ব্যবসা

মাহিন্দ্রা এনেছে এক্সইউভি৭০০

মাহিন্দ্রা এনেছে এক্সইউভি৭০০

অল-নিউ এক্সইউভি৭০০ লঞ্চের মধ্য দিয়ে এক নতুন যুগের সূচনা করল মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড। এর বুকিং শুরু হবে উৎসবের মরশুমের প্রাক্কালে। ৫-সিটার ও ৭-সিটার ক্যাপাসিটির এক্সইউভি৭০০ পাওয়া যাবে ডিজেল ও গ্যাসোলিন ভেরিয়েন্টে এবং ম্যানুয়াল ও অটোমেটিক অপশনসে। মাহিন্দ্রা ৫-সিটার ম্যানুয়াল ট্রান্সমিশন ক্যাটাগরির চারটি ভেরিয়েন্টের দাম ঘোষণা করেছে: এমএক্স গ্যাসোলিন – ১১.৯৯ লক্ষ টাকা, এমএক্স ডিজেল – ১২.৪৯ লক্ষ টাকা, অ্যাড্রেনোএক্স এএক্স৩ গ্যাসোলিন – ১৩.৯৯ লক্ষ টাকা ও অ্যাড্রেনোএক্স এএক্স৫ গ্যাসোলিন – ১৪.৯৯ লক্ষ টাকা। এক্সইউভি৭০০ সঙ্গে এনেছে ‘আনমিসেবল ক্র্যাফটেড লুকস’, ‘প্লিজিং ইন্টেরিয়র’ ও ‘এক্সেপশনাল রাইড কমফর্ট’। এই গাড়ি অপশনাল অল-হুইল-ড্রাইভ স্পেসিফিকেশনেও পাওয়া যাবে।
Read More
গুয়াহাটির স্মার্ট সিটি পার্টনার হল ‘ভি’

গুয়াহাটির স্মার্ট সিটি পার্টনার হল ‘ভি’

ভোডাফোন আইডিয়ার এন্টারপ্রাইজ বিভাগ ‘ভি বিজনেস’কে গুয়াহাটি স্মার্ট সিটি ইনিশিয়েটিভের ‘ইমপ্লিমেন্টেশন পার্টনার’ হিসেবে নিয়োগ করল গুয়াহাটি মিউনিসিপ্যাল কর্পোরেশন (জিএমসি)।গুয়াহাটিতে এই পার্টনারশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। ভি-র সঙ্গে এই পার্টনারশিপ হল গুয়াহাটি স্মার্ট সিটি প্ল্যানের ‘প্যান সিটি প্রোজেক্ট ডিভিশনে’র অধীনে সিস্টেম ইন্টিগ্রেশন প্রচেষ্টার অংশবিশেষ। এই পার্টনারশিপের আওতায় জিএমসি গুয়াহাটি মিউনিসিপ্যাল স্বচ্ছ ভারত কর্মীদের ‘ভি ইন্টেলিজেন্ট মোবিলিটি’ সলিউশন প্রদান করবে। ফিচার ফোন ও স্মার্টফোনে ব্যবহারযোগ্য ভি সিম জিএমসি কর্মীদের ভি নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত রাখবে, ফিল্ড কর্মীদের নিরাপদে রাখার ব্যাপারে জিএমসি’কে সাহায্য করবে এবং প্রাত্যহিক পরিচ্ছন্নতার কাজের দক্ষতা বৃদ্ধির সহায়ক হবে।
Read More
কোভিড-মুক্ত হলেও লাইফস্টাইলে বদল দরকার

কোভিড-মুক্ত হলেও লাইফস্টাইলে বদল দরকার

দৈনন্দিন জীবনধারায় কিছু বদল এনে কোভিড-১৯ থেকে মুক্ত হওয়ার প্রক্রিয়া দ্রুততর করা সম্ভব - এই মত প্রকাশ করে ম্যাক্স হেলথকেয়ার দিল্লির রিজিয়োনাল হেড-ডায়েটেটিক্স ঋতিকা সমাদ্দার কিছু পালনীয় পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, কোভিড-১৯ থেকে নিরাময়ের প্রোটিন গ্রহণের মাত্রা বৃদ্ধি করা উচিত। কোভিডের কারণে প্রোটিনের ঘাটতির ফলে ইমিউনিটি কমে যায়, সেই কারণে শরীরের জন্য হাই প্রোটিন ডায়েট প্রয়োজন। এইসময় রোগীরা ডায়েটে আমন্ড রাখতে পারেন। আমন্ড ভিটামিন-ই সমৃদ্ধ হওয়ার কারণে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাঁর পরামর্শ - জল ছাড়াও স্যুপ, কোকোনাট ওয়াটার, ফ্রেশলাইম ওয়াটার, শেক প্রভৃতি প্রতিদিন গ্রহণ করা উচিত। এগুলি রোগাক্রান্ত অবস্থায় ও রোগমুক্তির সময়ে হাইড্রেশনের…
Read More
এমটিভি ও আনএকাডেমি-র সঙ্গীত সন্ধ্যা

এমটিভি ও আনএকাডেমি-র সঙ্গীত সন্ধ্যা

গান আবেগ প্রকাশের একটি বিশেষ মাধ্যম। এই কথা মাথায় রেখে ভারতের ১ নং ইয়ুথ এন্টারটেইনমেন্ট ব্র্যান্ড এমটিভি ও আনএকাডেমি-র যৌথভাবে সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেছে। ১৩ আগস্ট থেকে প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টার সময় এমটিভি- তে এই অনুষ্ঠানটি দেখা যাবে। লাকি আলী, সোনু নিগম,কৈলাশ খেরের মতো প্রতিভাবান সংগীতশিল্পীদের সাথে বাদশা, দর্শন রাভাল, অর্জুন কানুনগো, বেনি দয়াল, পাপন, আরমান মালিক- অমল মল্লিক, হর্ষদীপ কৌর, মোনালি ঠাকুর, রোচক কোহলি, অসীস কৌর, স্নেহা খানওয়ালকর, আস্থা গিল, রিততলোয়ার, লিজো এবং কিং-এর মতো নতুন শিল্পীরাও এই অনুষ্ঠানে অংশ গ্রহন করবেন।উল্লেখ্য, এই অনুষ্ঠানে মেলোডী থেকে ইলেক্ট্রিফাইং বিট অর্থাৎ প্রতিটি সঙ্গীতপ্রেমীর জন্য কিছু না কিছু অনুষ্ঠান থাকবে। আশা করা…
Read More
জনসংযোগ বাড়াতে সেলিব্রিটি অ্যাম্বাসেডরে ভরসা মাইন্ত্ৰা-র

জনসংযোগ বাড়াতে সেলিব্রিটি অ্যাম্বাসেডরে ভরসা মাইন্ত্ৰা-র

ভারতের তরুণ প্রজন্মের প্রথম পচ্ছন্দ মাইন্ত্ৰা। সেই কারনে মাইন্ত্ৰা ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে।এবারও তার ব্যতিক্রম হয়নি। উল্লেখ্য, সংস্থার পক্ষ থেকে গত বছর দেশব্যাপী অর্থাৎ উত্তরাঞ্চলের মুখ হিসেবে কিয়ারা আদভানি এবং দক্ষিণাঞ্চলের বাজারের মুখ হিসেবে সামান্থা আক্কিনেনি নেওযা হয়েছিল, যা অনেকাংশেই সফল।সে কথা মাথায় রেখেই এবার সংস্থার পক্ষ থেকে স্টার স্টাডেড ক্যাম্পেইনের ব্যবস্থা করা হয়েছে।উল্লেখ্য, ব্র্যান্ড বিজ্ঞাপনগুলির মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ লাইন আপ তৈরী করতেই সংস্থার পক্ষ থেকে এবার ফ্যাশন আইকন হিসেবে কিয়ারা আদভানি ও সামান্থা আক্কিনেনির সাথে হৃতিক রোশন, বিজয় দেভেরকোন্ডা এবং দুলকার সালমানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। যাতে তাদের ফ্যাশন শৈলী তরুন প্রজন্মকে আর্কষণ…
Read More
শিলিগুড়িতে ডি’সিগনিয়া স্টোর উদ্বোধনে মধুমিতা

শিলিগুড়িতে ডি’সিগনিয়া স্টোর উদ্বোধনে মধুমিতা

জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শিলিগুড়ির সেবক রোডে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ডি'সিগনিয়া সিগনেচার শোরুমের উদ্বোধন করলেন প্রখ্যাত অভিনেত্রী ও মডেল, মধুমিতা সরকার। শিলিগুড়িতে প্রথম এবং জাতীয় স্তরে এটি সেনকোর পঞ্চম ডি'সিগনিয়া স্টোর। অনুষ্ঠানে অভিনেত্রী মধুমিতা সরকার বলেন, ‘শিলিগুড়িতে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সিগনেচার শোরুম, ডি'সিগনিয়ার উদ্বোধন করা খুবই আনন্দের। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস কারুশিল্প শিল্পের মধ্যে সেরা।এখানে হালকা ফ্যাশনের পাশাপাশি এন্টিক, পলকি, এবং কুন্দন কালেকশনেরও বিশাল সম্ভার আছে। এছাড়া সব রকম অনুষ্ঠানের জন্য হীরার গহনার বিশেষ সম্ভারও এখানে পাওয়া যাবে। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সিইও শুভঙ্কর সেন জানান, শিলিগুড়িবাসী অনেকদিন ধরেই সেনকোর সিগনেচার শোরুম, চাইছিলেন। আজ শহরবাসীর সেই আশা পূণ হল।…
Read More
সোনি ‘এক্স-সিরিজ’ ওয়্যারলেস পার্টি স্পিকার্স

সোনি ‘এক্স-সিরিজ’ ওয়্যারলেস পার্টি স্পিকার্স

এক নতুন রেঞ্জের মেগা বাস ও লাইভ সাউন্ড-যুক্ত ওয়্যারলেস পোর্টেবল স্পিকার নিয়ে এসেছে সোনি ইন্ডিয়া। এগুলি হল – এসআরএস-এক্সপি৭০০, এসআরএস-এক্সপি৫০০ ও এসআরএস-এক্সজি৫০০। ১০ অগাস্ট থেকে ১৬ অগাস্ট পর্যন্ত এক্স-সিরিজ স্পিকার প্রি-বুকিং করা হলে ১৪৯০ টাকা মূল্যের সোনি এফ-ভি১২০//সি মাইক্রোফোন পাওয়া যাবে কোনও বাড়তি ব্যয় না করেই। প্রোডাক্টটি বুক করা যাবে সোনি রিটেল স্টোর্স (সোনি সেন্টার ও সোনি এক্সক্লুসিভ), www.ShopatSC.com পোর্টাল, মেজর ইলেক্ট্রনিক স্টোর্স ও ই-কমার্স পোর্টালগুলি থেকে। এই স্পিকারগুলি ইন্ডোর ও আউটডোর অ্যাক্টিভিটির জন্য যথেষ্ট উপযোগী। যেকোনও ধরণের মিউজিকের জন্য এই স্পিকারগুলি বিশেষভাবে তৈরি করা হয়েছে। তিনটি স্পিকারই ব্লুটুথ কমপ্যাটিবল, ফলে স্পিকারের সঙ্গে ব্লুটুথ সম্পন্ন ডিভাইসের সরাসরি সংযোগ ঘটানো যায়।
Read More
অ্যামাজন ও ইনভেস্ট ইন্ডিয়া

অ্যামাজন ও ইনভেস্ট ইন্ডিয়া

‘অ্যামাজন গ্লোবাল সেলিং প্রপেল স্টার্টআপ অ্যাক্সিলারেটর’-এ অংশগ্রহণকারী বিজয়ীদের নাম ঘোষণা করল অ্যামাজন ও ইনভেস্ট ইন্ডিয়া। এবছরের গোড়ার দিকে ‘স্টার্টআপ ইন্ডিয়া হাব’-এ অ্যাক্সিলারেটর লঞ্চ্‌ করা হয়েছিল। এর লক্ষ্য হল নতুন ভারতীয় ব্যবসা ও স্টার্টআপ-গুলিকে অ্যামাজনের ই-কমার্স এক্সপোর্টস প্রোগ্রামের মাধ্যমে বিশ্বের সর্বত্র গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া এবং ভারতে গ্লোবাল ব্র্যান্ড সৃষ্টি করা। অ্যাক্সিলারেটরে ভারতের স্টার্টআপ ও নতুন ব্যবসায়িক ক্ষেত্র থেকে বিপুল সাড়া মিলেছে এবং ৫০০টিরও বেশি এন্ট্রি এসেছিল দেশের বিভিন্ন স্থান থেকে। এই প্রোগ্রামের সেরা তিন বিজয়ী স্লার্প ফার্ম, সিরোনা হাইজিন ও ওয়েলবিয়িং নিউট্রিশন একসঙ্গে ‘ইকুইটি ফ্রী গ্র্যান্ট’ হিসেবে ৫০,০০০ মার্কিন ডলার জিতে নিয়েছে অ্যামাজন থেকে। জুরিমন্ডলীর সামনে টপ-১০ ফাইনালিস্টরা তাদের ‘বিজনেস…
Read More
স্টার্লিং রিজার্ভ ব্লেন্ড ১০ আর্থ এডিশন

স্টার্লিং রিজার্ভ ব্লেন্ড ১০ আর্থ এডিশন

কোম্পানির প্রিমিয়াম অফারিং ‘স্টার্লিং রিজার্ভ ব্লেন্ড ১০’-এর একটি ‘আর্থ এডিশন’ নিয়ে এসেছে অ্যালায়েড ব্লেন্ডার্স অ্যান্ড ডিস্টিলার্স প্রাইভেট লিমিটেড। ‘স্টার্লিং রিজার্ভ ব্লেন্ড ১০ আর্থ এডিশন’-এর প্যাকেজিং আকর্ষণীয়ভাবে প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্যাক হস্তশিল্পীদের দ্বারা ‘আপসাইক্ল্‌ড ফ্যাব্রিক ডিসকার্ডস’ ব্যবহার করে নির্মিত। এই উদ্যোগের মধ্য দিয়ে ২৫ মিলিয়ন লিটারের বেশি জল সাশ্রয় করেছে ‘স্টার্লিং রিজার্ভ ব্লেন্ড ১০’। ৭৫০মিলি প্যাকেজিংয়ে উপলব্ধ এই ‘আর্থ এডিশন’ পাওয়া যাবে তিনটি রঙে – মাস্টার্ড ইয়েলো, পার্পল ও গ্রীন। নতুন লিমিটেড এডিশন প্যাকেজিংয়ের মাধ্যমে পরিবেশ সচেতনতার প্রসারের প্রতি গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করা হবে। নতুন প্যাকটির মাল্টিপারপাস ফিচারের ফলে এটি ‘কালেক্টর্স আইটেমে’ পরিণত হয়েছে। এটি অন্যান্য কাজের জন্য ‘রিইউজ’ করাও…
Read More
বিভিন্ন শহরে পেট্রোলের ডিজেলের দাম কত? জেনে নিন

বিভিন্ন শহরে পেট্রোলের ডিজেলের দাম কত? জেনে নিন

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব পড়েনি দেশের বাজারে। দীর্ঘ ২৫ দিন ধরে স্থির রয়েছে পেট্রোল-ডিজেলের দাম। IOCL- এর ওয়েবসাইট অনুযায়ী বর্তমানে দিল্লি তে পেট্রোলের দাম ১০১.৮৪ টাকা, ডিজেল ৮৯.৮৭ টাকা।বিগত মে মাসের পর থেকে প্রায় বেড়েই চলেছে পেট্রোলের দাম অর্থাৎ ৪২ দিনে প্রতি লিটার পেট্রোলের দাম প্রায় ১১.৫২ টাকা বেড়ে গিয়েছিল এবং ডিজেলের দাম বেড়েছে প্রায় ৯.০৮ টাকা। বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দামে থাকে পার্থক্য। যথা- নয়াদিল্লি- পেট্রোল ১০১.৮৪ টাকা, ডিজেল ৮৯.৮৭ টাকা,মুম্বই- পেট্রোল ১০৭.৮৩ টাকা, ডিজেল ৯৭.৪৫ টাকা,চেন্নাই- পেট্রোল ১০২.৪৯ টাকা, ডিজেল ৯৪.৩৯ টাকা,কলকাতা- পেট্রোল ১০২.০৮ টাকা, ডিজেল ৯৩.০২ টাকা,বেঙ্গালুরু- পেট্রোল ১০৫.২৫ টাকা, ডিজেল ৯৫.২৬…
Read More