ব্যবসা

ইউটিআই মাস্টারশেয়ার: দেশের প্রথম ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড

ইউটিআই মাস্টারশেয়ার: দেশের প্রথম ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড

ভারতের প্রথম ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড ইউটিআই মাস্টারশেয়ার ইউনিট স্কিম চালু হয়েছিল ১৯৮৬ সালের অক্টোবরে। ইউটিআই মাস্টারশেয়ার ইউনিট স্কিম হল একটি ওপেন-এন্ডেড ইকুইটি স্কিম যার প্রাথমিক লক্ষ্য হল লার্জ-ক্যাপ কোম্পানিগুলিতে বিনিয়োগ করা। স্টক নির্বাচনের ক্ষেত্রে এই ফান্ডের বিনিয়োগের পদ্ধতি হল ‘গ্রোথ অ্যাট রিজনেবল প্রাইস’ (জিএআরপি)। প্রথম থেকেই নিয়মিত ‘অ্যানুয়াল ডিভিডেন্ড’ বজায় রেখেছে এই ফান্ড। বিগত ১৫ বছরে ইউটিআই মাস্টারশেয়ার ইউনিট স্কিম মোট ৩,৭০০ কোটি টাকারও বেশি ডিভিডেন্ড প্রদান করেছে।  ইউটিআই মাস্টারশেয়ার ইউনিট স্কিম সেইসব কোম্পানিতে বিনিয়োগ করে যেগুলি ঋণদানের ব্যাপারে মজবুত, নিয়মিত বৃদ্ধিশীল, লাভদায়ক ও মূলধনে অধিকতর ফেরতলাভ প্রদান করে। ইউটিআই মাস্টারশেয়ার ইউনিট স্কিমকে লার্জ ক্যাপ ফান্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে,…
Read More
১৬ বছর ধরে ১ নম্বর – মারুতি সুজুকি অল্টো

১৬ বছর ধরে ১ নম্বর – মারুতি সুজুকি অল্টো

 ৪০ লক্ষ ইউনিটের বিক্রয়-সীমা অতিক্রম করল ভারতের সর্বাধিক-প্রিয় গাড়ি মারুতি সুজুকি অল্টো। ভারতে ৭৬% অল্টো গ্রাহক এই গাড়িকে তাদের প্রথম-গাড়ি হিসেবে পছন্দ করে নিয়েছেন। ভারতের সর্বাধিক–বিক্রিত গাড়ির শিরোপা-প্রাপ্ত অল্টো এই মাইলস্টোন অর্জন করতে পারত না, গ্রাহকদের বিশ্বাস ও আস্থা ছাড়া। ২০০০ সাল থেকে একইভাবে জনপ্রিয়তা ও আস্থা সঙ্গে নিয়ে মারুতি সুজুকি অল্টো হয়ে উঠেছে বিভিন্ন অঞ্চলের মানুষের পারিবারিক সদস্য। অল্টো তার পরম্পরা আরও মজবুত করেছে সময়োচিত আপগ্রেড ও নতুন প্রযুক্তি ব্যবহার করে। পরপর ১৬ বছর ধরে, ৪০ লক্ষেরও বেশি ভারতীয় পরিবারে গতি সঞ্চার করে ব্র্যান্ড অল্টো ভারতের কার মার্কেটে তার অবস্থান স্থায়ী করে ফেলেছে এক নির্বিবাদী লিডার রূপে। অল্টো’র জয়ের…
Read More
এক উদ্যোগীর আর্থিক স্বাধীনতা অর্জনের কাহিনী

এক উদ্যোগীর আর্থিক স্বাধীনতা অর্জনের কাহিনী

যার উদ্যোগী তারা মনে করেন স্বাধীনতা দিবস শুধু এক ছুটির দিনের থেকেও অনেক বড় কিছু। আর্থিক স্বাধীনতা অর্জন তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে জীবন শুরু করেছিলেন আরমান কবীর। বর্তমানে তিনি একটি হোটেলের মালিক। মাত্র ৩৫ বছর বয়সেই তিনি আর্থিক স্বাধীনতার অর্থ খুঁজে পেয়েছেন।   প্রথমে একটি মার্কেটিং টিমে কাজ করতেন মগধ ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট আরমান কবীর। আজমিরের একটি হোটেলে বাংলা অনুবাদকের কাজও করেছেন তিনি। হসপিটালিটি সেক্টরে কাজের অভিজ্ঞতা থেকে তিনি নিজস্ব হোটেল খোলার সাহস পান। তবে হোটেল চালানোর মতো আর্থিক সঙ্গতি না থাকায় তিনি ওয়ো হোটেলস অ্যান্ড হোমস-এর সঙ্গে যোগাযোগ করেন। ২০১৮ সালে তাদের সহায়তা নিয়ে তিনি তার…
Read More
এবিএসএলআই অ্যাসিয়োর্ড ফ্লেক্সি সেভিংস প্ল্যান

এবিএসএলআই অ্যাসিয়োর্ড ফ্লেক্সি সেভিংস প্ল্যান

আদিত্য বিড়লা ক্যাপিটাল লিমিটেডের লাইফ ইন্স্যুরেন্স সাবসিডিয়ারি আদিত্য বিড়লা সান লাইফ ইন্স্যুরেন্স (এবিএসএলআই) লঞ্চ্‌ করল এক নতুন প্ল্যান - এবিএসএলআই অ্যাসিয়োর্ড ফ্লেক্সি সেভিংস প্ল্যান। এই প্ল্যানের পলিসিহোল্ডারগণ সুবিধার পূর্ণ গ্যারান্টি পাবেন ও যেকোনও সময়ে প্রয়োজন অনুসারে তাদের অর্থ তুলতে পারবেন, যা ইন্স্যুরেন্স মার্কেটে আগে কখনও দেখা যায়নি। লাইফ কভার ছাড়াও এই প্লানের দ্বারা গ্রাহকগণ তাদের ভবিষ্যৎ পরিকল্পনা রূপায়ণের সুবিধা পাবেন এবং হঠাৎ প্রয়োজন বা অপরিকল্পিত অর্থের প্রয়োজন মেটাতে পারবেন।  এবিএসএলআই অ্যাসিয়োর্ড ফ্লেক্সি সেভিংস প্ল্যান একটি সম্পূর্ণ গ্যারান্টিড, নন-লিংকড নন-পার্টিসিপেটিং লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান। এই প্ল্যান পলিসিহোল্ডারদের বার্ষিক আয়ের জোগান দেয়, যা ১০ বা ১২ বছর ধরে পলিসির মেয়াদ সমাপ্ত হওয়া পর্যন্ত…
Read More
স্বাধীনতা দিবসে জিওর দুর্দান্ত রিচার্জ প্ল্যান

স্বাধীনতা দিবসে জিওর দুর্দান্ত রিচার্জ প্ল্যান

নেটওয়ার্কের জগতে আজ নিজের স্থান শীর্ষে করে নিয়েছে জিও। একের পর এক দুর্দান্ত অফার দিয়ে এবং অসাধারণ পরিষেবা দিয়ে অনায়াসে জিতে নিয়েছে গ্রাহকদের মন। স্বাধীনতা দিবস উপলক্ষে আরও তিনটি নতুন প্ল্যান নিয়ে হাজির জিও। মিলবে অতিরিক্ত ডেটাও। করোনা আবহের জেরে ওয়ার্ক ফ্রম হোম ব্যাবস্থাকে আপন করে নিয়েছে সকলে। সেক্ষেত্রে লাগছে প্রচুর ডেটা। আর সেই সুবিধার্থে সকলেই কিনছে জিওফাই। এটি হল ওয়াই-ফাই ডিভাইস। এটির দাম ১৯৯৯ টাকা। তবে মাসিক ৯৪ টাকার ইএমআই এর বিনিময়ে জিও স্টোর থেকে পাবেন। এর দ্বারা একাধিক ফোনে অথবা ল্যাপটপে কানেক্ট করে কাজ করতে পারবেন। জিওফাই ব্যবহারকারী দের জন্য রয়েছে দুর্দান্ত তিনটি প্ল্যান। প্রথমটি হলো ১৯৯ টাকার…
Read More
অ্যামাজন নয়া ফ্লিপকার্টের পরিকল্পনা

অ্যামাজন নয়া ফ্লিপকার্টের পরিকল্পনা

দেশের অনলাইন খুচরো পণ্যের বাজারে প্রতিযোগিতা দিন দিন যত বাড়ছে, ই-কমার্স সংস্থাগুলি ততই নতুন নতুন ব্যবসায় প্রবেশ করছে। বিশেষ করে, রিলায়েন্স গোষ্ঠীর জিওমার্ট বাজারে আসার পর প্রতিযোগিতা আরও বেড়েছে। সেই প্রতিযোগিতার মুখে মার্কিন সংস্থা ওয়ালমার্টের ফ্লিপকার্ট তাদের ব্যবসায় বৈচিত্র আনতে সম্প্রতি মদ তৈরির সংস্থা ডিয়াজিওর সঙ্গে হাত মিলিয়েছে অনলাইনে মদ বিক্রি করার জন্য। পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় অনলাইনে মদ ডেলিভারি করার জন্য ইতিমধ্যেই উৎসাহ দেখিয়েছে ফ্লিপকার্ট। আর এক ই-কমার্স সংস্থা অ্যামাজন ভারতে অনলাইন ওষুধের দোকান খুলবে। শুক্রবার মার্কিন বহুজাতিক সংস্থাটি জানিয়েছে, 'অ্যামাজন ফার্মাসি'র হোম ডেলিভারি পরিষেবা আপাতত শুধু বেঙ্গালুরুতে মিলবে। কিন্তু কবে অ্যামাজন ফার্মাসি উন্মোচিত হবে সংস্থাটি তা স্পষ্ট জানায়নি।
Read More
লকডাউনে জাতীয় পতাকা বিক্রির হারে খুশি দক্ষিণ দিনাজপুরের ব্যবসায়ীমহল

লকডাউনে জাতীয় পতাকা বিক্রির হারে খুশি দক্ষিণ দিনাজপুরের ব্যবসায়ীমহল

রাত পোহালে সমগ্র দেশবাসী মেতে উঠবেন স্বাধীনতা দিবস পালনে ।আগামীকাল দেশের ৭৪তম স্বাধীনতা দিবস । দেশের সব মানুষ মাতবে স্বাধীনতা দিবস উদযাপনে ।এবার স্বাধীনতা দিবস মুখে মাস্ক পরে পালিত হবে বলে সূত্রের খবর। তার আগেই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহর জুড়ে বিভিন্ন দোকানে ভারতের জাতীয় পতাকার বিক্রির ব্যাপকভাবে হার বেড়েছে,যা কিনতে ভিড় জমাচ্ছেন আট থেকে আশি সকলেই । ১০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা অবদি বিভিন্ন ধরনের ভারতের জাতীয় পতাকা বিক্রি চলছে বলে জানা গেছে। পাশাপাশি করোনা পরিস্থিতির মধ্যে অনেক ব্যবসায়ীদের লক্ষ্মীর ভাঁড়ে টান পড়েছিল কিন্তু বর্তমানে লকডাউন কিছুটা ফিকে থাকায় ব্যবসা ভালো হচ্ছে তার পাশাপাশি মুখে হাসি ফুটেছে…
Read More
আসুস-এর নতুন গেমিং ল্যাপটপ জেফাইরাস-জি১৪

আসুস-এর নতুন গেমিং ল্যাপটপ জেফাইরাস-জি১৪

এক নতুন গেমিং ল্যাপটপ ‘জেফাইরাস জি১৪’ লঞ্চ্‌ করল তাইওয়ানিজ টেক-জায়ান্ট আসুস রিপাবলিক অফ গেমার্স (আরওজি)। এই ফ্ল্যাগশিপ প্রোডাক্টটি সর্বাধুনিক এএমডি রাইজেন ৯ ৪৯০০এইচএস প্রসেসর চালিত। এতে রয়েছে কাস্টমাইজড ইন্টেলিজেন্ট কুলিং সিস্টেম, এনভিডিয়া’র আরটিএক্স ২০৬০ ম্যাক্সকিউ জিপিইউ। এরই সঙ্গে আসুস ইন্ডিয়া তার এএমডি পোর্টফোলিয়ো বৃদ্ধি করে এনেছে জেনবুক ১৪, ভিভোবুক এস এস১৪, ভিভোবুক আল্ট্রা কে১৫, ভিভোবুক আল্ট্রা১৪/১৫, ভিভোবুক ফ্লিপ১৪ ও জেফাইরাস জি১৫। ৬ আগস্ট থেকে জেফাইরাস জি১৪ (অ্যানিমি ম্যাট্রিক্স-সহ) পাওয়া যাচ্ছে ৯৮,৯৯০ টাকায় ও জেফাইরাস জি১৪ (অ্যানিমি ম্যাট্রিক্স ছাড়া) ৮০,৯৯০ টাকায়।  অন্যান্য মডেলগুলির দাম ৪৭,৯৯০ টাকা থেকে ১০৪,৯৯০ টাকা। নতুন প্রোডাক্ট আরওজি জেফাইরাস জি১৪ নিয়ে প্রচন্ড আশাবাদী আসুস ইন্ডিয়ার বিজনেস হেড,…
Read More
সমস্যার সম্মুখীন পোল্ট্রি ইন্ডাস্ট্রি

সমস্যার সম্মুখীন পোল্ট্রি ইন্ডাস্ট্রি

পোল্ট্রি ইন্ডাস্ট্রিকে নিয়ে সাম্প্রতিক অতিমারীর সময়ে প্রচুর আলোচনা হয়েছে। এর ফলে নেতিবাচক প্রভাব পড়েছে এই সেক্টরের উপরে এবং লকডাউনের সময়কালে প্রচন্ড ক্ষতির মুখে পড়তে হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এক ভার্চুয়াল কনক্লেভে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে বিশেষজ্ঞগণ পোল্ট্রি চাষী ও পোল্ট্রি শিল্পের সমস্যাবলী ও উত্তরণের দিশা নিয়ে তাদের সুচিন্তিত মতামত পেশ করেছেন। আলোচকদের মধ্যে ছিলেন অমিত সারাওগি, ম্যানেজিং ডিরেক্টর, আনমোল ফীডস, সুরেশ রায়ুডু চিত্তুরি, ভাইস-চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, শ্রীনিবাস ফার্মস প্রাইভেট লিমিটেড ও চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল এগ কমিশন, প্রফেসর (ড.) পি কে শুক্লা, সঞ্জয় মুখার্জি, শ্রীমতী পল্লবী মাথুর লাল, সিনিয়র ক্লায়েন্ট অফিসার, ইপসোস (ইন্ডিয়া), হরিশ তিব্রেওয়ালা, জয়েন্ট সিইও, মিরাম ইন্ডিয়া, ড.…
Read More
এয়ারটেলর দুর্দান্ত অফার

এয়ারটেলর দুর্দান্ত অফার

টেলিজগতে বর্তমানে একে অপরকে টক্কর দিচ্ছে জিও এয়ারটেল এবং ভোডাফোন। সস্তার প্ল্যান নিয়ে হাজির হচ্ছে টেলিসংস্থা গুলি। গ্রাহক সংখ্যা বাড়ানোর জন্য এয়ারটেল এদের সকলকে টপকে গেল। নতুন অফারে দৃষ্টি আকর্ষন করলো সমস্ত গ্রাহকদের। এয়ারটেল কিছুদিন ধরে বিনামূল্যে ১ জিবি ডেটা এবং ফ্রি কলিং এর সুবিধা দিচ্ছে। আসলে যারা রিচার্জ করছেননা তাদের এই সুবিধা দিচ্ছে এয়ারটেল সঙ্গে আরও একটি মেসেজ করছে গ্রাহকদের তাড়াতাড়ি রিচার্জ করার জন্য। বিনামুল্যে এই ফ্রি রিচার্জ টির বৈধতা থাকছে ৩ দিন। উল্লেখ্য যাদের ফোনে এই মেসেজগুলি আসছে তারাই শুধুমাত্র এই ডেটা এবং ফ্রি কলিং উপভোগ করার সুযোগ পাচ্ছে।
Read More