ব্যবসা

১০০,০০০ শিল্পীর কেরিয়ারকে সুপারচার্জ করতে চায় ফ্যানটাইগার

১০০,০০০ শিল্পীর কেরিয়ারকে সুপারচার্জ করতে চায় ফ্যানটাইগার

ভারতের প্রথম ইন্ডি রক ব্যান্ড 'নালায়ক'-এর এনএফটি  কনসার্ট ১৫ অক্টোবর রাত আটটায় গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে চলেছে। বর্তমানে ব্যান্ডটি  পুনে, ব্যাঙ্গালোর, দিল্লি, গুয়াহাটি এবং চণ্ডীগড়ে পাঁচ  সিটির এনএফটি সফরে রয়েছে। উল্লেখ্য, নালায়ক হল ভারতের প্রথম ডেডিকেটেড মিউজিক ব্যান্ড যারা সম্প্রতি এনএফটি মার্কেটপ্লেস ফ্যানটাইগারে তাদের প্রথম মিউজিক 'নুসরাত' গান লঞ্চ করেছে। যা এনএফটি দ্বারা গেট করা  প্রথম কনসার্টে পরিণত হয়েছে।ফ্যানটাইগারের উদ্দেশ্য হল দশ মিলিয়ন  ফ্যান কমিউনিটি অনবোর্ড করা।    ফ্যানটাইগার সম্প্রতি মাল্টিকয়েন ক্যাপিটালের নেতৃত্বে ৫.৫ মিলিয়ন ডলার সীড  রাউন্ড পেয়েছে।  যা ভারতীয় শিল্পীদের জন্য ব্যবহার করার পরিকল্পনা করেছে ফ্যানটাইগার। এনএফটিএস  ব্যবহার করে ১০০,০০০-এরও বেশি শিল্পীর কেরিয়ারকে সুপারচার্জ করতে চায়  ফ্যানটাইগার।
Read More
‘এক নঈ মুসকান’ – হিমালয়া’র ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ

‘এক নঈ মুসকান’ – হিমালয়া’র ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ

বিশ্বের বৃহত্তম ক্লেফট-সংক্রান্ত এনজিও স্মাইল ট্রেনের সঙ্গে যুগ্মভাবে ভারতের অন্যতম অগ্রণী ওয়েলনেস ব্র্যান্ড হিমালয়া ওয়েলনেস কোম্পানি তাদের ‘এক নঈ মুসকান’-এর সপ্তম পর্ব শুরু করল। এবছর বেঙ্গালুরুতে ‘এক নঈ মুসকান’ লঞ্চ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য ছিল ক্লেফটযুক্ত শিশুরাও যাতে সানন্দে সুস্থ জীবনযাপন করতে পারে সেব্যাপারে সমাজ-সচেতনতা বৃদ্ধি করা। হিমালয়া ও স্মাইল ট্রেন জনমানসে সচেতনতা গড়ার জন্য একযোগে কাজ করে চলেছে, কিন্তু দুঃখজনকভাবে বহু মানুষের মধ্যে ক্লেফট বিষয়ে সচেতনতার ক্ষেত্রে এখনও ঘাটতি রয়েছে।  এই উদ্যোগের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ক্লেফট-সার্জারি ও চিকিৎসার ব্যাপারে সহায়তা প্রদান করা হয়ে থাকে। ২০১৬ সাল থেকে হিমালয়া ও স্মাইল ট্রেন ‘হাসির আনন্দ’…
Read More
অ্যামাজন.ইন চালু করল ‘ধনতেরাস স্টোর’

অ্যামাজন.ইন চালু করল ‘ধনতেরাস স্টোর’

ধনতেরাসের কেনাকাটায় সাহায্যের জন্য অ্যামাজন.ইন চলু করল ‘ধনতেরাস স্টোর’। ধনতেরাস স্টোর থেকে গ্রাহকরা বিশেষভাবে বাছাই করা নানারকম প্রোডাক্ট, যেমন গোল্ড ও সিলভার কয়েন, ফেস্টিভ জুয়েলারি, পূজার দ্রব্য, গ্রসারি ও গৃহস্থালীর সামগ্রী, হোম ডেকর, ইলেক্ট্রনিক্স, লার্জ অ্যাপ্লায়েন্সেস, স্মার্টফোন, অ্যাক্সেসরিজ, ডিজিটাল গোল্ড ইত্যাদি ক্রয় করতে পারবেন। অ্যামাজন.ইন ‘ধনতেরাস স্টোর’-এ গোল্ড কয়েনের কেনাকাটায় ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে।গ্রাহকদের পছন্দমাফিক বিভিন্ন ব্র্যান্ডের পণ্য কেনা যাবে এই ধনতেরাস স্টোর থেকে। ধনতেরাস স্টোর থেকে দেশের বিভিন্ন প্রান্তের ‘স্মল অ্যান্ড মিডিয়াম বিজিনেসেস’-এর বিপুল পণ্যসম্ভারও কেনা যাবে। গ্রাহকরা আলেক্সার ভয়েস নেভিগেশন ব্যবহার করে অ্যামাজন অ্যাপের (অ্যান্ড্রয়েড) ধনতেরাস স্টোর থেকে কেনাকাটা করতে পারবেন।
Read More
ইভি গ্রাহকদের সমস্যা সমাধানে বাজাজের ইভি ফর অল

ইভি গ্রাহকদের সমস্যা সমাধানে বাজাজের ইভি ফর অল

ভারতের অন্যতম প্রধান বেসরকারি সংস্থা বাজাজ আলিয়াঞ্জ জেনারেল ইন্স্যুরেন্স সাধারণ বীমাকারীদের জন্য তাদের ওয়েবসাইটে ‘# EVForAll / ইভি ফর অল ’ চালু করেছে। এই প্ল্যাটফর্মটি শুধু বীমা ছাড়াও বৈদ্যুতিক যানবাহন পরিষেবার একটি স্যুট প্রদান করে। এই প্রকল্পটি  দেশের আইসি ইঞ্জিনের গ্রীনার এবং ক্লিনার বিকল্প হিসাবে বৈদ্যুতিক যানবাহনের উন্নয়নর জন্য ভারত সরকারের গৃহীত উদ্যোগের সাথে সামঞ্জস্যপূর্ণ। বাজাজ আলিয়াঞ্জ জেনারেল ইন্স্যুরেন্স ধারাবাহিকভাবে তাদের গ্রাহকদের জন্য একটি সর্বোত্তম শ্রেণীর বীমা সমাধান প্রদান করছে। ইভি শিল্পের প্রয়োজনীয়তার সাথে সামঞ্জস্য রেখে বাজাজ অ্যালিয়ানজ জেনারেল ইন্স্যুরেন্স এখন বৈদ্যুতিক ব্যক্তিগত যানবাহন (দুই এবং চার চাকার উভয়) এবং বাণিজ্যিক যানবাহনের জন্য বীমা নীতি অফার করছে।  ইভি ফর অল-এর…
Read More
৩৪টি রাজ্যে রয়েছে বন্ধন ব্যাঙ্কের আউটলেট

৩৪টি রাজ্যে রয়েছে বন্ধন ব্যাঙ্কের আউটলেট

সৌরভ গাঙ্গুলীকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত করল বন্ধন ব্যাঙ্ক। উভয়ই আইকনিক ব্র্যান্ড যার উৎপত্তি পূর্ব ভারতে এবং দুটি ব্র্যান্ডই সাধারণ মান শেয়ার করে। গাঙ্গুলি যেমন ২০‌০০-এর দশকের গোড়ার দিকে ভারতীয় ক্রিকেট দলের রূপান্তরের নেতৃত্ব দিয়েছিলেন ঠিক তেমনি বন্ধন ব্যাঙ্ক দেশের গ্রামীণ এবং আধা-শহরে বসবাসকারী সুযোগসুবিধা থেকে বঞ্চিত পরিবার গুলির রূপান্তরের নেতৃত্ব দিয়েছিলেন। বন্ধন ব্যাঙ্ক হল একটি প্যান ইন্ডিয়াব্যাঙ্ক। ৫,৬৪৪ ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বড় বা ছোট সকলকে ব্যাঙ্কিং পরিষেবা প্রদান করে বন্ধন ব্যাঙ্ক। দেশের ৩৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে ৩৪টি রাজ্যে বন্ধন ব্যাঙ্কের আউটলেট ছড়িয়ে আছে। বন্ধন ব্যাঙ্কর এমডি এবং সিইও চন্দ্র শেখর ঘোষ বলেন,  সৌরভ গাঙ্গুলীকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত করতে পেরে…
Read More
অক্টোবরের শেষে অতিথিদের জন্য খুলে দেওয়া হবে ভিভান্তা

অক্টোবরের শেষে অতিথিদের জন্য খুলে দেওয়া হবে ভিভান্তা

ভারতের বৃহত্তম হসপিটালিটি সংস্থা ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড (আইএইচসিএল) মেঘালয়ের রাজধানী শিলং-এ হোটেল ভিভান্তা খুলেছে। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত হোটেল ভিভান্তা শিলং পাহাড়ের সৌন্দর্যকে আরও যেন প্রাণবন্ত করে তোলে। ১০১টি রুম ও স্যুইট সহ শহরের কেন্দ্রে অবস্থিত ভিভান্তা  মেঘালয়ে ডাইনিং এবং শপিং বিকল্পের অ্যাক্সেস রয়েছে। পাহাড় এবং পাইন বন ঘেরা এই হোটেলটি 'মেঘের আবাস' বলে পরিচিত। এখানে গেস্টদের গ্লোবাল এবং স্থানীয়  খাবারের মিশ্রনে ডিনার সহ উইঙ্ক বার অফার করা হবে। যার ক্লাসিক ডিজাইন এটিকে ককটেলের রূপ দেয়। এছাড়াও   সামাজিক সমাবেশের জন্য  ভিভান্তায় রয়েছে একটি মিটিং এবং ডাইনিং রুম। উল্লেখ্য, এই হোটেলটি  আইএইচসিএল-এর সাথে যুক্ত হওয়ায় উত্তর পূর্ব ভারতে আইএইচসিএল –এর হোটেলের…
Read More
দুই চোরের গল্প নিয়ে তৈরি  ‘বাজ গাই সিটি’

দুই চোরের গল্প নিয়ে তৈরি  ‘বাজ গাই সিটি’

ধীরজ জিন্দাল পরিচালিত 'বাজ গাই সিটি' শীর্ষক  শর্ট ফিল্মটি লঞ্চ করল রয়্যাল স্ট্যাগ ব্যারেল সিলেক্ট লার্জ শর্ট ফিল্মস। উল্লেখ্য,  বলিউডের প্রবীণ ব্যাডম্যান গুলশান গ্রোভার এই শর্ট ফিল্মটিতে একজন চোরের ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়াও মনু ঋষি চাড্ডা, ময়ূর মোরে  আলম  খানসহ আরও অনেকে এই ফিল্মটিতে অভিনয় করেছেন।  এই  শর্ট ফিল্মটিতে আসলে  দুই চোরের গল্প তুলে ধরা হয়েছে। বাকি জীবন স্বাচ্ছন্দে কাটাতে যারা চুরি থেকে অবসর নেওয়ার সাথে একটি শেষ ডাকাতির পরিকল্পনা করছে।শর্ট ফিল্মটিতে দেখানো হয় যে তারা যে বাড়িতে ডাকাতি করতে চলেছে সেখানে খাবার রান্না করার এক অদ্ভুত অভ্যাস আছে যা 'বাওয়ারচি গ্যাং' নামে  পরিচিত। এরপর ঘটনাগুলির একটি সিরিজ শুরু হয়…
Read More
যাত্রী পরিষেবাতে বিশ্বে দ্বিতীয় ইনড্রাইভার

যাত্রী পরিষেবাতে বিশ্বে দ্বিতীয় ইনড্রাইভার

যাত্রী পরিষেবার কথা মাথায় রেখে তথা ইনড্রাইভার থেকে ইনড্রাইভ হয়ে ওঠার জন্য রিব্র্যান্ডিং করছে ইনড্রাইভার। ২০১২ সালে লঞ্চ হয়েছিল ইনড্রাইভার। বিশ্বব্যাপী চার মিলিয়নেরও বেশি দৈনিক ব্যবহারকারীর লেনদেনের মাধ্যমে ইনড্রাইভার আজ একটি পরিষেবাতে পরিণত হয়েছে। অ্যাপটি পাঁচটি মহাদেশের ৪৭টি দেশের ৭০৭টি শহরে উপলব্ধ। উল্লেখ্য,  প্লে মার্কেট এবং অ্যাপস্টোরে মাসিক ইনস্টলের পরিপ্রেক্ষিতে রাইড-হেলিং পরিষেবার মাধ্যমে  মোট ১৫০ মিলিয়নেরও বেশি ডাউনলোড সহ বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ইনড্রাইভার। ইনড্রাইভার হল মূলত ইন্ডিপেনডেন্ট ড্রাইভার। যা কোম্পানির অন্যায়কে চ্যালেঞ্জ করার লক্ষ্যে তৈরি করা হয়েছে। রিব্র্যান্ডিং-এর মাধ্যমে রাইড-হেলিং ইনড্রাইভ একটি নতুন কৌশলগত বিভাগে প্রবেশ করবে। যা - ফিনটেক, ফুড ডেলিভারি, ই-কমার্স, সেইসাথে বড় মাপের অলাভজনক উন্নয়ন কর্মসূচী…
Read More
বিশেষ শাখা পরিচালনা করবে ক্লাস্টার অফিস

বিশেষ শাখা পরিচালনা করবে ক্লাস্টার অফিস

ভারতের অন্যতম প্রধান পাবলিক সেক্টর ব্যাঙ্ক-- ব্যাঙ্ক অফ বরোদা দেশব্যাপী চারটি জোনে চারটি মিড-কর্পোরেট ক্লাস্টার অফিস খুলেছে। এই অফিসগুলি হবে মুম্বাই, নতুন দিল্লি, চেন্নাই এবং কলকাতায়৷  প্রতিটি মিড-কর্পোরেট ক্লাস্টার অফিস এক সেট বিশেষ শাখা পরিচালনা করবে। ব্যাঙ্ক অফ বরোদা সম্প্রতি তার কর্পোরেট ব্যাংকিং মডেলকে পুনর্গঠিত করেছে। যা দুটি ইউনিটে বিভক্ত। বড় কর্পোরেট এবং মধ্য-কর্পোরেট। মধ্য-কর্পোরেট ইউনিটটি কোম্পানিগুলিকে ২৫০ কোটি টাকা পর্যন্ত ঋণ দেবে। যেখানে বড় কর্পোরেটের ঋণ দেওয়ার পরিমাণ এর চেয়ে বেশি।   ব্যাঙ্ক অফ বরোদার এগজিকিউটিভ ডিরেক্টর দেবদত্ত চন্দ বলেন,  আমাদের লক্ষ্য হল মধ্য-কর্পোরেট পোর্টফোলিওকে এফওয়াই ২০২৩-এ অঙ্কে বৃদ্ধি করা।
Read More
কমবে ১০ মিলিয়ন টন কার্বন নিঃসরণ

কমবে ১০ মিলিয়ন টন কার্বন নিঃসরণ

২০১৫ সালে, টয়োটা তার বিশ্বব্যাপী পরিবেশগত চ্যালেঞ্জ ২০৫০ ঘোষণা করেছিল। যা প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রতিটি দেশের প্রয়োজনীয়তা এবং প্রেক্ষাপটের উপর ভিত্তি করে টয়োটা এমন এক প্রযুক্তি তৈরি করেছে যাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে কার্বন কমানো যায়। এই চ্যালেঞ্জ সম্পূর্ণ করতে টয়োটা আজ দিল্লিতে ফ্লেক্সি-ফুয়েল স্ট্রং হাইব্রিড ইলেকট্রিক যান প্রযুক্তির পাইলট প্রকল্প চালু করল। সবচেয়ে উপযুক্ত সমাধানগুলির মধ্যে একটি হল ইথানল। যা কার্বন নির্গমনকে উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। ভারত ইতিমধ্যে নির্ধারিত সময়ের পাঁচ মাস আগে ১০% ইথানল মিশ্রণ অর্জন করেছে। ২০২৫-২৬ সালের মধ্যে পেট্রোলে ২০% ইথানল মিশ্রনের কারণে বাস্তবে ৮৬ মিলিয়ন ব্যারেল গ্যাসোলিনের বিকল্প হবে বলে আশা করা হচ্ছে। যার ফলে ৩০,০০০…
Read More