শিলিগুড়িতে টোটোর বেআইনি চলাচল বন্ধ না হওয়ায় সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য অটো পরিষেবা বন্ধ করে আন্দোলনে নেমেছেন অটোচালকরা। সেবক রোড পিসি মিত্তাল বাসস্ট্যান্ডের সামনে বিক্ষোভ দেখিয়েছেন তারা।
অটোচালকদের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও জাতীয় সড়ক ও শহরের প্রধান রাস্তাগুলিতে অবাধে টোটো চলছে। এর ফলে তারা পর্যাপ্ত যাত্রী পাচ্ছেন না, যার জেরে অটোর কিস্তি, ইন্স্যুরেন্স, ও মেরামতির খরচ মেটানো এবং সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে আবেদন করেও কোনো সুরাহা না হওয়ায় ক্ষুব্ধ অটোচালকরা। তাদের হুঁশিয়ারি, অবিলম্বে জাতীয় সড়ক ও শহরের প্রধান সড়ক থেকে টোটো চলাচল বন্ধ না হলে তাদের এই আন্দোলন চলবে।
