ব্যবসা

কলকাতার মেডিকায় ফুসফুস প্রতিস্থাপন

কলকাতার মেডিকায় ফুসফুস প্রতিস্থাপন

মানবদেহে অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে এক নজির গড়ল পূর্বভারতের বৃহত্তম প্রাইভেট হসপিটাল চেইন মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল। পূর্বভারতে তারাই প্রথম সাফল্যের সঙ্গে ফুসফুস প্রতিস্থাপন করল কলকাতায়। গত ২০ সেপ্টেম্বর মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে দীর্ঘদিন এসিএমও সাপোর্টে থাকা কোভিড-১৯ রোগী দীপক হালদারের ‘ডাবল লাঙ্‌ ট্রান্সপ্ল্যান্ট’ সম্পন্ন হয়েছে। একটানা সাত ঘন্টা ধরে অপারেশন চালায় মেডিকার কার্ডিয়াক সার্জারি অ্যান্ড কার্ডিয়াক ক্রিটিক্যাল কেয়ার টিম। মেডিকা গ্রুপ অফ হসপিটালসের চেয়ারম্যান ও চেয়ার এফআইসিসিআই হেলথ সার্ভিসেস কমিটি, ডাঃ অলোক রায় বলেন, প্রথম ফুসফুস প্রতিস্থাপনের এই অপারেশন বাংলার পক্ষে এক সাফল্যের নিদর্শন। এই ঘটনা এই রাজ্যকে জাতীয় মানচিত্রে স্থাপন করল। কলকাতার বাসিন্দা দীপক হালদার (৪৬) ‘সিভিয়ার কোভিড নিউমোনিয়া’য়…
Read More
হিন্দিতে ভয়েস শপিং শুরু করবে অ্যামাজন

হিন্দিতে ভয়েস শপিং শুরু করবে অ্যামাজন

অ্যামাজনের গ্রাহকরা এখন থেকে কেনাকাটা করার জন্য মারাঠি ও বাংলা ভাষা ব্যবহার করতে পারবেন অ্যামাজন-ডট-ইনে। এতদিন অ্যামাজনে হিন্দি, ইংরেজি, কন্নড়, মালয়ালম, তামিল ও তেলুগু ব্যবহার করা যেতো। এছাড়া, শীঘ্রই অ্যামাজন-ডট-ইন থেকে কেনাকাটার জন্য হিন্দি ভয়েস শপিং ব্যবস্থা চালু হতে চলেছে। এইসব আঞ্চলিক ভাষা চালুর মাধ্যমে গ্রাহকদের ভাষার বাধা কাটিয়ে তোলা সম্ভব হবে বলে জানিয়েছে অ্যামাজন ইন্ডিয়া। ২০২০ সালে ইংরেজি ভয়েস শপিং চালু হওয়ার পর এবার হিন্দিতে ভয়েস শপিং ব্যবস্থা চালু হওয়ার পথে। এরফলে অ্যামাজনের গ্রাহকরা হিন্দিতেই প্রোডাক্ট সার্চ করতে বা অর্ডারের স্ট্যাটাস জেনে নিতে পারবেন। অ্যামাজন গ্রাহকরা সহজেই তাদের অ্যান্ড্রয়েড বা আইওএস অ্যাপ থেকে তাদের পছন্দের ভাষায় পরিবর্তিত হতে পারবেন।
Read More
অ্যামাজন সার্ভিস এবার বাংলায়

অ্যামাজন সার্ভিস এবার বাংলায়

সেলার রেজিস্ট্রেশন ও অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সার্ভিস বাংলা ভাষায় চালু করল অ্যামাজন ইন্ডিয়া। এখন থেকে হাজার হাজার বর্তমান ও নতুন অ্যামাজন সেলার তাদের নিজেদের ভাষাতেই অ্যামাজন-ডট-ইনের মার্কেটপ্লেসে তাদের ব্যবসা চালাতে পারবেন। পশ্চিমবঙ্গের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ, তথ্য প্রযুক্তি ও ইলেক্ট্রনিক্স এবং সংসদীয় বিভাগের মন্ত্রী ড. পার্থ চ্যাটার্জি বাংলা ভাষায় অ্যামাজনের কাজকর্ম চালু হওয়ার সংবাদে সন্তোষ প্রকাশ করেছেন। অ্যামাজনের সেলারগণ এখন অ্যামাজন-ডট-ইনে রেজিস্টার করতে ও তাদের অনলাইন ব্যবসা চালিয়ে যেতে পারবেন এইসব ভাষায় - বাংলা, গুজরাটি, হিন্দি, কন্নড়, মারাঠি, মালয়ালম, তেলুগু, তামিল ও ইংরেজি ভাষায়।  আঞ্চলিক ভাষা ব্যবহার করে অ্যামাজন সেলারগণ নিজেদের পছন্দের ভাষায় সবকিছুই করতে পারবেন, যেমন নথিভুক্ত হওয়া, অর্ডার ম্যানেজ…
Read More
৫জি স্পিডের ট্রায়ালে ‘ভি’ শীর্ষে

৫জি স্পিডের ট্রায়ালে ‘ভি’ শীর্ষে

মহারাষ্ট্রের পুণে ও গুজরাটের গান্ধিনগরে ভোডাফোন আইডিয়া লিমিটেড সরকার-বন্টিত ৫জি স্পেকট্রামে ৫জি ট্রায়াল শুরু করেছে। ডিওটি ‘ভি’কে ৫জি নেটওয়ার্ক ট্রায়ালের জন্য ২৬ গিগাহার্টজের মতো এমএমওয়েভ হাই ব্যান্ড বন্টন করেছে, যার সঙ্গে রয়েছে ট্রাডিশনাল ৩.৫ গিগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ডও। পুণে শহরে ট্রায়াল চালিয়ে ‘ভি’ ৩.৭ জিবিপিএস-এরও অধিক ‘পিক স্পিড’ পেতে সক্ষম হয়েছে। এছাড়া, গান্ধিনগর ও পুণে শহরে ৫জি নেটওয়ার্ক ট্রায়ালে ‘ভি’ ৩.৫ গিগাহার্টজ ব্যান্ডে ১.৫ জিবিপিএস পর্যন্ত ডাউনলোড স্পিড পেয়েছে। এপ্রসঙ্গে, ভোডাফোন আইডিয়া লিমিটেডের সিটিও জগবীর সিং জানান, সরকার-বন্টিত ৫জি স্পেকট্রাম ব্যান্ডে ৫জি ট্রায়ালের প্রাথমিক পর্বে স্পিড ও ল্যাটেন্সির ফলাফল দেখে তারা সন্তুষ্ট। দেশজুড়ে ৪জি নেটওয়ার্ক স্থাপণ করে দ্রুততম ৪জি স্পিড প্রদান…
Read More
আইআইটি-জেইই’তে আনঅ্যাকাডেমির ছাত্রের সাফল্য

আইআইটি-জেইই’তে আনঅ্যাকাডেমির ছাত্রের সাফল্য

আনঅ্যাকাডেমির ছাত্র, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুরের ব্রতীন মন্ডল (১৮) আইআইটি-জেইই মেইনস পরীক্ষায় ১০০ পার্সেন্টাইল পেয়েছে। তার অল ইন্ডিয়া র‍্যাংক - ১৮। ব্রতীন একাদশ শ্রেনিতে পড়ার সময় থেকে প্রস্তুত হতে শুরু করেছিল। আইআইটি-জেইই পরীক্ষায় প্রথমবারের চেষ্টাতেই সফল হয়েছে সে। অনলাইন লার্নিং প্লাটফর্ম আনঅ্যাকাডেমির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ব্রতীন বলে, তার উল্লেখযোগ্য ফলের পেছনে রয়েছে আনঅ্যাকাডেমির এডুকেটর, কম্প্রিহেন্সিভ কোর্স ও টেস্ট সিরিজ। বরাবর মাঝারি মানের ছাত্র হয়েও শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র ব্রতীনের স্বপ্ন ছিল কর্মজীবনে সে বিজ্ঞান নিয়ে অগ্রসর হবে, আর সেজন্য দেশের কোনও নামী টেকনোলজি ইনস্টিটিউটে পড়াশোনা করবে। এবার ব্রতীন আইআইটি-জেইই অ্যাডভান্সড এগজামের দিকে চোখ রেখে এগোচ্ছে, যাতে তার স্বপ্ন…
Read More
সম্পূর্ণ সুরক্ষার জন্য মোবিল সুপার এসইউভি প্রো

সম্পূর্ণ সুরক্ষার জন্য মোবিল সুপার এসইউভি প্রো

মোবিল সুপার অল-ইন-ওয়ান প্রোটেকশন এসইউভি প্রো সিন্থেটিক ইঞ্জিন অয়েল - এক্সনমোবিল লুব্রিক্যান্টস প্রাইভেট লিমিটেড লঞ্চ্‌ করল এই বিশেষ সিন্থেটিক ইঞ্জিন অয়েল। মোবিল সুপার এসইউভি প্রো’র পেছনে রয়েছে লুব্রিক্যান্ট টেকনোজিতে ১৫০ বছরের অধিক অভিজ্ঞতা। মোবিল ওয়ান প্রস্তুতকারকদের তৈরি মোবিল সুপার এসইউভি প্রো একইসঙ্গে ডিজেল ও পেট্রল ইঞ্জিনের উপযোগী। মোবিল অনুমোদিত রিটেল স্টোর্স, মোবিল কার কেয়ার স্টোর্স ও অ্যামাজনে মোবিল সুপার এসইউভি প্রো পাওয়া যাচ্ছে ১, ৩.৫ ও ৫ লিটার প্যাক সাইজে। এসইউভি ওনারদের চাহিদার কথা ভেবে তারা মোবিল সুপার এসইউভি প্রো এনেছেন, যা এসইউভি ইঞ্জিনের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। একথা উল্লখ করে এক্সনমোবিল লুব্রিক্যান্টস প্রাইভেট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার দীপঙ্কর…
Read More
পশমার্কের সহজ ও সরল শিপিং সার্ভিসেরও সুবিধা পাবে ভারতীয় সদস্যরা

পশমার্কের সহজ ও সরল শিপিং সার্ভিসেরও সুবিধা পাবে ভারতীয় সদস্যরা

ভারতের বাজারে নতুন শপিং অভিজ্ঞতা পশমার্ক,ইনক। এখন থেকে ভালো উপার্জনের জন্য ভারতীয় উপভোক্তারা পশমার্কের 80 মিলিয়নের বেশি ইউজারের ক্রমবর্ধিত সম্প্রদায় এবং লক্ষ লক্ষ শপিংযোগ্য ক্লোসেটের উজ্জ্বল নেটওয়ার্কের সঙ্গে যোগ দিতে পারবেন। এছাড়া, ভারতীয় সম্প্রদায়েরসদস্যরা পশমার্কের ক্রেতা সুরক্ষা ও স্বীকৃত পরিষেবা সহপশপোস্ট, পশমার্কের সহজ ও সরল শিপিং সার্ভিসেরও সুবিধা পাবে।উল্লেখ্য, পশমার্ক হল ভারতের প্রথম আধুনিক ও সামাজিক মার্কেটপ্লেস যাতে পশমার্কের বিক্রেতা সম্প্রদায় তাদের ক্লোসেট থেকে বস্তু বিক্রি করতে পারবেন। এতে রয়েছে এন্ড-টু-এন্ড সেলার টুল ও সার্ভিসের একটি পূর্ণ সুইট সহ মার্চেন্ডাইসিং, প্রমোশন, প্রাইসিং ও শিপিং। এছাড়াও পশমার্ক একটি সোশাল টুলস-এর অফার দিচ্ছে,যার মধ্যে রয়েছে পশ পার্টিজ, পশ স্টোরি ও রিপশ, যা…
Read More
মহামারীতেও ফ্লিপকার্টে অন্তর্ভুক্ত ৭৫,০০০বিক্রেতা

মহামারীতেও ফ্লিপকার্টে অন্তর্ভুক্ত ৭৫,০০০বিক্রেতা

ভারতের স্বদেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ফ্লিপকার্ট, তার বিক্রেতা ভিত্তিকে শক্তিশালী করে চলেছে। ফ্লিপকার্ট-এর লক্ষ্য হল, ২০২১ সালের প্ল্যাটফর্মে ১.২ লক্ষ নতুন বিক্রেতা যুক্ত করা। ইতিমধ্যে ফ্লিপকার্ট তার প্ল্যাটফর্মে প্রায় বিক্রেতাদের অন্তর্ভুক্ত করায় এমএসএমই এবং ক্ষুদ্র ব্যবসায়ী উদ্যোক্তারা উৎসবের মরসুমের আগে ই-কমার্সের সম্ভাবনায় উচ্ছ্বসিত। উল্লেথ্য,বর্তমানে ফ্লিপকার্ট মার্কেটপ্লেস ৩.৭৫ লাখ বিক্রেতাদের জন্য ডিজিটাল বাণিজ্য সমর্থন করে। বছরের শেষে এই প্ল্যাটফর্মে এই সংখ্যাটিকে ৪.২ লক্ষ বিক্রেতাদের কাছে নিয়ে যাওয়ার জন্য ক্রমাগত কাজ করে চলছে ফ্লিপকার্ট। উল্লেখ্য,মহামারীর পর থেকে, ফ্লিপকার্ট মার্কেটপ্লেস এমএসএমই থেকে উৎসাহজনক প্রতিক্রিয়া দেখেছে। ই-কমার্সের মাধ্যমে তারা ব্যবসা করতে চান তাদের জন্য এটা খুবই ভালো খবর। নতুন বিক্রেতারা এবং এমএসএমই বেস প্রধানত টিয়ার…
Read More
ব্রিটানিয়া মারি গোল্ড স্টার্ট-আপ ক্যাম্পেন

ব্রিটানিয়া মারি গোল্ড স্টার্ট-আপ ক্যাম্পেন

সাফল্যের সঙ্গে দুইটি সিজন অতিক্রম করা ব্রিটানিয়া মারি গোল্ডের মাই স্টার্ট-আপ ক্যাম্পেনের মাধ্যমে দেশের হোমমেকারদের নিজস্ব ব্যবসায়িক উদ্যোগ গড়ার জন্য অর্থ ও দক্ষতা উন্নয়নের ব্যবস্থা করা হয়েছে। এবার অনলাইনে আবেদনের শেষ তারিখ ৫ নভেম্বর। গুগলের সহযোগিতায় ব্রিটানিয়া মারি গোল্ড মাই স্টার্ট-আপ ক্যাম্পেনের সিজন ৩.০ হোমমেকারদের সামনে বিরাট সুযোগ নিয়ে এসেছে বলে জানালেন ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস-প্রেসিডেন্ট (মার্কেটিং) বিনয় সুব্রহ্মনিয়াম। ২০২০ সালে এনএসডিসি’র সহযোগিতায় এই ক্যাম্পেনের মধ্য দিয়ে ১০,০০০ হোমমেকারকে ‘ইনফর্মেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি’র মাধ্যমে বেসিক কমিউনিকেশন স্কিলের সঙ্গে ফিনান্সিয়াল লিটারেসি বিষয়ে শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। সেইসঙ্গে তাদের সোসিয়ো-ইকোনমিক সেলফ-রিলায়েন্সের জন্য ছিল ‘মাইক্রো আঁত্রেপ্রিনিউরিয়াল স্কিল’ অর্জনের ব্যবস্থা। সিজন-৩ পর্যায়ে ব্রিটানিয়া মারি…
Read More
১৫০টি এক্সপিরিয়েন্স সেন্টার চালুর পথে লিভস্পেস

১৫০টি এক্সপিরিয়েন্স সেন্টার চালুর পথে লিভস্পেস

ভারতের ৬০টি ও এশিয়া প্যাসিফিকের ২০টি শহর-সহ মোট ৮০টি শহরে প্রসারণের পরিকল্পনা ঘোষণা করল ভারত ও সাউথইস্ট এশিয়ার বৃহত্তম হোম ইন্টেরিয়র ও রেনোভেশন প্লাটফর্ম লিভস্পেস। সংগঠিত হোম ইন্টেরিয়র সেক্টরে লিভস্পেসের বর্তমান মার্কেট শেয়ার ৬৫ শতাংশ। লিভস্পেস আগামী ১৮ মাসে ১৫০টি ডিজাইন এক্সপিরিয়েন্স সেন্টার স্থাপনের পরিকল্পনা নিয়েছে। প্রসারণের ফলে ইন্দোর, সুরাট, লক্ষ্ণৌ, মাইসোর ও অন্যান্য শহরের মডিউলার সলিউশনের চাহিদা মেটাতে সক্ষম হবে লিভস্পেস। নতুন সেন্টারগুলি দিল্লি-এনসিআর, বেঙ্গালুরু, মুম্বই, আহ্‌মেদাবাদ, জয়পুর, কোচি ইত্যাদি মেট্রো ও নন-মেট্রো শহরগুলিতে বর্তমানে থাকা ২৫টির অধিক স্টোরের পরিপূরক হবে। এছাড়াও, লিভস্পেস অতিদ্রুত তাদের ব্যবসা বৃদ্ধির জন্য ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। দেশের ১০০০-এরও বেশি নতুন ডিজাইন আঁত্রেপ্রিনিউরকে…
Read More