Priyanka Bhowmick

861 Posts
প্রাইমারি স্কুলের অফিস থেকে উধাও তিন লক্ষ পাঠ্যপুস্তক

প্রাইমারি স্কুলের অফিস থেকে উধাও তিন লক্ষ পাঠ্যপুস্তক

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর চক্র প্রাইমারি স্কুল অফিস থেকে ৩ লক্ষ পাঠ্য পুস্তক উধাও হয়েছে বলে অভিযোগ উঠেছে,অথচ কাগজ-কলমে ওই বই সংখ্যা অফিসে রাখা হয়েছে বলে চালান লেখা হয়েছে। শুক্রবার বিকেলে ঘটনাটি সামনে আসতেই শিক্ষক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ একজনকে গ্রেফতার করে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২রা জানুয়ারি বুক ডে পালিত হয়, এর আগে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা অনুসারে নতুন বই দেওয়া হয় এর জন্য রাজ্য শিক্ষা দপ্তর নির্দিষ্ট ছাপাখানায় বই ছাপিয়ে বিভিন্ন বিদ্যালয় অফিসে বই পাঠায় এবং বিদ্যালয় থেকে বইগুলি বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের হাতে দেওয়া হয়। স্কুল থেকেই পড়ুয়াদের বই বিলি করা হয়…
Read More
আয়ু দীর্ঘ করতে কি পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা জেনে নিন

আয়ু দীর্ঘ করতে কি পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা জেনে নিন

আপনি কি ১০০ পর্যন্ত বাঁচতে চান? কেউ আপনাকে এই প্রতিশ্রুতি দিতে পারে না, তবে আসুন বিশ্বজুড়ে বিশেষজ্ঞ এবং শতবর্ষী ব্যক্তিদের দ্বারা ভাগ করা কয়েকটি টিপস দেখি যা আপনাকে দীর্ঘ, স্বাস্থ্যকর জীবনযাপন করতে সহায়তা করতে পারে। ভাল খান: সঠিক ডায়েট১৮৪৮ সালে জার্মান দার্শনিক লুডভিগ ফুয়েরবাখ বলেছিলেন, "আমরা যা খাই"। এবং এই যথেষ্ট জোর করা যাবে না! দীর্ঘ জীবন যাপনের জন্য সঠিক খাবার খুবই প্রয়োজনীয়। কম প্রক্রিয়াজাত খাবার, বেশি শাকসবজি এবং ফলমূল, লাল মাংস কমানো এবং এর পরিবর্তে চর্বিহীন মাংস এবং মাছ খাওয়া - এইগুলি কিছু মৌলিক খাদ্যাভ্যাসের টিপস। এটি লক্ষ করাও গুরুত্বপূর্ণ যে আপনি বড় হওয়ার সাথে সাথে আপনাকে নির্দিষ্ট ধরণের…
Read More
তিন জেলাশাসকের সঙ্গে বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক

তিন জেলাশাসকের সঙ্গে বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক

শুক্রবার সকালে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউজে তিন জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও নির্বাচনী আধিকারিকদের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব বৈঠকে বসেন। আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আগামী ৫ই জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকার বিজ্ঞপ্তি প্রকাশ করবে নির্বাচন কমিশন। তার আগে প্রত্যেক জেলার প্রশাসনিক আধিকারিকের সঙ্গে বৈঠক করেন রাজের মুখ্য নির্বাচিনী আধিকারিক আরিজ আফতাব। শুক্রবার শিলিগুড়িতে দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম, কালিম্পংয়ের জেলাশাসক আর বিমলা এবং উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা সহ প্রশাসনিক আধিকারিকের সঙ্গে বৈঠক সারেন।
Read More
বাংলার পরিবর্তে হিন্দি ভাষা জোড় করে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ধর্না

বাংলার পরিবর্তে হিন্দি ভাষা জোড় করে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ধর্না

উত্তরবঙ্গকে বিভাজন ও বাংলা ভাষার পরিবর্তে হিন্দি ভাষা জোড় করে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে প্রায় সব বাঙালী সংগঠন আজ ধর্নায় সামিল হয়। আজ গান্ধী মূর্তির পাদদেশে এক ধর্না মঞ্চে সামিল হয় বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটি, আমরা বাঙালি ও অন‍্যান‍্য সংগঠন। তাদের একটাই বক্তব্য বাংলা ভাগের চক্রান্ত ও বাংলায় বাংলা ভাষার পরিবর্তে হিন্দি ভাষা জোড় করে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে গর্জে উঠুন। আমরা বাঙালির সচিব বাসুদেব সাহার বক্তব্য, ভারতবর্ষে নানান ভাষার মানুষের বাস তাই প্রতিটি রাজ‍্যের নিজের নিজের ভাষায় কথা বলার ও লেখার অধিকার ক্ষুণ্ন করা চলবে না।
Read More
পৌরসভা ও পূর্তদপ্তরের যৌথ উদ্যোগে চলল জবরদখল উচ্ছেদ অভিযান

পৌরসভা ও পূর্তদপ্তরের যৌথ উদ্যোগে চলল জবরদখল উচ্ছেদ অভিযান

ইসলামপুর মহকুমা হাসপাতালের পর এবার ইসলামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতাল সংলগ্ন এলাকায় ইসলামপুর পৌরসভা ও পূর্তদপ্তরের যৌথ উদ্যোগে জবরদখল উচ্ছেদ অভিযানে নামা হয়। জানা গিয়েছে, দীর্ঘ কয়েক বছর ধরে ইসলামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতাল সংলগ্ন এলাকায় অবৈধভাবে সরকারি জায়গা জবরদখল করে দোকান তৈরি করে ফেলেছিল কিছু জবরদখলকারীরা। বৃহস্পতিবার সুপার স্পেশ্যালিটি হাসপাতাল সংলগ্ন এলাকায় ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার আরিকুল ইসলামের নেতৃত্বে পূর্তদপ্তর ও ইসলামপুর পৌরসভার যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযানে নামা হয়। আগামী ৭ দিনের মধ্যে জবরদখল করে রাখা জায়গা গুলি ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় জবরদখলকারীদের। এছাড়াও সরকারি জমি দখল করে রাখা বন্ধ দোকান জেসিপি দিয়ে উচ্ছেদ করে দেওয়া হয়।
Read More
ঐতিহ্য বজায় রাখতে নীল সাদা পোশাক ফিরিয়ে দিলো পড়ুয়ারা

ঐতিহ্য বজায় রাখতে নীল সাদা পোশাক ফিরিয়ে দিলো পড়ুয়ারা

ঐতিহ্য বজায় রাখতে নীল সাদা পোশাক ফিরিয়ে দিল পড়ুয়ারা। শতাব্দী প্রাচীন জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয়ে ঘটে যাওয়া এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শহরে। জানা গেছে স্কুলের পঞ্চম থেকে অষ্টম শ্রেনীর পড়ুয়াদের মধ্যে নতুন পোশাক বিলি করার কথা আগাম জানিয়ে দেওয়া হয় স্কুলের পক্ষ থেকে। সেই অনুযায়ী স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পোশাক নিয়ে আসেন। বস্তা খুলতেই বেরিয়ে আসে নীল সাদা পোশাক। আর তখনই বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। তারা পোষাক না নিয়ে সন্তানদের নিয়ে বাড়ি চলে যান। অভিভাবকেরা বলেন, "আমার ছেলে এই স্কুলে পড়ে। এত পুরোনো স্কুল। আমাদের স্কুলে সাদা জামা আর খাকী প্যান্ট পড়া হচ্ছে। এই পোষাক আমাদের ঐতিহ্য। দেখলাম সাদা জামা নীল রঙের…
Read More
জবরদখল উচ্ছেদ অভিযানে নামল ইসলামপুর পৌরসভা

জবরদখল উচ্ছেদ অভিযানে নামল ইসলামপুর পৌরসভা

ফের জবরদখল উচ্ছেদ অভিযানে নামলো ইসলামপুর পৌরসভা। জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই ইসলামপুর মহকুমা হাসপাতাল চত্বরে জেলা পরিষদের বেশ কয়েকটি দোকান রয়েছে। সেই দোকানদাররা অবৈধ ভাবে হাসপাতালের যাতায়াতের রাস্তার উপর টিনের সেড তৈরি করে জবরদখল করে রেখেছিল। বিষয়টি ইসলামপুর পৌরসভার নজরে আসতেই বুধবার ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার আরিকুল ইসলামের নেতৃত্বে সেই জবরদখল করে রাখা টিনের সেডগুলি উচ্ছেদ করে দেওয়া হয়। আগামী দিনেও ইসলামপুর শহরে এই জবরদখল উচ্ছেদ অভিযান চলবে বলে জানিয়েছেন ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার আরিকুল ইসলাম।
Read More
জলপাইগুড়ির একাধিক স্থান থেকে উদ্ধার হল গোখরো

জলপাইগুড়ির একাধিক স্থান থেকে উদ্ধার হল গোখরো

দু'জায়গায় দুটো গোখরো বিশাল আকার সাপ উদ্ধারে চাঞ্চল্য জলপাইগুড়িতে। জলপাইগুড়ি ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের চরেরবাড়ি এলাকা থেকে উদ্ধার হল একটি গোখরো সাপ। মঙ্গলবার ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য অমল রায় সাপটিকে উদ্ধার করেন। সাপটিকে নিরাপদে উদ্ধার করে লোকালয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বারোঘরিয়া গ্রামপঞ্চায়েতের অন্তর্গত বট তলা সংলগ্ন এলাকার এক জলের কারখানা থেকে উদ্ধার হয় প্রায় ৫ ফুট লম্বা বিষধর গোখরো সাপ। শ্রমিকেরা যখন রাতে কারখানাতে কাজ করছিলেন ঠিক সেই সময় সাপটি ঢুকে পরে। এতেই আতঙ্ক ছড়িয়ে পরে শ্রমিকদের মধ্যে। পরে পরিবেশপ্রেমী সংগঠন ডুয়ার্স নেচার এন্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যদের খবর দিলে তারা…
Read More
লাল বনাম সবুজ আপেল: কোনটি বেশি স্বাস্থ্যকর

লাল বনাম সবুজ আপেল: কোনটি বেশি স্বাস্থ্যকর

আপেল অনেক জাতের মধ্যে আসে, বেশিরভাগ মানুষ সবুজ আপেল এবং লাল আপেলের মধ্যে বিভ্রান্ত হয়। সবুজ আপেল না লাল আপেল কোনটি আমাদের প্রতিদিনের খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করা উচিত? এগুলি উভয়েরই স্বাদ আলাদা, বিভিন্ন পুষ্টিতে পূর্ণ এবং বিভিন্ন পুষ্টির সুবিধা রয়েছে। কোনটি স্বাস্থ্যকর লাল আপেল নাকি সবুজ আপেল তা জানতে নিবন্ধটি পড়ুন। সবুজ আপেল:সবুজ আপেল স্বাদে টক এবং ত্বক পুরু, যা তাদের আরও মুচমুচে করে তোলে। সবুজ আপেলে লাল আপেলের চেয়ে বেশি ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন কে থাকে। এছাড়াও, লাল আপেলের তুলনায় সবুজ আপেল আয়রন, পটাসিয়াম এবং প্রোটিনের পরিমান বেশী। সবুজ আপেলে লাল আপেলের তুলনায় সামান্য…
Read More
নিশীথ প্রামাণিকের গ্রেফতারের দাবিতে কোচবিহারে সোচ্চার তৃণমূল

নিশীথ প্রামাণিকের গ্রেফতারের দাবিতে কোচবিহারে সোচ্চার তৃণমূল

সাত সকালে গ্রামে গ্রামে ঢোল বাজিয়ে নিশীথ প্রামানিকের গ্রেফতারি পরোয়ানার কথা গ্রামবাসীদের জানান দিলেন কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। মঙ্গলবার কাকভোরে, পদযাত্রা সারতে তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের মুচিপাড়া কদমতলা বাজারে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে গ্রামে গ্রামে ঘোরেন তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। মূলত, ২০০৯ সালে আলিপুরে দুটি সোনার দোকানের চুরির মামলায় হাজিরা এড়ানোর দায়ে আলিপুরদুয়ার আদালত গ্রেফতারি পরোয়না জারি করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। নিশীথের গ্রেফতারিকে হাতিয়ার করে,কোচবিহারে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছে তৃণমূল। এবার কাক ভোরে গ্রামে গ্রামে ঢ্যাড়া পিটিয়ে, নিশীথ প্রামাণিকের গ্রেফতারি পরনার কথা মানুষের কাছে পৌঁছান জেলা সভাপতি।
Read More