO’র ভাইস-প্রেসিডেন্ট

গুয়াহাটির অভিষেক থর্ডকে ভাইস-প্রেসিডেন্ট পদে উন্নীত করল ওওয়াইও ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া। উপযুক্ত যোগ্যতার স্বীকৃতি দিতে ও বর্তমান কোভিড-১৯ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ব্যবসায় বিশেষ ভূমিকা নেওয়ার জন্য এই পদক্ষেপ। তাঁর বর্তমান কাজের ধরণ ও দায়িত্ব বেশি পরিবর্তিত না হলেও নতুন পদমর্যাদায় এসে তাঁকে আরও বেশিমাত্রায় ব্যবসায়িক সিদ্ধান্ত ও দায়িত্বভার নিতে হবে। অভিষেক থর্ড রিজিয়ন হেড ওয়েস্ট-২ হিসেবে আহ্‌মেদাবাদ, জয়পুর, পুণে ও গোয়াতে হোটেল পরিচালনা ও কর্মীদলের দায়িত্বে থাকবেন।এপ্রসঙ্গে ওওয়াইও ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া’র সিইও রোহিত কাপুর বলেন, এই কঠিন পরিস্থিতিতে গ্রাউন্ড টিম ও রিজিয়োনাল লিডারদের অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন যোগ্য ব্যক্তিকে ভাইস-প্রেসিডেন্ট পদে তুলে আনা হয়েছে। এরফলে তাঁরা আরও বেশিমাত্রায় এই সংস্থায়…
Read More