06
Feb
প্যাম্পার্স #ইটটেকস২ (#ItTakes2) নামে একটি ক্যাম্পেন শুরু করেছে, যার উদ্দেশ্য হল শিশুর সার্বিক উন্নতির জন্য পিতামাতার সমদায়িত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করা। সেলিব্রিটি প্যারেন্ট সোহা আলি খান ও কুণাল খেমু একসঙ্গে প্যাম্পার্সের এই ক্যাম্পেনে যোগ দিয়েছেন। তারা পিতামাতাদের উৎসাহ দিচ্ছেন যাতে দুজনে মিলে শিশুকে স্বাস্থ্যবান ও সুন্দরভাবে গড়ে তুলতে পারেন। #ইটটেকস২ ক্যাম্পেনের মাধ্যমে প্যাম্পার্স বার্তা দিতে চায় – শিশুর সার্বিক উন্নতির জন্য পিতা ও মাতা উভয়েরই একসঙ্গে গুরুত্বদান করা উচিত। এই বার্তার স্বপক্ষে প্যাম্পার্সের তরফে একটি হৃদয়গ্রাহী ফিল্ম রিলিজ করা হয়েছে, যাতে তুলে ধরা হয়েছে পিতা ও মাতা উভয়েরই সমানভাবে শিশুর যত্নে মনযোগী হওয়ার প্রয়োজনীয়তার কথা। ইকোয়াল প্যারেন্টিংয়ের অভিজ্ঞতাসম্পন্ন সোহা আলি…
