ব্যবসা

‘হ্যাপি উইথ নিসান’ আফটারসেলস সার্ভিস ক্যাম্পেন

‘হ্যাপি উইথ নিসান’ আফটারসেলস সার্ভিস ক্যাম্পেন

দেশের গ্রাহকদের ৭২০টিরও বেশি নতুন নিসান ম্যাগনাইট ডেলিভারি দেওয়ার মাধ্যমে ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস পালন করছে নিসান ইন্ডিয়া। একইসঙ্গে একমাসব্যাপী ১২তম ‘হ্যাপি উইথ নিসান’ আফটারসেলস সার্ভিস ক্যাম্পেন শুরু করল নিসান ইন্ডিয়া। ভারতের গ্রাহকদের নিকট প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষায় নিসানের এই পদক্ষেপ। ‘হ্যাপি উইথ নিসান’ ক্যাম্পেন চলাকালীন গ্রাহকরা নানারকম বিশেষ সুবিধা পাবেন, যেমন ফ্রি ৬০-পয়েন্ট ভেহিকেল চেক-আপ, ফ্রি কার টপ ওয়াশ, ফ্রি অয়েল ফিল্টার, নির্বাচিত পার্টস ও অ্যাক্সেসরিজে ৫০ শতাংশ অবধি ডিসকাউন্ট ও লেবার চার্জে ২৫ শতাংশ অবধি ডিসকাউন্ট। এই বিগ, বোল্ড, বিউটিফুল ও ‘কারিসমাটিক’ এসইউভি পাওয়া যাচ্ছে ২০টি গ্রেড লাইন-আপ ও ৩৬টিরও বেশি কম্বিনেশনে। বর্তমানে অল-নিউ নিসান ম্যাগনাইট নিসান ইন্ডিয়া ডিলারশিপ…
Read More
বালিশিল্পে কোলগেট বেদশক্তি

বালিশিল্পে কোলগেট বেদশক্তি

ওড়িশার পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বালুশিল্পী সুদর্শন পটনায়েকের সঙ্গে এক সহযোগিতামূলক চুক্তিতে আবদ্ধ হল কোলগেট-পামোলিভ (ইন্ডিয়া) লিমিটেড। এর উদ্দেশ্য, ওড়িশায় পুরীর সমুদ্রতটে কোলগেট বেদশক্তি টুথপেস্ট বিষয়ক একটি আকর্ষণীয় বালুভাস্কর্য সৃষ্টি করা। সুদর্শন পটনায়েকের এই বালুশিল্পের মাধ্যমে ‘মুহ্‌ স্বছ্‌ তো আপ হেলদি’ বার্তা ছড়িয়ে দেওয়া হবে। বালির মূর্তিতে ফুটিয়ে তোলা হবে কীভাবে মুখের মধ্য দিয়ে জীবানু শরীরে প্রবেশ করে। সেইসঙ্গে সামগ্রিক স্বাস্থ্যের জন্য নিয়মিত ওরাল কেয়ারের গুরুত্ব বিষয়ে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হবে। প্রসঙ্গত, ২০২০ সালে কোলগেটের ‘মুহ্‌ স্বছ্‌ তো আপ হেলদি’ ক্যাম্পেন শুরুর সময় থেকেই মুখের ভেতরের জীবানু কীভাবে শারীরিক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হয় সেবিষয়ে মানুষকে অবহিত করা হচ্ছে।
Read More
বন্ধন ব্যাংকের গ্রাহকসংখ্যা ২.২৫ কোটি

বন্ধন ব্যাংকের গ্রাহকসংখ্যা ২.২৫ কোটি

বন্ধন ব্যাংক ২০২০-২১ আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করেছে। এই ফলাফল থেকে জানা যাচ্ছে, ব্যাংকের মোট ব্যবসা (ডিপোজিট ও অ্যাডভান্স) ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে ২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.৫১ লক্ষ-কোটি টাকায় পৌঁছেছে। বিগত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় ব্যাংকের আমানত ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে মোট আমানতের পরিমাণ ৭১,১৮৮ কোটি টাকা। ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্ট (সিএএসএ) বেড়েছে ৬২ শতাংশ এবং মোট আমানতের সিএএসএ অনুপাত বর্তমানে ৪৩ শতাংশ। অ্যাডভান্সের দিক থেকে এই ব্যাংকে বিগত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় বৃদ্ধি ঘটেছে ২৩ শতাংশ। মোট অ্যাডভান্সের পরিমাণ এখন ৮০,২৫৫ কোটি টাকা। ব্যাংকের স্থিতিশীলতার পরিচায়ক ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিয়ো (সিএআর) বর্তমানে ২৬.২ শতাংশ,…
Read More
এমওয়ে নিয়ে এল “এমওয়ে হোম’ টিএম ফল ও সবজি ওয়াশ”

এমওয়ে নিয়ে এল “এমওয়ে হোম’ টিএম ফল ও সবজি ওয়াশ”

এমওয়ে কোম্পানি "এমওয়ে হোম' টিএম ফল ও সবজি ওয়াশ" পণ্যটি বিক্রি করার ঘোষণা করেছে।এমওয়ে ইন্ডিয়া, দেশের শীর্ষস্থানীয় এফএমসিজি সরাসরি বিক্রয়কারী সংস্থা।স্বাস্থকর পণ্যগুলির জন্য গ্রাহকের চাহিদা বৃদ্ধির কারণে ব্র্যান্ডটি উদ্ভিজ্জ এবং ফলের স্বাস্থ্যকর জায়গায় পরিণত হয়েছে। বাজার থেকে কেনা ফল ও শাকসবজির ওয়াশের জন্য ৫ সমস্যার ১ সমাধানটিতে ক্লোরিন, অ্যালকোহল,প্রাণী-ভিত্তিক উপাদান,ব্লিচ বা কৃত্তিম রং থাকেনা এবং ১৯৭টি কীটনাশকের বিরুদ্ধে পরীক্ষা করা হয়েছে।'এমওয়ে হোম টিএম ফল ও সবজি ওয়াশ' পৃষ্টের কীটনাশক,পৃষ্ঠের জীবাণু (ব্যাকটেটিয়া এবং ছত্রাক ),মোম এবং ময়লা, ধুলোর মতো পৃষ্ঠের ভারী ময়লা সরিয়ে ফেলার প্রমাণিত হয়েছে। প্রত্যেকটি পণ্য ৫০০ml এর বোতল এবং মূল্য মাত্র ২৪৯ টাকা
Read More
পশ্চিমবঙ্গে প্রসারিত হচ্ছে টিভিএস মোটর কোম্পানি

পশ্চিমবঙ্গে প্রসারিত হচ্ছে টিভিএস মোটর কোম্পানি

ভারতে দু-চাকা ও তিন-চাকার গাড়ির নির্মাতা টিভিএস মোটর কোম্পানি পশ্চিমবঙ্গের মালদায় এক ল্যান্ডমার্ক ডিলারশিপ উদ্বোধন করল। মালদার মঙ্গলবাড়ির নলডুবিতে অবস্থিত সেডার টিভিএস এমন এক ডিলার, যে শুরু থেকে শেষ পর্যন্ত পরিষেবা দেয়, সেইসঙ্গে গাড়ি বিক্রি, সার্ভিসিং ও আসল যন্ত্রাংশের ব্যবসা করে। সেডার টিভিএস-এর উদ্বোধন করেন টিভিএস মোটর কোম্পানির (ইস্ট জোন) ন্যাশনাল সেলস ম্যানেজার অরবিন্দ গুপ্ত। ওয়ার্কশপের উদ্বোধন করেন সিতাংশু বর্মা (এরিয়া ম্যানেজার, পশ্চিমবঙ্গ, টিভিএস মোটর কোম্পানি)। এই ডিলারশিপের উদ্বোধনের ফলে পশ্চিমবঙ্গে টিভিএস মোটর কোম্পানির টাচপয়েন্টের সংখ্যা ৪-এ পৌঁছাল। উল্লেখ্য, টিভিএস মোটর কোম্পানি হল একমাত্র দু-চাকার গাড়ির কোম্পানি, যারা সম্মানজনক ডেমিং পুরস্কার পেয়েছে। ‘জেডি পাওয়ার আইকিউএস’ এবং ‘অ্যাপিল’ সমীক্ষায় এই কোম্পানির…
Read More
বহু প্রতীক্ষিত এপ্রিলিয়া এসএক্সআর ১৬০

বহু প্রতীক্ষিত এপ্রিলিয়া এসএক্সআর ১৬০

পিয়াজিও ইন্ডিয়া তাদের বহু প্রতীক্ষিত এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ বিক্রি করার কথা ঘোষণা করেছে।এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ যার শোরুমের মূল্য আইএনআর -১,৩১,৪৬০। স্কুটারটি বুক হচ্ছে কোম্পানির ওয়েবসাইটে (https://apriliaindia.com/-) অগ্রিম ৫০০০ টাকা দিয়ে। এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ মডেলটি অনেক এডভান্স সহ ডিজিটাল টেকনোলজি পরিষেবা দেয়।এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ স্কুটারটি পাওয়া যাবে ৪ রকম কালারে ( গ্লসি রেড, ম্যাট ব্লু,গ্লসি হোয়াইট ও ম্যাট ব্ল্যাক )।এর সিটও সুন্দর ,বড় ও আরামদায়ক।এই স্কুটারের ফুয়েল ট্যাংকের ধারণ ক্ষমতা প্রায় ৭ লিটার। এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ স্কুটারে রয়েছে সিঙ্গল সিলিন্ডার, ৪ স্ট্রোক, এয়ার- কুলড, ৩ ফুয়েল ইনজেকশন ক্লিন এমিশন ইঞ্জিন টেকনোলজি। এছাড়াও রয়েছে দুর্দান্ত ডিজিটাল স্পীড ইন্ডিকেটর,আরপিএম মিটার, মাইলেজ ইন্ডিকেটর, অ্যাভারেজ…
Read More
প্রকাশ হল ওয়ো-র বার্ষিক ট্রাভেল ইনডেক্স

প্রকাশ হল ওয়ো-র বার্ষিক ট্রাভেল ইনডেক্স

‘ওয়ো ট্রাভেলোপিডিয়া ২০২০’ নামে তৃতীয় বার্ষিক ট্রাভেল ইনডেক্স প্রকাশ করল বিশ্বের অগ্রণী হসপিটালিটি চেইন ওয়ো হোটেলস অ্যান্ড হোমস। এই ইনডেক্স জানাচ্ছে, ভালভাবে শুরু হওয়া ২০২০ সালের জানুয়ারি (প্রাক-কোভিড) মাসে সবথেকে বেশি ভ্রমণ হয়েছে। লকডাউনের কারণে ২০২০-এর এপ্রিল মাসে সবথেকে বেশি ক্যান্সেলেশন হয়েছে। শহরগুলিতে বর্তমানে আনলকিং প্রক্রিয়া চালু হওয়ায় ও বিশ্বব্যাপী বিধিনিষেধ শিথিল হতে থাকায় ওয়োর পক্ষে ভারতই হল সবথেকে বেশি বুক হওয়া দেশ। বিশ্বের নিরিখে দিল্লিতে সর্বাধিক বুকিং হয়েছে ২০২০-তে। বিজনেস ট্রাভেলারদের কাছে কলকাতা হল সেরা পাঁচটি গন্তব্যের অন্যতম। দেশের মধ্যে সবথেকে বেশি ভ্রমণ হয়েছে এমন রাজ্যগুলির অন্যতম হল পশ্চিমবঙ্গ। ইনডেক্স থেকে আরও জানা গেছে, ২০২০ সালে এক ব্যক্তি ১২৮…
Read More
ভারতে ৮০ কোটি টাকা বিনিয়োগ করছে মার্কেম-ইমাজি

ভারতে ৮০ কোটি টাকা বিনিয়োগ করছে মার্কেম-ইমাজি

প্রোডাক্ট আইডেন্টিফিকেশন ও ট্রেসেবিলিটি সলিউশনের প্রস্তুতকারক ও গ্লোবাল কোডিং ইন্ডাস্ট্রিতে এক অগ্রণী সংস্থা রূপে পরিচিত মার্কেম-ইমাজি রাজস্থানের ভিওয়াড়িতে আরআইআইসিও ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় অবস্থিত তাদের প্রথম কারখানায় কাজ শুরু করল। এই কারখানায় ও ভারতে কাজকর্মের জন্য কোম্পানি ৮০ কোটি টাকা বিনিয়োগ করেছে। মার্কেম-ইমাজি হল ইউএস-ভিত্তিক ডোভার কর্পোরেশনের নিজস্ব সাবসিডিয়ারি। সদ্য উদ্বোধন হওয়া কারখানাটিভারতে মার্কেম-ইমাজির হেড অফিস হবে এবং দেশের অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণ করবে। কোম্পানি ভারতের উত্তরাংশে এই ইন্ডাস্ট্রিয়াল হাবটি নির্বাচন করেছে কোডার ও ইঙ্ক প্রোডাকশন, কমার্সিয়াল অপারেশন, আফটারমার্কেট সাপোর্ট ও ব্যাক-অফিস ফাংশনের জন্য। এর ফলে এদেশে মার্কেম-ইমাজির অবস্থান আরও দৃঢ় হবে। নতুন কারখানাটি ৫.৫ একর জমির উপরে বিস্তৃত এবং ভারতের গ্রাহকদের…
Read More
আমন্ডসের সঙ্গে স্বাস্থ্যোজ্জ্বল নববর্ষ

আমন্ডসের সঙ্গে স্বাস্থ্যোজ্জ্বল নববর্ষ

এক স্বাস্থ্যোজ্জ্বল নতুন বছরের জন্য চাই হেলথি স্ন্যাকিং ও দৈনন্দিন খাবারে আমন্ডস যোগ করা। নতুন বছরে সকলের উচিত পরিবারে এক ইতিবাচক পরিবর্তন আনা, আর সেইজন্য প্রতিদিনই প্রয়োজন একমুঠো আমন্ডস। বলিউড অভিনেত্রী সোহা আলি খান, ম্যাক্স হেলথকেয়ার দিল্লির রিজিয়োনাল হেড-ডায়েটেটিক্স ঋতিকা সমাদ্দার, ফিটনেস এক্সপার্ট ও সিলিব্রিটি মাস্টার ইনস্ট্রাক্টর ইয়াসমিন করাচিওয়ালা, পাইলেটস এক্সপার্ট ও ডায়েট অ্যান্ড নিউট্রিশন কনসাল্টেন্ট মাধুরী রুইয়া এবং নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস কনসাল্টেন্ট শীলা কৃষ্ণস্বামী – এঁরা সকলেই আমন্ডসের স্বাস্থ্যসম্মত গুণাবলীর কথা উল্লেখ করে দৈনন্দিন খাদ্যতালিকায় আমন্ডস যোগ করার পক্ষে মতপ্রকাশ করেছেন।
Read More
ফ্লিপকার্টের অভিনব স্মার্টপ্যাক অফার

ফ্লিপকার্টের অভিনব স্মার্টপ্যাক অফার

ফ্লিপকার্ট এক অভিনব অফার নিয়ে এল – ‘ফ্লিপকার্ট স্মার্টপ্যাক’। এই অফারের মাধ্যমে গ্রাহকদের পক্ষে নতুন স্মার্টফোন কেনা আরও সহজ হল। ১৭ জানুয়ারি থেকে শুধুমাত্র ১২ বা ১৮ মাসের স্মার্টপ্যাক সাবস্ক্রিপশন দিয়ে গ্রাহকরা তাদের পছন্দমাফিক নতুন স্মার্টফোন কিনতে পারবেন ফ্লিপকার্ট অ্যাপ থেকে। এজন্য সম্পূর্ণ মানিব্যাকের সুবিধাও মিলবে। এই অফারের মাধ্যমে গ্রাহকরা তাদের প্রিয় ওটিটি প্লাটফর্ম, হেলথকেয়ার, ফুড অ্যান্ড বেভারেজ ও অন্যান্য সার্ভিস পাওয়ার সুযোগ নিতে পারবেন। প্রত্যেক দেশবাসী যেন তাদের পছন্দের একটি স্মার্টফোন নিজের করে নিতে পারেন, সেই প্রচেষ্টাতেই ফ্লিপকার্টের এই বিশেষ স্মার্টপ্যাক অফার। ফ্লিপকার্ট স্মার্টপ্যাক প্ল্যান পাওয়া যাবে ৬০০০ টাকা থেকে ১৭০০০ টাকা মূল্যের সকল বিখ্যাত স্মার্টফোন ব্র্যান্ডের মডেলের ক্ষেত্রে।
Read More