ব্যবসা

পেটের তাগিদে পেশা বদল করলেন মেধাবি অতিথি শিক্ষক মনিন্দ্র

পেটের তাগিদে পেশা বদল করলেন মেধাবি অতিথি শিক্ষক মনিন্দ্র

এযেন শিক্ষা আজ ভিক্ষে করার মতো অবস্থা। করোনা আবহে দীর্ঘদিন থেকে বন্ধ স্কুল। লক ডাউনে বন্ধ মানুষের রুজি রোজগার। আর এহেন পরিস্থিতিতে এক দরিদ্র মেধাবি অতিথি শিক্ষককে পেটের তাগিদে করতে হলো পেশা বদল। করণা পরিস্থিতিতে টানা বন্ধ স্কুল, অগত্যা পেটের তাগিদে ভ্যান চালাচ্ছেন মেধাবী অতিথি শিক্ষক। স্থানীয় বক্সিরহাট হাই স্কুলের বায়োলজির অতিথি শিক্ষক, স্কুলের মাইনে হাজার টাকা বাড়িতে অসুস্থ বাবা ভাই এবং মাকে নিয়ে পরিবারের মোট চারজন সংসার চালাতে চক ডাস্টার ছেড়ে হাতে নিতে হয়েছে ভ্যানের হ্যান্ডেল। মাধ্যমিকে স্টার বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পাস কোচবিহার বক্সিরহাট এর বাসিন্দা মনিদ্র দত্ত।…
Read More
হাউসিং প্রাইসিং ইনডেক্স

হাউসিং প্রাইসিং ইনডেক্স

ইন্ডিয়ান স্কুল অফ বিজনেসের (আইএসবি) সঙ্গে যুগ্মভাবে অনলাইন রিয়াল এস্টেট পোর্টাল হাউসিং-ডট-কম তাদের হাউসিং প্রাইসিং ইনডেক্স (এইচপিআই) প্রকাশ করল। এটি হল রিয়াল এস্টেটের ক্ষেত্রে আর্থিক কর্মকান্ডের একটি নির্দেশক। ভারতে কৃষির পরই রিয়াল এস্টেট হল দ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থান ক্ষেত্র। কেন্দ্রীয় ‘হাউসিং অ্যান্ড আর্বান অ্যাফেয়ার্স’ সচিব দুর্গাশঙ্কর মিশ্র এবং শিল্প ও শিক্ষা জগতের নামী ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে এই হাউসিং প্রাইসিং ইনডেক্স প্রকাশ করা হয়। ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস ও শ্রীনি রাজু সেন্টার ফর আইটি অ্যান্ড দ্য নেটওয়ার্কড ইকোনমি’র (এসআরআইটিএনই) সহযোগিতায় প্রস্তুত এইচপিআই ভারতের আটটি প্রধান শহরের আবাসনের মূল্য পরিবর্তন বিষয়ে তথ্য জোগাবে। এই ইন্ডেক্স আগ্রহী ক্রেতাদের আবাসন ক্রয়ের সঠিক সময়…
Read More
নিসান ইন্ডিয়ার সহায়তা ৬.৫ কোটি টাকা

নিসান ইন্ডিয়ার সহায়তা ৬.৫ কোটি টাকা

নিসান ইন্ডিয়া কোভিড-১৯ বিরোধী লড়াইয়ের জন্য ৬.৫ কোটি টাকা সহায়তা প্রদান করেছে। তামিলনাড়ু স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ডে ২.২ কোটি টাকা, তামিলনাড়ু সিএম রিলিফ ফান্ডে ২৫ লক্ষ টাকা এবং বিভিন্ন সামগ্রী যেমন মাস্ক, পিপিই কিট ইত্যাদির জন্য ৪.৩ কোটি টাকা প্রদান করা হয়েছে নিসান ইন্ডিয়ার তরফে। বিগত কয়েকমাসে দিল্লি এনসিআর ও চেন্নাইয়ে নিসান ইন্ডিয়া তাদের ‘রিলিফ ইকুইপমেন্ট সাপোর্ট’ হিসেবে এন-৯৬ মাস্ক, পিপিই কিট, অক্সিজেন কনসেন্ট্রেটর, পোর্টেবল ইসিজি মেশিন, এক্স-রে মেশিন, পালস অক্সিমিটার ও ন্যাজাল অক্সিজেন মেশিন বিতরণ করেছে।এছাড়াও, ওয়ার্ল্ড কমিউনিটি সার্ভিস সেন্টারের সহযোগিতায় আরএনএআইপিএল লকডাউন চলাকালীন কুকড ফুড প্যাকেট বিতরণ করছে পরিযায়ী শ্রমিক ও অভাবী মানুষজনের মধ্যে। কোভিড সংক্রমণ প্রতিরোধে নিসান…
Read More
কোভিড-১৯: ক্যানন ইন্ডিয়ার প্রচেষ্টা

কোভিড-১৯: ক্যানন ইন্ডিয়ার প্রচেষ্টা

দেশে কোভিড-১৯ বিরোধী লড়াইয়ে সাহায্য করার লক্ষ্যে ক্যানন ইন্ডিয়া একটি টিকাকরণ সচেতনতা অভিযান শুরু করেছে। সেইসঙ্গে, টিকাকরণের জন্য নাম নথিভুক্তি সংক্রান্ত সহায়তা কেন্দ্র স্থাপন করেছে তাদের অ্যাডপ্টেড ভিলেজগুলিতে – মাহেশ্বরী (হরিয়াণা), পরিবালি (মুম্বই), কল্যাণপুর (কলকাতা) ও আন্নাদড়ি (ব্যাঙ্গালোর)। ক্যানন ইন্ডিয়া গ্রামবাসীদের টিকাকরণ, তার সুবিধা, প্রক্রিয়া ইত্যাদি বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করছে। এছাড়াও, সরাসরি গিয়ে নাম তোলার ব্যবস্থা না থাকলে সরকারি পোর্টালে নাম তোলার ব্যাপারেও ক্যানন ইন্ডিয়া সাহায্য করছে। সচেতনতা অভিযান শুরু করার পর থেকে এক সপ্তাহের মধ্যে ১০০০ জনেরও বেশি মানুষকে টিকাকরণ প্রক্রিয়া বিষয়ে অবহিত করা ও পোর্টালে নাম তোলায় সাহায্য করেছে ক্যানন ইন্ডিয়া।
Read More
এএসসিআই-এর ফাইনাল গাইডলাইন্স

এএসসিআই-এর ফাইনাল গাইডলাইন্স

দ্য অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অব ইন্ডিয়া (এএসসিআই) ডিজিটাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার অ্যাডভার্টাইজিংয়ের জন্য ফাইনাল গাইডলাইন্স প্রকাশ করল। ১৪ জুন থেকে কমার্সিয়াল মেসেজ বা বিজ্ঞাপন প্রকাশের ক্ষেত্রে এই গাইডলাইন্স কার্যকর হবে। ফেব্রুয়ারি মাসে খসড়া গাইডলাইন্স প্রকাশ করে সংশ্লিষ্ট সকলের মতামত জানতে চাওয়া হয়েছিল, যেমন অ্যাডভার্টাইজার, এজেন্সি, ইনফ্লুয়েন্সার ও কনজিউমার। তারপর দুই মাসে ২৫টিরও বেশি সংশ্লিষ্ট পক্ষ থেকে মতামত ও পরামর্শ প্রদান করা হয়েছিল। সেগুলির ভিত্তিতেই এএসসিআই তাদের ফাইনাল গাইডলাইন্স তৈরি করেছে। একইসঙ্গে, এএসসিআই ইনফ্লুয়েন্সার অ্যাডভার্টাইজিংয়ের জন্য একটি ‘ইনক্লুসিভ এডুকেশনাল অ্যাপ্রোচ’ প্রণয়নের দিকে এগোচ্ছে। এজন্য শুরু করা হচ্ছে এএসসিআই-ডট-সোস্যাল প্লাটফর্ম। এএসসিআই-ডট-সোস্যাল প্লাটফর্মের মাধ্যমে সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কনজিউমার, অ্যাডভার্টাইজার ও ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সিগুলির একটি…
Read More
মেহুল চোক্সী ভারতীয় নাগরিক না থাকায় প্রত্যর্পণের অনুমতি দিল না ডোমিনিকার আদালত

মেহুল চোক্সী ভারতীয় নাগরিক না থাকায় প্রত্যর্পণের অনুমতি দিল না ডোমিনিকার আদালত

পিএনবি প্রতারণায় অভিযুক্ত মেহুল চোক্সীকে এখনই প্রত্যর্পণ করা যাবে না বলে জানিয়ে দিল ডোমিনিকার আদালত। শুধু তাই নয়, তাঁকে আইনি সহায়তা নেওয়ারও অনুমতি দেওয়া হয়েছে। ফলে মেহুলের প্রত্যর্পণের বিষয়টি নিয়ে পরিস্থিতি আরও জটিল হল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। গত ২৩ মে অ্যান্টিগা থেকে আচমকাই নিখোঁজ হয়ে যান মেহুল। তাঁর খোঁজ চালাচ্ছিল অ্যান্টিগা প্রশাসন। চাওয়া হয়েছিল ইন্টারপোলের সাহায্যও। মনে করা হচ্ছিল কিউবাতে পালিয়ে গিয়েছেন মেহুল। কিন্তু তাঁকে বুধবার ডোমিনিকা থেকে গ্রেফতার করা হয়। অ্যান্টিগা সরকার মেহুলকে সরাসরি ভারতের হাতে তুলে দেওয়ার কথা বলে ডোমিনিকাকে। তবে বিষয়টি ডোমিনিকা আদালতে পৌঁছেছে। সেখানে মেহুলের আইনজীবী বলেছেন, তাঁর মক্কেল আর ভারতের নাগরিক নন, ফলে তাঁকে…
Read More
৫ কোটি টিকা ভারতে দেওয়ার জন্য কথা চালাচ্ছে আমেরিকার ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার

৫ কোটি টিকা ভারতে দেওয়ার জন্য কথা চালাচ্ছে আমেরিকার ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার

করোনাভাইরাসের নয়া প্রজাতি (বি.১.৬১৭) ভারতে অতিমারির দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ি বলে মত বিশেষজ্ঞদের। করোনাভাইরাসের এই প্রজাতির বিরুদ্ধে ‘দারুণ কার্যকর’ ফাইজারের তৈরি কোভিড টিকা। আমেরিকার ওষুধ প্রস্তুতকারক সংস্থা এ কথা সম্প্রতি জানিয়েছে কেন্দ্রীয় সরকারকে। তবে ভারতে টিকা আনতে কিছু নিয়মকানুন শিথিল করা হোক, এমনটাই চান সংস্থার কর্তারা। সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুসারে, আমেরিকান সংস্থা ফাইজার কেন্দ্রকে জানিয়েছে, ১২ বছরের ঊর্ধ্বে সবাইকে দেওয়ার জন্য তাঁদের তৈরি টিকা উপযুক্ত। এই টিকা ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় এক মাস সংরক্ষণ করা যাবে বলেও জানিয়েছে ওই সংস্থা। জুলাই থেকে অক্টোবরের মধ্যে ৫ কোটি টিকা ভারতে দেওয়ার জন্য কথা চালাচ্ছে ফাইজার। তবে এর জন্য…
Read More
মেহুল চোক্সীকে ভারতে ফেরত আনতে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করলো ভারত সরকার

মেহুল চোক্সীকে ভারতে ফেরত আনতে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করলো ভারত সরকার

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) প্রতারণা-কাণ্ডে অভিযুক্ত মেহুল চোক্সীকে ভারতে ফেরত আনতে তৎপর হয়েছে নরেন্দ্র মোদী সরকার। ইতিমধ্যেই নয়াদিল্লির তরফে এ বিষয়ে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে সরকারি সূত্রের খবর। মঙ্গলবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জের ডমনিকাহে ধৃত মেহুলের উপর অ্যান্টিগার জারি করা ইয়েলো কর্নার নোটিসের বিষয়েও জানানো হয়েছে ইন্টারপোলকে। মেহুলের ঘনিষ্ঠদেরই একাংশের ধারণা, ভারতে প্রত্যর্পণ ঘিরে টানাপড়েনের জেরেই তিনি গা ঢাকা দিতে চেয়েছিলেন। ভারতের আবেদনের প্রেক্ষিতে আগেই মেহুলের উপর রেড কর্নার নোটিস জারি করেছিল ইন্টারপোল। গত রবিবার অ্যান্টিগা থেকে নিখোঁজ হওয়ার পরে তাঁর বিরুদ্ধে অ্যান্টিগা ইয়েলে কর্নার নোটিস জারি করে। গ্রেফতারির পর এখনও ডমিনিকাহে পুলিশি হেফাজতে রয়েছেন মেহুল। বিদেশ…
Read More
লকডাউনের কারণে, সঙ্কটে একাধিক ছোট ব্যবসায়ীরা

লকডাউনের কারণে, সঙ্কটে একাধিক ছোট ব্যবসায়ীরা

কেউ পান দোকান, কসমেটিক দোকান কেউ মুনিহারী দোকান, ব্যাগের দোকান, টেলার দোকান করছিলেন’। কিন্তু কয়েক দশক ধরে জড়িয়ে থাকা এ সব পেশার মানুষগুলিকে এক ধাক্কায় বদলে দিয়েছে ‘লকডাউন’। লকডাউনে একের পর এক পেশা বদলাচ্ছে চোপড়ার মানুষ। একসময় টেলারের দোকান চালিয়ে জীবন কাটানো নন্দিগছের বাসিন্দা আজিত আলম, বর্তমানে মাস্ক বিক্রেতা। আজিত আলম জানান, খুব একটা বিক্রি নেই তবে যা হচ্ছে তাতে সংসার কোনোমতে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে টিকে থাকার লড়াইটাই বড় হয়ে উঠেছে। আর ওই টিকে থাকার জন্যই ওঁদের কেউ ‘মাস্ক’ বিক্রি করছেন, কেউ বা সেনিটাইজার। লকডাউন ঘোষণা হতেই দোকান বাজার খোলা রাখার সময় ঘোষণা হয়েছে সকাল ৭ টা থেকে ১০…
Read More
কেএফসি’র ৪এক্স সেফটি প্রমিস

কেএফসি’র ৪এক্স সেফটি প্রমিস

সেফটি ও হাইজিনের ব্যাপারে আরও কড়া পদক্ষেপ নিচ্ছে কেএফসি ইন্ডিয়া। এবার আরও জোর দেওয়া হচ্ছে তাদের ৪এক্স সেফটি প্রমিস-এর ওপরে – স্ক্রিনিং, স্যানিটাইজেশন, সোস্যাল ডিসট্যান্সিং ও কন্ট্যাক্টলেস সার্ভিস। গ্রাহকরা যাতে তাদের পছন্দসই হট অ্যান্ড ফ্রেশ কেএফসি বাকেট পেতে চান তাহলে তা পাবেন ‘কনট্যাক্টলেস ডেলিভারি’ ও ‘কনট্যাক্টলেস টেকঅ্যাওয়ে’ ব্যবস্থার মাধ্যমে। অর্ডার দেওয়া যাবে অনলাইনে (www.online.kfc.co.in) বা কেএফসি অ্যাপের মাধ্যমে। কেএফসি’র ৪এক্স সেফটি প্রমিস-গুলি এরকম: (১) স্ক্রিনিং – রাইডার ও টিম মেম্বারদের নিয়মিত টেম্পারেচার স্ক্রিনিং করা হয়। সর্দি, কাশি ইত্যাদি উপসর্গ থাকলে তার উপশম না হওয়া পর্যন্ত তাদের বাড়িতে থাকতে পরামর্শ দেওয়া হয়। (২) স্যানিটাইজেশন – সকল সারফেস, যেমন দরজা, দরজার হ্যান্ডেল,…
Read More