ব্যবসা

লকডাউনের বাজারে ক্রেতা নেই শিলিগুড়ি মার্কেটে

লকডাউনের বাজারে ক্রেতা নেই শিলিগুড়ি মার্কেটে

করোনা এবং লকডাউন বদলে দিয়েছে শিলিগুড়ি মার্কেটের চেহারা । দীর্ঘদিন লকডাউন থাকার পর মার্কেট খুললেও ক্রেতার দেখা পাওয়া যাচ্ছে না । মার্কেটের একাধিক হোটেল বন্ধ হয়ে গিয়েছে । রেডিমেড পোশাক বা শাড়ির দোকানগুলিও ফাঁকা । প্রতিদিন রুটিন করে দোকান খুলছেন ব্যবসায়ীরা, কিন্তু দেখা নেই ক্রেতাদের । বাজারে এই দশায় ব্যবসায়ীদের মাথায় হাত । আরো এমনটাই চলবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ মহল। করোনার আগের দিনগুলিতে এই মার্কেটেই ভিড় জমাতেন নেপাল, ভুটান থেকে বহু ক্রেতা। আজ আর দেখা নেই তাঁদের। তাছাড়া পাহাড় থেকেও নেমে আসতেন বহু লোক। এমনকি সিকিমের একটা বড় অংশ কেনাকাটার উদ্দেশ্যেই ভিড় জমাতেন বিধান মার্কেটে। এখন আর পাহাড় থেকে নেমে…
Read More
ভারতে ফিরছে TikTok, মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক ByteDance -এর

ভারতে ফিরছে TikTok, মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক ByteDance -এর

টিকটক ফিরতে পারে ভারতে এমনটাই শোনা যাচ্ছে বলে সূত্রের খবর।। ক্রমেই জোরদার হচ্ছে এই সম্ভাবনা। সূত্রের খবর, রিয়ালায়েন্সের কাছেই তাদের ভারতীয় অংশীদারিত্ব বিক্রি করতে চলেছে চিনা সংস্থা টিকটক। এই মধ্যেই মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ড্রাটিজের সঙ্গে এই বিষয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনাও সাড়া হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, ভারতের ব্যবসা বিক্রির ব্যাপারে সদ্য টিকটকের মালিক সংস্থা বাইটড্যান্সের সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হয়েছে রিয়ালায়েন্সের । জুলাই মাসে এই দুই সংস্থার মধ্যে আলোচনাও হয়েছে । তবে এখনও পর্যন্ত তাদের মধ্যে কোনও চুক্তি হয়নি বলেই খবর ।রিলায়েন্সের তরফে যদিও এবিষয়ে কিছু জানা যায়নি।
Read More
খাদ্যপ্রক্রিয়াকরণে নতুন দিশা দেখাচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

খাদ্যপ্রক্রিয়াকরণে নতুন দিশা দেখাচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

বর্তমানে করোনা পরিস্থিতিতে মানুষজন বাইরের খাবার কিনতে এবং খেতে অনেকটা সচেতন । বিশেষ করে জ্যাম, জেলি,ঠান্ডা পানীয়ের মতো খাবার কেনার আগে ভাবছে বারবার । প্যাকেটজাত খাবারের চাহিদা বাড়ছে সেই তুলনায়। কিন্তু প্যাকেটজাত খাবারে মেশানো রাসায়নিক ক্ষতি করছে মানব শরীরে। এই প্যাকেটজাত খাবারকে কিভাবে আরো উন্নত করা যায় এবং এই প্যাকেটজাত খাবার মানব দেহে ক্ষতি না করে তার নতুন দিশা দেখাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগ। বিভাগের বিভাগীয় প্রধান মহেন্দ্রনাথ রায় জানিয়েছেন যে খাদ্য প্ৰক্রিয়াকরনে এই সাফল্য উত্তরবঙ্গের শিল্পকে এগিয়ে নিয়ে যাবে । তারা খুব শীঘ্রই উত্তরবঙ্গের শিল্পপতিদের দিয়ে একটি কর্মশালা আয়োজন করবে যাতে খাদ্য প্রক্রিয়াকরনে এই নতুন পদ্ধতিতে উত্তরবঙ্গের শিল্প লাভবান…
Read More
ওপ্পো’র নতুন স্মার্টফোন ওপ্পো রেনো৪ প্রো

ওপ্পো’র নতুন স্মার্টফোন ওপ্পো রেনো৪ প্রো

ওপ্পো রেনো৪ প্রো ও ওপ্পো ওয়াচ সিরিজ পেশ করল অগ্রণী গ্লোবাল স্মার্ট ডিভাইস ব্র্যান্ড ওপ্পো। রেনো৪ প্রো হল ভারতের প্রথম ডিভাইস যাতে রয়েছে ৯০ হার্টজ ৩ডি কার্ভড ডিসপ্লে। ওপ্পো ওয়াচ বিশ্বের প্রথম স্মার্টওয়াচ যার শক্তি জোগায় ডুয়াল-কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। রেনো৪ প্রো’তে রয়েছে ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি রম-সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি এসওসি এবং কলারওএস ৭.২। ওপ্পো ওয়াচ নজর রাখে ফিটনেস ট্র্যাকিং, হার্ট রেট মনিটরিং, স্লিপ কোয়ালিটি, গেট-আপ রিমাইন্ডার ও ব্রিদিং ইত্যাদির দিকে।  রেনো৪ প্রো ৫ আগস্ট থেকে পাওয়া যাবে অ্যামাজন, ফ্লিপকার্ট ও রিটেল স্টোরসমূহে। দাম ৩৪,৯৯০ টাকা। ওপ্পো ওয়াচ পাওয়া যাবে ১০ আগস্ট থেকে। দাম ১৯,৯৯০ টাকা (৪৬মিমি) ও ১৪,৯৯০ টাকা…
Read More
ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যমে পেশ হল কিয়া সনেট

ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যমে পেশ হল কিয়া সনেট

 এক ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যমে বিশ্বের অন্যতম বৃহত্তম অটোমেকার কিয়া মোটর্স কর্পোরেশন পেশ করল কিয়া সনেট। অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে অবস্থিত কিয়া’র অত্যাধুনিক কারখানায় নির্মিত সনেট হল কিয়া’র সম্পূর্ণ নতুন স্মার্ট আর্বান কম্প্যাক্ট এসইউভি। সেল্টোস-এর পর এটি এই ব্র্যান্ডের সর্বশেষ মেড-ইন-ইন্ডিয়া গ্লোবাল প্রোডাক্ট। সনেটের মাধ্যমে কিয়া মোটর্স কম্প্যাক্ট এসইউভি সেগমেন্ট প্রবেশ করল। ভারতে এই নতুন গাড়ির বিক্রয় শুরু হবে শীঘ্রই, তারপর হবে কিয়া’র বিভিন্ন গ্লোবাল মার্কেটে। সনেটের দুইটি পেট্রল ইঞ্জিন মডেল ও একটি ডিজেল ইঞ্জিন মডেল আনা হবে। সনেটে থাকবে একাধিক সেগমেন্ট-ফার্স্ট ফিচার্স। প্রতি ৬ থেকে ৯ মাসে একটি নতুন প্রোডাক্ট আনার পরিকল্পনার সঙ্গে তাল মিলিয়ে সনেট ভারতে লঞ্চ করা হবে এই উৎসবের…
Read More
আরও শক্তিশালী ফেবিফ্লু এনেছে গ্লেনমার্ক

আরও শক্তিশালী ফেবিফ্লু এনেছে গ্লেনমার্ক

গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালসের তরফে জানান হয়েছে, তারা ওরাল অ্যান্টিভাইরাল ফেবিফ্লু’র ৪০০মিগ্রা ভার্সন বাজারে আনতে চলেছে। এটি মৃদু থেকে মাঝারি ধরণের উপসর্গ-যুক্ত কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় খুবই কার্যকর হবে।  আরও বেশি শক্তিশালী এই ঔষধ রোগীদের প্রতিদিন আরও কম সংখ্যায় সেবন করতে হবে। আগে রোগীদের ২০০মিগ্রা’র ফেবিফ্লু গ্রহণ করতে হত প্রথম দিনে ১৮টি, এবং তারপর ১৪ দিন ধরে প্রতিদিন ৮টি করে। নতুন ৪০০মিগ্রা ফেবিফ্লু প্রথম দিন খেতে হবে ৯টি, তারপর দ্বিতীয় দিন থেকে কোর্স শেষ হওয়া পর্যন্ত দিনে ২টি করে ২বার। এপ্রসঙ্গে গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ভাইস-প্রেসিডেন্ট অ্যান্ড হেড, ক্লিনিক্যাল ডেভেলপমেন্ট, গ্লোবাল স্পেশালটি/ব্র্যান্ডেড পোর্টফোলিয়ো, ড. মণিকা ট্যান্ডন বলেন, তারাই ভারতে প্রথম এই ঔষধ লঞ্চ্‌ করেছিলেন…
Read More
কেএফসি’র উপহার – দ্য সুপার সেভেন ডে’জ

কেএফসি’র উপহার – দ্য সুপার সেভেন ডে’জ

এক সপ্তাহ ধরে ছাড় ও কেএফসি ফেবারিটের অপ্রতিরোধ্য কম্বো নিয়ে হাজির হয়েছে কেএফসি ইন্ডিয়া। এই সপ্তাহে ৪২ শতাংশ পর্যন্ত ছাড় দেবে কেএফসি। ১০ থেকে ১৬ আগস্ট পর্যন্ত কেএফসি-লাভাররা তাদের মনভরানো যাবতীয় সামগ্রী কিনতে পারবেন, যেমন ক্রিস্পি চিকেন, চিকেন পপকর্ন, রাইস বাউল, জিঞ্জার বার্গার ও আরও অনেককিছু। দামের শুরু ১৪৯ টাকা থেকে। দ্য সুপার সেভেন ডেজ অফার দেশের সব কেএফসি রেস্টুর‍্যান্টে ছাড়াও অনলাইনে অর্ডার দেওয়া যাবে। ডিসকাউন্ট-সহ দ্য সুপার সেভেন ডেজ অফার এক্সক্লুসিভলি পাওয়া যাবে কেএফসি অ্যাপ ও ওয়েবসাইটে। দ্য সুপার সেভেন ডেজ-এর প্রেক্ষাপটে রয়েছে কেএফসি’র ফোর-এক্স সেফটি প্রমিস – স্যানিটাইজেশন, স্ক্রিনিং, সোস্যাল ডিসটান্সিং ও কনট্যাক্টলেস। 
Read More
বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি

বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি

গত কয়েক সপ্তাহে সবাইকে চমকে দিয়ে বিশ্বের একের পর এক ধনকুবেরকে পিছনে ফেলে দিয়েছেন ভারতের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি। বর্তমানে বিশ্বের চতুর্থ ধনীতম ব্যক্তি হলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। বিশ্বজুড়ে করোনা সংকটের মধ্যেই একের পর এক শিখর স্পর্শ করে সম্পদ বেড়েই চলেছে আম্বানির। বর্তমানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর চেয়ারম্যান মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ৮০.৬ বিলিয়ন বা ৮০৬০ কোটি মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৬ লক্ষ ৪ হাজার কোটি টাকারও বেশি। এর মধ্যে শুধুমাত্র চলতি বছরে তাঁর সম্পদ বেড়েছে ২২ বিলিয়ন বা ২ হাজার ২০০ কোটি মার্কিন ডলার। ব্লুমবার্গের বিশ্বের ধনীতম ব্যক্তির তালিকায় চার নম্বরে ছিল ফরাসি শিল্পপতি বার্নার্ড…
Read More
বাজারে এল কোডাক অ্যান্ড্রয়েড টিভি

বাজারে এল কোডাক অ্যান্ড্রয়েড টিভি

কোডাক টিভি ইন্ডিয়া নিয়ে এল কোডাক অ্যান্ড্রয়েড টিভি। কোডাক অ্যান্ড্রয়েড টিভি হচ্ছে সার্টিফায়েড অ্যান্ড্রয়েড টিভি। গুগল অ্যাসিস্ট্যান্ট-যুক্ত এই টিভি কন্ট্রোল করা যাবে স্মার্টফোন/ ট্যাবলেট দ্বারা। একে ওয়ার্ক-ফ্রম-হোমের জন্য ব্যবহার করা যাবে ডেস্কটপ হিসেবে। ১ হাজারেরও বেশি অ্যাপ, ৫ লক্ষেরও বেশি মুভি ও টিভি এপিসোড থেকে বেছে নেওয়ার সুযোগ থাকবে গ্রাহকদের। ইন-বিল্ট ২৪ ওয়াট আউটপুটের স্পিকার থাকায় নিখুঁত শব্দ শোনা যায়। এর স্লিক, স্লিম ও স্মার্ট রিমোট হাতে সহজেই ধরা যায় ও ব্যবহার করা যায়। সবদিক থেকেই এই টিভি দেয় এক ইমার্সিভ ভিস্যুয়াল এক্সপিরিয়েন্স। ৮ জিবি রম ও ১ জিবি র‍্যাম-সহ এই টিভি দেবে উন্নতমানের পার্ফর্ম্যান্স ও গেমিংয়ের এক্সপিরিয়েন্স। এ৫৩ কোয়াড…
Read More
নিসান ম্যাগনাইট কনসেপ্ট: প্রকাশ্যে এল ইন্টেরিয়রের ছবি

নিসান ম্যাগনাইট কনসেপ্ট: প্রকাশ্যে এল ইন্টেরিয়রের ছবি

ড্যাশবোর্ড ও কেবিন স্পেসের উপরে প্রাধান্য দিয়ে নিসান ম্যাগনাইট কনসেপ্টের ইন্টেরিয়র ইমেজ প্রকাশ করল নিসান ইন্ডিয়া। গাড়িটির গ্লোবাল আনভেইল হয়েছিল গত মাসে।  নিসান মোটর ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব বলেন, এই গাড়ির শুধু এক্সটেরিয়র নয়, ইন্টেরিয়রেও গুরুত্ব দেওয়া হয়েছে প্রিমিয়ামনেস, সফিস্টিকেশন ও রুমিনেসের উপর। এর ডিজাইন ফিলসফির কোর এলিমেন্টগুলি প্রোডাকশন মডেলে থাকবে, যা আরও উন্নতমানের প্রযুক্তি-সহ বর্তমানে উন্নীত করার কাজ চলছে। তাঁর মতে নিসানের এসইউভি ইতিহাসে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে নিসান ম্যাগনাইট কনসেপ্ট। নিসানের এসইউভি হেরিটেজ ও অ্যাডভান্সড টেকনোলজি নির্ভর নিসান ম্যাগনাইট কনসেপ্ট ডিজাইন করা হয়েছে স্টাইলিশ ডিজাইন-সহ এক প্রিমিয়াম অফারিং রূপে আগামীদিনের যাত্রার জন্য। এতে প্রতিফলিত হবে গ্রাহকদের লাইফস্টাইল।…
Read More