ব্যবসা

আসামে প্রসারিত হচ্ছে গোদরেজ অ্যাপ্লায়েন্সেস

আসামে প্রসারিত হচ্ছে গোদরেজ অ্যাপ্লায়েন্সেস

গোদরেজ অ্যাপ্লায়েন্সেস আসামে তাদের উপস্থিতি আরও মজবুত করলো। তাদের নেটওয়ার্কে এবার যুক্ত হল শিলচরে নতুন চালু করা ‘এক্সক্লুসিভ ব্র্যান্ড আউটলেট’ (ইবিও)। গ্রাহকদের সুবিধার্থে গোদরেজ অ্যাপ্লায়েন্সেস শিলচরের রঙ্গিরখাড়িতে শিলচরের গ্রাহকদের জন্য চ্যানেল পার্টনার শর্বরী’র সহযোগিতায় একটি ‘এক্সক্লুসিভ ব্র্যান্ড আউটলেট’ উদ্বোধন করেছে। বর্তমানে দেশে এই ব্র্যান্ডের এক্সক্লুসিভ আউটলেটের সংখ্যা ১২০টিরও বেশি। চলতি অর্থবর্ষে এই সংখ্যা ১৪০টিরও বেশিতে নিয়ে যেতে চলেছে গোদরেজ অ্যাপ্লায়েন্সেস। শিলচরের ইবিও-তে গোদরেজ অ্যাপ্লায়েন্সেস-এর রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এয়ার-কন্ডিশনার, ডিশওয়াশার, এয়ার কুলার, ডীপ ফ্রীজার, মাইক্রোওয়েভ ওভেন, থার্মোইলেক্ট্রিক টেকনোলজি-পাওয়ার্ড গোদরেজ কিউব ও ইউভি-সি টেকনোলজি-বেসড গোদরেজ ভাইরোশিল্ড ইত্যাদি সবরকম পণ্যসামগ্রী পাওয়া যাবে। এছাড়া, ‘স্পেশাল ইনঅগারাল অ্যাসিয়োর্ড গিফট’ও পাবেন গ্রাহকরা।
Read More
সোনির কম্প্যাক্ট পোর্টেবল মিররলেস ক্যামেরা

সোনির কম্প্যাক্ট পোর্টেবল মিররলেস ক্যামেরা

আলফা জেডভি-ই১০ - সোনি ইন্ডিয়া নিয়ে এসেছে এই নতুন কম্প্যাক্ট ও পোর্টেবল মিররলেস ক্যামেরা, যা ভ্লগার ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একেবারে আদর্শ। সোনির নতুন আলফা জেডভি-ই১০ ক্যামেরার দাম (এমআরপি): জেডভি-ই১০ (শুধুমাত্র বডি) – ৫৯,৪৯৯ টাকা ও আলফা জেডভি-ই১০এল (এসইএলপি১৬৫০ কিট-সহ) – ৬৯,৯৯০ টাকা। আলফা জেডভি-ই১০ ক্যামেরা পাওয়া যাবে সকল সোনি সেন্টার, আলফা ফ্ল্যাগশিপ স্টোর্স, www.ShopatSC.com পোর্টাল, প্রধান ইলেক্ট্রনিক স্টোর্স ও ই-কমার্স ওয়েবসাইটগুলি (অ্যামাজন ও ফ্লিপকার্ট) থেকে। আলফা জেডভি-ই১০ ক্যামেরায় সোনির অ্যাডভান্সড ইমেজিং টেকনোলজি, এক্সটেনসিভ ইউজাবিলিটি ও কাস্টম-বিল্ট ফিচার রাখা হয়েছে ক্রিয়েটরদের জন্য। এর ব্যাটারি পারফর্ম্যান্সও খুব ভাল। এই ক্যামেরাটি হাই-কোয়ালিটি ওয়েবক্যাম বা লাইভ স্ট্রিমিং ক্যামেরা হিসেবেও ব্যবহার করা যায়।
Read More
ব্রিটানিয়া নিয়ট্রিচয়েস স্ন্যাকার ক্র্যাকার ক্যাম্পেন

ব্রিটানিয়া নিয়ট্রিচয়েস স্ন্যাকার ক্র্যাকার ক্যাম্পেন

ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলা সুপারস্টার আবীর চ্যাটার্জিকে নিয়ে তাদের নিউটিচয়েস সুগার ফ্রী ক্র্যাকার রেঞ্জের জন্য নতুন ‘স্ন্যাকার ক্র্যাকার’ ক্যাম্পেন আরম্ভ করেছে। এই ব্র্যান্ডের নতুন টিভিসি’তে একেবারে নতুন ভূমিকায় অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্রাভিনেতা আবীর চ্যাটার্জি, যাকে দেখা যাবে এক শেফের চরিত্রে। এই ক্যাম্পেনে তুলে ধরা হয়েছে ক্র্যাকার ব্যবহার করে কীভাবে তাড়াতাড়ি স্ন্যাকস তৈরি করে নেওয়া যায়। ব্রিটানিয়া নিউট্রিচয়েস ক্র্যাকারের ৩০০ গ্রামের প্যাকের দাম ৩৫ টাকা। এটি শুধু সুগার ফ্রী নয়, এর নিউট্রাল টেস্টের কারণে এদিয়ে নানারকম কুইক ও টেস্টি স্ন্যাক তৈরি করা যায়, যা মিড-মিল স্ন্যাক হিসেবে দিনের যেকোনও সময়ে খাওয়া যায়। ব্রিটানিয়া নিউট্রিচয়েস স্ন্যাকার ক্র্যাকার কনটেস্টে যোগ দেওয়া খুবই সহজ।…
Read More
কলকাতার মেডিকায় ফুসফুস প্রতিস্থাপন

কলকাতার মেডিকায় ফুসফুস প্রতিস্থাপন

মানবদেহে অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে এক নজির গড়ল পূর্বভারতের বৃহত্তম প্রাইভেট হসপিটাল চেইন মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল। পূর্বভারতে তারাই প্রথম সাফল্যের সঙ্গে ফুসফুস প্রতিস্থাপন করল কলকাতায়। গত ২০ সেপ্টেম্বর মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে দীর্ঘদিন এসিএমও সাপোর্টে থাকা কোভিড-১৯ রোগী দীপক হালদারের ‘ডাবল লাঙ্‌ ট্রান্সপ্ল্যান্ট’ সম্পন্ন হয়েছে। একটানা সাত ঘন্টা ধরে অপারেশন চালায় মেডিকার কার্ডিয়াক সার্জারি অ্যান্ড কার্ডিয়াক ক্রিটিক্যাল কেয়ার টিম। মেডিকা গ্রুপ অফ হসপিটালসের চেয়ারম্যান ও চেয়ার এফআইসিসিআই হেলথ সার্ভিসেস কমিটি, ডাঃ অলোক রায় বলেন, প্রথম ফুসফুস প্রতিস্থাপনের এই অপারেশন বাংলার পক্ষে এক সাফল্যের নিদর্শন। এই ঘটনা এই রাজ্যকে জাতীয় মানচিত্রে স্থাপন করল। কলকাতার বাসিন্দা দীপক হালদার (৪৬) ‘সিভিয়ার কোভিড নিউমোনিয়া’য়…
Read More
সম্পূর্ণ সুরক্ষার জন্য মোবিল সুপার এসইউভি প্রো

সম্পূর্ণ সুরক্ষার জন্য মোবিল সুপার এসইউভি প্রো

মোবিল সুপার অল-ইন-ওয়ান প্রোটেকশন এসইউভি প্রো সিন্থেটিক ইঞ্জিন অয়েল - এক্সনমোবিল লুব্রিক্যান্টস প্রাইভেট লিমিটেড লঞ্চ্‌ করল এই বিশেষ সিন্থেটিক ইঞ্জিন অয়েল। মোবিল সুপার এসইউভি প্রো’র পেছনে রয়েছে লুব্রিক্যান্ট টেকনোজিতে ১৫০ বছরের অধিক অভিজ্ঞতা। মোবিল ওয়ান প্রস্তুতকারকদের তৈরি মোবিল সুপার এসইউভি প্রো একইসঙ্গে ডিজেল ও পেট্রল ইঞ্জিনের উপযোগী। মোবিল অনুমোদিত রিটেল স্টোর্স, মোবিল কার কেয়ার স্টোর্স ও অ্যামাজনে মোবিল সুপার এসইউভি প্রো পাওয়া যাচ্ছে ১, ৩.৫ ও ৫ লিটার প্যাক সাইজে। এসইউভি ওনারদের চাহিদার কথা ভেবে তারা মোবিল সুপার এসইউভি প্রো এনেছেন, যা এসইউভি ইঞ্জিনের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। একথা উল্লখ করে এক্সনমোবিল লুব্রিক্যান্টস প্রাইভেট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার দীপঙ্কর…
Read More
ভারতের বৃহত্তম ফ্যাশন গন্তব্যস্থল এখন আগরতলায়

ভারতের বৃহত্তম ফ্যাশন গন্তব্যস্থল এখন আগরতলায়

ভারতের সর্বত্র গ্রাহকদের হৃদয় ও আস্থা জয়ের পর প্রসারের ধারা অব্যাহত রেখে ভারতের অগ্রণী ভ্যালু ফ্যাশন রিটেলার ও বিগেস্ট ফ্যাশন ডেস্টিনেশন ভি-মার্ট রিটেল লিমিটেড ত্রিপুরার রাজধানী শহর আগরতলায় প্রবেশ করল। আগরতলায় ২২শে সেপ্টেম্বর ২০২১ তারিখে উদ্বোধন হওয়া এই স্টোর হল একটি কম্পোজিট স্টোর (ফ্যাশন+কিরানা), যা ১৮০০০ বর্গফুট স্থান জুড়ে বিস্তৃত। আগরতলার নাগরিকদের জন্য ভি-মার্ট নিয়ে এসেছে ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অফার। ১৫০০ টাকার কেনাকাটায় তারা পাবেন ৯ টাকা কিলোগ্রাম দরে ২ কেজি চিনি। ২৩৫ টাকা এমআরপি’র ৫ কিলোগ্রাম আশীর্বাদ আটা পাওয়া যাবে ২০৯ টাকায়, ১ লিটার ধারা সরিষার তেল দেওয়া হবে ১৮৩ টাকায় ও ৯৫০ গ্রামের ডেলমন্টে কেচাপ বিক্রি করা হবে…
Read More
অ্যামাজনের এই প্রবর্তনে কোম্পানির সামগ্রিক সঞ্চয় বেড়েছে ৬০%

অ্যামাজনের এই প্রবর্তনে কোম্পানির সামগ্রিক সঞ্চয় বেড়েছে ৬০%

COVID-19 চ্যালেঞ্জের মোকাবিলায় উৎসবের মরসুমে ব্যবসা বাড়াতে বেঙ্গালুরুতে চালু হবে অ্যামাজনের ফুলফিলমেন্ট সেন্টার। ইন্ডিয়ার ইন্ডিয়াটুডের ঘোষাণা অনুযায়ী এটি হবে দেশের মধ্যে অ্যামাজনের সবচেয়ে বড় ফুলফিলমেন্ট সেন্টার।উল্লেখ্য,এই প্রবর্তনের ফলে অ্যামাজন ইন্ডিয়া তার সামগ্রিক সঞ্চয় ক্ষমতার৬০% বৃদ্ধি করেছে এবং ৬.৫ মিলিয়ন ঘনফুটের বেশি জায়গা জড়ে এই ফুলফিলমেন্ট সেন্টার তৈরি হয়েছে। শুধু তাই নয়, অ্যামাজন ইন্ডিয়ার এই ফুলফিলমেন্ট সেন্টার চালু হলে বেঙ্গালুরুসহ সমগ্র কর্ণাটক রাজ্যের অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নেও পরিবর্তন আসবে।অ্যামাজন ইন্ডিয়ার ফুলফিলমেন্ট সেন্টার বিদ্যুতের খরচ কমাতে সৌর বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হয়েছে। এইজন্য সমগ্র বিল্ডিংটি সাইট এবং অফ-সাইট সোলার প্যানেল দিয়ে ডিজাইন করা হয়েছে। ফুলফিলমেন্ট সেন্টারের ভিতরে যাতে বৃ্ষ্টির জল না জমে সেই…
Read More
প্রত্যক্ষ-পরোক্ষ কর্মসংস্থান সৃ্ষ্টি করল ফ্লিপকার্ট

প্রত্যক্ষ-পরোক্ষ কর্মসংস্থান সৃ্ষ্টি করল ফ্লিপকার্ট

ভারতের স্বদেশীয় ই-কমার্স মার্কেটপ্লেসে ফ্লিপকার্ট একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। উৎসবের মরসুমে লক্ষ লক্ষ অনলাইন গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে এবং এমএসএমই(মাইক্রো,সম্ল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ)সেক্টরের বাজার অ্যাক্সেসকে সমর্থন করার জন্য এবং দেশব্যাপী ক্ষুদ্র ব্যবসায়ীদের সাহায্যার্থে ফ্লিপকার্ট তার সরবরাহ শৃঙ্খল তথা সাপ্লাই চেনকে আরও শক্তিশালী এবং সম্প্রসারিত করেছে। এই উদ্দ্যেশে, ফ্লিপকার্ট দেশব্যাপী ১,০০০টিরও বেশি ডেলিভারী হাব(ডিএইচ)যোগ করেছে এবং সেইসাথে ফ্লিপকার্ট তার শেষ মাইল পৌঁছানোর ক্ষমতাকেও শক্তিশালী করেছে। এই হাবের মাধ্যমে স্টোরেজ, বাছাই, প্যাকেজিং, মানব সম্পদ, প্রশিক্ষণ এবং বিতরণের জন্য কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে দেশব্যাপী শিপমেন্টের কাজ নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং যাতে ফ্লিপকার্ট, গ্রাহকদের একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা প্রদান করতে পারে। বলাবাহুল্য…
Read More
কলকাতার মেডিকায় ফুসফুস প্রতিস্থাপন

কলকাতার মেডিকায় ফুসফুস প্রতিস্থাপন

মানবদেহে অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে এক নজির গড়ল পূর্বভারতের বৃহত্তম প্রাইভেট হসপিটাল চেইন মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল। পূর্বভারতে তারাই প্রথম সাফল্যের সঙ্গে ফুসফুস প্রতিস্থাপন করল কলকাতায়। গত ২০ সেপ্টেম্বর মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে দীর্ঘদিন এসিএমও সাপোর্টে থাকা কোভিড-১৯ রোগী দীপক হালদারের ‘ডাবল লাঙ্‌ ট্রান্সপ্ল্যান্ট’ সম্পন্ন হয়েছে। একটানা সাত ঘন্টা ধরে অপারেশন চালায় মেডিকার কার্ডিয়াক সার্জারি অ্যান্ড কার্ডিয়াক ক্রিটিক্যাল কেয়ার টিম। মেডিকা গ্রুপ অফ হসপিটালসের চেয়ারম্যান ও চেয়ার এফআইসিসিআই হেলথ সার্ভিসেস কমিটি, ডাঃ অলোক রায় বলেন, প্রথম ফুসফুস প্রতিস্থাপনের এই অপারেশন বাংলার পক্ষে এক সাফল্যের নিদর্শন। এই ঘটনা এই রাজ্যকে জাতীয় মানচিত্রে স্থাপন করল। কলকাতার বাসিন্দা দীপক হালদার (৪৬) ‘সিভিয়ার কোভিড নিউমোনিয়া’য়…
Read More
হিন্দিতে ভয়েস শপিং শুরু করবে অ্যামাজন

হিন্দিতে ভয়েস শপিং শুরু করবে অ্যামাজন

অ্যামাজনের গ্রাহকরা এখন থেকে কেনাকাটা করার জন্য মারাঠি ও বাংলা ভাষা ব্যবহার করতে পারবেন অ্যামাজন-ডট-ইনে। এতদিন অ্যামাজনে হিন্দি, ইংরেজি, কন্নড়, মালয়ালম, তামিল ও তেলুগু ব্যবহার করা যেতো। এছাড়া, শীঘ্রই অ্যামাজন-ডট-ইন থেকে কেনাকাটার জন্য হিন্দি ভয়েস শপিং ব্যবস্থা চালু হতে চলেছে। এইসব আঞ্চলিক ভাষা চালুর মাধ্যমে গ্রাহকদের ভাষার বাধা কাটিয়ে তোলা সম্ভব হবে বলে জানিয়েছে অ্যামাজন ইন্ডিয়া। ২০২০ সালে ইংরেজি ভয়েস শপিং চালু হওয়ার পর এবার হিন্দিতে ভয়েস শপিং ব্যবস্থা চালু হওয়ার পথে। এরফলে অ্যামাজনের গ্রাহকরা হিন্দিতেই প্রোডাক্ট সার্চ করতে বা অর্ডারের স্ট্যাটাস জেনে নিতে পারবেন। অ্যামাজন গ্রাহকরা সহজেই তাদের অ্যান্ড্রয়েড বা আইওএস অ্যাপ থেকে তাদের পছন্দের ভাষায় পরিবর্তিত হতে পারবেন।
Read More