ব্যবসা

করোনা বাড়বাড়ন্তে যে কেউ  বিক্রি করতে পারেন  হ্যান্ড স্যানেটাইজার

করোনা বাড়বাড়ন্তে যে কেউ বিক্রি করতে পারেন হ্যান্ড স্যানেটাইজার

যে কেউ হ্যান্ড স্যানেটাইজার বিক্রি করতে পারেন। করোনার বাড়়বাড়ন্তে হ্যান্ড স্যানেটাইজার বিক্রির জন্য মজুতও করতে পারেন যে কোনও ছোট বড় ব্যবসায়ী। এর জন্য কোনও অনুমতিপত্র লাগবে না। করোনা বাড়বাড়ন্তে দূরদূরান্তে স্যানিটাইজার পৌঁছে দিতে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সরকারি গ্যাজেটে সোমবার প্রকাশিত স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতি অনুযায়ী, আপৎকালীন তৎপরতায় এই নিয়ম লাগু হচ্ছে। অনুমোদন ছাড়াই যে কোনও ব্যক্তি হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করতে পারবেন, তবে এক্সপায়ারি ডেট পার করা দ্রব্য বিক্রি করা চলবে না। করলে তা ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টের আওতায় অপরাধ বলে বিবেচিত হবে।
Read More
সোনি’র নতুন ডিজিটাল ক্যামেরা – জেডভি-১

সোনি’র নতুন ডিজিটাল ক্যামেরা – জেডভি-১

হাই-কোয়ালিটি, ভার্সাটাইল কনটেন্ট তৈরির জন্য ডিজাইন ও ডেভেলপ করা একটি পকেট-সাইজড ডিজিটাল ক্যামেরা নিয়ে এল সোনি ইন্ডিয়া। এটির নাম – জেডভি-১। অতুলনীয় অ্যাডভান্সড ইমেজিং টেকনোলজি-সহ এই লাইট-ওয়েট, কম্প্যাক্ট ‘অল-ইন-ওয়ান’ স্টাইল ক্যামেরায় রয়েছে ভিডিয়ো-ফরওয়ার্ড ডিজাইন ও কম্প্যাক্ট বডি এবং ইজি-টু-ইউজ ফাংশনালিটি। এরফলে এই ক্যামেরা কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগারদের কাছে এক পারফেক্ট টুল হয়ে উঠবে। জেডভি-১ ক্যামেরাটির দাম ৭৭,৯৯০ টাকা। ভারতে ৬ আগস্ট থেকে এই ক্যামেরা শুধু অ্যামাজনে পাওয়া যাবে।
Read More
বন্ধন ব্যাংক প্রভাবিত করেছে ২৫ লক্ষ মানুষের জীবন

বন্ধন ব্যাংক প্রভাবিত করেছে ২৫ লক্ষ মানুষের জীবন

 বন্ধন ব্যাংকের লক্ষ্য হল একটি সাশ্রয়ী আর্থিক সংস্থা হয়ে ওঠা, যা সরল, ব্যয়-সাশ্রয়ী ও উদ্ভাবনী আর্থিক সমাধান জোগাবে। একটি ইউনিভার্সাল ব্যাংক হিসেবে এই ব্যাংক পাঁচ বছর পূর্ণ করতে চলেছে। গ্রামীণ ও আধা-শহর এলাকায় অবস্থিত ৭১ শতাংশ ব্যাংকিং আউটলেট-সহ বন্ধন ব্যাংক ভারতের কোণে কোণে পৌঁছে যাচ্ছে ব্যাংকবিহীন ও স্বল্প-ব্যাংক্কের সুবিধাপ্রাপ্ত ব্যক্তিবর্গের নিকটে এবং তাদের দিচ্ছে সংগঠিত ফাইন্যান্সের সুযোগ, যা তার ইনক্লুসিভ ব্যাংকিংয়ের লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ। বন্ধন ব্যাংক মাইক্রোক্রেডিটের উপরে ৭০ বেসিস পয়েন্টস (বিপিএস) ইন্টারেস্ট রেট হ্রাস করে ১৭.৯৫% পর্যন্ত করেছে মাইক্রোলোন গ্রাহকদের আরও বেশি ক্ষমতায়ণের জন্য । সম্প্রতি, কোভিড-১৯ পরবর্তী সময়ে শহর-গ্রামের সমীকরণ বদলে গিয়েছে। শহর এলাকায় জীবিকার জন্য চলে যাওয়া…
Read More
আবারও  নিষিদ্ধ হয়ে গেল ৪৭ টি চীনা অ্যাপ, নজর PUBG তেও

আবারও নিষিদ্ধ হয়ে গেল ৪৭ টি চীনা অ্যাপ, নজর PUBG তেও

চীন-ভারত সীমা সংক্রান্ত উত্তাপের মধ্যে ভারতে আরো বন্ধ হয়ে গেল ৪৭ টি অ্যাপ। কেন্দ্রীয় তথ্যসম্প্রচার মন্ত্রক সূত্রে জানা গিয়েছে দেশের অখন্ডতা, নিরাপত্তা জনিত কারণে নিষিদ্ধ করা হচ্ছে আরো কিছু অ্যাপ। নজর রয়েছে পাবজি তেও।
Read More
২০২১ পর্যন্ত বাড়ি থেকেই কাজ করার নির্দেশ দিল গুগল

২০২১ পর্যন্ত বাড়ি থেকেই কাজ করার নির্দেশ দিল গুগল

করোনার প্রকোপে গোটা পৃথিবী ২০২০র শুরু থেকেই আক্রান্ত। সার্চ ইঞ্জিন বলতে যে নামটা সবার আগে মাথায় আসে, তা হল গুগল। বিভিন্ন দেশের গুগলের অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে কোন কর্মী অসুস্থ হয়ে না পড়ে। প্রথমে জুলাই মাসে বেশ কিছু অফিস খোলার সিদ্ধান্ত জানানো হলেও পরে করোনার সংক্রমন বেড়ে যাওয়ায় সিদ্ধান্ত বদলে নেওয়া হল। গুগল এবং অ্যালফাবেট কোম্পানির সিইও সুন্দর পিচাই একটি ইমেলে সমস্ত কর্মচারিদের জানিয়েছেন, কর্মচারীদের আরও ভালো পরিকল্পনা করতে দেওয়ার জন্য বিশ্ব জুড়ে সমস্ত কর্মচারীদের জন্য ঘরে বসে কাজ করার প্রক্রিয়া ৩০ জুন, ২০২১ পর্যন্ত জারি করা হল। ভারতে গুগলের অফিস রয়েছে গুরগাঁও, মুম্বাই, হায়দরাবাদ এবং ব্যাঙ্গালোরে। ভারত…
Read More
পার্পল-এর অনলাইন বিউটি সেল

পার্পল-এর অনলাইন বিউটি সেল

আগামী ৪ আগস্ট থেকে ভারতের বৃহত্তম অনলাইন বিউটি সেল শুরু করতে চলেছে ভারতের অগ্রণী বিউটি মার্কেটপ্লেস পার্পল। এই সেল চলবে ৮ আগস্ট পর্যন্ত। পার্পলের এই অনলাইন সেল ফেস্টিভ্যালে পার্পলের এক্সক্লুসিভ বিউটি ব্র্যান্ডগুলি ছাড়াও পাওয়া যাবে সুবিখ্যাত গ্লোবাল ব্র্যান্ডগুলি। পার্পল-ডট-কম’এ এই পাঁচদিনের সেল ফেস্টিভ্যালের নাম ‘আই ♥ বিউটি’। এখানে ৫০০ ইন্ডিয়ান ও ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ১৫,০০০-এরও বেশি বিউটি প্রোডাক্ট থাকবে – স্কিনকেয়ার, হেয়ারকেয়ার ও মেক-আপ ক্যাটাগরিতে।  পার্পলের আশা, এই অনলাইন সেল ফেস্টিভ্যালে গ্রাহকের সংখ্যা ৫ গুণ বেশি হবে অন্যান্য দিনের তুলনায়। এরফলে, ফেস্টিভ্যালের দিনগুলিতে পার্পলের ডেইলি ট্র্যাঞ্জেকশনের পরিমাণ ছয় গুণ বৃদ্ধি পাবে। কোম্পানির ধারণা, এইসময়ে তারা ৭৫ শতাংশ অর্ডার পাবে টিয়ার-২ ও…
Read More
অ্যামওয়ে-ফিকি’র যৌথ উদ্যোগে ওয়েবিনার

অ্যামওয়ে-ফিকি’র যৌথ উদ্যোগে ওয়েবিনার

অ্যামওয়ে ইন্ডিয়া সম্প্রতি একটি ওয়েবিনারের আয়োজন করেছিল, যার বিষয় ছিল – ‘এনেবলিং ফিউচার এডুকেশন ইন নর্থ ইস্ট ইন্ডিয়া’। ফিকি’র (FICCI) সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত এই ভার্চুয়াল ইভেন্টে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মা, মণিপুরের শিক্ষামন্ত্রী টিএইচ রাধেশ্যাম সিং, ফিকি নর্থ-ইস্ট অ্যাডভাইসরি কাউন্সিলের চেয়ারম্যান রঞ্জিৎ বরঠাকুর। ‘কোয়ালিটি এডুকেশন’কে নাগালের মধ্যে আনার বিষয়টির দিকে লক্ষ্য রেখে এই ওয়েবিনারে গুরুত্ব আরোপ করা হয়েছিল প্রয়োজনীয় পরিকাঠামো, শিক্ষাব্যবস্থায় প্রযুক্তির অবাধ ব্যবহার এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলায় জ্ঞান, দক্ষতা, আগ্রহ ও মূল্যবোধের প্রয়োজনীয়তার উপর।  ওয়েবিনারের অন্যতম প্যানেলিস্ট, অ্যামওয়ে ইন্ডিয়া’র ভাইস-প্রেসিডেন্ট (কর্পোরেট অ্যাফেয়ার্স) রজত ব্যানার্জি এপ্রসঙ্গে বলেন, ‘স্কিল ইন্ডিয়া’ উদ্যোগের সঙ্গে সঙ্গতি রেখে…
Read More
ভোডাফোন রেড প্ল্যান আইডিয়া গ্রাহকদের জন্যও

ভোডাফোন রেড প্ল্যান আইডিয়া গ্রাহকদের জন্যও

 ভোডাফোন ও আইডিয়ার সকল পোস্টপেড গ্রাহকদের একত্রিত করে ভোডাফোন রেড-এর আওতায় নিয়ে এল ভারতের অন্যতম অগ্রণী টেলিকম সার্ভিস প্রোভাইডার ভোডাফোন আইডিয়া লিমিটেড। এখন থেকে সকল ভোডাফোন আইডিয়া পোস্টপেড গ্রাহক ভোডাফোন রেড প্ল্যানের সুবিধাবলী উপভোগ করতে পারবেন। এর দ্বারা কোম্পানি সেলফ-সার্ভিস চ্যানেলের মাধ্যমে একইরকম সুবিধা সকলকে প্রদান করতে পারবে, যেমন আইভিআর, ইউএসএসডি, মাইভোডাফোন অ্যাপ ও ওয়েবসাইট, ফলে প্রোডাক্ট ও সার্ভিস পাওয়া ও পেমেন্ট করা সহজ হবে। পূর্বের আইডিয়া পোস্টপেড গ্রাহকরা এখন রেড ফ্যামিলি সাবস্ক্রিপশন অর্থাৎ পুরো পরিবারের জন্য একটিমাত্র বিলের সুবিধা নেওয়া ছাড়াও ভোডাফোন প্লে, প্রিমিয়াম কনটেন্ট ও অন্যান্য ভ্যালু-অ্যাডেড সার্ভিস গ্রহণ করতে সক্ষম হবেন। 
Read More
বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি মুকেশ আম্বানি

বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি মুকেশ আম্বানি

দুনিয়ার সবচেয়ে ধনবান ব্যক্তিদের তালিকায় এবার পঞ্চম স্থানে উঠে এলেন ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানি। মুকেশ আম্বানির ক্রমবর্ধমান সম্পদ বৃদ্ধির নেপথ্যেও মূল ভূমিকা নিয়েছে এই জিও প্ল্যাটফর্ম-ই। এই সংস্থায় প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার লগ্নি এসেছে। বিজনেস ম্যাগাজিন ফোর্বসের কোটিপতিদের তালিকা অনুসারে মার্কিন শিল্পপতি ওয়ারেন বাফেটকে পিছনে ফেলে ওই স্থান অর্জন করেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। ফোর্বস জানিয়েছে, কোটিপতি মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ এখন ৭৫ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫.৬১ লক্ষ কোটি টাকা। গত মাসে, আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ফেসবুক এবং গুগল সহ বড় বিনিয়োগকারীদের কাছে জিও ডিজিটাল প্ল্যাটফর্মের প্রায় ৩৩ শতাংশ শেয়ার বিক্রি করে সংস্থার কাঁধে থাকা সমস্ত ঋণ শোধ করে দেয়।
Read More
দেশে এই প্রথমবার সোনার দর ৫০ হাজার টাকার উপরে বাড়ল

দেশে এই প্রথমবার সোনার দর ৫০ হাজার টাকার উপরে বাড়ল

সোনার দামের এমন উত্থান দেশে এই প্রথমবার। পাকা সোনার দর ভারতে ৫০ হাজার টাকার গণ্ডি পার করল। বুধবার কলকাতায় ১০ গ্রাম পাকা সোনার দাম হয়েছে ৫০ হাজার ৭৫০ টাকা। এর আগে ভারতে কোনওদিনই ১০ গ্রাম সোনার দাম ৫০ হাজার টাকা ছাড়ায়নি। এদিন দাম বেড়েছে রুপোরও। দেশে কেজি প্রতি রুপোর দাম বেড়েছে ৩ হাজার ৪০০ টাকা। এদিন কলকাতায় এক কেজি রুপোর দাম হয়েছে ৫৮ হাজার ৯৫০ টাকা।
Read More