ব্যবসা

এমজিএম লিভার ক্লিনিক চালু হল কলকাতায়

এমজিএম লিভার ক্লিনিক চালু হল কলকাতায়

কলকাতায় স্থাপিত হল এমজিএম হেলথকেয়ারের প্রথম ‘এমজিএম লিভার ক্লিনিক’। এই ক্লিনিকের মাধ্যমে কলকাতা-সহ পূর্বভারতের লিভার রোগীরা এমজিএম হেলথকেয়ার চেন্নাইয়ের এক্সক্লুসিভ লিভার চিকিৎসার সুযোগ পাবেন। লিভারসংক্রান্ত যাবতীয় রোগের ব্যাপারে রোগীদের পরামর্শ দেওয়ার জন্য এই ক্লিনিকে থাকবেন এমজিএম হেলথকেয়ার চেন্নাইয়ের ইনস্টিটিউট অব লিভার ডিজিজেস, ট্রান্সপ্ল্যান্ট অ্যান্ড এইচপিবি সার্জারির ডিরেক্টর ডাঃ টিয়াগারাজন এস এবং সিনিয়র কনসাল্টেন্ট অ্যান্ড অ্যাকাডেমিক ডিরেক্টর ডাঃ রবি আর।  এমজিএম লিভার ক্লিনিকের দায়িত্ত্বে থাকবে ডাঃ থিয়াগারাজন এস-এর নেতৃত্বাধীন এমজিএম হেলথকেয়ারের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। এমজিএম হেলথকেয়ার চেন্নাইয়ের ডিরেক্টর ও চিফ সার্জন হিসেবে ডাঃ থিয়াগারাজন এস হচ্ছেন ভারতের লিভার ট্রান্সপ্ল্যান্ট কর্মসূচির একজন সফল চিকিৎসক। ৩৫০০টিরও বেশি লিভার ট্রান্সপ্ল্যান্টের অভিজ্ঞতা রয়েছে তাঁর।…
Read More
ক্লিন টু গ্রীন ক্যাম্পেন পৌঁছাবে ১.৮ মিলিয়ন মানুষের কাছে

ক্লিন টু গ্রীন ক্যাম্পেন পৌঁছাবে ১.৮ মিলিয়ন মানুষের কাছে

২০২০ সালের মে মাসে রিভার্স লজিস্টিকস গ্রুপের (আরএলজি) ফ্ল্যাগশিপ ক্যাম্পেন ‘ক্লিন টু গ্রীন’ শুরু হয়েছে। এই ক্যাম্পেন চলবে ২০২১-এর মার্চ পর্যন্ত। এই ক্যাম্পেনের লক্ষ্য হল গ্রাহকদের মধ্যে ইলেক্ট্রনিক্স বর্জ্যের দায়িত্ত্বশীল নিষ্পত্তি বিষয়ে সচেতনতা সৃষ্টি করা এবং সেগুলির নিরাপদ রিসাইক্লিংয়ের ব্যাপারে দায়িত্ত্বশীল সংস্থাগুলির সঙ্গে সহযোগিতা করা।  আরএলজি’র ক্লিন টু গ্রীন ক্যাম্পেন বিগত তিন বছরে দারুণ সাফল্য পেয়েছে এবং ২৫টি রাজ্য ও ৬টি কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুল, কলেজ, আরডব্লিউএ, অফিস ক্লাস্টার, রিটেলার, বাল্ক কনজিউমার ও ইনফর্মাল সেক্টরের মানুষের কাছে পৌঁছাতে পেরেছে। ভারতজুড়ে মোট ২২১০টি সক্রিয়তা পরিচালনা করে এই ক্যাম্পেন পৌঁছেছে ২২,২১,৪০৬ জন মানুষের কাছে। ২০২০-২১ অর্থবর্ষে ক্লিন টু গ্রীন ক্যাম্পেন লঞ্চ্‌ হয়েছিল ২০২০…
Read More
এসারের সুবিধা হল গ্যাস পাইপলাইনে

এসারের সুবিধা হল গ্যাস পাইপলাইনে

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গেইল নির্মিত ৩৪৬-কিলোমিটার দীর্ঘ ধোবি-দুর্গাপুর ন্যাচারাল গ্যাস পাইপলাইনটির উদ্বোধন করেছেন। ধোবি-দুর্গাপুর গ্যাস পাইপলাইন বসানোর ফলে এসারের কোল গ্যাস দুর্গাপুরের ফার্টিলাইজার প্ল্যান্টে পৌঁছানোর কাজ সহজ হয়ে গেল। এরফলে রাজ্যের ইউরিয়ার চাহিদা মেটানো সহজতর হবে। কোম্পানির তরফে জানানো হয়েছে, এই পাইপলাইন রানিগঞ্জের কোল-বেড মিথেন ব্লক থেকে দুর্গাপুরের ম্যাটিক্স ফার্টিলাইজার প্লান্টে পৌঁছানোয় সাহায্য করবে। এসার ক্যাপিটালের ডিরেক্টর প্রশান্ত রুইয়া জানান, এই পাইপলাইন বসানোয় এসার অয়েল অ্যান্ড গ্যাস ইঅ্যান্ডপি লিমিটেডের রানিগঞ্জ ব্লক থেকে গ্যাস পাবে গেইল ইন্ডিয়া। তার ফলে এই অঞ্চলের মানুষ উচ্চমানের ফার্টিলাইজার পাবেন।  এই কোম্পানি পশ্চিমবঙ্গের রানিগঞ্জ ইস্ট কোল বেড মিথেন ব্লকটি পরিচালনা করে। ২০১৮ সালের আগস্টে এসার…
Read More
আমন্ডস – ভ্যালেন্টাইনস ডে’র সেরা উপহার

আমন্ডস – ভ্যালেন্টাইনস ডে’র সেরা উপহার

ভালবাসা, বন্ধুত্ব ও সম্পর্কের গভীরতা প্রকাশের জন্য প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে উদযাপিত হয়। প্রিয়জনের জন্য উপহার হিসেবে এবছর ভ্যালেন্টাইনস ডে’তে আমন্ডসের কথা বিবেচনা করা যেতে পারে, কারণ আমন্ডস শুধু আনন্দদায়ক নয়, তা স্বাস্থ্যরক্ষা, ইমিউনিটি ও সুস্থতার জন্যও খুবই গুরুত্বপূর্ণ। আমন্ডস ১৫টি পুষ্টি উপাদানে সমৃদ্ধ এবং হার্ট হেলথ, স্কিন হেলথ ও ওয়েট ম্যানেজমেন্টে কার্যকর ভূমিকা নেয়।  ম্যাক্স হেলথকেয়ার দিল্লির রিজিয়োনাল হেড-ডায়েটেটিক্স ঋতিকা সমাদ্দার, পাইলেটস এক্সপার্ট ও ডায়েট অ্যান্ড নিউট্রিশন কনসাল্টেন্ট মাধুরী রুইয়া, বলিউড অভিনেত্রী সোহা আলি খান, নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস কনসাল্টেন্ট শীলা কৃষ্ণস্বামী, ফিটনেস অ্যান্ড সেলিব্রিটি ইনস্ট্রাক্টর ইয়াসমিন করাচিওয়ালা এবছর ভ্যালেন্টাইনস ডে’তে প্রিয়জনদের দেওয়ার জন্য উপহার হিসেবে আমন্ডসের পরামর্শ দিয়েছেন।…
Read More
দ্য বডি শপ দিচ্ছে ভ্যালেন্টাইনস ডে’র উপহার

দ্য বডি শপ দিচ্ছে ভ্যালেন্টাইনস ডে’র উপহার

এবছর ভ্যালেন্টাইনস ডে পালনের জন্য দ্য বডি শপ নিয়ে এসেছে উপহারের সম্ভার। ভালবাসা কোনও কিছুতেই গন্ডীবদ্ধ হয় না, আর সেকথা চিন্তা করেই সকলের জন্য দ্য বডি শপ এনেছে উপহারের এক বিস্তৃত আয়োজন। ‘অ্যানিম্যাল ক্রুয়েলটি ফ্রি’ উপাদানে সমৃদ্ধ দ্য বডি শপের উপহারের সম্ভার সম্পূর্ণরূপে ভেজিটারিয়ান। ভ্যালেন্টাইনস ডে হল ভালবাসা ও সৌহার্দ্যে ভরা একটি আনন্দময় দিন। এইদিনে কোনও সীমায় আটকে থাকা থাকা চলেনা। আর সেইজন্য, নিকটবর্তী যেকোনও দ্য বডি শপ স্টোরে চলে আসুন বা অনলাইনে কিনে নিন সেই মনের মতো উপহার যা স্পষ্টভাবে প্রিয়জনকে জানিয়ে দেবে ‘ইউ আর মাই ফেভারিট’!
Read More
কলকাতায় প্রপটাইগারের ‘রাইট টু হোম’ এক্সপো

কলকাতায় প্রপটাইগারের ‘রাইট টু হোম’ এক্সপো

দ্বিতীয় ‘রাইট টু হোম’ এক্সপোর আয়োজন করতে চলেছে অনলাইন রিয়াল এস্টেট ব্রোকারেজ ফার্ম প্রপটাইগার-ডট-কম। ‘রাইট টু হোম’ এক্সপোর দুদিনের কলকাতা চ্যাপ্টার চলবে ৬ ও ৭ ফেব্রুয়ারি, আইবিআইএস রাজারহাটে। এক্সপোতে বিভিন্ন প্রাইস সেগমেন্টের ১৩০২টি হাউসিং ইউনিট প্রদর্শিত হবে, যেগুলির দামের রেঞ্জ ৩০ লক্ষ টাকা থেকে ১.৬৫ কোটি টাকা পর্যন্ত। সাশ্রয়ী ও মিড-সেগমেন্ট থেকে লাক্সারি হাউসিং সেগমেন্টের বহু প্রপার্টি এই এক্সপোতে প্রদর্শিত হবে আগ্রহী ক্রেতাদের জন্য। যারা গৃহক্রয়ে আগ্রহী তাদের জন্য হাউসিং ইন্ডাস্ট্রির অগ্রণী ব্র্যান্ডগুলি এই ইভেন্টে অংশ নেবে, যাতে তারা আকর্ষণীয় ডিসকাউন্টে ও ব্রোকারেজ চার্জ ছাড়াই পছন্দের বাসস্থান ক্রয় করতে পারেন। কলকাতার হাউসিং মার্কেটের যেসব অগ্রণী ডেভেলপাররা এই এক্সপোতে যোগ দেবে…
Read More
ম্যাক্স বুপা হেলথ ইন্স্যুরেন্স এখন মালদায়

ম্যাক্স বুপা হেলথ ইন্স্যুরেন্স এখন মালদায়

মালদায় পদক্ষেপ করল ভারতের অন্যতম অগ্রণী স্ট্যান্ডঅ্যালোন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি ম্যাক্স বুপা । এই কোম্পানি বর্তমানে পশ্চিমবঙ্গের চারটি স্থানে উপস্থিত রয়েছে। ম্যাক্স বুপা আগামী ৫ বছরে মালদায় ৬ হাজার জনেরও বেশি মানুষকে স্বাস্থ্যবীমার আওতায় নিয়ে আসবে। ম্যাক্স বুপার গ্রাহকগণ শহরের ৫টি নেটওয়ার্ক হাসপাতালে ও দেশের ৬ হাজারেরও বেশি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুযোগ নিতে পারবেন।  ম্যাক্স বুপার গ্রাহকরা দ্রুততার সঙ্গে ক্যাশলেস ক্লেইমের প্রিঅথরাইজেশনের সুবিধা পাবেন, ফলে উন্নতমানের চিকিৎসার বেশি সুযোগ পাবেন। ম্যাক্স বুপার এক বিশাল সাশ্রয়ী ও নির্দিষ্ট রোগের প্রোডাক্ট পোর্টফোলিয়ো রয়েছে, যেমন রিঅ্যাসিওর, হেলথ কম্প্যানিয়ন, গোঅ্যাক্টিভ, হেলথ প্রিমিয়া, হেলথ অ্যাস্যুরেন্স, হসপিক্যাশ, ক্রিটিক্যাল ইলনেস কভার, হেলথ রিচার্জ, আরোগ্যসঞ্জীবনী ও করোনা কবচ।…
Read More
কড়ারি শুরুয়াৎ – বিটানিয়া টোস্টির টিভিসি

কড়ারি শুরুয়াৎ – বিটানিয়া টোস্টির টিভিসি

একটা ব্যস্ত দিনের শুরুতে চায়ের সময়ের সেরা সঙ্গী ব্রিটানিয়া টোস্টি। সকালের প্রথম কাপ চা খিদে ভাঙ্গায় আর এক কড়াস্বাদের মাধ্যমে দিনের সূচনা করে। ব্রিটানিয়া টোস্টির নতুন টিভিসিতে চিরন্তন ভারতীয় শাশুড়ি-বউমার ভূমিকায় এসেছেন নীনা গুপ্তা ও তৃষা কৃষ্ণান। তৃষা কৃষ্ণান এখানে বউমার ভূমিকায় রয়েছেন, মহিলা হিসেবে সংসারে যার কাজের শেষ নেই। তাঁর সঙ্গে মজাদার ও প্রাণবন্ত শাশুড়ি মার ভূমিকায় রয়েছেন নীনা গুপ্তা। এই টিভিসিতে মহিলাদের নানারকম ভূমিকার কথা উঠে এসেছে – ছেলের পিটি টিচার, স্বামীর ম্যানেজার, শ্বশুরবাড়ির লোকজনের কাছে ডাক্তার এবং শাশুড়ি ও সকলের জবরদস্ত দিনের সূচনার জন্য সকালের চা। সকালে খিদে ভাঙ্গাতে ব্রিটানিয়া টোস্টি উপস্থিত চায়ের সঙ্গে। 
Read More
সোনি ইন্ডিয়ার নতুন ক্যামেরা ও লেন্স

সোনি ইন্ডিয়ার নতুন ক্যামেরা ও লেন্স

একটি ফুল-ফ্রেম প্রফেশনাল ক্যামেরা এফএক্স৬ (মডেল আইএলএমই-এফএক্স৬ভি) এবং তারসঙ্গে ই-মাউন্ট লেন্স ১৬-৩৫এমএম (এফই সি ১৬-৩৫এমএম টি৩.১ জি) নিয়ে এল সোনি ইন্ডিয়া। সোনির সিনেমা লাইনে নতুন সংযোজন হিসেবে এগুলি ইমেজিং টেকনোলজিতে সোনির দক্ষতাকে ফিল্মমেকার ও কনটেন্ট ক্রিয়েটরদের আরও কাছাকাছি পৌঁছে দেবে। একইসঙ্গে, সদ্য ঘোষিত আইএলএমই-এফএক্স৬ভি ফুল-ফ্রেম ফরম্যাট ক্যামেরার জন্য সোনি এনেছে নতুন ফুল-ফ্রেম ই-মাউন্ট লেন্স ১৬-৩৫এমএম (এফই সি ১৬-৩৫এমএম টি৩.১ জি)। এফএক্স৬ ফুল-ফ্রেম ক্যামেরার দাম ৫৯৯,৯৯০ টাকা ও এফএ সি ১৬-৩৫এমএম টি৩.১জি ই-মাউন্ট লেন্সের দাম ৬৭৯,৯৯০ টাকা। ৪ ফেব্রুয়ারি থেকে নতুন এফএক্স৬ ফুল-ফ্রেম প্রফেশনাল ক্যামেরা ও এসইএলসি১৬৩৫জি লেন্স পাওয়া যাবে নির্বাচিত সোনি সেন্টার্স ও আলফা ফ্ল্যাগশিপ স্টোরসমূহে। 
Read More
উত্তরবঙ্গে স্টার সিমেন্টের বৃহত্তম কারখানার উদ্বোধন

উত্তরবঙ্গে স্টার সিমেন্টের বৃহত্তম কারখানার উদ্বোধন

জলপাইগুড়ি জেলার মোহিতনগরে স্টার সিমেন্টের একটি নতুন কারখানার উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বানার্জি। ৪৫০ কোটি টাকা বিনিয়োগে ও ৪৫.০৮ একর জায়গা জুড়ে স্থাপিত এই নতুন কারখানাটি শিল্প বিশেষজ্ঞদের মতে উত্তরবঙ্গের বৃহত্তম প্রাইভেট সেক্টর বিনিয়োগ। এই কারখানায় বছরে ২ মিলিয়ন টন উৎপাদন ক্ষমতা থাকবে এবং আশা করা হচ্ছে এই অঞ্চলে স্থানীয় মানুষদের জন্য কর্মসংস্থানের বিরাট সুযোগ এনে দেবে। নতুন কারখানাটি বিশ্বমানের যন্ত্রপাতি সমৃদ্ধ ও সর্বাধুনিক জার্মান প্রযুক্তিসম্পন্ন। উল্লেখ্য, পূর্বভারতের সিমেন্ট বাজারে স্টার সিমেন্ট লিমিটেড হল অগ্রণী সিমেন্ট প্রস্তুতকারক সংস্থা। কোম্পানির ফ্ল্যাগশিপ ব্র্যান্ড স্টার সিমেন্ট হচ্ছে উত্তরপূর্ব ভারতের বৃহত্তম ও সর্বাধিক বিশ্বাসযোগ্য ব্র্যান্ড। রিমোটের মাধ্যমে কারখানা উদ্বোধনের পর, উত্তরবঙ্গের সার্বিক আর্থ-সামাজিক…
Read More