ব্যবসা

আমার বাউল – শিল্পীদের নতুন পথের দিশারী

আমার বাউল – শিল্পীদের নতুন পথের দিশারী

প্রথমবারের মতো ভারতের তৈরি সামাজিক যোগাযোগের সাইটটি একমাত্র লোক শিল্পীদের জন্য উত্সর্গীকৃত। আমারবাউল কলকাতা থেকে বাউল কিংডম প্রাইভেট লিমিটেড দ্বারা চালু করা একটি অ্যাপ্লিকেশন। শিল্পী এবং অ-শিল্পীদের জন্য সীমাহীন ফটো, ভিডিও এবং লাইভ আপডেটগুলি ভাগ করে নেওয়া। এটি প্রথমবারের মতো অ্যাপ্লিকেশন যা অনলাইনে শিল্পীদের বুকিং দেওয়ার প্ল্যাটফর্ম সরবরাহ করে এবং বিশ্বের যে কোনও জায়গা থেকে ডিজিটালভাবে তাদের অভিনয় উপভোগ করে গুগল প্লে স্টোরে উপলভ্য। www.amarbaul.com এ বিনামূল্যে জন্য এখনই ডাউনলোড করুন
Read More
বেদান্ত ফাউন্ডেশনের বেদান্ত রোজগার যোজনা

বেদান্ত ফাউন্ডেশনের বেদান্ত রোজগার যোজনা

বেদান্ত রোজগার যোজনা চালু হল বেদান্ত ফাউন্ডেশনের উদ্যোগে। এই প্রোগ্রামের মাধ্যমে কর্মহীন তরুণ-তরুণীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এই কাজের জন্য বেদান্ত ফাউন্ডেশন সঙ্গে নিয়েছে কোয়েস কর্পোরেশন লিমিটেড’কে। বেদান্ত রিসোর্সেস লিমিটেডের একটি ফিলানথ্রপিক উদ্যোগ হল বেদান্ত ফাউন্ডেশন। ১৯৯২ সাল থেকে তারা ১.৪ মিলিয়নেরও বেশি তরুণ-তরুণীকে তাদের দেশব্যাপী ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলির মাধ্যমে প্রশিক্ষণ দিয়েছে। বর্তমানে এই ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রামকে কর্মমুখী স্কিল ট্রেনিং প্রোগ্রামে রূপান্তরিত করা হয়েছে। কোয়েস কর্পোরেশন হল দেশের বৃহত্তম প্রাইভেট সেক্টর এমপ্লয়ার।  বর্তমানে, বেদান্ত রোজগার যোজনার আওতায় ২০০০ জন ব্যক্তি ৫০টি কেন্দ্রে প্রশিক্ষণ নিচ্ছেন। আগামী অক্টোবর নাগাদ ২১০টি কেন্দ্র চালু হয়ে যাবে এবং প্রশিক্ষণের পর ২০২১-এর মার্চ নাগাদ…
Read More
পাঁচ বছর পূর্ণ হল বন্ধন ব্যাংকের

পাঁচ বছর পূর্ণ হল বন্ধন ব্যাংকের

২০১৫ সালের জুন মাসে বন্ধন গ্রুপকে একটি ইউনিভার্সাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবার ভারতের সর্বকণিষ্ঠ ইউনিভার্সাল ব্যাংক বন্ধন ব্যাংক তার পাঁচ বছর পূর্ণ করছে ২৩ আগস্ট। প্রায় দুই দশক ধরে বন্ধন গ্রুপ ভারতের আর্থিক দুর্বল ও শ্রেণির মানুষের উন্নয়ণের জন্য কাজ করে চলেছে মাইক্রোক্রেডিট প্রদানের মাধ্যমে, যার লক্ষ্য সুদখোর মহাজনদের কবল থেকে গরীব মানুষের মুক্তি। ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর বন্ধন ব্যাংক ভারতের ৩৪ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে পড়ে ৪,৫৫৯টি ব্যাংকিং আউটলেট ও ৪৮৫টি এটিএম-এর মাধ্যমে। মাক্রোক্রেডিট প্রদান ছাড়াও বন্ধন ব্যাঙ্ক আরও কিছু নতুন প্রোডাক্ট দিচ্ছে, যেমন এমএসএমই-গুলিকে ঋণদান, গোল্ড লোন ও সাশ্রয়ী হাউসিং ফাইনান্স।…
Read More
বাজারে এল নুভোকো’র ইনস্টামিক্স এক্সপ্রেস

বাজারে এল নুভোকো’র ইনস্টামিক্স এক্সপ্রেস

যেকোনও স্থানে যেকোনও সময়ে সহজে ব্যবহারযোগ্য প্রিমিয়াম কোয়ালিটি কংক্রিট পাওয়া সুবিধাজনক করার লক্ষ‍্য নিয়ে অগ্রণী বিল্ডিং মেটেরিয়ালস কোম্পানি নুভোকো ভিস্তাস কর্পোরেশন লিমিটেড লঞ্চ্‌ করল ইনস্টামিক্স এক্সপ্রেস। এটি হল এক প্রি-মিক্সড, রেডি-টু-ইউজ, ব্যাগ্‌ড, ড্রাই কংক্রিট। ইনস্টামিক্স এক্সপ্রেস হল সিমেন্ট, বালি ইত্যাদির এক প্রি-ব্লেন্ডেড মিশ্রণ, যাতে শুধু জল মেশালেই চলে। এটি ব্যবহারের পদ্ধতি সহজ – খোলো, মেশাও, ঢালো। বর্তমান পরিস্থিতে ছোটোখাটো কংক্রিটের কাজের জন্য এটি খুবই উপযোগী। বিভিন্ন ধরণের কংক্রিটের কাজের জন্য নুভোকো’র ইনস্টামিক্স এক্সপ্রেস এক আদর্শ সমাধান। ইনস্টামিক্স এক্সপ্রেস পাওয়া যায় ৫০ কেজির সিল করা ব্যাগে, পূর্ব-মিশ্রিত ও শুষ্ক অবস্থায়, ফলে বহন করা সহজ এবং কাজের প্রয়োজন অনুসারে ক্রয় করা যায়।
Read More
আগামীকাল পাঁচ বছর পূর্ণ করতে চলেছে বন্ধন ব্যাংক

আগামীকাল পাঁচ বছর পূর্ণ করতে চলেছে বন্ধন ব্যাংক

আগামী ২৩ অগস্ট, ২০২০ সাফল্যের সঙ্গে পাঁচ বছর পূর্ণ করবে বন্ধন ব্যাঙ্ক। দেশের কনিষ্ঠতম এই সার্বজনীন ব্যাঙ্কের অন্যতম লক্ষ্যই ছিল সমাজের সেই সব অংশে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়া যেখানে হয় তা আগে পৌঁছয়নি বা প্রয়োজনের তুলনায় কম ছিল।  ২০১৫ সালের জুন মাসে বন্ধন গ্রুপকে সার্বজনীন ব্যাঙ্ক গড়ে তোলার জন্য চূড়ান্ত অনুমোদন দিয়েছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। তার আগে দেশের গ্রাম ও আধা শহর এলাকায় পিরামিডের নিচের অংশের মানুষের আর্থিক চাহিদা মেটানোর লক্ষ্যে নিরলস কাজ করছিল বন্ধন। প্রায় দু’দশক ধরে দেশের অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণিকে সহজে ও সময়ে ক্ষুদ্র ঋণের পরিষেবা দিয়ে তাদের ক্ষমতায়ণে সাহায্য করেছে এই প্রতিষ্ঠান। মহাজনদের শোষণ ও শৃঙ্খল…
Read More
‘রাইট টু হোম’: প্রপটাইগার-এর অনলাইন প্রপার্টি এক্সপো

‘রাইট টু হোম’: প্রপটাইগার-এর অনলাইন প্রপার্টি এক্সপো

 ভারতের বৃহত্তম লাইভ অনলাইন প্রপার্টি এক্সপো ‘রাইট টু হোম’ অনুষ্ঠিত হল। প্রপটাইগার আয়োজিত এই এক্সপোতে ক্রেতারা অগ্রণী প্রপার্টি এক্সপার্টদের অনলাইন প্রেজেন্টেশনে উপস্থিত থাকার সুযোগ পেয়েছেন এবং ডিজিটাল ইন্টার-অ্যাক্টিভ সেশনে ডেভেলপার ও প্রপার্টি-ডট-কমের প্রপার্টি বিষয়ক পরামর্শদাতাদের সঙ্গে আলোচনা করতে পেরেছেন। এই ইভেন্ট চলাকালীন আগ্রহী বাসস্থান-ক্রেতাগণ বিভিন্ন আকর্ষণীয় স্পট অফারের সুযোগ গ্রহণ েরেছেন এবং তাদের স্বপ্নের আবাস ডিজিটাল পদ্ধতিতে কিনে নিতে পেরেছেন। এই এক্সপোতে বিভিন্ন সেগমেন্টের প্রপার্টি তুলে ধরা হয়েছিল – অ্যাফোর্ডেবল, মিড-সেগমেন্ট ও লাক্সারি হাউসিং। ২০ ও ২১ আগস্টে হওয়া এই দুইদিনের ভার্চুয়াল ইভেন্টে প্রায় ৩০টি প্রখ্যাত ডেভেলপার সংস্থা অংশ নেয় এবং দেশের বড় বড় নয়টি শহরে অবস্থিত তাদের ৮০টিরও বেশি…
Read More
এঞ্জেলার স্পাইসি জার্নিস এর নতুন ব্রাঞ্চ খুলবে শিলিগুড়িতেও

এঞ্জেলার স্পাইসি জার্নিস এর নতুন ব্রাঞ্চ খুলবে শিলিগুড়িতেও

বহুমুখী প্রতিভাধর এবং নান্দনিকতায় নিজেকে মেলে ধরা এঞ্জেলা রাহা এবার আনতে চলেছে রসনা পরিতৃপ্তিতে "স্পাইসি জার্নিস"।নানা প্রতিভাধর এঞ্জেলা নিজেকে খুঁজতে চেষ্টা করে নানা কাজে কর্মে । বিভিন্ন ইভেন্ট ,পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুন্সিয়ানা দেখানোর পর এবার এঞ্জেলার মুন্সিয়ানা দেখা যাবে হেঁসেলেও । লকডাউনে বাড়িতে থাকাকালীন সময়ে রান্নাঘরে নানা রকমারি পদে নিজেকে আবিষ্কার করে এবার খুলতে চলেছে ফুড ও ট্রাভেল ব্লগ । লকডাউন পর্ব মিতে গেলেই "স্পাইসি জার্নিস"এর জার্নি শুরু হবে বলে জানিয়েছেন এঞ্জেলা নিজেই । এর পাশাপাশি সেপ্টেম্বরে আসতে চলেছে তার অপরাজিত সম্মান সিজন টু । এঞ্জেলার স্পাইসি জার্নিস এর নতুন ব্রাঞ্চ খুলবে শিলিগুড়িতেও ।
Read More
গুগল নিয়ে এল ভারতে কাজ খোঁজার অ্যাপ

গুগল নিয়ে এল ভারতে কাজ খোঁজার অ্যাপ

ইন্টারনেটে যে কোনও কিছু খুঁজতে গুগল-এর সার্চ ইঞ্জিন ভরসা প্রায় সবার। এবার সেই গুগল ভারতে নিয়ে এল কাজ খোঁজার অ্যাপ। বুধবারই গুগল জানিয়েছে ‘কর্ম’ নামে এই অ্যাপের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের নানা সংস্থায় এন্ট্রি লেভেল কাজের খোঁজ পাওয়া যাবে। লকডাউনের জেরে দেশে কাজ হারানো মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার পরিস্থিতিতে এই পরিষেবা এবার ভারতে মিলবে।
Read More
বন্যার তথ্য জোগাবে গুগল

বন্যার তথ্য জোগাবে গুগল

চলতি মরশুমে বিহার, উত্তরপ্রদেশ ও আসামের মতো অনেক রাজ্য বন্যার কবলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেন্ট্রাল ওয়াটার কমিশনের (সিডব্লিউসি) সঙ্গে হাত মিলিয়ে গুগল ইন্ডিয়া বিগত কয়েক মাস ধরে বন্যার পূর্বাভাস দেওয়ার কাজে নিয়োজিত রয়েছে এবং সংশ্লিষ্ট এলাকাগুলিতে অনেক মানুষের কাছে সতর্কতার বার্তা পৌঁছে দিয়েছে। এইসব সতর্ক-বার্তায় থাকে টাইমলি, আপডেটেড ও ক্রিটিক্যাল ইনফর্মেশন, যা নিরাপত্তার জন্য ঠিকঠাক সিদ্ধান্ত নিতে সহায়ক হয়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলির বাসিন্দারা তাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ‘লোকেশন সার্ভিস’ ব্যবহার করে এই সতর্ক-বার্তা পেতে পারেন। ব্যবহারকারীর অবস্থানের ভিত্তিতে বর্তমানে গুগল ইন্ডিয়া এইসব বার্তা দিচ্ছে ইংরেজি, হিন্দি ও বাংলাতে। শুধু ‘সার্চ’ ব্যবহার করেও সংশ্লিষ্ট অঞ্চলের বন্যা-সম্পর্কিত সংবাদ পাওয়া যেতে পারে। যদি সংশ্লিষ্ট অঞ্চলটিতে বর্তমানে…
Read More
ফ্লিপকার্ট সেলে বিক্রেতাদের উল্লেখযোগ্য ব্যবসা

ফ্লিপকার্ট সেলে বিক্রেতাদের উল্লেখযোগ্য ব্যবসা

 সাম্প্রতিক পাঁচ-দিন-ব্যাপী ইনডিপেন্ডেন্স ডে সেল (৬-১০ আগস্ট) চলাকালীন ফ্লিপকার্ট মার্কেটপ্লেস প্লাটফর্মে বিক্রেতারা প্রচুর ব্যবসা করার সুযোগ পেয়েছেন। এই সময়ে ফ্লিপকার্ট মার্কেটপ্লেস প্লাটফর্মে গত বছরের চেয়ে ৫৪ শতাংশ বেশি লেনদেন করেছেন বিক্রেতারা। উৎসবের মরশুমের শুরুতে ইনডিপেন্ডেন্স ডে সেল ইভেন্টে প্রধানত টিয়ার-২ শহরগুলির বিক্রেতারা যোগ দিয়েছিলেন। এবছর ইনডিপেন্ডেন্স ডে সেলই নতুন যুক্ত হওয়া বিক্রেতাদের প্রথম বড় সেল-ইভেন্ট। বিক্রেতারা যোগ দিয়েছেন নতুন দিল্লি, সুরাট, জয়পুর, মুম্বই, ব্যাঙ্গালোর, কলকাতা, গাজিয়াবাদ, হায়দ্রাবাদ, আহ্‌মেদাবাদ ও আগ্রা থেকে। যেসব নতুন শহর থেকে সবচেয়ে বেশি বিক্রেতা যোগ দিয়েছিলেন সেগুলির মধ্যে রয়েছে ধারুহেরা, দাতিয়া, হরাপানাহাল্লি, কাছাড়, মোতিহারি, পূর্ণিয়া, তেজপুর, শিবসাগর, ঢোলপুর ও এটাওয়া। সাম্প্রতিক অতিমারীর কারণে দেশজুড়ে ই-কমার্স বৃদ্ধি…
Read More