ব্যবসা

আসামে অবস্থান দৃঢ করছে গোদরেজ অ্যাপ্লায়েন্সেস

আসামে অবস্থান দৃঢ করছে গোদরেজ অ্যাপ্লায়েন্সেস

গোদরেজ গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি গোদরেজ অ্যান্ড বয়েস-এর বিজনেস ইউনিট গোদরেজ অ্যাপ্লায়েন্সেস আসামে তার অবস্থান আরও মজবুত করছে। তেজপুরে খোলা হল গোদরেজ অ্যাপ্লায়েন্সেসের প্রথম এক্সক্লুসিভ ব্র্যান্ড আউটলেট (ইবিও)। এখন আসামে এই ব্র্যান্ডের ইবিও-র সংখ্যা হল ২। সাপ্লাই চেইন শক্তিশালী করা ও গ্রাহকদের আরও সুবিধা দেওয়ার লক্ষ্য নিয়ে গোদরেজ অ্যাপ্লায়েন্সেস তেজপুরে তার চ্যানেল পার্টনার মেসার্স সুরভির সঙ্গে যুক্ত হয়ে তেজপুরের ধানোয়া নগরে জিএনবি রোডে নতুন ইবিও-টি খুলেছে। দেশে বর্তমানে এই ব্র্যান্ডের এক্সক্লুসিভ আউটলেটের সংখ্যা ১২০টিরও বেশি এবং আগামী অর্থবর্ষে সেই সংখ্যা ১৪০-এরও বেশি করার উদ্দেশ্য রয়েছে গোদরেজ অ্যাপ্লায়েন্সেসের।  তেজপুরের নতুন ইবিও-তে গোদরেজ অ্যাপ্লায়েন্সেসের সম্পূর্ণ রেঞ্জের পণ্যসামগ্রী প্রদর্শনের জন্য রাখা হবে, যেমন রেফ্রিজারেটর,…
Read More
ইনস্টাগ্রাম লাইট অ্যাপের নতুন ভার্সন

ইনস্টাগ্রাম লাইট অ্যাপের নতুন ভার্সন

প্রথম ‘ফেসবুক ফুয়েল ফর ইন্ডিয়া’ ভার্চুয়াল ইভেন্টে ঘোষণা করা হয়েছে, ভারতে ইনস্টাগ্রাম লাইটের একটি নতুন ভার্সনের টেস্টিং শুরু হয়েছে। ডিভাইস, প্লাটফর্ম বা নেটওয়ার্ক নির্বিশেষে এই নতুন ভার্সনের অ্যাপ দেবে উচ্চমানের ইনস্টাগ্রাম এক্সপিরিয়েন্স। বিগত কয়েকমাসে ইনস্টাগ্রাম একগুচ্ছ নতুন ফিচার চালু করেছে। এবার ভারতে ইনস্টাগ্রাম লাইটের টেস্ট আরম্ভ করা হল। এই অ্যাপের সাইজ মাত্র ২ এমবি। যারা এখনও ইনস্টাগ্রামের অভিজ্ঞতা লাভ করেন নি, তাদের ইনস্টাগ্রামের প্রকৃত অভিজ্ঞতা প্রদানের জন্য ইনস্টাগ্রাম লাইট অ্যাপ তৈরি করা হয়েছে। অ্যান্ড্রয়েডের জন্য নির্মিত এই অ্যাপ দেবে আরও বেশি স্পিড, পারফর্ম্যান্স ও রেস্পন্সিভনেস। আপাতত কয়েকটি ফিচার না থাকলেও মূল ইনস্টাগ্রাম অ্যাপের মতো একইরকম অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। এই অ্যাপ…
Read More
#ডিসিশনটুপ্রোটেক্ট ক্যাম্পেন শুরু করল এইচডিএফসি লাইফ

#ডিসিশনটুপ্রোটেক্ট ক্যাম্পেন শুরু করল এইচডিএফসি লাইফ

একটি নতুন ক্যাম্পেন ‘#ডিসিশনটুপ্রোটেক্ট’ লঞ্চ্‌ করল ভারতের অগ্রণী জীবনবীমা কোম্পানি এইচডিএফসি লাইফ। এটি হল গ্রাহকদের অভিজ্ঞতার কাহিনীভিত্তিক ক্যাম্পেন, যাতে টার্ম প্ল্যানের প্রয়োজনীয়তার কথা পলিসিহোল্ডারদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে তুলে ধরা হয়েছে। কোম্পানির তরফে বর্তমান পলিসিহোল্ডারদের সঙ্গে যোগাযোগ করে জেনে নেওয়া হয়েছে এইচডিএফসি লাইফ টার্ম প্ল্যান কেন তারা বেছে নিয়েছিলেন। এর আগেও এইচডিএফসি লাইফ একটি প্রোটেকশন ক্যাম্পেন শুরু করেছিল এইচডিএফসি লাইফের ‘ক্লিক টু প্রোটেক্ট’ টার্মের সুবিধাবলীর ব্যাপারে সচেতনতা গড়ার জন্য।  নতুন ক্যাম্পেনটি প্রচারিত হবে টেলিভিশন, ডিটিএইচ ও ডিজিটাল-সহ মাল্টি-মিডিয়া প্লাটফর্মগুলিতে। নতুন ক্যাম্পেনে শুধু টার্ম প্ল্যানের প্রয়োজনীয়তা নয়, একইসঙ্গে তুলে ধরা হয়েছে টার্ম প্ল্যান কিভাবে পলিসিহোল্ডারদের জীবনে পরিবর্তন এনেছে সেই বাস্তব কাহিনী।
Read More
আমন্ডের সঙ্গে ক্রিসমাস

আমন্ডের সঙ্গে ক্রিসমাস

ক্রিসমাস উৎসবের জন্য সারা দেশ প্রস্তুত হচ্ছে। সামাজিক ব্যবধান বিধি মেনেও ঘরবাড়ি সাজানো, উপহারের সামগ্রী কেনা, ভার্চুয়াল পারিবারিক মিলন, ভোজ, মিষ্টি – কতকিছু নিয়ে ব্যস্ত মানুষ। ক্রিসমাসের সময়ে পরিবারের সকলে মিলে মুভি দেখা আর টুকটাক স্ন্যাক দিয়ে মুখচালানো এক স্বাভাবিক দৃশ্য, যদিও সবসময় তা তেমন স্বাস্থ্যকর নাও হতে পারে। এইজন্য আমন্ডের মতো স্বাস্থ্যসম্মত বিকল্প বেছে নেওয়া যেতে পারে। উপহার হিসেবেও চিরাচরিত মিষ্টির পরিবর্তে পুষ্টিকর আমন্ড দেওয়া যায়।  নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস কনসাল্টেন্ট শীলা কৃষ্ণস্বামী, ফিটনেস এক্সপার্ট ও সেলিব্রিটি মাস্টার ইনস্ট্রাকটর ইয়াসমিন করাচিওয়ালা, ম্যাক্স হেলথকেয়ার দিল্লির রিজিওনাল হেড-ডায়েটেটিক্স ঋতিকা সমাদ্দার এবং পাইলেটস এক্সপার্ট ও ডায়েট অ্যান্ড নিউট্রিশন কনসাল্টেন্ট মাধুরী রুইয়া ক্রিসমাসের উৎসবে…
Read More
নতুন প্যাকে সিগনেচার হুইস্কি

নতুন প্যাকে সিগনেচার হুইস্কি

সিগনেচার হুইস্কি এক নতুন লিমিটেড এডিশন প্যাকে উপস্থিত হল। এই নতুন প্যাকে অগমেন্টেড রিয়ালিটির (এআর) সাহায্যে দুটি অভিনব কাহিনী পেশ করা হয়েছে। বিশেষ কিছু করেছেন এমন নির্বাচিত দুই ব্যক্তির কাহিনী উপস্থাপিত হয়েছে এই এক্সক্লুসিভ প্যাকে। চার বছরেরও পর এরকম লিমিটেড এডিশন প্যাক আনা হল, যাতে দুটি প্রেরণামূলক কাহিনী বর্ণিত হয়েছে, যা প্যাকের উপরের বিশেষ কিউআর-এর মাধ্যমে জানা যাবে। প্রতিটি ধাপে কাহিনীর পরবর্তী অংশের সঙ্গে পরিচয় ঘটিয়ে দেওয়া হবে। এভাবে প্যাক খোলার বিষয়টি এক বিশেষ অভিজ্ঞতা হয়ে থাকবে। #মাইস্টোরিমাইসিগনেচার ক্যাম্পেন এক জীবন্ত অভিজ্ঞতা হবে শুধু কিউআর কোড স্ক্যান করার দ্বারা কনটেন্ট চালু করার মধ্য দিয়ে। প্যাকে থাকা কাহিনীগুলি হল শান্তনু মোঙ্গার…
Read More
দ্য বডি শপ ক্রিসমাস গিফটিং

দ্য বডি শপ ক্রিসমাস গিফটিং

THE BODY SHOP এবারের ক্রিসমাসে সকলের জন্য অপূর্ব উপহার নিয়ে এসেছে দ্য বডি শপ। দ্য বডি শপের সৌন্দর্যমন্ডিত ক্র্যাফটেড গিফট হ্যাম্পার্স থেকে যে কেউ বেছে নিতে পারেন ক্রিসমাসের আনন্দময় উপহার। এবছর দ্য বডি শপের স্পেশাল এডিশন লাইন-আপে রয়েছে উৎসবের সুগন্ধ – নিউ উইন্টার জেসমিন, ফেস্টিভ বেরি ও ওয়ার্ম ভ্যানিলা। এগুলি মুহূর্তে খুশি করে দেয় প্রাপককে। দ্য বডি শপের এই কালেকশনে সকলের জন্য এমনসব উপহারের মোড়ক রয়েছে যা ক্রিসমাসকে অভিনব ও আনন্দময় করে তোলে। কোভিড-১৯ সমস্যা যাদের সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে সেইসব মহিলাদের এই ক্রিসমাসে সাহায্য করা হবে দ্য বডি শপের প্রতিটি ক্রয়ের মাধ্যমে। এজন্য দ্য বডি শপ যুক্ত হয়েছে প্লাস্টিক…
Read More
স্মার্টফোন ব্যবহার বিষয়ে ভিভো-র সমীক্ষা

স্মার্টফোন ব্যবহার বিষয়ে ভিভো-র সমীক্ষা

গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো তার ‘স্মার্টফোনস অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন হিউম্যান রিলেশনশিপস’ শীর্ষক দ্বিতীয় সমীক্ষার ফলাফল প্রকাশ করল। সামাজিক দূরত্ববিধির এই বছরে মোবাইল ফোন ব্যবহারকারীদের উপরে তার প্রভাবের বিষয়টি এতে উঠে এসেছে। এই সমীক্ষায় স্মার্টফোন ব্যবহারের বিভিন্ন দিকের উপরে আলোকপাত করা হয়েছে, যেমন ব্যবহারের সর্বোচ্চতা, ব্যবহারের উপরে লকডাউনের প্রভাব, স্বাস্থ্য ও সামাজিক সম্পর্কের উপর প্রভাব।  সমীক্ষা থেকে জানা যাচ্ছে, ৬৬% ভারতীয় বিশ্বাস করেন যে তাদের স্মার্টফোন তাদের জীবনের মান উন্নত করছে। তবুও, ৭০% ভারতীয় মনে করেন, যদি তাদের স্মার্টফোন ব্যবহার ক্রমেই বেড়ে চলে, তাহলে তা তাদের শারীরিক বা মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলবে। এছাড়া, ৭৪% উত্তরদাতা জানিয়েছেন, সময়ে সময়ে মোবাইল ফোন…
Read More
টাইড ইন্ডিয়ার টাইড প্লাস ডাবল পাওয়ার

টাইড ইন্ডিয়ার টাইড প্লাস ডাবল পাওয়ার

পিঅ্যান্ডজি-র বিশ্বব্যাপী বৃহত্তম লন্ড্রি ব্র্যান্ড ও ভারতের অগ্রণী ফ্যাব্রিক কেয়ার ব্র্যান্ড লঞ্চ্‌ করল টাইড প্লাস ডাবল পাওয়ার। এটি বর্তমান টাইড প্লাস এক্সট্রা পাওয়ার পোর্টফোলিওর একটি আপগ্রেড। এই আপগ্রেড লঞ্চ্‌ হয়েছে এক চমকপ্রদ নতুন টিভি কমার্সিয়ালের সঙ্গে, যার মুখ্য ভূমিকায় রয়েছেন বলিউড অভিনেতা ও ব্র্যান্ড অ্যাম্বাসাডর আয়ুষ্মান খুরানা। ভারতের জনপ্রিয় ডিটারজেন্ট ব্র্যান্ডের এই নবতম সংস্করণ এসেছে দাগছোপ তোলার বাড়তি শক্তি, শুভ্রতার সুবিধা ও দীর্ঘস্থায়ী সুগন্ধযুক্ত হয়ে। টাইড প্লাস ডাবল পাওয়ার পাওয়া যাচ্ছে ৪৮ টাকার (৫০০ গ্রাম) প্রারম্ভিক মূল্যে। এটির ব্যবহারের ফলে প্রাত্যহিক ধোয়াকাচার সময় বাঁচে। নতুন টাইড প্লাস ডাবল পাওয়ারের সঙ্গে রয়েছে স্টেইন ম্যাগনেট যা পোশাকের কড়া ময়লা দূর করে। টাইড…
Read More
তিন রাজ্যে ‘দ্য বার্ডস অ্যান্ড বীজ টক’ প্রোগ্রাম

তিন রাজ্যে ‘দ্য বার্ডস অ্যান্ড বীজ টক’ প্রোগ্রাম

অ্যাডভেন্টিস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড রিলিফ এজেন্সি (এডিআরএ) ইন্ডিয়া রেকিট বেনকাইজারের (আরবি) সহযোগিতায় একটি অভিনব লাইফ স্কিলস প্রোগ্রাম লঞ্চ্‌ করল ছোটদের জন্য - ‘দ্য বার্ডস অ্যান্ড বীজ টক’। সঠিকভাবে গড়েবেড়ে ওঠার এই জীবনশৈলী কর্মসূচি তাদের সঠিক, বাস্তবতথ্য ভিত্তিক ও বয়সোপযোগী তথ্যাবলী প্রদানের মাধ্যমে তাদের সঠিক তথ্যনির্ভর সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এই প্রোগ্রামটির লক্ষ্য ১০ থেকে ১৯ বছর বয়সী শিক্ষার্থীরা।  উত্তরপূর্বাঞ্চলের তিনটি রাজ্যে ‘দ্য বার্ডস অ্যান্ড বীজ টক’ প্রোগ্রামটি চালু হচ্ছে – সিকিম, অরুণাচল প্রদেশ ও মণিপুর। কর্মসূচিটি এই তিন রাজ্যের সরকারি ও অনুমোদিত প্রাইভেট স্কুলগুলিতে চালু করা হবে যাতে সর্বাধিক সংখ্যক শিক্ষার্থী উপকৃত হতে পারে। একবছর ধরে দুইটি স্তরে ২৭টি অধ্যায়ে বিভক্ত…
Read More
বশ-এর ১০ মিলিয়ন পাওয়ার টুলসের মাইলস্টোন

বশ-এর ১০ মিলিয়ন পাওয়ার টুলসের মাইলস্টোন

কনস্ট্রাকশন, উডওয়ার্কিং ও মেটালওয়ার্কিং ইন্ডাস্ট্রির জন্য পাওয়ার টুলসের অগ্রণী সরবরাহকারী বশ পাওয়ার টুলস ইন্ডিয়া তার তামিলনাড়ুর চেন্নাইয়ে ওরাগদাম কারখানায় ১০ মিলিয়নতম পাওয়ার টুল তৈরি করল। চেন্নাইয়ে এই কারখানাটি নির্মাণ হয়েছে ২০১৫-এর মাঝামাঝি। এখানে বর্তমানে ৬০টির অধিক পাওয়ার টুলস তৈরি হয়, যেগুলির মধ্যে রয়েছে আর্টিজান ও ট্রেডসম্যানদের জন্য ৮ রকমের পাওয়ার টুল।  চেন্নাইয়ের পাওয়ার টুলস প্লান্ট বশের মেড ইন ইন্ডিয়া নীতির সঙ্গে সাযুজ্যপূর্ণ এবং ভ্যালু ও ভলিউমের দিক থেকে ভারতের মুখ্য পাওয়ার টুলস সাপ্লায়ার। দুই একর জমির উপর অবস্থিত এই নির্মাণ কারখানা পরিচালনায় মহিলা কর্মীদের প্রাধান্য রয়েছে। পরপর তিনটি বশ এক্সেলেন্স অ্যাওয়ার্ড-প্রাপ্ত চেন্নাইয়ের বশ পাওয়ার টুলস প্লান্ট তাদের ভারতে ব্যবসায়ের এক…
Read More