Priyanka Bhowmick

861 Posts
বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আগাম বসন্ত উৎসব পালন করলেন তৃতীয় লিঙ্গের সদস্যরা

বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আগাম বসন্ত উৎসব পালন করলেন তৃতীয় লিঙ্গের সদস্যরা

বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আগাম বসন্ত উৎসব পালন করলেন জলপাইগুড়ি‌র তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের সদস্যরা। YRG Care Jalpaiguri নামে একটি সংস্থার উদ‍্যোগে জলপাইগুড়ি শহর ও শহরতলীর আশেপাশের তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব। একে অপরকে আবির মাখিয়ে, মিষ্টিমুখ করিয়ে শোভাযাত্রা করেন তারা। নাচ, গান ও আনন্দ করে মনোমুগ্ধকর একটি দিন পালন করেন সকলে। YRG Care সংস্থার সদস্যরা জানান, "তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে আমরা কাজ করি। তাদের স্বাস্থ্য, খাদ্য সংস্থানের পাশাপাশি সমাজে মাথা তুলে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করি। ট্রান্সজেন্ডার মানুষদের নিয়ে বর্ণ বৈষম্য দূর করার জন্য সকলকে এক ছাতার তলায় এনে সচেতনতা প্রচার‌ও করা হয়। বসন্ত উৎসব উপলক্ষে এমন…
Read More
মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়েতে সুষমা স্বরাজের ভূমিকায় থাকছেন নীনা গুপ্তা

মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়েতে সুষমা স্বরাজের ভূমিকায় থাকছেন নীনা গুপ্তা

মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের ট্রেলারটি গত সপ্তাহে মুক্তি পেয়েছে এবং সর্বসম্মত প্রশংসা পেয়েছে। প্রধান চরিত্রে রানী মুখার্জি অভিনীত, এটি সাম্প্রতিক সময়ে একটি বিরল চলচ্চিত্র যার ট্রেলারটি বেশ কয়েকজন বলিউড অভিনেতা ভাগ করে নিয়েছেন। রানির শক্তিশালী অভিনয় ছাড়াও, এটি একটি চমকপ্রদ সত্য গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তাও মানুষের নজর কেড়েছে। একটি সূত্র আমাদের জানিয়েছে, "মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়েতে নীনা গুপ্তাও রয়েছে, যেমনটি ট্রেলারে দেখা গেছে। তিনি প্রয়াত মন্ত্রী সুষমা স্বরাজের দ্বারা অনুপ্রাণিত একটি চরিত্রে অভিনয় করেছেন।" মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সাগরিকা চক্রবর্তীর জীবনের উপর ভিত্তি করে তৈরি, যিনি নরওয়ে সরকারের বিরুদ্ধে কঠিন যুদ্ধ করেছিলেন ইউরোপীয় দেশের কর্তৃপক্ষ তার…
Read More
মন্ত্রী জন-বারলার বাড়ির সামনে ধর্নায় মলয় ঘটক এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

মন্ত্রী জন-বারলার বাড়ির সামনে ধর্নায় মলয় ঘটক এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

দাবি পূরণ না হওয়ায় ফের কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ তৃনমূল চা শ্রমিক সংগঠনের। এবার অবস্থান বিক্ষোভে সামিল হলেন আইন মন্ত্রী মলয় ঘটক ও আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। চা শ্রমিকদের চার দফা দাবি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বাড়ির সামনে ধর্নায় বসলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন। আইএনটিটিইউসি ও তৃণমূল কংগ্রেসের চা বাগান শ্রমিক ইউনিয়নের কর্মী ও সমর্থকরা সকাল থেকে ধর্নায় বসে। শ্রমিক সংগঠনের অভিযোগ চা শ্রমিকদের পিএফ দুর্নীতি, কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন বাজেটে চা শ্রমিকদের সার্বিক উন্নয়নের জন্য ১ হাজার কোটি টাকা প্যাকেজ ঘোষনা করেছিল সেই টাকার দুর্নীতি, শ্রমিকদের ৫৮ বছরের বদলে ৬০ বছরে অবসর, চা…
Read More
ছেলেকে খুঁজতে থানার দারস্থ বাবা

ছেলেকে খুঁজতে থানার দারস্থ বাবা

পরীক্ষা ভালো না হওয়ায় ছেলেকে বাড়িতে বকাবকি করেছিলেন বাবা। এরপর প্রাইভেট টিউশনি‌তে যাওয়ার নাম করে আচমকাই নিখোঁজ হয়ে যায় নবম শ্রেণীর এক ছাত্র। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের মাসকালাইবাড়ি এলাকায়। শনিবার ওই ছাত্রকে মালদার ফরাক্কায় পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। নবম শ্রেণির ওই ছাত্রের নাম শুভদীপ দাস। জলপাইগুড়ি‌র হোলি চাইল্ড স্কুলের ছাত্র সে। ছেলের আচমকা নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় একরকম দিশেহারা হয়ে পড়েন তার বাবা সুদীপ দাস। জলপাইগুড়ি কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন তিনি। অভিযোগ দায়ের করতে এসে থানার মধ্যেই বারবার কান্না‌য় ভেঙে পড়েন। তিনি বলেন, ছেলের পরীক্ষা ভালো না হওয়ায় তাকে বাড়িতে বকাবকি করছিলেন। এজন্য টিউশনি…
Read More
দীর্ঘ অপেক্ষার পর সূচনা হল বিকাশ ঘোষ মেমোরিয়াল সুইমিং পুলের

দীর্ঘ অপেক্ষার পর সূচনা হল বিকাশ ঘোষ মেমোরিয়াল সুইমিং পুলের

দীর্ঘ ৪ বছর বাদে আজ থেকে আবারও আনুষ্ঠানিকভাবে শুরু হলো বিকাশ ঘোষ মেমোরিয়াল সুইমিং পুল। ২০১৯ সাল থেকে বন্ধ থাকা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন বিকাশ ঘোষ মেমোরিয়াল সুইমিং পুলের আনুষ্ঠানিক শুভ সুচনা করেন শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র গৌতম দেব। এদিনের এই অনুষ্ঠানে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার,কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া, পুর-চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, ১২ নম্বর ওর্য়াড কাউন্সিলর বাসুদেব ঘোষ সহ একাধিক বোড়ো চেয়ারম্যান সহ অন্যান্যরা।
Read More
হোলির আগে জোর কদমে চলেছে আবির তৈরির কাজ

হোলির আগে জোর কদমে চলেছে আবির তৈরির কাজ

বিভিন্ন রঙের আবির তৈরি হচ্ছে এই কারখানায়। মূলত এরারুট, ফুলের পাপড়ি এবং রং দিয়েই তৈরি হয় এই আবির, গত লকডাউনে সেরকম ব্যবসা না হলেও এবার আশাবাদী ব্যবসা ভালো হবে। শিলিগুড়ির এই আবির কারখানায় ৩০ থেকে ৩৫ জন কাজ করেন এই আবির তৈরিতে। এই আবির শিলিগুড়ি শহরের মহাবীর স্থান সহ অন্যান্য জায়গার পাশাপাশি শিলিগুড়ির বাইরেও তাদের আবির বিক্রি হয় বলে জানান ব্যবসায়ীরা।
Read More
শুরু হচ্ছে নর্থ বেঙ্গল বার্ড ফেস্টিভ্যাল

শুরু হচ্ছে নর্থ বেঙ্গল বার্ড ফেস্টিভ্যাল

শুরু হচ্ছে তৃতীয় তম নর্থ বেঙ্গল বার্ড ফেস্টিভ্যাল। ৪ঠা এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ১০ই এপ্রিল পর্যন্ত। বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে বিস্তারিত জানান উদ্যোক্তারা। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের পক্ষ থেকে এসোসিয়েশন ফর কনজারভেশন এন্ড টুরিজমের সহযোগিতায় এই বার্ড ফেস্টিভ্যাল আয়োজিত হতে চলেছে। এবিষয়ে এসোসিয়েশন ফর কনজারভেশন এন্ড ট্যুরিজমের অহবায়ক রাজ বসু বলেন, আগামীকাল থেকে শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজে এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন শুরু হবে। ৪ঠা এপ্রিল থেকে অনুষ্ঠানের সূচনা হবে। শিলিগুড়ি সহ, চিলাপাতার কোদালবস্তি, ভুটান সংলগ্ন লেপচাখা এলাকাতেও এই ফেস্টিভ্যাল আয়োজিত হবে।
Read More
এনজেপি স্টেশন এলাকায় হোটেলে ভাঙচুর, গ্রেফতার ২

এনজেপি স্টেশন এলাকায় হোটেলে ভাঙচুর, গ্রেফতার ২

শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি হোটেলে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। জানা গিয়েছে, গতকাল রাতে আচমকাই একদল দুষ্কৃতী ওই এলাকায় খাওয়ারের হোটেলে ঢুকে পড়ে। সেই সময় হোটেলের কর্মীদের সাথে তারা দুর্ব্যবহার করে বলে অভিযোগ। হোটেল কর্মীরা প্রতিবাদ করায় ভাঙচুর চালানো হয় একইসাথে হোটেলের কর্মীদেরও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। অন্যদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় NJP থানার পুলিশ এবং ২ জনকে আটক করে নিয়ে যায়। আজ সকাল থেকেই ওই এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়। সমস্যা সমাধানে এদিন ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে ব্যবসায়ী সমিতি। এবিষয়ে শিলিগুড়ি টাউন ব্লক ৩…
Read More
রাজ্যে ভাইরাসের প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শংকর ঘোষ

রাজ্যে ভাইরাসের প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শংকর ঘোষ

রাজ্যে ভাইরাসের প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শিলিগুড়ি বিধায়ক শংকর ঘোষ। বুধবার শংকর ঘোষ শিলিগুড়ি জেলা হাসপাতালে গিয়ে দেখা করেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। একাধিক ব্যবস্থা চালু করার দাবিও জানান তিনি।অপরদিকে, শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার চন্দন ঘোষ জানান, এখনও পর্যন্ত কোনো নির্দেশিকা তাদের কাছে এসে পৌঁছায়নি তবে হাসপাতাল কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। তবে হাসপাতালের পরিকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেন বিধায়ক শংকর ঘোষ।
Read More
কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ তৃণমূলের

দাবি পূরণ না হওয়ায় আবারও ধর্না তৃণমূল চা শ্রমিক সংগঠনের। বুধবার থেকে আবারও কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসলো তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন।জলপাইগুড়ি জেলার বালুরঘাট ব্লকের লক্ষীপাড়া চা বাগানে কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বাড়ি ঘেরাও করা হয়। সেখানে চা শ্রমিকদের বকেয়া প্রভিডেন্ট ফান্ড দেওয়া সহ একাধিক দাবিতে জমায়েত হয় তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন। তৃনমূল কংগ্রেস সূত্রে খবর, মার্চ মাসের ১ তারিখ থেকে টানা পালা করে ৬ তারিখ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে। প্রসঙ্গত এর আগেও জন বারলার বাড়ির সামনে ধর্না ও বিক্ষোভে সামিল হয়েছিল তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতারা। আইএনটিটিইউসির জেলা সভাপতি রাজেশ লাকড়া, শ্রমিক নেতা রাজু গুরুং…
Read More