ব্যবসা

সোনি রিসার্চ ইন্ডিয়া

সোনি রিসার্চ ইন্ডিয়া

‘সোনি রিসার্চ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’ (সোনি রিসার্চ ইন্ডিয়া) নামে একটি গবেষণামূলক কোম্পানি স্থাপন করা হল সোনি কর্পোরেশনের (সোনি)--এর পক্ষ থেকে। এই নতুন কোম্পানি কার্যকর হয়েছে ১ জুলাই থেকে। সোনির গ্লোবাল আর-অ্যান্ড-ডি সেন্টারসমূহের অংশ হিসেবে সোনি রিসার্চ ইন্ডিয়াতে অন্তর্ভুক্ত হচ্ছে আর-অ্যান্ড-ডি সেন্টার ইন্ডিয়া বেঙ্গালুরু ল্যাবরেটরি ও মুম্বই ল্যাবরেটরি। সোনি রিসার্চ ইন্ডিয়া স্থাপনের মাধ্যমে সোনি তার গবেষণার উৎকর্ষ আরও বৃদ্ধি করতে চলেছে। একইসঙ্গে লক্ষ্য রয়েছে তার এন্টারটেইনমেন্ট ও ইলেক্ট্রনিক্স বিজনেস গ্রুপগুলির সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা। সোনির গবেষণার উদ্দেশ্য সামাজিক ক্ষেত্রে সৃষ্টিশীল মনোরঞ্জন ও মেডিক্যাল/লাইফ সায়েন্স ইন্ডাস্ট্রির উন্নতি সাধন করা। সোনি রিসার্চ ইন্ডিয়াতে অ্যাপ্লায়েড এআই ও ডেটা অ্যানালিটিক্সে কর্মসংস্থানেরও প্রভূত সুযোগ থাকবে।
Read More
চীন ছেড়ে দিলো HDFC ব্যাংকের অংশিদারিত্ব

চীন ছেড়ে দিলো HDFC ব্যাংকের অংশিদারিত্ব

করোনা ভাইরাস আর লকডাউনের মধ্যে চীনের সেন্ট্রাল ব্যাংক পিপলস অফ চাইনার  তরফ থেকে HDFC ব্যাংকের অংশিদারিত্ব কিনেছিল। এরপর চীনের সাথে ভারতের সীমান্ত নিয়ে উত্তেজনার পর  মোদী সরকারের তরফ থেকে একের পর এক চীনে সাথে বাণিজ্যিক সম্পর্ক ভেঙে দেওয়া হল। এরপর সরকার বিদেশী বিনিয়োগের নিয়মে বদল এনে সেটিকে আরও কড়া করে দেয়। এরফলে চীনের সেন্ট্রাল ব্যাংক পিপলস অফ চাইনা ভারতের বেসরকারি সেক্টরে সবথেকে বড় হাউসিং কোম্পানি HDFC থেকে নিজেদের অংশিদারিত্ব বিক্রি করে দেয়। এপ্রিল মাসে পিপলস ব্যাংক অফ চাইনা HDFC তে ১.০১ শতাংশ শেয়ার কিনে ৩ হাজার ৩০০ কোটি টাকার বিনিয়োগ করেছিল।
Read More
ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার সময় কমানোর দাবি

ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার সময় কমানোর দাবি

কলকাতায় একাধিক ব্যাঙ্ক শাখার আধিকারিক কোভিড আক্রান্ত হয়েছেন। বেশ কিছু জায়গায় শাখা বন্ধ রাখতে হয়েছে। তবে প্রতিদিন যে ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে ভয় বাড়ছে ব্যাঙ্ক কর্মীদের। এছাড়া চিন্তা বাড়ছে এটিএম নিয়েও। একাধিক এটিএম আছে যেখানে স্যানিটাইজেশনের কাজ হচ্ছে না বলে অভিযোগ। যদিও প্রতিদিন সেখানে বহু মানুষ যাতায়াত করেন। মেশিনে স্পর্শ হয়। তার পরেও কেন এটিএম মেশিন স্যানিটাইজ করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলছেন অল ইন্ডিয়া ব্যাঙ্কিং অফিসার কনফেডারেশনের সদস্যরা। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শুরু হয়ে যাচ্ছে লকডাউন। বিভিন্ন কন্টেইনমেন্ট জোন ও বাফার জোনে রয়েছে একাধিক ব্যাঙ্ক। সেই সব এলাকায় ব্যাঙ্ক পরিষেবা কিভাবে দেওয়া যাবে তা নিয়ে চিন্তায় রয়েছে ব্যাঙ্ক…
Read More
বৃহস্পতিবার ফের পড়ল সোনার দাম

বৃহস্পতিবার ফের পড়ল সোনার দাম

সোনার দাম বাড়লেও এদিন উল্লেখযোগ্য চড়েছে রুপোর দর। সূচকে ০.০৯% বৃদ্ধির জেরে প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৫১,৪২৭ টাকা। গতকাল এমসিএক্স সূচকে দ.৭% বেড়েছিল সোনা, কিন্তু রুপোর দাম ২.২% নেমে গিয়েছিল। এ দিন এমসিএক্স সূচকে ০.০৫% পতনের ফলে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়াল ৪৯,১৩৪ টাকা।  আন্তর্জাতিক বাজারেও এ দিন সোনার দর পড়তে দেখা গিয়েছে, যা বুধবার গত ৯ বছরের সর্বোচ্চ দরে পৌঁছেছিল। এ দিন স্পট গোল্ড সূচকে ০.২% পতনের জেরে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৮০৬ ডলার, যা গতকাল ছিল ১,৮১৭.৭১ ডলার। সূচকে এ দিন ০.৭% পতনের ফলে প্রতি আউন্স রুপোর দাম যাচ্ছে ১৮.৬৪ ডলার। গতকাল বিশ্বের বৃহত্তম গোল্ড ইটিএফ এসপিডিআর গোল্ড ট্রাস্টে মজুত সোনার পরিমাণ ০.২৭% বাড়র…
Read More
সোশ্যাল কমার্স লঞ্চ্‌ হল ফ্লিপকার্টের টুগুড প্লাটফর্মে

সোশ্যাল কমার্স লঞ্চ্‌ হল ফ্লিপকার্টের টুগুড প্লাটফর্মে

ফ্লিপকার্ট তার ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু প্লাটফর্ম টুগুড-এ (2GUD) লঞ্চ্‌ করল সোশ্যাল কমার্স। গ্রাহকদের আগ্রহ বৃদ্ধির উদ্দেশ্যে চালু করা এই সোশ্যাল কমার্স ফিচার সকল অ্যাপ ব্যবহারকারীর জন্যই খোলা থাকবে। টুগুড-এর সোশ্যাল কমার্স প্লাটফর্ম এর ব্যবহারকারীদের দেবে এক অবিচ্ছিন্ন ভিডিয়ো শপিংয়ের অভিজ্ঞতা, যেখানে তাদের ফেবারিট ইনফ্লুয়েন্সাররা সর্বাধুনিক ফ্যাশন টেন্ডস তুলে ধরবেন, গ্যাজেট রিভিউ করবেন ও বিউটি টিপস দেবেন। টুগুড-এর সোশ্যাল কমার্স প্লাটফর্মে গ্রাহকরা বিভিন্ন টপিকস ও ক্যাটাগরিতে নির্বাচিত ইনফ্লুয়েন্সারদের তৈরি করা ভিডিয়ো ফিড দেখার সুযোগ পাবেন। ওই ইনফ্লুয়েন্সাররা তাদের বাছাই করা ফেবারিট প্রোডাক্টের সম্ভার প্রদর্শন করবেন ভার্চুয়াল স্টোরে, যা থেকে গ্রাহকরা বিভিন্ন ক্যাটাগরিতে তাদের ‘স্টাইলিং জার্নি’ প্রত্যক্ষ করতে পারবেন। তাছাড়া, ভিডিয়ো ইন্টারফেস থেকে…
Read More
আমফানে ক্ষতিগ্রস্তদের পাশে কোকাকোলা

আমফানে ক্ষতিগ্রস্তদের পাশে কোকাকোলা

সাইক্লোন আমফানে ক্ষতিগ্রস্তদের খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা করতে দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় কোকা-কোলা ইন্ডিয়া হাত মিলিয়েছে ‘সেভ দ্য চিলড্রেন’-এর সঙ্গে। এই ত্রাণমূলক কর্মসূচির সূচনা হয়েছে কলকাতায়, যেখানে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি ও পশ্চিমবঙ্গে কোকা-কোলার বটলিং পার্টনার ডায়মন্ড বেভারেজ প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হেমন্ত গোয়েঙ্কা। পূর্ব মেদিনীপুর, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় আমফানের জেরে আশ্রয়চ্যুত ১ লক্ষ পরিবার ও ৬ লক্ষ অপসারিত মানুষের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পাণীয় জল, খাদ্য সুরক্ষা, আশ্রয় ও জীবিকার ব্যবস্থা করা হবে এই উদ্যোগের মাধ্যমে। ড্রাই রেশন, শেল্টার কিটস, সোলার ল্যাম্প, মাস্ক ও স্বাস্থ্যরক্ষার সামগ্রী প্রদানের এই কর্মসূচিতে ৪৪২৫টি পরিবারের ২৫,০০০-এরও বেশি মানুষ উপকৃত হবেন। …
Read More
করোনা আবহেই বিদেশে পাড়ি দিচ্ছেন উমা

করোনা আবহেই বিদেশে পাড়ি দিচ্ছেন উমা

শহরের জন্য তৈরি প্রতিমায় যখন সবে মাটির প্রলেপ পড়তে শুরু করেছে। কোথাও কোথাও শুধুই বাঁধা হয়েছে খড়। তখন বিদেশে পাড়ি দিয়েছেন উমা। জুনের মাঝামাঝি থেকেই বিদেশে যেতে শুরু করেছে কুমোরটুলির প্রতিমা। করোনা প্রকোপ কাটতেই অস্ট্রেলিয়ায় মেলবোর্নের পুজো কর্মকর্তারা জানিয়ে দিয়েছিলেন সময়মতোই তাঁরা প্রতিমার ডেলিভারি নেবেন। সেইমতো শিল্পী কৌশিক ঘোষ মা-কে সাজিয়ে তোলেন। দিন পনের আগেই বাক্সবন্দি হয়ে মাতৃ প্রতিমা বিদেশের উদ্দেশে যাত্রা করেছেন। শুধুমাত্র মেলবোর্নে নয়। কৌশিক ঘোষের তৈরি ফাইবারের প্রতিমা প্রতিবছরই বিশ্বের নানা দেশে পাড়ি দেয়। তা সে আমেরিকা হোক আর ফিনল্যান্ড। তবে অন্যান্যবার ৩০-৩৫টি প্রতিমার বায়না থাকলেও, এবারে তা কমে ৮-১০টি তে দাঁড়িয়েছে। এবারে তাঁর প্রতিমা পাড়ি দেবে…
Read More
ব্রিটানিয়ার ‘মাই স্টার্ট-আপ’এর ফলাফল ঘোষিত

ব্রিটানিয়ার ‘মাই স্টার্ট-আপ’এর ফলাফল ঘোষিত

দেশের তৃতীয় বৃহত্তম বিস্কুট ব্র্যান্ড ব্রিটানিয়া মারি গোল্ড এক ভার্চুয়াল ফিনালে ইভেন্ট আয়োজনের মধ্য দিয়ে ব্রিটানিয়া মারি গোল্ড মাই স্টার্ট-আপ ক্যাম্পেনে জয়ী দশ জনের নাম ঘোষণা করল। বিজয়িনীদের মধ্যে রয়েছেন দূর্গাপুরের শিখা দে। জয়ীদের প্রত্যেককে ১০ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে, যা তারা তাদের ব্যবসা স্থাপনের কাজে ব্যবহার করবেন। আর্থিক সহায়তা ছাড়াও এবারের ব্রিটানিয়া মারি গোল্ড মাই স্টার্ট-আপ উদ্যোগের মাধ্যমে ১০,০০০ জন গৃহিনীকে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের সহায়তায় অনলাইন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের সুবিধা প্রদান করা হবে। শিখা দে তার পুরস্কারের অর্থ বায়োফ্লক ফিশ ফার্ম গড়ার জন্য ‘সীড ক্যাপিটাল’ হিসেবে ব্যবহার করবেন। এবছরের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া সেকেন্ড এডিশনের জন্য…
Read More
নিসান ইন্ডিয়া’র বি-এসইউভি

নিসান ইন্ডিয়া’র বি-এসইউভি

প্রযুক্তি-সমৃদ্ধ ও স্টাইলিশ বি-এসইউভি কনসেপ্টের হেডলাইট ও গ্রিলের একটি ঝলক প্রকাশ করল নিসান ইন্ডিয়া। এইপ্রথম বি-এসইউভি কনসেপ্ট বিশ্বের সামনে পেশ হতে চলেছে আগামী ১৬ জুলাই, নিসানের গ্লোবাল হেডকোয়ার্টার্সে। ভারতে কোম্পানির প্রথম কমপ্যাক্ট বি-এসিউভি’তে প্রতিফলিত হবে নিসান-নেস, যা এমন এক দর্শন যার মাধ্যমে মানুষ নিসানের যুগান্তকারী প্রোডাক্টস ও টেকনোলজির সঙ্গে পরিচিত হবেন। নিসানের গ্লোবাল এসইউভি হেরিটেজ ও অ্যাডভান্সড টেকনোলজির উপরে দাঁড়িয়ে নতুন কমপ্যাক্ট এসইউভি তৈরি হয়েছে ভবিষ্যতের যাত্রার জন্য, যাতে রয়েছে স্টাইলিশ ডিজাইন-সহ ফিচার-রিচ প্রিমিয়াম অফারিংস। এসব হল নিসান ইন্টেলিজেন্ট মোবিলিটি’র অঙ্গ। বি-এসইউভি হল নিরন্তর উদ্ভাবন ও জাপানিজ টেকনোলজি-সমৃদ্ধ নিসানের গ্লোবাল ইসইউভি ডিএনএ’র পরিচায়ক। এটি তৈরি হয়েছে নিসানের আইকনিক মডেলগুলির ভিত্তিতে,…
Read More
আমফানে ক্ষতিগ্রস্তদের গৃহ পুণঃর্নির্মাণে সাহায্য করছে স্বতন্ত্র’র হোম ইন্স্যুরেন্স

আমফানে ক্ষতিগ্রস্তদের গৃহ পুণঃর্নির্মাণে সাহায্য করছে স্বতন্ত্র’র হোম ইন্স্যুরেন্স

ভারতের গ্রামীণ এলাকায় কর্মরত স্বতন্ত্র মাইক্রোফিন প্রাইভেট লিমিটেড হল একটি পরবর্তী-প্রজন্মমুখী প্রযুক্তি-চালিত মাইক্রোফিনান্স কোম্পানি, যা শুধু মাইক্রো ক্রেডিট প্রদান করে তা-ই নয়, প্রদান করে একগুচ্ছ আর্থিক পরিষেবা – ক্যাশলেস হেলথ ইন্স্যুরেন্স, পার্সোনাল অ্যাক্সিডেন্ট ও হোম ইন্স্যুরেন্স। প্রদত্ত সুবিধাগুলির সংহত তালিকা তৈরি হয়েছে গ্রামীণ গ্রাহকদের প্রয়োজনের ভিত্তিতে।  পশ্চিমবঙ্গ ও ওড়িশার সমুদ্রতটবর্তী অঞ্চলগুলিতে সাইক্লোন ‘আমফান’ জনিত কারণে উদ্ভূত সাম্প্রতিক বিপর্যয়ে স্বতন্ত্র মাইক্রোফিন-এর হোম ইন্স্যুরেন্স (স্ট্যান্ডার্ড ফায়ার স্পেশাল পেরিল পলিসি) ‘ঈশ্বরের ইচ্ছা’জনিত ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে তার ভূমিকা প্রমাণ করেছে।   পশ্চিমবঙ্গ ও ওড়িশার বেশকিছু সমূদ্রতীরবর্তী জেলা এখনও সাইক্লোন-পরবর্তী পরিস্থিতির শিকার হয়ে রয়েছে।  হোম ইন্স্যুরেন্স-এর অধীনে গ্রাহকদের বাড়িঘর বীমাকৃত থাকে আগুন, বজ্রপাত, ঝড়,…
Read More