16
Dec
নবতম টেলিকম ব্র্যান্ড ভিআই ও বাজাজ ফিনসার্ভ গ্রুপের ঋণ ও বিনিয়োগ শাখা বাজাজ ফাইন্যান্স লিমিটেড এক স্ট্রাটেজিক পার্টনারশিপে আবদ্ধ হল। এর ফলে গ্রাহকরা সাশ্রয়ী ইএমআই দ্বারা স্মার্টফোন কেনার সুযোগ পাবেন, আর সেইসঙ্গে পাবেন ভিআই-এর ৬ মাস ও ১ বছর মেয়াদি প্রিপেড প্ল্যানের সুবিধা। এই পার্টনারশিপ ভিআই গ্রাহকদের তাঁদের পছন্দসই স্মার্টফোনে ৪জি ব্যবহারের এবং জিরো ডাউন পেমেন্টে বার্ষিক বা অর্ধবার্ষিক প্রিপেড রিচার্জ করা ও ইজি ইএমআই-এর সুযোগ দেবে। ইএমআই হিসাব হবে স্মার্টফোনের দাম ও রিচার্জ-সহ মোট বিল হওয়া টাকার পরিমাণের ভিত্তিতে। মোট টাকার পরিমাণ ভাগ হবে ৬ থেকে ১২ মাসের ইনস্টলমেন্টে। গ্রাহকরা এই সহজ ফাইন্যান্সের সুবিধা গ্রহণ করতে পারবেন বাজাজ ফাইন্যান্স…
