ব্যবসা

আইপিএল ২০২০: স্মাইল পার্টনার কোলগেট

আইপিএল ২০২০: স্মাইল পার্টনার কোলগেট

‘কীপ ইন্ডিয়া স্মাইলিং’ উদ্যোগের অঙ্গ হিসেবে কোলগেট-পামোলিভ (ইন্ডিয়া) লিমিটেড আসন্ন ড্রিম১১ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২০-র ছয়টি দলের অফিসিয়াল স্মাইল পার্টনার হল। টিমগুলি হল দিল্লি ক্যাপিটালস, কিংস XI পাঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ানস, রাজস্থান রয়ালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। টুর্নামেন্ট চলাকালীন বিভিন্ন টাচপয়েন্টে কোলগেটের স্মাইল আইকন দেখা যাবে। নানা বাধা অতিক্রম করে কোলগেটের আদর্শ ‘স্মাইল করো অউর শুরু হো যাও’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ড্রিম১১ আইপিএল ২০২০ অনুষ্ঠিত হচ্ছে। এপ্রসঙ্গে কোলগেট-পামোলিভ (ইন্ডিয়া) লিমিটেডের ভাইস-প্রেসিডেন্ট (মার্কেটিং) অরবিন্দ চিন্তামণি জানান, অতিমারী এক অনিশ্চয়তায় ভরা সময় হলেও আসন্ন টি২০ ক্রিকেট সিজন দেশে আশার বার্তা বহন করে এনেছে। কোলগেট এবার ছয়টি টিমের অফিসিয়াল স্মাইল পার্টনার…
Read More
পরিচ্ছন্নতার প্রচারে হার্পিক

পরিচ্ছন্নতার প্রচারে হার্পিক

একশো বছর ধরে হার্পিক বিশ্বজুড়ে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের জন্য কাজ করে চলেছে। ভারতে টয়লেট কেয়ার ক্যাটাগরির নেতৃত্বে থাকা হার্পিক ভারতের ঘরে ঘরে হাইজিন ও স্যানিটেশনের গুরুত্ব প্রচারে সামনের সারিতে রয়েছে কয়েক দশক ধরে। হার্পিক টয়লেট ক্লিনার ও হার্পিক বাথরুম ক্লিনার আন্তর্জাতিক বিভিন্ন ল্যাবরেটরিগুলিতে পরীক্ষিত, যা >৯৯.৯% জীবানু ও সার্স-কোভ-২ (কোভিড-১৯) ভাইরাস সংহারে কার্যকর। নতুন ব্র্যান্ড ক্যাম্পেন ‘সাফ নহি স্বছ’ দ্বারা হার্পিক গ্রাহকদের অবহিত করছে বাড়ির টয়লেট ও বাথরুমের হাইজিন ও ডিসইনফেকশন বিষয়ে, যাতে তারা পরিবারের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে পারেন। ব্র্যান্ড অ্যাডভোকেট অভিনেতা অক্ষয় কুমার জানান, তিনি নিশ্চিত যে এই ক্যাম্পেন গ্রাহকদের কাছে এই বার্তা বহন করবে যে শুধু পরিচ্ছন্নতা…
Read More
মাসাই স্কুলের ‘স্টাডি নাও, পে লেটার’ মডেল

মাসাই স্কুলের ‘স্টাডি নাও, পে লেটার’ মডেল

ভারতে সাধারন মানুষের কাছে সামাজিক অবস্থান ও আর্থিক বাধা শিক্ষাগ্রহণের পথে স্বাভাবিক বাধা হিসেবে পরিচিত। এই পরিস্থিতি দূরীকরণের প্রয়াসে মাসাই স্কুল ইনকাম শেয়ারিং এগ্রিমেন্ট (আইএসএ) বা ‘স্টাডি নাও, পে লেটার’ মডেল চালু করেছে। মাসাই স্কুল-এর সিইও ও কো-ফাউন্ডার, প্রতীক শুক্লা বলেন, “একটি জব-রেডি ওয়ার্কফোর্স গঠনের জন্য সঠিক দক্ষতা থাকা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিনই প্রযুক্তির পরিবর্তন হচ্ছে, তাই কর্মপ্রাথীদের উচিত তাদের দক্ষতার ভিত এমন করা যাতে তা ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী হয়। মাসাই স্কুলে আমাদের দৃষ্টি নিবদ্ধ থাকে কর্মে নিযুক্ত হওয়ার জন্য প্রস্তুত পেশাদার হিসেবে সঠিক দক্ষতা শিক্ষা ও সার্বিক উন্নয়নের অভিজ্ঞতা অর্জনের জন্য কর্মপ্রার্থীরা যেন তাদের পেশাগত পোর্টফোলিও ঠিক ও উন্নত করতে…
Read More
ভিআই এনেছে গিগানেট নেটওয়ার্ক

ভিআই এনেছে গিগানেট নেটওয়ার্ক

ভারতের অগ্রণী টেলিকম অপারেটর ভোডাফোন আইডিয়া লিমিটেড লার্জেস্ট স্পেক্ট্রাম পোর্টফোলিও-সহ স্থাপন করেছে বিশ্বমানের নেটওয়ার্ক, যাতে ব্যবহৃত হয়েছে ৫জি আর্কিটেকচারের বিভিন্ন কলাকৌশল। ভোডাফোন আইডিয়া লিমিটেডের ৪জি নেটওয়ার্ক পৌঁছে গিয়েছে প্রায় ১ বিলিয়ন ভারতবাসীর কাছে। নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নেটওয়ার্কের ক্ষমতা বৃদ্ধি সম্ভব হয়েছে বলে সর্বাধিক দ্রুতগতির ৪জি নেটওয়ার্ক প্রদান সম্ভব হয়েছে, যা উকলা স্বীকৃত। এবার, ভারতের দু’টি টেলিকম ব্র্যান্ড ভোডাফোন ও আইডিয়া’র একত্রীকরণের মধ্য দিয়ে সৃষ্ট নতুন ব্র্যান্ড ভিআই নিয়ে এল ভারতের সবথেকে শক্তিশালী ৪জি নেটওয়ার্ক গিগানেট। ভিআই-এর গিগানেটের সঙ্গে ভারতের মোবাইল ফোন ব্যবহারকারীদের পরিচয় ঘটিয়ে দেওয়া হচ্ছে টিভি ও ডিজিটাল মাধ্যমে প্রচারের মধ্য দিয়ে। গিগানেটের পরিচিতি গ্রাহকদের কাছে আরও বেড়ে…
Read More
‘লিডার্স অ্যাওয়ার্ড’ পেল এইচসিসিবি ফ্যাক্টরি

‘লিডার্স অ্যাওয়ার্ড’ পেল এইচসিসিবি ফ্যাক্টরি

ফ্রস্ট অ্যান্ড সুলিভান ও টেরি (Frost & Sullivan and TERI) ভারতের শীর্ষস্থানীয় পাঁচটি এফএমসিজি কোম্পানির অন্যতম হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজেস’কে (এইচসিসিবি) তার ‘সাস্টেইনাবিলিটি প্র্যাক্টিসে’র জন্য ২০২০ সালের ‘লিডার্স অ্যাওয়ার্ড’ দিয়ে সম্মান জানাল। ‘এফএমসিজি সেক্টর অব সাস্টেইনাবিলিটি ৪.০ অ্যাওয়ার্ডস’-এর অধীনে মিডিয়াম বিজনেস ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হল এইচসিসিবি’র নিয়মিত ও পরিকল্পিতভাবে ‘গ্রিন ম্যানুফ্যাকচারিং প্র্যাক্টিস’ প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ। উল্লেখ্য, বর্তমান অতিমারিজনিত পরিস্থিতির কারণে এবছর অ্যাওয়ার্ডসের ১১তম সংস্করণ হয়েছে ভার্চুয়ালি, যেখানে অংশগ্রহণকারী ও ডেলিগেটগণ অনলাইনে সম্মিলিত হয়েছিলেন।  পুরস্কার পাওয়ার জন্য জলপাইগুড়ির এইচসিসিবি’র ফ্যাক্টরি মোট স্কোর ১২০০’র মধ্যে সর্বাধিক স্কোর অর্জন করেছে তার ক্যাটাগরির ১২৫টিরও বেশি টাচ-পয়েন্ট পূর্ণ করায়। মূল্যায়ণের ভিত্তি ছিল সাস্টেটেইনাবিলিটি এক্সেলেন্স মডেলের চারটি…
Read More
সঙ্গীত-স্রষ্টাদের জন্য ডলবি’র উদ্যোগ

সঙ্গীত-স্রষ্টাদের জন্য ডলবি’র উদ্যোগ

দ্য ইন্ডিয়ান পার্ফর্মিং রাইট সোসাইটি লিমিটেড-এর (আইপিআরএস) সদস্যদের জন্য ইমার্সিভ অডিয়ো ও ভিডিয়ো এন্টারটেনমেন্ট-এর অগ্রণী প্রতিষ্ঠান ডলবি ল্যাবরেটরিজ একটি শিক্ষামূলক কার্যক্রম চালু করল। আইপিআরএস হল ভারতের একমাত্র পার্ফর্মিং রাইটস অর্গানাইজেশন, যা ৬০০০-এরও বেশি প্রখ্যাত সঙ্গীত রচয়িতা, স্রষ্টা ও পাবলিশারদের প্রতিনিধিত্বমূলক সংস্থা। ডলবি’র এই কার্যক্রমের আওতায় সদস্যদের সুযোগ দেওয়া হবে তারা যেন ডলবি অ্যাট্‌মস মিউজিক ওয়েবিনার সিরিজে অংশ নিতে পারেন। এতে থাকবে টেকনোলজি ও ওয়ার্কফ্লো, ডলবি অ্যাট্‌মস টিউটোরিয়াল সিরিজ, ডলবি ইনস্টিটিউট মাস্টারক্লাস ও ডলবি অ্যাট্‌মস প্রোডাকশন স্যুইটের ফ্রি ট্রায়াল-সহ আরও অনেককিছু। ডলবি ল্যাবরেটরিজের ম্যানেজিং ডিরেক্টর (এমার্জিং মার্কেটস) পঙ্কজ কেডিয়া জানান, ডলবি অ্যাট্মস হল স্রষ্টা ও সঙ্গীত উৎসাহীদের কাছে এক নতুন অভিজ্ঞতা।…
Read More
কর্পোরেট এজেন্সি এগ্রিমেন্ট

কর্পোরেট এজেন্সি এগ্রিমেন্ট

আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স ও এনএসডিএল পেমেন্টস ব্যাংক এক কর্পোরেট এজেন্সি চুক্তিতে আবদ্ধ হল। এই চুক্তি অনুসারে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ তার প্রোটেকশন ও সেভিংস প্রোডাক্টগুলি দেবে এনএসডিএল পেমেন্টস ব্যাংকের গ্রাহকদের। বীমার আওতার বাইরে থাকা মানুষজনের সুবিধার জন্য আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স এই উদ্যোগ নিয়েছে, যাতে এনএসডিএল পেমেন্টস ব্যাংকের গ্রাহকরা সহজেই বীমার সুবিধা গ্রহণ করতে পারেন। প্রথম পর্যায়ে একটি প্রোটেকশন-যুক্ত টার্ম প্ল্যান ও ‘আইপ্রোটেক্ট স্মার্ট’ ও ম্যাচিউরিটির সুবিধার গ্যারান্টি-যুক্ত সেভিংস প্রোডাক্ট ‘আইসিআইসিআই প্রু এএসআইপি’ চালু করা হবে গ্রাহকদের জন্য। 
Read More
অ্যাভনের নতুন ব্র্যান্ড ক্যাম্পেন

অ্যাভনের নতুন ব্র্যান্ড ক্যাম্পেন

বিউটি কোম্পানি অ্যাভন তার নতুন ব্র্যান্ড ক্যাম্পেন শুরু করল – ‘ওয়াচ মি নাও’। মহিলাদের জীবনকে সৌন্দর্যময় করে তোলা অ্যাভন তার নিজের বর্তমান অবস্থানকে এবার আরও পরিবর্তিত করল – ইনোভেটিভ, বোল্ড ও ইনক্লুসিভ ব্র্যান্ড হিসেবে। অ্যাভনের ১৩৫তম জন্মদিন চিহ্নিত করে আনা হয়েছে ‘ওয়াচ মি নাও’। এতে অ্যাভনের কর্মময় ঐতিহ্য পরিস্ফুট হয়েছে, যেখানে সৌন্দর্য ব্যবহৃত হয়েছে মানুষের নিজের শর্তে সুযোগ সৃষ্টির কাজে। এটিতে অ্যাভন ব্র্যান্ড, তার কর্মীদল, কাজকর্ম ও প্রোডাক্টসের সাফল্য উদযাপিত হয়েছে।  ‘ওয়াচ মি নাও’-এ রয়েছে অ্যাভনের নতুন ভিস্যুয়াল আইডেন্টিটি ও কয়েক দশকে এই প্রথম অ্যাভনের লোগোর আপডেট। এটি এই ব্র্যান্ডের অগণিত বিউটি অ্যাডভাইসর ও গ্রাহকদের কাছে বয়ে আনবে এক বলিষ্ঠ…
Read More
সোনির ডিজিটাল ভয়েস রেকর্ডার ৪৯৯০ টাকায়

সোনির ডিজিটাল ভয়েস রেকর্ডার ৪৯৯০ টাকায়

সোনি ইন্ডিয়া তার ভয়েস রেকর্ডার রেঞ্জে নতুন সংযোজন ঘটাতে নিয়ে এল আইসিডি-পিএক্স৪৭০। এর সুপিরিয়র ভয়েস ক্লারিটি-সহ হাই কোয়ালিটি ও রিলায়েবল রেকর্ডিং গ্রাহকদের মুগ্ধ করবে। এই রেকর্ডার সর্বোচ্চ ৫৯ ঘন্টা ৩৫ মিনিট স্টিরিয়ো রেকর্ডিং টাইম দেবে। এতে রয়েছে ৪জিবি ইন্টারনাল মেমোরি। ব্যবহারকারীরা মাইক্রো এসডি কার্ড দ্বারা মেমোরি ক্ষমতা ৩২ জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন, যার ফলে রেকর্ডিং টাইম ৫৩৬ ঘন্টারও বেশি বাড়ান যাবে। কম্পিউটারের সঙ্গে ফাইল ট্রান্সফারও বেশ সহজ ও তাড়াতাড়ি করা যায়। হাই-সেন্সিটিভিটি লো-নয়েজ এস-মাইক্রোফোন থাকায় বাড়তি ব্যাকগ্রাউন্ড নয়েজ ছাড়াই অস্পষ্ট শব্দও রেকর্ড করা সম্ভব হবে। ৪,৯৯০ টাকা মূল্যে আইসিডি-পিএক্স৪৭০ ডিজিটাল ভয়েস রেকর্ডার সকল সোনি রিটেল স্টোর্স (সোনি সেন্টার ও…
Read More
ভিআই দিচ্ছে ফ্রি জি-ফাইভ মেম্বারশিপ

ভিআই দিচ্ছে ফ্রি জি-ফাইভ মেম্বারশিপ

এবার প্রিপেড গ্রাহকদের জন্য এক আকর্ষণীয় অফার নিয়ে এসেছে নতুন টেলিকম ব্র্যান্ড ভিআই। এখন থেকে কোনও অতিরিক্ত খরচ না করেই গ্রাহকরা এক বছরের জি-ফাইভ প্রিমিয়াম মেম্বারশিপ পাবেন। ৪০৫ টাকা থেকে আরম্ভ করে নির্বাচিত কিছু ডেটা প্ল্যানের সঙ্গে এই সুবিধা দেবে ভিআই। এর ফলে ১২টি ভাষায় জি-ফাইভের প্রিমিয়াম কনটেন্ট উপভোগ করতে পারবেন ভিআই প্রিপেড গ্রাহকরা। বার্ষিক জি-ফাইভ মেম্বারশিপের জন্য যেসব পাঁচটি ভিআই ডেটা প্ল্যান রিচার্জ করা যাবে সেগুলি হল ৩৫৫ টাকা, ৪০৫ টাকা, ৫৯৫ টাকা, ৭৯৫ টাকা ও ২৫৯৫ টাকা। এই নতুন অফারের ব্যাপারে আশা প্রকাশ ভোডাফোন আইডিয়া লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর অবনীশ খোসলা ও জি-ফাইভের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও হেড এসভিওডি রাহুল…
Read More