ব্যবসা

স্বাস্থ্য ও পুষ্টি গুণে ভরপুর অ্যালমন্ড

স্বাস্থ্য ও পুষ্টি গুণে ভরপুর অ্যালমন্ড

ইপসোস ইন্ডিয়া দ্বারা পরিচালিত সমীক্ষা অনুযায়ী দেখা গেছে ভারতের তরুণরা উচ্চ ক্যালোরিযুক্ত জাঙ্ক ফুডের পরিবর্তে অ্যালমন্ড এবং ফলের মতো স্বাস্থ্যকর এবং পুষ্টিকর স্ন্যাকিং বিকল্পগুলি বেছে নিচ্ছেন। তারা স্বাস্থ্য সুবিধার কারণে অ্যালমন্ড কে একটি জলখাবারের বিকল্প হিসাবে বিবেচনা করছে। সমীক্ষার ফলাফল সম্পর্কে মন্তব্য করে পুষ্টি ও সুস্বাস্হ্যের পরামর্শদাতা শীলা কৃষ্ণস্বামী বলেন, “অ্যালমণ্ডের মতো পুষ্টিকর খাবার একজনের ওজন বজায় রাখার পাশাপাশি ডায়েটে আরও পুষ্টি যোগ করে। তাই প্রতিদিন এক মুঠো অ্যালমন্ড খেতে ভুলবেন না এবং অন্যকেও খেতে অনুরোধ করুন।” ঋতিকা সমাদ্দার, আঞ্চলিক প্রধান - ডায়েটেটিক্স, ম্যাক্স হেলথকেয়ার - দিল্লির মতে, "অ্যালমন্ড খুব ভাল একটি জলখাবার। যা কোনও ব্যক্তিকে পূর্ণ রাখতে সহায়তা করে…
Read More
অক্সিজেন কনসেন্ট্রেটর দিচ্ছে আইসিআইসিআই ফাউন্ডেশন

অক্সিজেন কনসেন্ট্রেটর দিচ্ছে আইসিআইসিআই ফাউন্ডেশন

পশ্চিমবঙ্গের সেমি-আর্বান ও রুরাল এরিয়ায় স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের জন্য ৩০০টি অক্সিজেন কনসেন্ট্রেটর দান করবে আইসিআইসিআই গ্রুপের সিএসআর শাখা আইসিআইসিআই ফাউন্ডেশন ফর ইনক্লুসিভ গ্রোথ (আইসিআইসিআই ফাউন্ডেশন)। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা যেন চিকিৎসার জরুরি প্রয়োজনের সময়ে অক্সিজেন পেতে পারেন সেই উদ্দেশ্য নিয়ে আইসিআইসিআই ফাউন্ডেশন এই মেশিনগুলি বিনামূল্যে দেবে পশ্চিমবঙ্গের ১৪টি জেলার সাবডিভিশনাল হসপিটালগুলিতে।দুর্গম হিমালয় সংলগ্ন অঞ্চলের ও আদিবাসী অধ্যুষিত এলাকার হাসপাতালগুলিকে ১৮০০টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদানের লক্ষ্যে আইসিআইসিআই ফাউন্ডেশনের এই উদ্যোগ। এই কনসেন্ট্রেটরগুলি ১৭টি রাজ্যের ১৭৫টি জেলার ৭০০টিরও বেশি মহকুমা স্তরের হাসপাতালে বিনামূল্যে দেবে আইসিআইসিআই ফাউন্ডেশন। এই উচ্চমানের অক্সিজেন কনসেন্ট্রেটরগুলি সংগ্রহ করেছে বিপিএল মেডিক্যাল টেকনোলজিস ও ফিলিপস ইন্ডিয়ার নিকট থেকে সংগৃহিত।
Read More
মাহিন্দ্রা বোলেরো নিও ভারতে চালু হয়েছে

মাহিন্দ্রা বোলেরো নিও ভারতে চালু হয়েছে

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় অটোমোবাইল সংস্থা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড তার আইকনিক বোলেরো এসইউভি পোর্টফোলিওতে সংযোজন করেছে - নতুন ‘বোলেরো নিও’। ভারত জুড়ে সমস্ত মাহিন্দ্রা ডিলারশিপে উপলব্ধ, নতুন বোলেরো নিও এন ৪ ভেরিয়েন্টের যা পাওয়া যাচ্ছে ৮.৪৮ লক্ষ টাকায়। বোলেরো নিও চালু হওয়ার সাথে সাথে, বোলেরো এসইউভি পোর্টফোলিও এখন বিদ্যমান বোলেরো এবং নতুন বোলেরো নিও হয়ে উঠবে গ্রাহকের জন্য যারা এমন একটি এসইউভি খুঁজছেন যা শক্ত, খাঁটি, যে কোনও জায়গায় যেতে সক্ষম পাশাপাশি আধুনিক এবং ট্রেন্ডি। বোলেরো নিও আধুনিক নকশা, শক্তিশালী প্রযুক্তি এবং প্লাশ বৈশিষ্ট্যযুক্ত। এটি তরুণ গ্রাহকদের জন্য তৈরি। নতুন বোলেরো নিও এমন বৈশিষ্ট্যগুলি ধরে রেখেছে যা গত দুই দশক…
Read More
অক্সিজেন কনসেন্ট্রেটর দিচ্ছে আইসিআইসিআই ফাউন্ডেশন

অক্সিজেন কনসেন্ট্রেটর দিচ্ছে আইসিআইসিআই ফাউন্ডেশন

ভারতের উত্তরপূর্বাঞ্চলের সেমি-আর্বান ও রুরাল এরিয়ায় স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের জন্য ৩৫০টি অক্সিজেন কনসেন্ট্রেটর দান করবে আইসিআইসিআই গ্রুপের সিএসআর শাখা আইসিআইসিআই ফাউন্ডেশন ফর ইনক্লুসিভ গ্রোথ (আইসিআইসিআই ফাউন্ডেশন)। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা যেন চিকিৎসার জরুরি প্রয়োজনের সময়ে অক্সিজেন পেতে পারেন সেই উদ্দেশ্য নিয়ে আইসিআইসিআই ফাউন্ডেশন এই মেশিনগুলি বিনামূল্যে দেবে অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও সিকিমের ৪৩টি জেলার সাবডিভিশনাল হসপিটালগুলিতে।  দুর্গম হিমালয় সংলগ্ন অঞ্চলের ও আদিবাসী অধ্যুষিত এলাকার হাসপাতালগুলিকে ১৮০০টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদানের লক্ষ্যে আইসিআইসিআই ফাউন্ডেশনের এই উদ্যোগ। এই কনসেন্ট্রেটরগুলি ১৭টি রাজ্যের ১৭৫টি জেলার ৭০০টিরও বেশি মহকুমা স্তরের হাসপাতালে বিনামূল্যে দেবে আইসিআইসিআই ফাউন্ডেশন। এই উচ্চমানের অক্সিজেন কনসেন্ট্রেটরগুলি সংগ্রহ করেছে বিপিএল মেডিক্যাল টেকনোলজিস…
Read More
জাওয়া মোটরসাইকেলে ইন্ডিয়ার আর্মির প্রতীক চিহ্ন

জাওয়া মোটরসাইকেলে ইন্ডিয়ার আর্মির প্রতীক চিহ্ন

একাত্তরের যুদ্ধজয়ীদের শ্রদ্ধা প্রদর্শনের জন্য এগিয়ে এসেছে জাওয়া মোটরসাইকেলস। ১৯৭১ সালের যুদ্ধজয়ের ৫০তম বর্ষে জাওয়া মোটরসাইকেলস #ফরএভারহিরোজ উদ্যোগের অঙ্গ হিসেবে দুইটি নতুন রঙে নিয়ে এসেছে তাদের মডার্ন ক্লাসিক মোটরসাইকেল – খাকি ও মিডনাইট গ্রে। জাওয়া মোটরসাইকেলস বর্ষব্যাপী ‘স্বর্ণিম বিজয় রথ’ উদযাপন করা ছাড়াও তাদের দুই নতুন রঙের মোটরসাইল নিয়ে ইন্ডিয়ান আর্মির বিভিন্ন উদযাপনের অংশীদার হবে, যেমন কার্গিল বিজয় দিবস, তুর্তুকের যুদ্ধ ও লঙ্গেওয়ালার যুদ্ধ। জাওয়া মোটরসাইকেলসের দুইটি নতুন রঙ খাকি ও মিডনাইট গ্রে হল ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব, সেবা ও বলিদানের পরিচায়ক। জাওয়া’র মোটরসাইকেলগুলিতে ১৯৭১ সালের যুদ্ধ জয়ের প্রতীক হিসেবে ভারতীয় সেনাবাহিনীর স্মারক চিহ্ন থাকবে। সকল জাওয়া ডিলারশিপে ১,৯৩,৩৫৭ টাকায় পাওয়া…
Read More
হাসপাতালে সাহায্য দেবে কেএফসি

হাসপাতালে সাহায্য দেবে কেএফসি

কেএফসি ইন্ডিয়া তাদের টিম মেম্বার ও সমাজের সাহায্যের লক্ষ্য নিয়ে এগিয়ে এসেছে। বর্তমান কোভিড ঢেউ রুখতে ‘কেএফসি কেয়ার’ ক্যাম্পেনের মাধ্যমে কেএফসি নানারকম উদ্যোগ গ্রহণ করেছে। ‘ইয়াম! ফাউন্ডেশন’-এর সহযোগিতায় কেএফসি কেয়ার বিভিন্ন হাসপাতালে মেডিক্যাল সাপ্লাই ও অত্যাবশ্যক সামগ্রী প্রদান করবে। অভাবী পরিবারগুলির জন্য ‘ফুড রিলিফ কিট’ ও ‘হোম কেয়ার কোভিড কিট’ দেওয়া হবে। দেশের ৪৮০টিরও বেশি কেএফসি রেস্টুর‍্যান্টে কর্মরত নিজেদের টিম মেম্বারদের সুরক্ষা ও সুস্থতার জন্য কেএফসি ভ্যাক্সিনেশন অভিযান চালিয়ে যাবে। কোভিড চিকিৎসার জন্য ৫০টি পাবলিক ও চ্যারিটেবল হসপিটালকে ‘মেডিক্যাল ইকুপমেন্টস’ দেওয়া হবে। টিম মেম্বার ও গ্রাহকদের সুস্থতা ও সুরক্ষার জন্য ১০,০০০ টিম মেম্বারকে ভ্যাক্সিন দেওয়ার ব্যয় বহন করবে। এছাড়া, রেসপন্সনেট…
Read More
হিরো ইলেক্ট্রিক: উৎপাদন ক্ষমতা বৃদ্ধির উদ্যোগ

হিরো ইলেক্ট্রিক: উৎপাদন ক্ষমতা বৃদ্ধির উদ্যোগ

কোম্পানির সিরিজ বি ফান্ডিংয়ের প্রথম পর্যায়ে ২২০ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছে ভারতের বৃহত্তম ইলেক্ট্রিক ভেহিকেলস নির্মাতা হিরো ইলেক্ট্রিক ভেহিকেলস প্রাইভেট লিমিটেড। এই রাউন্ডে অংশগ্রহণকারী হিসেবে ওএকেএস-সহ এগিয়ে ছিলো গালফ ইসলামিক ইনভেস্টমেন্টস (জিআইআই)। এই লেনদেনে হিরো ইলেক্ট্রিকের এক্সক্লুসিভ ফিনান্সিয়াল অ্যাডভাইসর ছিলো অ্যাভেন্ডাস ক্যাপিটাল। বিনিয়োগের ব্যাপারে ভি’ওশান ইনভেস্টমেন্টসকে পরামর্শ জুগিয়েছে ওএকেএস অ্যাসেট ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। হিরো ইলেক্ট্রিক এই বিনিয়োগকৃত অর্থ ব্যবহার করবে ইভি ইন্ডাস্ট্রি ও ইকোসিস্টেমকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে। উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, মার্কেট লিডারশিপ দৃঢ়তর করার জন্য বিপণন ব্যবস্থাকে সংহত করা, ভবিষ্যৎমুখী প্রযুক্তিতে বিনিয়োগ করা ও ভারতের মতো বাজারে নিজেদের অবস্থান মজবুত করার কাজে বিনিয়োগের অর্থ ব্যয় করবে ইলেক্ট্রিক…
Read More
শিল্পদ্যোগীদের জন্য নর্থইস্ট লঞ্চ্‌প্যাড

শিল্পদ্যোগীদের জন্য নর্থইস্ট লঞ্চ্‌প্যাড

ইনস্টামোজো’র পক্ষ থেকে লঞ্চ্‌ করা হল নর্থইস্ট লঞ্চ্‌প্যাড। ভারতের বৃহত্তম ডু-ইট-ইয়োরসেলফ (ডিআইওয়াই) ই-কমার্স ওয়েবসাইট বিল্ডার ইনস্টামোজো’র নর্থইস্ট লঞ্চ্‌প্যাড হল এধরণের প্রথম উদ্যোগ যা উত্তরপূর্ব ভারতের নতুন শিল্পোদ্যোগীদের বৃদ্ধির ব্যাপারে সহায়ক হবে। নর্থইস্ট লঞ্চ্‌প্যাডে অংশগ্রহণের জন্য উদ্যোগীরা অনলাইনে নিজেদের রেজিস্টার করতে পারেন। বর্তমানে রেজিস্ট্রেশন চলছে। বন্ধ হবে ৫ আগস্ট। সেরা ১০টি এন্ট্রির নাম ঘোষণা হবে ১০ আগস্ট। ১৫ আগস্ট ঘোষিত হবে ‘ইস্ট সোস্যাল স্টার’ এবং ২১ আগস্ট ‘বেস্ট বিজনেস প্ল্যান’। নর্থইস্ট লঞ্চ্‌প্যাড নামের এই অনলাইন বিজনেস প্ল্যানিং ইভেন্টের উদ্দেশ্য বাণিজ্যিক লক্ষ্যপূরণে আশাবাদীদের ‘রিয়াল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স’ প্রদান করা, এবং একইসঙ্গে ফান্ড রেইজিং, মার্কেটিং, কমপ্লায়েন্স ও প্রোডাক্টসের কমার্সিয়ালাইজেশন বিষয়ক সেশন পরিচালনা করা।  ‘বেস্ট…
Read More

কোচবিহারে আসছেন প্রখ্যাত সার্জন ডাঃ নিশিকান্ত

কোচবিহারে আসছেন প্রখ্যাত হিপ-অ্যান্ড-নী রিপ্লেসপেন্ট সার্জন ডাঃ নিশিকান্ত। কোচবিহার শহরের কেয়ার ফার্মাতে তাঁকে পাওয়া যাবে ১৫ ও ১৬ জুলাই। ডাঃ নিশিকান্ত বর্তমানে পাটনার মেডিভার্সাল মাল্টি সুপার স্পেশালিটি হসপিটালের ডিরেক্টর (অর্থোপেডিক্স অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট)। নিতম্ব ও হাঁটু প্রতিস্থাপন সংক্রান্ত সার্জন ডাঃ নিশিকান্ত গত এক দশকে সাফল্যের সঙ্গে প্রায় ১০ হাজার নিতম্ব ও হাঁটু প্রতিস্থাপন করেছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে সুনামের অধিকারী ডাঃ নিশিকান্ত কুমার এমবিবিএস ও এমএস (অর্থো)-তে গোল্ড মেডালিস্ট। তিনি এফএআর, এফটিআর, এফজেএস, এফজেআর, এফআরজেএস ফেলোশিপ ডিগ্রি অর্জন করেছেন। তিনি হিপ-অ্যান্ড-নী রিপ্লেসপেন্টের ক্ষেত্রে দীর্ঘ ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সার্জন। অত্যাধুনিক কম্পিউটার নেভিগেশন টেকনোলজি ব্যবহারের মাধ্যমে সার্জারি করেন ডাঃ নিশিকান্ত। পেশেন্ট রিলেশনশিপ ম্যানেজার নিরুপম…
Read More
ইকো শো ১০ ও ইকো শো ৫ এনেছে অ্যামাজন

ইকো শো ১০ ও ইকো শো ৫ এনেছে অ্যামাজন

অ্যামাজন দুইটি নতুন ইকো শো লঞ্চ্‌ করেছে – ইকো শো ১০ ও ইকো শো ৫। ব্ল্যাক কলারের নতুন ইকো শো ১০ পাওয়া যাবে ২৪,৯৯৯ টাকায়, এখান থেকে: http://www.amazon.in/Echoshow10। ইকো শো ৫-এর দাম ৮,৯৯৯ টাকা, কিন্তু ডিসকাউন্টেড মূল্য ৬,৯৯৯ টাকায় পাওয়া যাবে এখান থেকে: http://www.amazon.in/Echoshow5। সঙ্গীত উপভোগের জন্য নতুন ইকো শো ১০ এক উত্তম সঙ্গী। সম্পূর্ণ নতুন ইকো শো ১০-এ রয়েছে ১০.১ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা, প্রিমিয়াম সাউন্ড ও ইন্টেলিজেন্ট মোশন, যা ডিসপ্লে’কে ব্যবহারকারীর দিকে ঘুরিয়ে দেয় যখন তিনি আলেক্সার সঙ্গে কথাবার্তা চালান। এরফলে দর্শক কখনও তার ফেবারিট শো বা ভিডিয়ো কলের একটি মুহূর্তও মিস করবেন না।…
Read More