Priyanka Bhowmick

861 Posts
ফুলবাড়িতে দ্বিতীয় ইনটেক ওয়েলের কাজের শিলান্যাস করলেন গৌতম দেব

ফুলবাড়িতে দ্বিতীয় ইনটেক ওয়েলের কাজের শিলান্যাস করলেন গৌতম দেব

জমি জট কাটিয়ে অবশেষে ফুলবাড়ি পশ্চিম ধনতলায় দ্বিতীয় ইনটেক ওয়েলের কাজের শিলান্যাস করলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। এই ইনটেক ওয়েলের কাজ আগামী তিন মাসের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন মেয়র গৌতম দেব। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জল বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্ত সহ অন্যান্য মেয়র পারিষদ ও কাউন্সিলরেরা।মেয়র জানান, এই ইনটেক ওয়েলের কাজ সম্পুর্ন হলে শহরবাসী কিছুটা হলেও জল কষ্ট থেকে মুক্তি পাবে।
Read More
দীর্ঘ আপেক্ষার শেষে হরিহর উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকার পদে যোগদান করলেন শিলিগুড়ির অনামিকা রায়

দীর্ঘ আপেক্ষার শেষে হরিহর উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকার পদে যোগদান করলেন শিলিগুড়ির অনামিকা রায়

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে হরিহর উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকার পদে যোগদান করলেন শিলিগুড়ির অনামিকা রায়। বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের হরিহর উচ্চ বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে শিক্ষিকার পদে যোগদান করেন তিনি।উল্লেখ্য, তৎকালীন মন্ত্রী-কন্যা অঙ্কিতার জায়গায় ববিতা এবং ববিতার পর চাকরি পেলেন অনামিকা। নম্বরে কারচুপির অভিযোগে চাকরি যায় তৎকালীন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার। পরেশ-কন্যার জায়গায় চাকরি পান ববিতা সরকার। কিন্তু ভুল তথ্য দেওয়ার অভিযোগে চাকরি হারান ববিতাও। এরপরই মেধাতালিকায় নাম থাকা পরবর্তী দাবিদার হিসেবে মামলা করেন অনামিকা। হাইকোর্টের নির্দেশর ৪ মাস পর নিয়োগপত্র মিলল অনামিকার। আজ সেই নিয়োগপত্র নিয়ে হরিহর উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকার পদে যোগদান করেন। এদিন অনামিকা রায় বলেন, "আজকের দিন খুব আনন্দের…
Read More
রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করল বিজেপি

রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করল বিজেপি

রাস্তা সংস্কারের দাবিতে ফের একবার অবরোধ করা হলো বাড়িভাষা এলাকার VIP রোড। এবার পথ অবরোধে সামিল হলো ভারতীয় জনতা পার্টি। উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক শিখা চ্যাটার্জী। বুধবার সকালে ওই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা এবং বিধায়ক। তাদের অভিযোগ, একাধিকবার এই রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত রাস্তা সংস্কার হয়নি। লাগাতার ঘটছে পথ দুর্ঘটনা এমনকি এই রাস্তায় পথ দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যু হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক শিখা চ্যাটার্জি বলেন, এই রাস্তা শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের আওতায় রয়েছে তারা রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও এখনো পর্যন্ত রাস্তার সংস্কার করা…
Read More
এবার অ্যাটলির সিনেমা কাঁপাবে শাহরুখ-বিজয়ের জুটি

এবার অ্যাটলির সিনেমা কাঁপাবে শাহরুখ-বিজয়ের জুটি

ইতিমধ্যেই দক্ষিণের হিটমেকার খেতাব পেয়েছেন অ্যাটলি। এবার বলিউডে এসে ইতিহাস গড়লেন পরিচালক। অ্যাটলি এখন দুর্দান্ত অ্যাকশন ড্রামা এবং মসলা বিনোদন তৈরিতে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় নাম। সম্প্রতি তার পরিচালিত ছবি 'জওয়ান' বক্স অফিসে সুনামি তৈরি করেছে। শাহরুখ খান এবং অ্যাটলি প্রথমবার হিন্দি ছবিতে কাজ করেছেন। আর প্রথম কাজেই বাজিমাত এই পরিচালকের। শাহরুখের সঙ্গে আবার কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন অ্যাটলি। চমকে সঙ্গে থাকছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। সবকিছু ঠিকঠাক থাকলে কিং খান এবং থালাপতি বিজয়তে নিয়ে অ্যাটলি তার পরবর্তী সিনেমা তৈরি করতে পারেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খোলেন অ্যাটলি। অ্যাটলি বলেছেন, “বিজয় স্যার এবং শাহরুখ স্যার দুজনেই আমাকে একই…
Read More
শিলিগুড়িতে পালিত হল কৃষ্ণ চন্দ্র পালের চতুর্থ বর্ষ প্রয়াণ দিবস

শিলিগুড়িতে পালিত হল কৃষ্ণ চন্দ্র পালের চতুর্থ বর্ষ প্রয়াণ দিবস

কৃষ্ণ চন্দ্র পাল স্মৃতি রক্ষা কমিটির উদ্দ‍্যোগে পালন করা হলো ২৩নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার তথা তৃণমূল নেতা স্বর্গীয় কৃষ্ণ চন্দ্র পালের চতুর্থ বর্ষ প্রয়াণ দিবস। এদিন সূর্যনগর মাইকেল স্কুলের পাশে অবস্থিত কৃষ্ণ চন্দ্র পালের আবক্ষ‍্য মূর্তিতে মাল‍্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুর চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, জেলা তৃণমূল কংগ্রেস সমতলের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ ওয়ার্ড কাউন্সিলর লক্ষী পাল ও ওয়ার্ডবাসীরা।
Read More
বিশ্বকর্মার পুজোর দিন জলদাপাড়াতে করা হল হাতি পুজো

বিশ্বকর্মার পুজোর দিন জলদাপাড়াতে করা হল হাতি পুজো

বিশ্বকর্মার পুজোর দিন হাতি পুজো করা হল জলদাপাড়াতে। সোমবার বিশ্বকর্মার পুজো উপলক্ষে মাদারিহাটে জলদাপাড়া বনবিভাগের পক্ষ থেকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে কুনকি হাতিকে পুজো করা হয়। উপস্থিত ছিলেন জলদাপাড়া ডি এফ ও সন্দীপ কুমার বেরিয়াল। প্রসঙ্গত, প্রতিবছরই বিশ্বকর্মা পুজার দিন জলদাপাড়ায় হাতি পুজো হয়। কুনকি হাতিগুলিকে প্রথমে নদীতে স্নান করিয়ে নিয়ে আসা হয়। হাতিদের গায়ে নকশা এঁকে দেওয়া হয়। এরপর প্রতিটি হাতির গায়ে লিখে দেওয়া হয় তাদের নাম। শঙ্খ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে চলে পুজো। এদিন পুজো দেখতে বহু মানুষের ভিড় লক্ষ্য করা যায়। এদিন হাতিদের মালা পরিয়ে, সাজিয়ে পুজো করা হয়।
Read More
মহাসড়ক নির্মাণের দাবিতে সকাল থেকে অনশনে ফালাকাটা তৃণমূল টাউন ব্লক কমিটি

মহাসড়ক নির্মাণের দাবিতে সকাল থেকে অনশনে ফালাকাটা তৃণমূল টাউন ব্লক কমিটি

ফালাকাটা থেকে আলিপুরদুয়ার মহাসড়ক নির্মাণের দাবিতে ফালাকাটার মিলরোড ট্রাফিক মোড়ে অনশন কর্মসূচি পালন করছে ফালাকাটা তৃণমূল টাউন ব্লক কমিটি। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং বিজেপি বিধায়ক ও সাংসদরা কোনো কাজ করছে না এই জেলায় এই অভিযোগ তুলে এবং এই রাস্তা দ্রুত নির্মাণের দাবিতে অনশন কর্মসূচি বলে জানায় ফালাকাটা তৃণমূলের টাউন ব্লক কমিটির সভাপতি শুভব্রত দে। তিনি বলেন, "বিজেপি সরকার শুধু ভাঁওতা দিচ্ছে আর এই লোকগুলোকে হয়রানি করছে। আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবো।"তৃণমূলের ফালাকাটা গ্রামীণ ব্লক সভাপতি তথা ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষচন্দ্র রায় বলেন, "আমাদের জেলার পাঁচটিতেই বিজেপি বিধায়ক জয়ী হয়েছে এবং জেলার সাংসদ বিজেপির তবুও আমরা এই জেলায়…
Read More
কোচবিহারে আয়োজিত হল মানসিক চাপ নিরাময় এবং আত্মহত্যা প্রতিরোধমূলক কর্মসূচি

কোচবিহারে আয়োজিত হল মানসিক চাপ নিরাময় এবং আত্মহত্যা প্রতিরোধমূলক কর্মসূচি

মানসিক চাপ নিরাময় এবং আত্মহত্যা প্রতিরোধমূলক কর্মসূচির আয়োজন করা হলো কোচবিহারে। শনিবার কোচবিহার জিতেন্দ্র নারায়ণ মেডিকেল ও হাসপাতালের পরিচালনায় এবং কোচবিহার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সহযোগিতায় এই কর্মসূচি নেওয়া হয়। এদিন মেডিক্যাল কলেজের হলঘরে ছাত্রছাত্রীদের নিয়ে এই কর্মসূচি নেওয়া হয়। আজ থেকে শুরু করে আগামী ১৬ তারিখ পর্যন্ত এই দিবসটি নানানভাবে উৎযাপিত হবে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহারের মহকুমা শাসক রাকিবুল রহমান, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল নির্মল কুমার মন্ডল, জেলা মানসিক স্বাস্থ্য সাইকোলোজিস্ট কৃষ্ণ চক্রবর্তী সহ অন্যান্যরা।
Read More
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে বিক্ষোভে বসল তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে বিক্ষোভে বসল তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ

সারা রাজ্যে রাজ্যপালের স্বৈরতান্ত্রিক মনোভাব শিক্ষা ব্যবস্থাকে কুলুষিত করে তুলছেন, প্রত্যেকটি ইউনিভার্সিটির গেটে গেটে গিয়ে যেভাবে তিনি উপাচার্য পরিবর্তন করছেন এবং শিক্ষা ব্যবস্থাকে নতুন করে বাংলার বুকে উনি প্রচলন করতে চাইছেন তাতে অনেক ছাত্রছাত্রীর অনেক অসুবিধা হচ্ছে, এই অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে বিক্ষোভে বসে পড়ুয়ারা। পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে শুক্রবার দুপুরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে বিক্ষোভ করে জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ। এদিন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে রাজ্যজুড়ে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচারী রাজনীতির অভিযোগ তুলে ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে বিশ্ববিদ্যালয়ের গেটে স্লোগানের মধ্যে দিয়ে বিক্ষোভ চলে। বৃহত্তর আন্দোলনের নামার হুশিয়ারি দেয় জলপাইগুড়ি জেলা…
Read More
স্কুল থেকে মিলছে বিশাল মাপের পোশাক, আর তা গায়ে দিয়েই প্রতিবাদ বিক্ষোভে সামিল পড়ুয়ারা

স্কুল থেকে মিলছে বিশাল মাপের পোশাক, আর তা গায়ে দিয়েই প্রতিবাদ বিক্ষোভে সামিল পড়ুয়ারা

নিন্মমানের ও বড় মাপের পোশাক বিতরণের অভিযোগ উঠলো হলদিবাড়ি ব্লকের হেমকুমারী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। এনিয়ে স্কুল চত্ত্বরে ক্ষোভে ফেটে পড়ে পড়ুয়া সহ অভিভাবকরা। বড় মাপের পোশাক গায়ে বিদ্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা। দ্রুত ভালো মানের ও সঠিক মাপের পোশাক বিতরণের দাবি তোলেন ক্ষুব্ধ অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগ, যেমন খুশি একটা পোশাক তৈরি করে দিলেই হলো এমন একটা ভাব কর্তৃপক্ষের। যদিও পোশাক তৈরির দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠীর দাবি, জেলা থেকে কাপড়ের কাটিং করে পাঠানো হয়েছে। তারা শুধু সেলাই করে স্কুলে পৌঁছে দিচ্ছে। সেগুলি ফেরত নিয়ে আবারও ঠিক করে দেওয়া হবে। তবে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিষয়টি নিয়ে…
Read More