ব্যবসা

ক্লিন টু গ্রীন ক্যাম্পেন পৌঁছাবে ১.৮ মিলিয়ন মানুষের কাছে

ক্লিন টু গ্রীন ক্যাম্পেন পৌঁছাবে ১.৮ মিলিয়ন মানুষের কাছে

রিভার্স লজিস্টিকস গ্রুপের (আরএলজি) ফ্ল্যাগশিপ ক্যাম্পেন ‘ক্লিন টু গ্রীন’ শুরু হয়েছে ২০২০ সালের মে মাসে এবং তা চলবে ২০২১-এর মার্চ পর্যন্ত। এই ক্যাম্পেনের লক্ষ্য হল গ্রাহকদের মধ্যে ইলেক্ট্রনিক্স বর্জ্যের দায়িত্ত্বশীল নিষ্পত্তি বিষয়ে সচেতনতা সৃষ্টি করা এবং সেগুলির নিরাপদ রিসাইক্লিংয়ের ব্যাপারে দায়িত্ত্বশীল সংস্থাগুলির সঙ্গে সহযোগিতা করা। বিগত ৩ বছরে আরএলজি’র ক্লিন টু গ্রীন ক্যাম্পেন দারুণ সাফল্য পেয়েছে এবং ২৫টি রাজ্য ও ৬টি কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুল, কলেজ, আরডব্লিউএ, অফিস ক্লাস্টার, রিটেলার, বাল্ক কনজিউমার ও ইনফর্মাল সেক্টরের মানুষের কাছে পৌঁছাতে পেরেছে। ভারতজুড়ে মোট ২২১০টি সক্রিয়তা পরিচালনা করে এই ক্যাম্পেন পৌঁছেছে ২২,২১,৪০৬ জন মানুষের কাছে। ২০২০-২১ অর্থবর্ষে ক্লিন টু গ্রীন ক্যাম্পেন লঞ্চ্‌ হয়েছিল ২০২০…
Read More
মাউন্টেন ডিউ আইসের নতুন ক্যাম্পেন

মাউন্টেন ডিউ আইসের নতুন ক্যাম্পেন

ভারতে এই প্রথম পেপসিকো ইন্ডিয়ার ঠান্ডা পাণীয় নতুন মাউন্টেন ডিউ আইসের টিভি ক্যাম্পেন শুরু হল। এই ক্যাম্পেনে রয়েছেন বলিউড সুপারস্টার ও ব্র্যান্ড অ্যাম্বাসাডর হৃথিক রোশন। ‘হর চুনৌতি হোগি পার, বস চাহিয়ে জিতনে কি আগ অউর ঠান্ডা দিমাগ’ স্লোগানের সঙ্গে এই টিভিসিতে অ্যাডভেঞ্চারের প্রেরণা জুগিয়ে শান্ত মনে ভয়কে জয় করার পরামর্শ দেওয়া হয়েছে। পেপসিকো ইন্ডিয়ার বেভারেজ ক্যাটাগরির ‘মেড ফর ইন্ডিয়া’ মাউন্টেন ডিউ আইস প্রস্তুত হয়েছে ভারতীয় স্বাদ ও চাহিদার কথা মাথায় রেখে। মাউন্টেন ডিউ আইস টিভিসি প্রচারিত হবে টিভি, ডিজিটাল, আউটডোর ও সোস্যাল মিডিয়াতে। মাউন্টেন ডিউ আইস পাওয়া যাবে সিঙ্গল/মাল্টিপল সার্ভ প্যাকে – সকল রিটেল আউটলেটে ও অগ্রণী ই-কমার্স প্লাটফর্মগুলিতে।
Read More
এমএসডিএস: পেশাদার ড্রাইভিং সেন্টারের নেটওয়ার্ক

এমএসডিএস: পেশাদার ড্রাইভিং সেন্টারের নেটওয়ার্ক

এপর্যন্ত ১.৫ মিলিয়নেরও বেশি ব্যক্তিকে সেফ ড্রাইভিংয়ের প্রশিক্ষণ দিয়েছে ভারতের অগ্রণী সংগঠিত ড্রাইভিং ট্রেনিং স্কুল মারুতি সুজুকি ড্রাইভিং স্কুল (এমএসডিএস)। ২০২০ সালে এমএসডিএস প্রশিক্ষার্থীদের প্রয়োজন অনুসারে জন্য নতুন কোর্স চালু করে, যাতে তাঁরা বেশিমাত্রায় অন-রোড প্র্যাক্টিস করতে পারেন। এমএসডিএস কাজ করে আরটিও, ট্রাফিক পুলিশ, বিভিন্ন এনজিও ও সেলফ-হেল্প গ্রুপের সঙ্গে ঘণিষ্ঠ সম্পর্ক বজায় রেখে, যাতে মানুষের মধ্যে পথনিরাপত্তা বিষয়ে সচেতনতা সৃষ্টি হয় ও পথদুর্ঘটনার হার হ্রাস পায়।মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড সেলস) শশাঙ্ক শ্রীবাস্তব বলেন, মারুতি সুজুকি ড্রাইভিং স্কুল (এমএসডিএস) তৈরি হয়েছিল নাগরিকদের বেস্ট-ইন-ক্লাস ড্রাইভিং ট্রেনিং প্রদানের লক্ষ্য নিয়ে। বর্তমানে এটি দেশের ২৩৮টি শহরে ৪৯২টি স্কুল-সহ এক…
Read More
‘পে ফ্রম হোম’ সার্ভিস’ শুরু করল তানিশক

‘পে ফ্রম হোম’ সার্ভিস’ শুরু করল তানিশক

‘পে ফ্রম হোম’ সার্ভিস নামে একটি ফ্লেক্সিবল পেমেন্ট অপশন লঞ্চ্‌ করল ভারতের বিশ্বস্ত জুয়েলারি ব্র্যান্ড তানিশক। প্রথম পর্যায়ে এই সার্ভিস চালু করা হচ্ছে আসাম, তামিলনাড়ু, পুদুচেরী, কেরালা ও পশ্চিমবঙ্গে। ‘পে ফ্রম হোম’ সার্ভিস হল তানিশকের ‘ফিউচার-ফার্স্ট কনজিউমার ইনিশিয়েটিভ’-এর একটি অংশ। দেশে নির্বাচনের সময়ে এই সার্ভিসের মাধ্যমে তানিশক গ্রাহকদের বাড়িতে বসে পেমেন্ট সম্পন্ন করার সুবিধা দেবে, এমনকি বাড়িতেও তাদের প্রোডাক্ট ডেলিভারি দেবে। যেসব রাজ্যে নির্বাচন হচ্ছে সেইসব রাজ্যের গ্রাহকরা তাদের পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন ‘পে ফ্রম হোম’ সার্ভিসের দ্বারা। স্টোরে গিয়ে বা তানিশকের ভিডিয়ো কলিং ব্যবস্থার মাধ্যমে গ্রাহকরা জুয়েলারি বেছে নেওয়ার পর তানিশক গ্রাহকদের বাড়ি থেকে অর্থ সংগ্রহ করার ব্যবস্থা…
Read More
পশ্চিমবঙ্গে ভি-বাজারের তৃতীয় স্টোর গুসকরায়

পশ্চিমবঙ্গে ভি-বাজারের তৃতীয় স্টোর গুসকরায়

গুসকরায় প্রথম স্টোর খুললো ভি-বাজার। পশ্চিমবঙ্গে এটি ভি-বাজারের তৃতীয় স্টোর। গুসকরায় ভি-বাজারের ঠিকানা: স্টেশন রোড, হোল্ডিং ৭৬, গুসকরা, জেলা – পূর্ব বর্ধমান। ভি-বাজার হল একটি কমপ্লিট ফ্যামিলি ফ্যাশন স্টোর, যেখানে ট্রেন্ডি ও ফ্যাশনেবল পণ্য পাওয়া যায় সঠিক মূল্যে। উৎপাদক ও ক্রেতার মধ্যে কোনও মিডলম্যান থাকেনা বলে স্বল্পমূল্যে পণ্য বিক্রি করা সম্ভব হয়। এই স্টোরে পুরুষ ও মহিলাদের জন্য থাকবে শার্ট, প্যান্ট, টি-শার্ট ও পোলো, জিনস, এথনিক উইয়্যার, কটন স্যুট, লেগিংস, পায়জামা, ফ্যান্সি ওয়েডিং শাড়ি, ওয়েডিং ডিজাইনার স্যুট ইত্যাদি। ছোটোদের জন্যও থাকবে রকমারি আরামদায়ক পোশাক। ভি-বাজারের সিএমডি হেমন্ত আগরওয়াল জানান, গুসকরায় প্রথম স্টোর খুলতে পেরে তাঁরা আনন্দিত। এই নতুন স্টোরে ফ্যাশনেবল…
Read More
ইএমএফ রেডিয়েশন বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

ইএমএফ রেডিয়েশন বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

করিমগঞ্জে ইএমএফ রেডিয়েশন বিষয়ে একটি সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছিল টেলিকমিউনিকেশন বিভাগের (ডিওটি) আসাম লাইসেন্স সার্ভিস এরিয়া (এলএসএ)। সাধারণ মানুষের মধ্যে ইএমএফ রেডিয়েশন সংক্রান্ত ভিত্তিহীন ভুল ধারণা ও ভীতি দূর করার লক্ষ্যে এই কর্মশালাটি হয় গত ৯ মার্চ। কর্মশালায় বক্তারা জানান, মোবাইল টাওয়ারের ইএমএফ রেডিয়েশন নিয়ে মানুষের উদ্বেগের কারণ নেই। এথেকে স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাবের আশঙ্কা নেই। প্রশ্নোত্তরকালে তাঁরা জানান, ভবিষ্যতের প্রযুক্তিগত উন্নতির জন্য নেটওয়ার্ক কানেক্টিভিটি খুবই প্রয়োজন, যা মানুষের জীবন ও কাজকর্মের জন্য আবশ্যিক। আসামের বিভিন্ন গ্রামে ইএমএফ রেডিয়েশন নিয়ে বিভ্রান্তি অমূলক এবং টাওয়ার স্থাপনের কাজ চলতে দেওয়া উচিত। এব্যাপারে আইসিএনআইআরপি নির্ধারিত ও ‘হু’ অনুমোদিত মাত্রার থেকেও ১০ গুণ বেশি…
Read More
এডটেক স্টার্ট-আপ – ‘বড়া বিজনেস’

এডটেক স্টার্ট-আপ – ‘বড়া বিজনেস’

ভারতের অন্যতম দ্রুত প্রসারণশীল এডটেক স্টার্ট-আপ ‘বড়া বিজনেস’ দেশব্যাপী বিস্তৃতির অভিযানে এপর্যন্ত ‘ইন্ডিপেন্ডেন্ট বিজনেস কনসাল্টেন্টস’ (আইবিসি) হিসেবে ১১০৭১টি ‘সোলোপ্রিনার্স’-এর সঙ্গে হাত মিলিয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে ‘বড়া বিজনেসের’ এরকম ৪১৫টি ডিস্ট্রিবিউশন এজেন্ট রয়েছে। আগামী বছর নাগাদ এই স্টার্ট-আপ আইবিসি নেটওয়ার্ক বাড়িয়ে ১,০০,০০০টি করতে উদ্যোগী হয়েছে। এর ফলে টিয়ার-২ ও টিয়ার-৩ শহরগুলিতে তরুণ পেশাদারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এন্টারপ্রিনার্স, ওয়ান্টেপ্রিনার্স ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এক শিক্ষামূলক বক্তৃতাকালে একথা জানিয়েছেন বড়া বিজনেসের ফাউন্ডার সিইও ড. বিবেক বিন্দ্রা। কোম্পানির ডিস্ট্রিবিউশন এজেন্ট হিসেবে আইবিসিগুলি কাজ করে ও নতুন নতুন এলাকায় তাদের প্রোডাক্টের বিস্তৃতি ঘটায়। আইবিসি প্রোগ্রাম হল দেশে কোম্পানির প্রসারণের অঙ্গবিশেষ, যা তরুণ স্বনির্ভর ব্যক্তিদের সামনে নতুন…
Read More
নিসান ম্যাগনাইট: ভ্যালেন্টাইনস প্রোগ্রামে ১০০ জয়ী

নিসান ম্যাগনাইট: ভ্যালেন্টাইনস প্রোগ্রামে ১০০ জয়ী

স্পেশাল ভ্যালেন্টাইনস প্রোগ্রামের ফার্স্ট রাউন্ডে জয়ী ১০০ জনের নাম ঘোষণা করল নিসান ইন্ডিয়া। এতদিন যেসব গ্রাহক তাদের ‘বিগ, বোল্ড, বিউটিফুল, কারিসম্যাটিক এসইউভি’ নতুন নিসান ম্যাগনাইটের জন্যসাগ্রহে অপেক্ষা করেছেন, তাদের ধন্যবাদ জানানোর জন্য এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। আগামী কয়েকমাস ধরে প্রতিমাসে ১০০ জন গ্রাহক এভাবে জয়ী হওয়ার সুযোগ পাবেন।বর্তমানে নিসান ম্যাগনাইট বিশেষ প্রারম্ভিক মূল্যে বুকিং করা যাচ্ছে সকল নিসান ডিলারশিপে ও কোম্পানির ওয়েবসাইটে (https://book.nissan.in/)। এই গাড়িটি পাওয়া যাচ্ছে ২০টি গ্রেড লাইন-আপ ও ৩৬টিরও বেশি কম্বিনেশনে। দাম ৫.৪৯ লক্ষ টাকা থেকে ৯.৭৫ লক্ষ টাকা। ভ্যালেন্টাইনস প্রোগ্রামে জয়ী ১০০ জনকে অভিনন্দন জানিয়ে নিসান মোটর ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব বলেন, নতুন নিসান…
Read More
ত্বকের সুস্থতায় আমন্ডের ভূমিকা নিয়ে গবেষণা

ত্বকের সুস্থতায় আমন্ডের ভূমিকা নিয়ে গবেষণা

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ডেভিস-এর গবেষকরা জানাচ্ছেন দৈনিক আমন্ড খাওয়া ঋতুবন্ধ-পরবর্তী মহিলাদের ত্বকের বলিরেখা ও দাগের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। গবেষণার ফলাফল থেকে স্পষ্ট হয়েছে ত্বকের যত্নের জন্য নিয়মিত আমন্ড খাওয়া উপকারী। আমন্ড বোর্ড অফ ক্যালিফোর্নিয়ার অর্থানুকূল্যে এই গবেষণাটি পরিচালিত হয়েছিল। ছয়মাস ব্যাপী গবেষণায় ৪৯ জন ঋতুবন্ধ-পরবর্তী মহিলা অংশ নিয়েছিলেন। গবেষকরা দেখেছেন, ত্বকের বলিরেখা লক্ষ্যণীয়ভাবে কমাতে ও দাগ দূর করতে আমন্ড ভক্ষণ অনেকটা সক্রিয় ভূমিকা নিতে পেরেছে। ডার্মাটোলজিস্ট ও এই গবেষণার প্রধান ড. রাজা শিবমণি জানান, প্রতিদিন আমন্ড খাওয়া হলে তা ঋতুবন্ধ-পরবর্তী মহিলাদেরমুখের বলিরেখা ও ত্বকের ধরণে উল্লেখযোগ্য পরিবর্তন আনে। আমন্ডকে একটি সম্পূর্ণ আহার হিসেবে গ্রহণ করার পক্ষে মতপ্রকাশ করে…
Read More
শিলিগুড়িতে লঞ্চ্‌ হল ‘ই-বিদ্যা’

শিলিগুড়িতে লঞ্চ্‌ হল ‘ই-বিদ্যা’

টাটা পাওয়ার-এর ‘পাওয়ারলিংকস’ শিলিগুড়িতে লঞ্চ্‌ করল তাদের ডিজিটাল স্কুল ল্যাব উদ্যোগের আওতাধীন ই-লার্নিং প্লাটফর্ম ‘ই-বিদ্যা’। কোম্পানির উদ্দেশ্য, ই-বিদ্যার মাধ্যমে জলপাইগুড়ি ও শিলিগুড়ির ৫৭টি স্কুলের ২২০ জন শিক্ষককে সুবিধা প্রদান এবং ১৫০০০ জন শিক্ষার্থীকে শিক্ষাদান করা। ই-বিদ্যা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী গৌতম দেব। ই-বিদ্যা ওয়েস্ট বেঙ্গল স্টেট বোর্ডের দশম শ্রেনি পর্যন্ত শিক্ষাক্রমের সঙ্গে সংযুক্ত। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা অ্যানিমেশন, রিডলস, পাজলস, স্টোরি ও ডিজিটাল টেকনোলজির মাধ্যমে সানন্দে শিক্ষাগ্রহণ করতে পারবে। এর মুখ্য উদ্দেশ্য হল, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সহজ আদানপ্রদানের সুবিধা সৃষ্টি করা। পাওয়ারলিংকস-এর সিইও অ্যান্ড এমডি, শ্রীমতি কিরণ গুপ্তা জানান, ই-বিদ্যার মাধ্যমে তারা এডুকেশন সেক্টরে একটি অ্যাডভান্সড…
Read More