ব্যবসা

‘আইসিআইসিআই প্রু গ্যারান্টিড পেনশন প্ল্যান’

‘আইসিআইসিআই প্রু গ্যারান্টিড পেনশন প্ল্যান’

‘আইসিআইসিআই প্রু গ্যারান্টিড পেনশন প্ল্যান’ নামে একটি নতুন প্রোডাক্ট লঞ্চ্‌ করল আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স। এটি একটি ইনোভেটিভ রিটায়ারমেন্ট প্ল্যান যা দেবে গ্যারান্টিড লাইফ-লং ইনকাম, যাতে রিটায়ারের পর আর্থিকভাবে স্বাধীন জীবন কাটানো যায়। একটি নন-লিংকড নন-পার্টিসিপেটিং ইনডিভিজুয়াল অ্যানুইটি প্রোডাক্ট হিসেবে এই প্ল্যান গ্রাহকদের দুটি অপশন থেকে বেছে নেওয়ার সুবিধা দেয় – ইমিডিয়েট অ্যানুইটি ও ডিফার্ড অ্যানুইটি। এছাড়া, গ্রাহকরা সিঙ্গল বা জয়েন্ট লাইফ অপশন থেকে বেছে নিতে পারেন। সিঙ্গল লাইফ অপশনে পলিসিহোল্ডার সারাজীবন রেগুলার ইনকামের সুবিধা ভোগ করবেন। জয়েন্ট লাইফ অপশনে প্রাইমারি পলিসিহোল্ডারের মৃত্যুর পরেও জয়েন্ট পলিসিহোল্ডার নিয়মিতভাবে ইনকাম পেতে থাকবেন।
Read More
দ্য যোগা ইনস্টিটিউটের নিস্পন্দ অ্যাপ

দ্য যোগা ইনস্টিটিউটের নিস্পন্দ অ্যাপ

দ্য যোগা ইনস্টিটিউট মুম্বইয়ের ১০২ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সভায় প্রধান অতিথি রূপে উপস্থিত হয়ে আয়ুষ মন্ত্রী শ্রীপাদ ওয়াই নায়েক বলেছেন, কোভিড অতিমারির সময়ে যোগা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করেছে।  দ্য যোগা ইনস্টিটিউটের প্রশংসা করে তিনি বলেন, অতিমারির সময়ে কোভিড সংক্রান্ত কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারা এবং মানুষ ও সমাজের স্বার্থে ১০২ বছর ধরে তারা কাজ করে চলেছেন। তিনি দ্য যোগা ইনস্টিটিউটের মেডিটেশন অ্যাপ ‘নিস্পন্দ’র সূচনাও করেন। তিনি বলেন, এইরকম মেডিটেশন অ্যাপের জন্য সারা বিশ্ব অপেক্ষায় ছিল। এই অ্যাপ মেডিটেশনকে মানুষের হাতের মুঠোয় এনে দেবে। বিশ্ব মানবতার সেবায় দ্য যোগা ইনস্টিটিউটের ১০২ বছর…
Read More
মাহিন্দ্রার ৪ডব্লিউডি ট্রাক্টর সিরিজ

মাহিন্দ্রার ৪ডব্লিউডি ট্রাক্টর সিরিজ

১৯.৪ বিলিয়ন মার্কিন ডলারের মাহিন্দ্রা গ্রুপের অঙ্গ মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা-র ফার্ম ইকুইপমেন্ট সেক্টর ‘মাহিন্দ্রা কৃষক সম্মান দিবসে’ তাদের ‘টাফ সর্বদা’ ক্যাম্পেনের আওতায় লঞ্চ্‌ করল নতুন ৪ডব্লিউডি সিরিজের ট্রাক্টর। বাজারে উপলব্ধ অন্যান্য ব্র্যান্ডের ট্রাক্টরের তুলনায় নতুন ২৪এইচপি (১৭.৮৯কেডব্লিউ) থেকে ৭৫এইচপি (৫৫.৯২কেডব্লিউ) ৪ডব্লিউডি রেঞ্জের ট্রাক্টরগুলি অনেক শক্তপোক্ট ও নির্ভরযোগ্য। নতুন রেঞ্জের ট্রাক্টরগুলি বহুবিধ কৃষিসংক্রান্ত কাজের উপযোগী, যেমন পাডলিং, হার্ভেস্টার অ্যাপ্লিকেশন এবং বাণিজ্যিক কাজ যেমন লোডার, ডজার ও ট্রলি হিসেবে ব্যবহারযোগ্য। ‘টাফ সর্বদা’ ক্যাম্পেনের অধীনে ‘মাহিন্দ্রা কৃষক সম্মান দিবস’ হল এমন একটি ইভেন্ট যার দ্বারা কৃষকদের প্রগতি ও উন্নতির পথে যেতে সাহায্য করা হয়। এর মাধ্যমে পশ্চিমবঙ্গের ৩৮টি ডিলারশিপের আওতাধীন প্রায় ২০০০ জন…
Read More
‘তেরে বিনা – ওয়ানপ্লাস বিডব্লিউজেড–বাস এডিশন’

‘তেরে বিনা – ওয়ানপ্লাস বিডব্লিউজেড–বাস এডিশন’

সম্প্রতি লঞ্চ্‌ করা ‘ওয়ানপ্লাস বুলেটস ওয়্যারলেস জেড- বাস এডিশনের’ জন্য ভারতের সুবিখ্যাত ইলেক্ট্রনিক ড্যান্স মিউজিক (ইডিএম) আর্টিস্টস নিউক্লিয়া কৃত একটি এক্সক্লুসিভ সঙ নিয়ে এল অগ্রণী গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ওয়ানপ্লাস। এর দ্বারা এই ডিভাইসের হাই বাস ফিচার্স চূড়ান্ত স্পষ্টভাবে উপলব্ধি করা যাবে। ওয়ানপ্লাস বিডব্লিউজেড বাস এডিশনে রয়েছে ৯.২মিমি ডায়নামিক ড্রাইভার্স। ‘তেরে বিনা – ওয়ানপ্লাস বিডব্লিউজেড – বাস এডিশন’-এর মূলে থাকা বাসের কারণে এই সংযুক্তি তুলে ধরবে নতুন ও উন্নত বাস রেসপন্স। বিডব্লিউজেড বাস এডিশনে পাওয়া যাবে অসাধারন ভয়েস পিকআপ ও কল ক্লারিটি, ফলে ব্যবহারকারী প্রচন্ড শোরগোলের মধ্যেও কলে সাড়া দিতে পারবেন। মাত্র ১০ মিনিটের চার্জে ১০ ঘন্টা শ্রবণ-সময় পাওয়া যাবে এই…
Read More
পার্টনারশিপে আবদ্ধ হল ভিআই ও ফায়ারওয়ার্ক

পার্টনারশিপে আবদ্ধ হল ভিআই ও ফায়ারওয়ার্ক

ভারতের অগ্রণী টেলিকম অপারেটর ভিআই এক স্ট্রাটেজিক পার্টনারশিপে আবদ্ধ হল সিলিকন ভ্যালি-ভিত্তিক বিশ্বের বৃহত্তম স্টোরি পাবলিশিং প্লাটফর্ম ফায়ারওয়ার্ক-এর সঙ্গে। গ্রাহকদের অনন্য অভিজ্ঞতার স্বাদ দিতে দুই সংস্থার এই উদ্যোগ। এই প্রথম ভারতের কোনও টেলিকম অপারেটর গ্রাহকদের জন্য স্টোরি ফরম্যাট আনতে চলেছে। বিশ্বের সর্বত্র প্রায় সব প্লাটফর্ম স্টোরি ফরম্যাট গ্রহণ করছে গ্রাহকদের সুবিধার্থে। এই পার্টনারশিপের ফলে ভিআই এবার ফায়ারওয়ার্কের গ্লোবাল কনটেন্ট স্টুডিয়োগুলির বিশাল কনটেন্ট ভান্ডার ব্যবহার করতে পারবে এবং ইউনিক অকুপেশনাল জেনারেটেড কনটেন্ট (ওজিসি) ক্রিয়েটরদের কাছে পৌঁছতে পারবে, যারা বিভিন্ন বিষয়ে এক্সপার্ট স্টোরিটেলার। ক্রিয়েটর কমিউনিটির চাহিদার সমাধানের পাশাপাশি এই সহযোগিতার ফলে ভিআই-এর কাস্টমার এক্সপিরিয়েন্স ও ফায়ারওয়ার্কের গ্রহণীয়তা আরও বৃদ্ধি পাবে।
Read More
ডিজিটাল ইনভয়েসিং ডিস্কাউন্টিং প্লাটফর্ম

ডিজিটাল ইনভয়েসিং ডিস্কাউন্টিং প্লাটফর্ম

ইনভয়েসের ক্ষেত্রে ১০,০০০ কোটি টাকার ইনভয়েসের রেকর্ড পরিমাণ ডিস্কাউন্টিং-সহ অগ্রণী ভূমিকায় উপনীত হয়েছে অ্যাক্সিস ব্যাংকের ডিজিটাল ইনভয়েস ডিস্কাউন্টিং ট্রেডস (ট্রেড রিসিভেবল ডিস্কাউন্টিং সিস্টেম) প্লাটফর্ম ‘ইনভয়েসমার্ট’। এই প্লাটফর্মে এমএসএমই ভেন্ডরদের ৫,৮০,০০০টিরও বেশি ইনভয়েসে অর্থপ্রদান করেছে তারা। যখন বেশিরভাগ শিল্প ও ব্যবসায়িক সংস্থা প্রাক-কোভিড ১৯ পর্যায়ে ফিরে যাচ্ছে, তখন এমএসএমই-গুলিও আগের অবস্থায় ফিরতে শুরু করেছে। লকডাউনের সময়ে টেকনোলজিক্যাল লিটারেসি বৃদ্ধি পাওয়ায় এমএসএমই-গুলির মধ্যে ডিজিটাল অ্যাডপশন বেড়েছে। ৭৬০টি শক্তিশালী কর্পোরেট, সিপিএসই, পিএসইউ, ব্যাংক ও এনবিএফসি ফ্যাক্টর-এর সঙ্গে দৃঢ় সমঝোতার ফলে ইনভয়েসমার্ট ইতিমধ্যে ৬৯০০টিরও বেশি এমএসএমই ভেন্ডরকে ট্রেডস-এ (TReDS) নথিভুক্তির পথে নিয়ে গেছে এবং তাদের বিল-সমূহ ডিসকাউন্ট করিয়েছে। সক্রিয়ভাবে ট্রেডস-এর ব্যাপারে সচেতনতা সৃষ্টির কাজ…
Read More
সর্বাধিক স্বল্প রক্ষণ ব্যয়ে নিসান ম্যাগনাইট

সর্বাধিক স্বল্প রক্ষণ ব্যয়ে নিসান ম্যাগনাইট

নিসান ইন্ডিয়া তার অল-নিউ নিসান ম্যাগনাইটের জন্য সর্বাধিক কম রক্ষণ ব্যয় ঘোষণা করল, যা কিলোমিটার-প্রতি মাত্র ২৯ পয়সা (৫০,০০০ কিলোমিটারের জন্য)। ৫০,০০০ কিলোমিটারে থাকছে ২ বছরের ওয়ারেন্টি, যা ৫ বছর পর্যন্ত বাড়িয়ে নেওয়া যায় (১০০,০০০ কিলোমিটার)। এছাড়াও নিসান তার নিসান ম্যাগনাইট গ্রাহকদের জন্য এনেছে একাধিক লেবার-ফ্রি সার্ভিস।  ‘নিসান ম্যাগনাইট কেয়ার’ নামে একটি প্রিপেড মেইন্টেন্যান্স প্ল্যান এনেছে নিসান ইন্ডিয়া। এর দ্বারা গ্রাহকরা ২২ শতাংশ অবধি সাশ্রয় করতে সক্ষম হবেন। এই প্ল্যানটি দুই থেকে পাঁচ বছর পর্যন্ত প্রযোজ্য। এতে ‘গোল্ড’ ও ‘সিলভার’ নামের দুইটি প্যাকেজ রয়েছে বেছে নেওয়ার জন্য।  অল-নিউ নিসান ম্যাগনাইট লঞ্চের পর থেকে বিগত ১৫ দিনে গ্রাহকদের কাছ থেকে ১৫,০০০-এরও…
Read More
ভারতে স্যান্ডউইকের পেটেন্ট রাইট

ভারতে স্যান্ডউইকের পেটেন্ট রাইট

চলতি বছরের গোড়ার দিকে স্যান্ডউইক জানিয়েছিল তাদের ভার্টিকাল শ্যাফট ইম্প্যাক্ট ক্রাশার সংক্রান্ত পেটেন্ট অধিকার লঙ্ঘনের ব্যাপারে দিল্লি হাইকোর্টের রায় তাদের পক্ষে রয়েছে। এরপর আরও তদন্তের পর জানা যায় হায়দরাবাদের দুইটি কোম্পানি স্যান্ডউইক ডাউন টু হোল হ্যামার্স (মিশন ৪) সংক্রান্ত পেটেন্ট অধিকার লঙ্ঘন করে মিশন ৪ হ্যামার্সের অনুরূপ পণ্য বিক্রি করছে। দুইটি কোম্পানিকেই এব্যাপারে নোটিস দেওয়া হয়। এরপর কোম্পানি দুটি স্যান্ডউইকের পেটেন্ট রাইট স্বীকার করে এবং নির্মাণ, বিজ্ঞাপন, বিক্রয়, বিক্রয়ের জন্য রাখা, আমদানি, রপ্তানি ইত্যাদি থেকে বিরত থাকতে রাজী হয়। আইনসঙ্গত উপায়ে কোম্পানি দুটিকে অবৈধভাবে নন-জেনুইন স্যান্ডউইক প্রোডাক্ট বাজারজাত করা থেকে বিরত করতে পেরে স্যান্ডউইক সন্তুষ্ট হয়। উল্লেখ্য, স্যান্ডউইক গবেষণা ও…
Read More
আসুস-এর নতুন নোটবুক

আসুস-এর নতুন নোটবুক

তাইওয়ানিজ টেক জায়ান্ট আসুস তার কনজিউমার ল্যাপটপ পোর্টফোলিয়ো সম্প্রসারিত করল। এরমধ্যে রয়েছে ইন্টেল ইভো ভেরিফায়েড ফ্ল্যাগশিপ মডেল জেনবুক ফ্লিপ এস (ইউএক্স৩৭১২)। সঙ্গে রয়েছে জেনবুক ফ্লিপ ১৩ (ইউএক্স৩৬৩), নতুন ও উন্নততর জেনবুক ১৪ (ইউএক্স৪৩৫) ও ভিভোবুক ফ্লিপ ১৪ (টিপি৪৭০)। আজকের দিনের গ্রাহকদের বিশেষ চাহিদার কথা মাথায় রেখে উন্নততর প্রযুক্তিকে দৈনন্দিন বাস্তবতার প্রয়োজনে তৈরি করা হয়েছে জেনবুকস। এর ৪জি ন্যানোএজ ওএলইডি ডিসপ্লে দেয় আল্ট্রা-ভিভিড প্যান্টোন ভ্যালিডেটেড কলর অ্যাকিউরেসি-সহ ‘ডিটেইলড’ ও ‘রিয়ালিস্টিক ভিস্যুয়ালস’। মডেল অনুসারে এই নতুন ল্যাপটপগুলির দামের শুরু ৪২,৯৯০ টাকা থেকে ১৪৯,৯৯০ টাকা।
Read More
উত্তরপূর্বাঞ্চলে প্রবেশের জন্য ইন্ডিগো

উত্তরপূর্বাঞ্চলে প্রবেশের জন্য ইন্ডিগো

৬৫০টিরও বেশি সাপ্তাহিক উড়ানের মাধ্যমে উত্তরপূর্ব ভারতের আটটি প্রধান শহরকে যুক্ত করেছে ইন্ডিগো। শহরগুলি হল আগরতলা, আইজল, ডিব্রুগড়, ডিমাপুর, গুয়াহাটি, ইম্ফল, জোরহাট ও শিলচর। গুয়াহাটি থেকেই সবথেকে বেশি বিমানযাত্রার চাহিদা দেখা যাচ্ছে, যেখান থেকে নন-স্টপ সংযোগ রয়েছে বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বই, জয়পুরের মতো বড় শহরের সঙ্গে এবং আইজল, আগরতলা, ডিব্রুগড়, জোরহাট, ইম্ফল ও শিলচর-সহ সাতটি উত্তরপূর্বাঞ্চলীয় শহরের সঙ্গে। উত্তরপূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগের সবথেকে ভাল মাধ্যম ইন্ডিগো। ইন্ডিগোর চিফ রেভিনিউ অ্যান্ড স্ট্রাটেজি অফিসার সঞ্জয় কুমার জানান, উত্তরপূর্বাঞ্চলের যাত্রীদের সঙ্গে দেশের প্রধান মেট্রো শহরগুলির নন-স্টপ বিমান যোগাযোগ ঘটায় ইন্ডিগো। এই অঞ্চলের উন্নয়নের ব্যাপারে সরকারের নীতির সঙ্গে তাল…
Read More