ব্যবসা

এফএনপি-র লক্ষ্য ১০০টি কেক আউটলেট

এফএনপি-র লক্ষ্য ১০০টি কেক আউটলেট

হাওড়ায় প্রথম আউটলেট খুলল এফএনপি ‘এন' মোর (ফার্নস এন পেটালের একটি ইউনিট)।পশ্চিমবঙ্গে এফএনপি-র এটি নবমতম কেক আউটলেট। এছাড়াও প্যান ইন্ডিয়াতে বর্তমানে এই বেকারি ব্র্যান্ডের ১৪৩টি খুচরা আউটলেট রয়েছে৷ খাদ্যের মান বজায় রাখতে এফএনপি কেক 'এন' মোর দিল্লি, ব্যাঙ্গালোর, লখনউ এবং মুম্বাইতে একটি বেস রান্নাঘর তৈরি করেছে। বলাবাহুল্য, এনপি কেক 'এন' মোর তার সিস্টার কনর্সান ফার্নস এন পেটালের মাধ্যমেও কেক বিক্রি করছে। ব্র্যান্ডটি একযোগে আন্তর্জাতিক স্তরে সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সিঙ্গাপুরেও কাজ করছে।শিবপুরে ১৩৮জিটি রোডের শ্রী অ্যাপার্টমেন্ট ২৫০ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত এফএনপি কেক 'এন' মোর-র আউটলেটটিতে রয়েছে সব ধরনের ক্রিম কেক, ফন্ডেন্ট কেক, ড্রাই কেক, ফটো কেক এবং ডিজাইনার…
Read More
তিনটি আবশ্যিক প্রাত্যহিক খাদ্য

তিনটি আবশ্যিক প্রাত্যহিক খাদ্য

সাম্প্রতিক ওয়ার্ক-ফ্রম-হোম ব্যবস্থা মানুষের জীবনে বিরাট পরিবর্তন ঘটিয়েছে, যার প্রভাব খাদ্যাভ্যাসের ওপরেও পড়েছে। ঘনঘন রেডি-টু-ইট খাদ্য গ্রহণে অভ্যস্ত হয়ে পড়েছেন অনেকে, আর এরফলে তাদের হজমের ব্যাঘাত যেমন ঘটছে তেমনই তাদের শরীরে নানারকম রোগব্যাধি বাসা বাঁধছে। প্রায় সকলেই একথা জানেন যে সুস্থ থাকার জন্য পুষ্টিকর খাদ্যের গুরুত্ত্ব অপরিসীম। ইন্টিগ্রেটেড হেলথ কোচ ও নিউট্রিশনিস্ট নেহা রাঙলানির মতে, প্রাত্যহিক খাদ্যতালিকায় তিনটি খাদ্য অবশ্যই রাখা উচিত - আমন্ড, কমলা ও শসা। প্রতিদিন এগুলি খেলে শরীর সুস্থ থাকবে ও ইমিউনিটি বৃদ্ধির সহায়ক হবে বলে তিনি জানিয়েছেন। একটি সমীক্ষায় প্রাপ্ত তথ্য জানাচ্ছে, আমন্ডের মতো বাদাম যারা নিয়মিত গ্রহণ করেন তাদের মধ্যে মৃত্যুহার অন্যদের অপেক্ষা ২০ শতাংশ…
Read More
ফ্যাবইন্ডিয়ার ৬৪ শতাংশ কারিগর মহিলা

ফ্যাবইন্ডিয়ার ৬৪ শতাংশ কারিগর মহিলা

ফ্যাবইন্ডিয়া হল ভারতের প্রথম কোম্পানী যার ইএসজি আইপিও-তে বাজার নিয়ন্ত্রকের কাছে ডিআরএইচপি ফাইলে ২৫, ০৫০, ৫৪৩ ইক্যুইটি শেয়ার বিক্রির প্রস্তাবে মোট ৫০০ কোটি টাকার নতুন ইস্যু অন্তর্ভুক্ত করা হয়েছে। বলাবাহুল্য, ফ্যাবইন্ডিয়া ৫০,০০০ এরও বেশি কারিগরদের ক্ষমতায়ন করেছে। যার মধ্যে প্রায় ৬৪ শতাংশ হল মহিলা কারিগর এবং ৭০ শতাংশ বাড়ি থেকে কাজ করছে।  এছাড়াও কোম্পানিটি সাসটেনেবেল কৃষি পদ্ধতি তৈরি করতে  ২,২০০-এর বেশি কৃষকদের সাথে প্রত্যক্ষ ভাবে এবং  ১০,৩০০-র বেশি কৃষকদের সাথে পরোক্ষ ভাবে সহযোগী সংস্থার মাধ্যমে কাজ করে। কোম্পানি বা এর সহযোগী সংস্থাগুলির সাথে যুক্ত কারিগর এবং কৃষকদের পুরস্কৃত করতে ফ্যাবইন্ডিয়ার কিছু প্রবর্তক যথাক্রমে ৪০০,০০০ ও ৩৭৫,০৮০ ইক্যুইটি শেয়ার উপহার হিসাবে…
Read More
ডিএসপি ইনভেস্টমেন্ট ম্যানেজাররা প্রথম এসআইপি কেন্দ্রিক এনএফও চালু করেছে

ডিএসপি ইনভেস্টমেন্ট ম্যানেজাররা প্রথম এসআইপি কেন্দ্রিক এনএফও চালু করেছে

ডিএসপি গ্লোবাল ইনোভেশন ফান্ড অফ ফান্ড (ডিএসপি জিআইএফ) এর জন্য ভারতের প্রথম এসআইপি ফোকাসড এনএফও চালু করার কথা ঘোষণা করল ডিএসপি ইনভেস্টমেন্ট ম্যানেজার। ডিএসপি জিআইএফ হল এমন একটি ফান্ড যা অ্যাকটিভ এবং প্যাসিভ তহবিলে বিনিয়োগ করবে। ডিএসপি জিআইএফ-এর অন্তর্নিহিত তহবিলের মধ্যে রয়েছে আইশেয়ারস পিএইচএলএক্স, সেমিকন্ডাক্টর ইটিএফ,বিজিএফ ওয়ার্ল্ড টেক ফান্ড ডি২ ইউএসডি, আইশেয়ারস এনএএসডিএকিউ ১০০ ইউসিআইটিএস ইটিএফ, নিক্কোএএম এআরকে ডিসরাপটিভ ইনোভেশন ফান্ড, মরগান স্টেনলেই ইউএস ইনসাইট ফান্ড, এবং ব্লু বক্স গ্লোবাল টেকনলজি ফান্ড। উল্লেখ্য, এই তহবিলগুলি বিঘ্নিত উদ্ভাবক এবং সুপ্রতিষ্ঠিত আধিপত্যকারীদের মধ্যে একটি ভাল ভারসাম্য রক্ষা করে। ডিএসপি জিআইএফ-এর এই নতুন ফান্ড অফার খুলবে ২৪ জানুয়ারি ২০২২ এবং বন্ধ হবে ৭ফেব্রুয়ারি।
Read More
নিসান ইন্ডিয়ার পরিবেশ সংরক্ষণ-এর উদ্যোগ

নিসান ইন্ডিয়ার পরিবেশ সংরক্ষণ-এর উদ্যোগ

নিসান ভারতের বিভিন্ন গ্রামে প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ, দূষণ হ্রাস এবং জীবনযাত্রার অবস্থার উন্নয়নের কথা ভেবে প্রথম চেন্নাইতে একটি বড় উদ্যোগ চালু করেছে৷ এই উদ্যোগটির মাধ্যমে ভাল্লাকোট্টাই গ্রামে অবস্থিত একটি হ্রদের চারপাশে মিয়াওয়াকি গাছ লাগানোর একটি কর্মসূচির মাধ্যমে বাঁধগুলিকে শক্তিশালী করবে। এছাড়াও, নিসান বিশেষ সরঞ্জামের মাধ্যমে আবর্জনা পচিয়ে ফেলবে, যা এলাকার আবর্জনার পরিমাণ ৩০০ ফ্যাক্টর কমিয়ে দেবে।২০২১ সালের নভেম্বর থেকে ২০৩০ সালের মধ্যে নিসান সমাজের কাছে মূল্যবান এবং প্রয়োজনীয় একটি কোম্পানি হয়ে ওঠার লক্ষ্য স্থির করেছে। এছাড়াও কোম্পানি জলের টেবিল তৈরি করতে ভূগর্ভস্থ জল রিচার্জ করবে যা জল সংরক্ষণকে উন্নত করবে এবং উদ্ভিদ ও প্রাণীর বৃদ্ধিকে সক্ষম করবে৷ রেনল্ট নিসান অটোমোটিভ…
Read More
মোটরসাইকেল অফ দ্য ইয়ার এক্সপ্লাস ২০০

মোটরসাইকেল অফ দ্য ইয়ার এক্সপ্লাস ২০০

বিশ্বের বৃহত্তম মোটরসাইকেল এবং স্কুটার নির্মাতা হিরোমটোক্রপের মোটরসাইকেল এক্সপালস ২০০ ৪ ভালভের অনলাইন বুকিং শুরু হয়েছে। হিরোমটোক্রপের অনলাইন বিক্রয় প্ল্যাটফর্ম তথা ইশপে এই এক্সপালস ২০০ মোটরসাইকেলটি বুক করা যাবে। তবে এর জন্য ১০,০০০ টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে। হিরোমটোক্রপের এই এক্সপালস মোটরসাইকেলটির দাম হল ১,৩০,১৫০টাকা।  অত্যাধুনিক প্রযুক্তি এবং স্বতন্ত্র স্টাইলিং সহ হিরোমটোক্রপের এক্সপালস ভারতের প্রথম ২০০সিসি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল। ২০১৯ সালের এপ্রিলে লঞ্চ হওয়ার পর থেকেই সারা বিশ্বের যুবকদের মন করেছে৷ নতুন  এক্সপালস ২০০ ৪ ভালভ উচ্চ প্রযুক্তির  এই মোটরসাইকেলটি বিএসভিআই ৪ ভালভ অয়েল কুলড ইঞ্জিন সহ হাইটেক অ্যাডভেঞ্চার এক্সপেরিয়েন্স ডিএনএ–এর উপর নির্মিত। যা ৬ শতাংশ বেশি পাওয়ার এবং ৫ শতাংশ…
Read More
বাজারে এল 7UP-র থিঙ্ক ফ্রেশ সিরিজ

বাজারে এল 7UP-র থিঙ্ক ফ্রেশ সিরিজ

গরমের কথা মাথায় রেখে রিফ্রেশিং ড্রিঙ্কস থিঙ্ক ফ্রেশ সিরিজের প্রচারের উদ্দেশ্যে একটি নতুন ক্যাম্পেন লঞ্চ করল 7UP। এই নতুন ক্যাম্পেনের ব্র্যান্ড মাসকট ফিডো ডিডো-‘থিঙ্ক ফ্রেশ এবং সে গুডবাই’ট্যাগ লাইনের মাধ্যমে রিফ্রেশিং ড্রিঙ্কস থিঙ্ক ফ্রেশ সিরিজের প্রচার করবে। উল্লেখ্য, ক্যাম্পেনে দেখা যাবে কোঁকড়ানো চুলের মাসকট ফিডোডিডো-যুব সমাজকে জীবনের প্রতিনিয়ত সমস্যার সাথে লড়াই করার উৎসাহ দিচ্ছে। ক্যাম্পেইনটিতে দেখানো হয়েছে যে, বাসে একটি  মেয়েকে 7UP-এর একটি সুইফ্ট সুইগ নিয়ে প্রবেশ করতে দেখেই মহিলাদের জন্য সংরক্ষিত আসনে বসে থাকা লোকটি ঘুমিয়ে পড়ার ভান করে। মেয়েটিকে বসার জায়গা করে দিতে ফিডো ক্যাম্পেনের ট্যাগ লাইন 'থিঙ্ক  ফ্রেশ' অনুযায়ী জানালার কাছে গিয়ে লোকটির কোলে একটি নকল সাপ…
Read More
বন্ধন ব্যাঙ্কের ত্রৈমাসিক রির্পোট পেশ

বন্ধন ব্যাঙ্কের ত্রৈমাসিক রির্পোট পেশ

২০২১-২২ আর্থিক বছরের ত্রৈমাসিক রির্পোট পেশ করল বন্ধন ব্যাঙ্ক। অর্থনৈতিক উন্নতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিগত বছরে ব্যাঙ্কের মোট ব্যবসা ১৫% বৃদ্ধি পায়। যা ৩১ ডিসেম্বর ১.৭৩ লক্ষ কোটি টাকায় দাঁড়ায়। উল্লেখ্য, বন্ধন ব্যাঙ্ক ছয় বছর ধরে সুষ্ঠ ভাবে দেশব্যাপী পরিষেবা দিচ্ছে। ৩৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে ৩৪টিতে ৫,৬২৬টি ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে ২.৫১ কোটি গ্রাহককে পরিষেবা দিচ্ছে। চলতি আর্থিক বছরে ১৯% বৃদ্ধি পেয়ে বন্ধন ব্যাঙ্কের মোট আমানতের পরিমাণ দাঁড়ায় ৮৪,৫০০ কোটি টাকা। কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্টে (সিএএসএ) আমানতের পরিমাণ ২৬% বৃদ্ধি  পাওয়ায় বর্তমানে সিএএসএ অনুপাত সামগ্রিক ডিপোজিট বুকের ৪৫ শতাংশেরও বেশি। এছাড়াও রিটেল ডিপোজিট বুকে আমানতের পরিমাণ ২৪ শতাংশ বৃদ্ধি…
Read More
সোনির বেস্ট-ইন-ক্লাস সারাউন্ড সাউন্ড প্রোডাক্টস

সোনির বেস্ট-ইন-ক্লাস সারাউন্ড সাউন্ড প্রোডাক্টস

প্রিমিয়াম রেঞ্জের হোম থিয়েটার সিস্টেম HT-A9 এবং HT-A7000 সাউন্ডবার বাজারে নিয়ে এলো সোনি ইন্ডিয়া, যা শ্রোতাদের দেবে মাল্টি-ডাইমেনশনাল সাউন্ড এক্সপিরিয়েন্স। HT-A9 ও HT-A7000 এমন ভার্চুয়াল সাউন্ড ফিল্ড তৈরি করবে যে শ্রোতাদের মনে হবে সবদিক থেকেই শব্দ আসছে, ফলে শোনার অভিজ্ঞতা হবে আরও থ্রিলিং ও রিয়ালিস্টিক। উদ্ভাবনী ‘সারাউন্ড সাউন্ড টেকনোলজি’ (360 SSM technology) চালিত এই প্রোডাক্টগুলি গ্রাহকদের যেকোনও মুভি, মিউজিক বা গেম উপভোগের অভিজ্ঞতা আরও বাড়িয়ে দেবে। এইচটি-এ৯’এর ওয়্যারলেস স্পিকারে ব্যবহার করা হয় ‘ওমনি ডাইরেকশনাল ব্লক ডিজাইন কনসেপ্ট’, ফলে ৭.১.৪সিএইচ সারাউন্ড সাউন্ড এফেক্ট পাওয়া যায়। এইচটি-এ৭০০০ হচ্ছে বাস্তবিকই এক ৭.১.২সিএইচ সাউন্ডবার। এইচটি-এ৯’এর সাউন্ড আউটপুট ৮০৪ওয়াট এবং এইচটি-এ৭০০০’এর সাউন্ড আউটপুট ৯০০ওয়াট। এইসব…
Read More
শ্যাডোফ্যাক্সের ৯৫% টীকাকরণ সম্পূর্ণ

শ্যাডোফ্যাক্সের ৯৫% টীকাকরণ সম্পূর্ণ

শ্যাডোফ্যাক্স তার সমস্ত রাইডার পার্টনারের জন্য দ্বিতীয় কোভিড কেয়ার প্রোগ্রাম ঘোষণা করেছে। শ্যাডোফ্যাক্সের ১০০,০০০-এরও বেশি রাইডার পার্টনার রয়েছে। এই কোভিডকালিন পরিস্থিতিতে শ্যাডোফ্যাক্স তার রাইডার পার্টনার নেটওয়ার্কদের জন্য চিকিৎসা ও আর্থিক সাহায্য ছাড়াও উন্নত নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের জন্য প্রচুর বিনিয়োগ করে চলেছে। শ্যাডোফ্যাক্সের লক্ষ্য হল কোভিডের তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে পার্টনারদের সুস্বাস্থ্য নিশ্চিত করা। তাই নিরাপত্তা এবং সুবিধার কারণে গ্রাহকদের অনলাইনে গ্রোসারি শপিং ও ডেলিভারি সুনিশ্চিত করতে বিশেষ তৎপর শ্যাডোফ্যাক্স। অভ্যন্তরীণ ডেটা অনুসারে মুদি এবং ফার্মা গুলিতে গত মাসের তুলনায় ডেলিভারি ৫০% বৃদ্ধি পেয়েছে। শ্যাডোফ্যাক্স তার রাইডার অংশীদার এবং পরিবারের জন্য অন-কল কোভিড সহায়তা এবং কাউন্সেলিং চালাচ্ছে। এছাড়াও কোম্পানিটি রাইডারদের…
Read More