Priyanka Bhowmick

861 Posts
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সহকর্মী ইউনিয়ন জলপাইগুড়ি জেলা কমিটির তরফ থেকে স্মারকলিপি প্রদান করা হল আজ

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সহকর্মী ইউনিয়ন জলপাইগুড়ি জেলা কমিটির তরফ থেকে স্মারকলিপি প্রদান করা হল আজ

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সহকর্মী ইউনিয়ন জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হলো পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেড ইন্দিরা কলোনী স্থিত ডিভিশন অফিসে। কর্মীদের অভিযোগ, প্রতি মাসে তাদের মজুরি থেকে ইএসআই বাবদ টাকা কেটে নেওয়া হলেও ইএসআইয়ের সুযোগ সুবিধা শ্রমিকরা পাচ্ছে না। এবং জলপাইগুড়িতে কোন চিকিৎসার সুযোগ নেই বলেও শ্রমিকরা অভিযোগ করেন। ঝড় বৃষ্টি রোদের মধ্যে কাজ করলেও সরকার নির্ধারিতের ন্যূনতম মজুরি বিদ্যুৎ সহায়ক কর্মীরা পায় না। তাদের আরো অভিযোগ, কাজ করছে কিন্তু তাদের ডিপার্টমেন্টের কোনো আইডেন্টি কার্ড নেই। ফলে বিভিন্ন সময় তাদের সমস্যার সম্মুখীন হতে হয়। স্মার্ট মিটার বেসরকারি মালিকদের মুনাফা জন্য লাগানো হচ্ছে।…
Read More
আলুয়াবাড়ি স্টেশনে ক্যাপিটাল এক্সপ্রেসের স্টপেজের উদ্বোধন হল আজ

আলুয়াবাড়ি স্টেশনে ক্যাপিটাল এক্সপ্রেসের স্টপেজের উদ্বোধন হল আজ

উত্তর দিনাজপুর জেলার আলুয়াবাড়ি স্টেশনে ক্যাপিটাল এক্সপ্রেসের স্টপেজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। বুধবার উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশন আয়োজিত আলুয়াবাড়ি স্টেশনে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাপিটাল এক্সপ্রেসের স্টপেজের উদ্বোধন করেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী।সংসদ দেবশ্রী চৌধুরী বলেন দীর্ঘদিন থেকে চেষ্টা ছিল আলুয়াবাড়ি স্টেশনে ক্যাপিটাল এক্সপ্রেসের একটি স্টপেজের, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি ও রেলমন্ত্রী কে ধন্যবাদ জানাই এই উপহার দেওয়ার জন্য। আলুয়াবাড়ি স্টেশনে ক্যাপিটাল এক্সপ্রেসের স্টপেজ চালু হওয়ায় খুশি উত্তর দিনাজপুর জেলার বাসিন্দারা।
Read More
পুনরায় চাকরির দাবিতে জেলা শাসকের দ্বারস্থ প্রায় ১৭০ জন শিক্ষক-শিক্ষিকা

পুনরায় চাকরির দাবিতে জেলা শাসকের দ্বারস্থ প্রায় ১৭০ জন শিক্ষক-শিক্ষিকা

করোনাকাল থেকেই বন্ধ উত্তর দিনাজপুর জেলার শিশু শ্রমিকদের পঠন পাঠনের স্কুল। আর এর জেরে বিপাকে পড়েছেন শিশু শ্রমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা। উত্তর দিনাজপুর জেলায় মোট ৩৯ টি স্কুল রয়েছে, প্রত্যেকটি স্কুলে চারজন শিক্ষক শিক্ষিকা ও একজন ভোকেশনাল ট্রেনার রয়েছে। মোট পাঁচজনের দায়িত্বে এই বিদ্যালয়গুলি চলে বিভিন্ন এলাকায়। শ্রমিকদের পঠন-পাঠন করানো হতো ন্যাশনাল স্পেশাল চিল্ড্রেন প্রজেক্ট এর মাধ্যমে। করোনা আবহে লকডাউনের সময় থেকেই এই স্কুলগুলি বন্ধ হয়ে যায়। বারবার জেলা শাসককে জানানোর পরেও জেলা শাসক কোনো উদ্যোগ নেয়নি স্কুলগুলি চালু করার। আজ সেই চাকরিহারা প্রায় ১৭০ জন শিক্ষক-শিক্ষিকা জেলা শাসকের দ্বারস্থ হন এবং জেলা শাসকের দপ্তরে একটি স্মারকলিপি জমা দেন তারা।…
Read More
জেলা পুলিশের কড়া নিরাপত্তায় চার্চ গুলিতে চলল বড় দিনের প্রার্থনা

জেলা পুলিশের কড়া নিরাপত্তায় চার্চ গুলিতে চলল বড় দিনের প্রার্থনা

জেলা পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে চার্চ গুলিতে বড় দিনের প্রার্থনা শুরু হলো। গতকাল রাতে জমজমাট অনুষ্ঠানের পর এদিন সকাল থেকে জলপাইগুড়ির চার্চ গুলিতে ভিড় উপচে পড়া শুরু করে। একইসাথে প্রার্থনা সারবার পর চার্চ গুলিতে থাকা সেল্ফি জোনেও ছবি তুলতে দেখা যায় দর্শনার্থীদের।যীশুর আবির্ভাব দিবস উপলক্ষ্যে সেজে উঠেছে জলপাইগুড়ি৷ শহরের গির্জাগুলি ঝলমল করছে আলোয়৷ গোটা শহর জুড়ে শুরু হয়ে গিয়েছে উৎসবের প্রস্তুতি। আর এদিন সকাল থেকেই জলপাইগুড়ির বিভিন্ন চার্চ গুলিতে ভিড় জমায় শহরবাসী।
Read More
‘অ্যানিম্যাল’ নিয়ে নারাজ সানি

‘অ্যানিম্যাল’ নিয়ে নারাজ সানি

ধর্মেন্দ্রর দুই ছেলে স্বপ্নেও ভাবতে পারেননি দুই ভাইয়ের একাডেমিক ক্যারিয়ারের উত্থান এভাবে হবে। 'গদর ২' ছবির মাধ্যমে সানির অভিনয় জীবন আবার গতি পায়। এবার 'অ্যানিম্যাল’' ছবির মাধ্যমে ববি দেওলের সঙ্গে একই ঘটনা ঘটল। রণবীর কাপুর পুরো ফিল্ম জুড়ে, ববিকে সেখানে দেখা যায় প্রায় ২০ মিনিটের জন্য। কোনো সংলাপ নেই। ছবিটি দেখার পরই বুঝতে পারবেন ববি কামাল কী করেছেন। রণবীর যেমন প্রশংসিত হয়েছেন, তেমনই ববিকে নিয়েও চর্চার কমতি নেই। ভাইয়ের সাফল্যে খুশি বড় দাদা সানি। কিন্তু ‘অ্যানিম্যাল' ছবিটি মোটেও পছন্দ করেননি সানি। সন্দীপ রেড্ডি বাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’ ১ ডিসেম্বর মুক্তি পায়। ছবিটি মুক্তির প্রথম দিনেই ভারতীয় বক্স অফিসে ৬১ কোটি টাকা…
Read More
ফুলবাড়িতে নতুন জল সরবরাহ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প স্থান পরিদর্শন করলেন মেয়র

ফুলবাড়িতে নতুন জল সরবরাহ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প স্থান পরিদর্শন করলেন মেয়র

শিলিগুড়ি পৌর নিগম এলাকার নাগরিকদের বিশুদ্ধ পানীয় জল সরবরাহ অব্যাহত রাখতে ফুলবাড়িতে নতুন করে দ্বিতীয় মেগা জল সরবরাহ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প স্থান পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব। এদিনের পরিদর্শনে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক শ্রী খগেশ্বর রায়, মেয়র পারিষদ, স্থানীয় পঞ্চায়েত, শিলিগুড়ি পুর নিগমের মুখ্য বাস্তুকার সহ অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিক বৃন্দ। পরিদর্শন শেষে মেয়র জানান, "কাজ চলাকালীন মানুষের বাড়ি ঘর, মন্দির ইত্যাদির কোনো ক্ষতি না করে আমরা এই প্রকল্প বাস্তবায়িত করবো।"
Read More
সাতসকালে মিলল হাতির দর্শন, রিসোর্টে বসেই হাতির দেখা পেয়ে খুশি পর্যটকেরা

সাতসকালে মিলল হাতির দর্শন, রিসোর্টে বসেই হাতির দেখা পেয়ে খুশি পর্যটকেরা

সাতসকালে হাতির দর্শন পেল পর্যটকরা। রিসোর্টে বসেই হাতি দেখা পেয়ে খুশি পর্যটকেরা। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোরা এলাকায়। জানা যায়, সোমবার রাতে গরুমারা জঙ্গল থেকে বেড়িয়ে একটি হাতি খাবারের সন্ধানে চলে আসে দক্ষিণ ধুপঝোড়া কায়েত পাড়া সংলগ্ন এলাকায়। রাতভর লোকালয়ে থাকার পর মঙ্গলবার সকাল ছয়টা নাগাদ হাতিটি এলাকার একটি বেসরকারি রিসোর্টের পাশ দিয়ে চা বাগানের রাস্তা ধরে গরুমারা জঙ্গলে ফিরে যায়। সাত সকালে রিসোর্ট এর পাশ দিয়ে হাতি যাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করেন পর্যটকরা। গত কয়েকদিন ধরেই দক্ষিণ ধুপঝোড়া কায়েত পাড়া এলাকায় লাগাতার হানা দিচ্ছে হাতি। বর্তমানে জমিতে ধান নেই। কৃষকরা হাতির ভয়ে আগেই ধান কেটে ঘরেও তুলেছে। আর ধান…
Read More
মা ও মেয়ের আত্মহত্যার ঘটনায় নাম জড়ালো তৃণমূল নেতা প্রসেনজিৎ রায়ের

মা ও মেয়ের আত্মহত্যার ঘটনায় নাম জড়ালো তৃণমূল নেতা প্রসেনজিৎ রায়ের

মা ও মেয়ের আত্মহত্যার ঘটনায় এবার নাম জড়ালো এলাকার এক দাপুটে তৃণমূল নেতার। সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা প্রসেনজিৎ রায়ের বিরুদ্ধে ওই অভিযোগ তুলেছেন সাধন সরকার। প্রসঙ্গত, সম্প্রতি উত্তর শান্তিনগর এলাকার বাসিন্দা ললিতা সরকার এবং তার মেয়ে তিয়াসা সরকারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। সেই ঘটনায় মৃত্যুর মূল কারণ হিসেবে প্রসেনজিৎ রায়ের দিনের পর দিন অত্যাচারের অভিযোগ তুলেছেন ওই মৃত গৃহবধূর স্বামী সাধন সরকার। তার অভিযোগ দেশবন্ধু পাড়ার একটি জমিকে নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারের উপর অত্যাচার চালিয়ে আসছিল প্রসেনজিৎ রায়। অত্যাচার সহ্য করতে না পেরেই এই ঘটনাটি ঘটেছে বলে তিনি জানান।
Read More
হলিউডি অ্যাওয়ার্ডের মনোনয়ন পেল ‘জওয়ান’

হলিউডি অ্যাওয়ার্ডের মনোনয়ন পেল ‘জওয়ান’

বক্স অফিসে 'জওয়ান'-এর দুর্দান্ত সাফল্যের পর, দর্শকরাও শাহরুখের ছবি ওটিটি-তে পছন্দ করেছেন। এমনকি আইএমডিবি-তে 'জওয়ান'-এর রেটিং বেশ ঈর্ষণীয়। অ্যাটলি পরিচালিত এই ভারতীয় ছবি হলিউডের অ্যাস্ট্রা অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে। সূত্রের খবর, শাহরুখ খানের এই ছবিটি সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের মনোনয়নের তালিকায় স্থান পেয়েছে। 'বার্বি', 'ওপেনহাইমার', 'স্পাইডার-ম্যান: অ্যাক্রোস দ্য স্পাইডার-ভার্স', 'কিলার অফ দ্য মুন' এবং 'জন উইক'-এর মতো ছবি এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। এদিকে আন্তর্জাতিক পুরস্কারের মঞ্চে 'জওয়ান'-এর মনোনয়নের খবরে উচ্ছ্বসিত শাহরুখ-ভক্তরা। ভক্তরা আরও দাবি করেন যে অ্যাটলির ছবিটি শুধুমাত্র মনোনয়নই নয় পুরস্কারও জিতবে। শাহরুখের ছবি 'অস্ট্রা অ্যাওয়ার্ড' জিততে পারে কিনা তার উত্তর মিলবে আগামী বছর। উল্লেখ্য যে ২ নভেম্বর শাহরুখের…
Read More
পরিবেশ রক্ষার বার্তা নিয়ে অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিলেন দুই যুবক

পরিবেশ রক্ষার বার্তা নিয়ে অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিলেন দুই যুবক

পরিবেশ রক্ষার বার্তা নিয়ে পায়ে হেঁটে অসমের লক্ষিমপুর থেকে অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন দুই যুবক। আগামী ২২শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের প্রস্তাবিত দিন। সেই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে অসমের লক্ষিমপুর থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দুর্গম পথ পায়ে হেঁটে অযোধ্যায় পৌঁছাবে লক্ষিমপুরের নীতিন দাস এবং উত্তর প্রদেশের বাসিন্দা অজয় মিশ্র। গত ৯ই নভেম্বর অসমের লক্ষিমপুর থেকে যাত্রা শুরু করছেন এই দুই যুবক। গন্তব্য অযোধ্যার রাম মন্দির। ইতিমধ্যে তারা দুজনে এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায়। পথে চলতে চলতে কখনো মন্দির, পেট্রোল পাম্প ,কখনো আবার বিশ্রমাগার তাদের সাময়িক আস্তানা।জানা গিয়েছে, নীতিন দাস সাইকেল চালিয়ে এর আগে কেদারনাথ সফর সেরেছেন। সেসময়…
Read More