ব্যবসা

পণ্য কোন দেশ থেকে আনা হচ্ছে জানাতে হবে, বলল কেন্দ্র

পণ্য কোন দেশ থেকে আনা হচ্ছে জানাতে হবে, বলল কেন্দ্র

বুধবার দিল্লি হাইকোর্টকে কেন্দ্র জানাল কোন দেশ থেকে আমদানি করা হচ্ছে, তা সংশ্লিষ্ট পণ্যের উপরই লিখতে হবে ই-কমার্স সংস্থাগুলিকে (অ্যামাজন, ফ্লিপকার্টের মতো সংস্থা) । হাইকোর্টের প্রধান বিচারপতি ডি এন প্যাটেল এবং বিচারপতি প্রতীক জালানের বেঞ্চ বুধবার হলফনামা পেশ করা হয়েছে। তাতে জানানো হয়, লিগাল মেট্রোলজি অ্যাক্ট মোতাবেক লেনদেনের জন্য যে ডিজিটাল এবং ইলেকট্রনিক নেটওয়ার্ক ব্যবহার করা হয়, তাতে কোন দেশ থেকে সংশ্লিষ্ট পণ্য আনা হচ্ছে, তা ই-কমার্স সাইটগুলিকে দেখানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। নিয়ম কার্যকর করার দায়িত্ব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির। ফলে নিয়ম লঙ্ঘন করা হলে সংস্থার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের লিগাল মেট্রোলজি আধিকারিকরা।
Read More
টিকা তৈরির জন্যে ২০০ মিলিয়ন ডলারের ঝুঁকি!

টিকা তৈরির জন্যে ২০০ মিলিয়ন ডলারের ঝুঁকি!

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বরের মধ্যে ভারতে চলে আসবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি করোনা (Coronavirus) টিকা। সোমবার পর্যন্ত যা খবর পাওয়া গেছে তাতে জানা যাচ্ছে যে, প্রাথমিক পর্যায়ে ওই করোনা টিকার (Coronavirus Vaccine) পরীক্ষামূলক ব্যবহার এখনও পর্যন্ত সদর্থক ফলই দিয়েছে, তাই এই টিকার (Corona Vaccine) আরও বেশি করে উৎপাদন শুরু হয়েছে। এই গবেষণার (Oxford Vaccine) সঙ্গে জড়িয়ে আছে ভারতীয় সংস্থা সেরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া। সংস্থার প্রধান আদর পুনাওয়ালা বলেছেন যে এই টিকা তৈরির পিছনে তাঁরা ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন, এবং এই বিনিয়োগের সিদ্ধান্ত নিতে তাঁরা মাত্র ৩০ মিনিট সময় ব্যয় করেছেন। তিনি একথাও বলেন যে, একটি অপরীক্ষিত টিকার ক্ষেত্রে এত পরিমাণ অর্থ…
Read More
গ্লেনমার্কের জবাব

গ্লেনমার্কের জবাব

গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালসের বিরুদ্ধে একজন সাংসদের তোলা অভিযোগের জবাব দিল গ্লেনমার্ক। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস ড. ভি জি সোমানির কাছে গ্লেনমার্কের প্রস্তুত ও বিপণন করা ফেভিপিরাভির ট্যাবলেট (২০০মিগ্রা) বিষয়ে কোম্পানির বক্তব্য জানিয়ে পত্র পাঠিয়েছেন গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট-কর্পোরেট অ্যাফেয়ার্স অনুরাগ খেরা। ওই অ্যান্টিভাইরাল ড্রাগটির প্রস্তুত ও বিপণনের অনুমোদন দিয়েছিল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন।  অভিযোগের জবাবে গ্লেনমার্কের বক্তব্য হল, কোভিড-১৯ সংক্রামিত রোগীদের চিকিৎসায় এমার্জেন্সি ব্যবহারের জন্য অনুমোদিত ফেভিপিরাভির (ফেবিফ্লু) তুলনামূলকভাবে অনেক সাশ্রয়ী ও কার্যকর। ফেভিপিরাভির দ্বারা চিকিৎসায় মোট আনুমানিক ব্যয় ৯১৫০ টাকা, কিন্তু অন্যান্য ড্রাগের তুলনায় তা অনেক কম। ভারতে ফেভিপিরাভির সবথেকে কম মূল্যে…
Read More
অ্যামন্ডস পছন্দের স্ন্যাক, জানাচ্ছে সমীক্ষা

অ্যামন্ডস পছন্দের স্ন্যাক, জানাচ্ছে সমীক্ষা

গত ৩ থেকে ২৪ মার্চ পর্যন্ত ভারতের ১১টি শহরে আইপিএসওএস পরিচালিত এক সমীক্ষায় জানা গিয়েছে, সমীক্ষায় অংশগ্রহণকারী ৯১ শতাংশ মানুষ স্ন্যাকিংয়ের জন্য স্বাস্থ্যকর বিকল্প পছন্দ করেন। সমীক্ষাটি চালানো হয়েছিল নিরামিষাশী ও অনিরামিষাশী উভয় শ্রেণির মানুষের মধ্যে স্ন্যাকিং হ্যাবিট ও প্রেফারেন্স জানার জন্য। ফলাফল থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে উভয় শ্রেণির মানুষ অ্যামন্ডস ও ফ্রুটসের মতো স্বাস্থ্যকর ও পুষ্টিকর স্ন্যাক পছন্দ করেন। ৭২ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, তারা স্বাস্থ্যের পক্ষে উপকারী বলে অ্যামন্ডস খেয়ে থাকেন। দেখা গিয়েছে অ্যামন্ডস গ্রহণকারীর সংখ্যার দিক থেকে উপরে রয়েছে দিল্লি (৯৩%), মুম্বই (৮২%) ও চেন্নাই (৭৯%)। ৪১ থেকে ৫০ বছর-বয়সীদের মধ্যেই ফ্রুট ও অ্যামন্ডসের মতো স্বাস্থ্যসম্মত স্ন্যাক গ্রহণের…
Read More
পিয়াগিও ইন্ডিয়া’র দু’টি নতুন স্কুটার

পিয়াগিও ইন্ডিয়া’র দু’টি নতুন স্কুটার

পিয়াগিও ইন্ডিয়া দুটি নতুন অফার নিয়ে উপস্থিত হয়েছে – আইকনিক ভেস্পা ভিএক্সএল, এসএক্সএল ফেসলিফট ২০২০ রেঞ্জ এবং স্পোর্টি এপ্রিলিয়া স্টর্ম (ডিস্ক ব্রেক ও ডিজিটাল ক্লাস্টার-সহ)। পিয়াগিও’র এই নতুন অফারিং এবছরের গোড়ার দিকে গ্রেটার নয়ডায় অটো এক্সপো ২০২০-তে পেশ করা হয়েছিল। সম্প্রতি ভেস্পা ভিএক্সএল, এসএক্সএল ফেসলিফট ২০২০ মডেলগুলির (১২৫সিসি ও ১৫০সিসি বিএস৬ ইঞ্জিন-সহ) প্রি-বুকিং শুরু হয়েছে। কন্ট্যাক্টলেস এক্সপিরিয়েন্সের জন্য গ্রাহকরা ভেস্পার ই-কমার্স প্লাটফর্মে ভেস্পার বিভিন্ন মডেলগুলির রেঞ্জ দেখে বুক করতে পারেন। এপ্রিলিয়া স্টর্ম স্কুটার এপ্রিলিয়ার ই-কমার্স প্লাটফর্ম থেকে বুক করা যাবে। অনলাইনে ই-কমার্স প্লাটফর্মে ভেস্পা ও এপ্রিলিয়া স্কুটার ১০০০ টাকা দিয়ে বুক করলে ২০০০ টাকার অনলাইন বেনিফিট পাওয়া যাবে। এছাড়া ভেস্পা…
Read More
নিম্নমুখী রইল সোনার দাম, সস্তা হল রুপোও

নিম্নমুখী রইল সোনার দাম, সস্তা হল রুপোও

বিশ্বজুড়ে করোনা প্রকোপের মাঝে ভারতে পর পর চার দিন সোনার দাম নিম্নমুখী থাকল। সোমবার এমসিএক্স সূচকে ০.১২% পতনের জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৪৮,৯১০ টাকা। সূচকে ০.২৫% পতনের জেরে রুপোর দামও প্রতি কেজিতে যাচ্ছে ৫২,৭৬৫ টাকা।  চলতি মাসের গোড়ায় সোনার দাম প্রতি ১০ গ্রাম ৪৯,৩৪৮ টাকায় উঠে নতুন রেকর়্ সৃষ্টি করে। তবে তার পর থেকেই দরে ওঠাপড়া বজায় রয়েছে। আন্তর্জাতিক বাজারে এ দিন সোনার দরে স্থিতাবস্থা দেখা দিয়েছে। স্পট গোল্ড সূচকে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৮০৮.৫৩ ডলার। ইউ এস গোল্ড ফিউচারে প্রতি আউন্স সোনার দাম ১,৮০৯ ডলারে অপরিবর্তিত রয়েছে। তবে সূচকে ০.১% বেড়ে প্রতি আউন্স রুপোর দাম যাচ্ছে ১৯.৩৩ ডলার।…
Read More
এনএসই ও ফিন্টসো’র টাই-আপ

এনএসই ও ফিন্টসো’র টাই-আপ

এক চুক্তিতে আবদ্ধ হল এনএসই অ্যাকাডেমি ও ফিন্টসো, যার উদ্দেশ্য ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারিদের শিক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ প্রদান। এই চুক্তির মাধ্যমে তাদের অফারিং বৃদ্ধিতে সাহায্য করা হবে, সেইসঙ্গে সার্টিফিকেশন কোর্সও থাকবে রেজিস্টার্ড অ্যাডভাইসর হওয়ার জন্য। এই টাই-আপে থাকবে ইন্টারমিডিয়ারিদের গ্রাহকদের জন্য কনটেন্ট কো-ক্রিয়েটিং ও ইনভেস্টর এডুকেশন ফোরাম গঠন। এটি এনএসই অ্যাকাডেমির এক উল্লেখযোগ্য উদ্যোগ, যা স্বল্প আর্থিক সচেতনতার সমস্যা দূর করবে, যখন সঞ্চয়ের মাত্রা ও প্রথম-বিনিয়োগকারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই টাই-আপের অঙ্গ হিসেবে ফিন্টসো সাহায্য করবে তাদের গ্রাহকদের জন্য ট্রেনিং প্রোগ্রাম কো-ক্রিয়েট করতে, যার ভিত্তি হবে প্লাটফর্মের হাইলি ইভল্‌ভড ডেটা-অ্যানালিটিক্সের মাধ্যমে চিহ্নিত চাহিদাবলীর উপর। অন্যদিকে, ফিন্টসো’র গ্রাহকগণ সাবসিডাইজড ও প্রেফার্ড…
Read More
হিমালয়া ড্রাগ কোম্পানির কুইস্তা ডিএন

হিমালয়া ড্রাগ কোম্পানির কুইস্তা ডিএন

দ্য হিমালয়া ড্রাগ কোম্পানি নিয়ে এল কুইস্তা ডিএন। এটি হল এক নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, যা বিজ্ঞানসম্মতভাবে প্রস্তুত করা হয়েছে ডায়াবেটিক ও প্রি-ডায়াবেটিক ব্যক্তিদের ডায়েটারি ম্যানেজমেন্টে সাহায্য করার জন্য। কুইস্তা ডিএন একটি সুক্রোজ-ফ্রি ফর্মুলা, যা সার্বিকভাবে মেটাবলিজম উন্নত করে। আয়ুর্বেদের প্রাচীন জ্ঞান ও আধুনিক নিউট্রিশন সায়েন্সের সমন্বয়ে তৈরি হয়েছে কুইস্তা ডিএন। এটি শরীরে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রনে সাহায্য করে।  ব্যবহৃত উপাদানগুলির গুণগত কারণে কুইস্তা ডিএন ইন-বিটুইন মিল হিসেবে গ্রহণ করা যায়। কুইস্তা ডিএন পাওয়া যায় ৪০০ গ্রামের প্যাকে যার দাম ৫৫০ টাকা। এটি পাওয়া যায় দুইটি ফ্লেভারে – ভ্যানিলা ও মিল্ক মসালা। দ্য হিমালয়া ড্রাগ কোম্পানির প্রেসিডেন্ট ও সিইও ফিলিপ হাইডন বলেন, কুইস্তা…
Read More
নিসান ইন্ডিয়া আনতে চলেছে ‘নিসান ম্যাগনাইট’

নিসান ইন্ডিয়া আনতে চলেছে ‘নিসান ম্যাগনাইট’

নিসান ইন্ডিয়া তার বহুপ্রতীক্ষিত বি-এসইউভি’র কনসেপ্ট ভার্সন প্রকাশ্যে আনল। উচ্চ প্রযুক্তিসম্পন্ন ও স্টাইলিশ এই বি-এসইউভি’র নামকরণ হয়েছে ‘নিসান ম্যাগনাইট’। ভারতে এটি লঞ্চ করা হবে ২০২০ অর্থবর্ষে। নিসান ম্যাগনাইট-এর মাধ্যমে নিসান ভারতে এক নতুন যুগের সূচনা করবে, যা গ্রাহকদের মুগ্ধ করবে। নিসান ম্যাগনাইট হবে এক ফিচার-রিচ প্রিমিয়াম অফারিং, যাতে থাকবে ডায়নামিক রোড-প্রেজেন্স’এর জন্য শক্তপোক্ত স্টাইলিশ ডিজাইন। নিসান মোটর ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব জানালেন, যুগান্তকারী টেকনোলজি নিয়ে নিসান ম্যাগনাইট হবে এই সেগমেন্টের এক গেম-চেঞ্জার। এতে থাকবে নিসানের গ্লোবাল এসইউভি ডিএনএ। নিসান ম্যাগনাইট তৈরি হয়েছে ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর ইন্ডিয়া’ নীতি অনুসারে। এর ডিজাইন করা হয়েছে জাপানে, কিন্তু সবসময়ে ভারতীয় গ্রাহকদের…
Read More
এইচসিএল কোম্পানীর প্রথম মহিলা মুখপাত্র

এইচসিএল কোম্পানীর প্রথম মহিলা মুখপাত্র

বাঁধাধরা ছক থেকে বেরিয়ে এসে এইচসিএল কোম্পানীর প্রথম মহিলা মুখপাত্র হলেন একটি ধনী মহিলা। তিনি রোশনি নাদার মালহোত্রা, বয়স ৩৮। রোশনি নাদার প্রথম ভারতীয় মহিলা, যিনি কোনও আইটি সেক্টরের মুখপাত্র হিসেবে দায়ভার গ্রহন করেছেন। শুক্রবার কোম্পানীর প্রতিষ্ঠাতা এবং পিতা শিব নাদারের পরিবর্তে এইচসিএলের দায়ভারের আনুষ্ঠানিক দায়িত্ব নিলেন। আইআইএফএল ওয়েলথ হুরুন র্যা ঙ্কিং অনুযায়ী, রোশনি নাদার মালহোত্রার স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমান প্রায় ৩৬,৮০০ কোটি টাকা। কোম্পানী জানিয়েছে, প্রতিষ্ঠাতা শিব নাদার ওই পদ থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং পরিচালন পর্ষদের সঙ্গে আলোচনা করে তাঁর কন্যাকে দায়িত্বভার সঁপে দেওয়া হয়। রোশনি ফোর্বসের পাওয়ার লিস্ট ২০১৮ তে ৫১তম স্থান গ্রহন করেছেন। এছাড়াও শিব…
Read More