23
Sep
সেলার রেজিস্ট্রেশন ও অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সার্ভিস বাংলা ভাষায় চালু করল অ্যামাজন ইন্ডিয়া। এখন থেকে হাজার হাজার বর্তমান ও নতুন অ্যামাজন সেলার তাদের নিজেদের ভাষাতেই অ্যামাজন-ডট-ইনের মার্কেটপ্লেসে তাদের ব্যবসা চালাতে পারবেন। পশ্চিমবঙ্গের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ, তথ্য প্রযুক্তি ও ইলেক্ট্রনিক্স এবং সংসদীয় বিভাগের মন্ত্রী ড. পার্থ চ্যাটার্জি বাংলা ভাষায় অ্যামাজনের কাজকর্ম চালু হওয়ার সংবাদে সন্তোষ প্রকাশ করেছেন। অ্যামাজনের সেলারগণ এখন অ্যামাজন-ডট-ইনে রেজিস্টার করতে ও তাদের অনলাইন ব্যবসা চালিয়ে যেতে পারবেন এইসব ভাষায় - বাংলা, গুজরাটি, হিন্দি, কন্নড়, মারাঠি, মালয়ালম, তেলুগু, তামিল ও ইংরেজি ভাষায়। আঞ্চলিক ভাষা ব্যবহার করে অ্যামাজন সেলারগণ নিজেদের পছন্দের ভাষায় সবকিছুই করতে পারবেন, যেমন নথিভুক্ত হওয়া, অর্ডার ম্যানেজ…
