Priyanka Bhowmick

861 Posts
চাঁদে পা রাখল জাপান, টেক্কা দিতে পারল না ইসরোকে

চাঁদে পা রাখল জাপান, টেক্কা দিতে পারল না ইসরোকে

চাঁদে পা রাখল জাপান। বিশ্বের পঞ্চম দেশ হিসেবে শুক্রবার জাপানি মহাকাশযান 'মুন স্নাইপার' চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে। তবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে টেক্কা দিতে পারেনি তারা। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, জাপানের চন্দ্র অভিযান সুষ্ঠুভাবে এগোয়নি। চাঁদের মাটি স্পর্শ করার পরও 'মুন স্নাইপার'-এ যান্ত্রিক সমস্যা হয়। ফলে এই অভিযান কতটা সফল হবে তা নিয়ে সংশয় রয়েছে। জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে জাপানি মহাকাশযান 'স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন' (স্লিম) বা 'মুন স্নাইপার'-এ সৌরশক্তি পৌঁছাচ্ছে না। চন্দ্রপৃষ্ঠে নিয়মিত কাজকর্মের জন্য সৌরশক্তির উপর নির্ভর করা হয়। জাপানি ল্যান্ডারের সেই সৌরশক্তি চালিত যন্ত্রটিতে ত্রুটি দেখা দেয়। অবিলম্বে এটি ঠিক করা প্রয়োজন। অন্যথায় চন্দ্র…
Read More
আলাদা কামতাপুর রাজ্যের দাবিতে রেল অবরোধ ময়নাগুড়িতে

আলাদা কামতাপুর রাজ্যের দাবিতে রেল অবরোধ ময়নাগুড়িতে

আলাদা রাজ্য ও কামতাপুর ভাষার স্বীকৃতি এবং জীবন সিংহর সঙ্গে শান্তি চুক্তির দাবিতে কেপিপি ইউনাইটেড এবং ছাত্র সংগঠন আকসুরের ডাকে ১২ ঘন্টার রেল রোকো কর্মসূচি আয়োজিত হয় আজ। ময়নাগুড়ি বেতগারা স্টেশন সংলগ্ন এলাকার রেললাইনে রেল রোকো কর্মসূচি কামতাপুর আন্দোলনকারীদের। প্রায় ৩ ঘন্টা অবরোধ চলার পর রেল আধিকারিকের আশ্বাসে উঠলো অবরোধ। আলাদা রাজ্য ও কামতাপুর ভাষার স্বীকৃতি এবং জীবন সিংহর সঙ্গে শান্তি চুক্তির দাবিতে কেপিপি ইউনাইটেড এবং ছাত্র সংগঠন আকসুর সদস্যরা রেললাইনে বসে বিক্ষোভ দেখায়, চলে স্লোগান। অবরোধের জেরে বন্দে ভারত সহ একাধিক দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে থাকে বিভিন্ন স্টেশনে। আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের আধিকারিক বিনোদ ভাদোরিয়ার আশ্বাসে সকাল ১০ টা নাগাদ অবরোধ…
Read More
ঘন কুয়াশার মধ্যে গভীর রাতে দলছুট হাতির তাণ্ডব গ্রামে

ঘন কুয়াশার মধ্যে গভীর রাতে দলছুট হাতির তাণ্ডব গ্রামে

ঘন কুয়াশার মধ্যে গভীর রাতে দলছুট হাতির তাণ্ডব গ্রামে। জানা যায়, ধূপগুড়ি ব্লকের সোনাখালি জঙ্গল থেকে একটি দল ছুট দাঁতাল ঢুকে পড়ে গ্রামে। আচমকাই জানালা, ঘড়ের বেড়া ভাঙ্গার আওয়াজ কানে ভেসে আসে। বাড়ির মালিক দেখেন একটি সুর নড়ছে তাকে ধরার চেষ্টা করছে। চিৎকার করে ঘরের থেকে বাইরে বেরিয়ে আসেন সকলে। হাতি ঢুকেছে গ্রামে এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষের রাতের ঘুম উড়ে যায়। খবর যায় বনদপ্তরের কাছে। ততক্ষণে ১০ টি বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দল ছুট হাতিটি। বহু প্রচেষ্টার পর সেই হাতিটিকে বনদপ্তর আবার জঙ্গলে ফিরিয়ে দেয়। এলাকাবাসীর অনুমান খাবারের সন্ধানে লোকালয়ে হানা দিয়েছিল হাতিটি। এদিকে প্রায় প্রতিদিন রাতে, লোকালয়ে…
Read More
লোকসভা নির্বাচনের আগে জনসংযোগ সারছেন হর্ষবর্ধন শৃঙ্লা

লোকসভা নির্বাচনের আগে জনসংযোগ সারছেন হর্ষবর্ধন শৃঙ্লা

লোকসভা নির্বাচনের এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি, তবে তার আগে প্রতিনিয়ত দার্জিলিং জেলার বিভিন্ন জায়গাতে জনসংযোগ সারছেন দার্জিলিং ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি তথা G20 এর চিফ কর্ডিনেটর হর্ষবর্ধন শৃঙ্লা। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে শিলিগুড়ির মাল্লাগুড়ি এলাকায় অবস্থিত হনুমান মন্দিরে এসে পূজো দেওয়ার পাশাপাশি এলাকার মানুষের সাথে জনসংযোগ সারেন তিনি। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, তিনি দার্জিলিং জেলারই বাসিন্দা। দার্জিলিং এর মানুষের দীর্ঘদিনের দাবী পূরণ হওয়া উচিত।
Read More
ফুলেশ্বরী রেলগেটে স্থায়ী মেরামতির কাজ শুরু করলো রেল

ফুলেশ্বরী রেলগেটে স্থায়ী মেরামতির কাজ শুরু করলো রেল

শিলিগুড়ি পুরনিগমের ২৪ নম্বর ওয়ার্ডের ফুলেশ্বরী রেলগেট এবং ১৮ নম্বর ওয়ার্ড সংলগ্ন বাগড়কোট রেলগেটের সমস্যা সমাধানের উদ্যোগী হলো রেল কর্তৃপক্ষ। সোমবার ২৪ নম্বর ওয়ার্ডে ফুলেশ্বরী রেলগেট সংস্কার ও মেরামতের কাজ শুরু করলো রেল কর্তৃপক্ষ। এর আগে রেলগেটটি বেহাল দশায় থাকায় মাঝেমধ্যেই দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছিল সাধারণ মানুষকে। সেই সমস্যা নজরে আসতেই সমাধানের উদ্যোগ নেন বিধায়ক শংকর ঘোষ। এরপর তিনি রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মেরামত এবং সংস্কারের জন্য পদক্ষেপ গ্রহণ করেন। সেই মতো এদিন সকাল থেকেই রেলগেট সংস্কারের কাজ শুরু হয়। এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি বিধায়ক শংকর ঘোষ এবং এডিআরএম সঞ্জয় চিলাওয়ারওয়ার। পাশাপাশি বাগরাকোট রেলগেটের যানজট সমস্যা সমাধানে বিকল্প ব্যবস্থার…
Read More
গ্রাম বাংলায় ঘরে ঘরে চলছে মকর সংক্রান্তির পুজো

গ্রাম বাংলায় ঘরে ঘরে চলছে মকর সংক্রান্তির পুজো

গ্রাম বাংলায় ঘরে ঘরে চলছে মকর সংক্রান্তির পুজো। এই বিশেষ দিনটি পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ নামে পরিচিত। গ্ৰাম বাংলার বিভিন্ন বাড়িতে আলপনা দেওয়া হয় ও বিশেষ পুজো করা হয়। এছাড়াও ঘরে ঘরে রকমারি পিঠে- পুলি-পায়েস তৈরি করে নতুন মাসকে স্বাগত জানানো হয়। এই পৌষ সংক্রান্তিতে মূলত চালের গুড়ো, ময়দা, নারকেল, দুধ, গুড় দিয়ে বিভিন্ন পিঠে তৈরি হয়। জলপাইগুড়ি জেলা জুড়ে এদিন কাকভোর থেকেই প্রত্যেক বাড়িতে বাড়িতে সপরিবারে স্নান সেরে সূর্য পূজোয় মগ্ন হয়েছেন প্রত্যেকে। যদিও এদিন সকাল থেকে সূর্যের দেখা নেই কুয়াশা চাদরে মোড়া গোটা জলপাইগুড়ি। ঠান্ডায় জুবুথবু জেলাবাসী।
Read More
জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় দারুন সাফল্য অর্জন করলো শিলিগুড়ির খেলোয়াড়রা

জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় দারুন সাফল্য অর্জন করলো শিলিগুড়ির খেলোয়াড়রা

হাওড়ায় ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় দারুন সাফল্য অর্জন করলো শিলিগুড়ির খেলোয়াড়রা৷ সম্প্রতি হাওড়ায় আয়োজিত ওই প্রতিযোগিতায় শিলিগুড়ির একটি সংস্থার ১৫ জন খেলোয়াড়েদের মধ্যে ১৪ জন খেলোয়াড় শীর্ষস্থান অধিকার করেছে। যার মধ্যে চার জন সোনা, দুজন সুপার গোল্ড, চারজন ব্রোঞ্জ ও চার জন রূপার পদক অর্জন করেছে। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দেয় সংস্থার সদস্যরা৷ কোচ সুবির সরকার বলেন, ৮ থেকে ২৬ বছর বয়সিদের নিয়ে আয়োজিত ওই খেলায় আমার ছাত্রছাত্রীরা যে সাফল্য লাভ করেছে তার জন্য আমি গর্বিত।
Read More
ঘন কুয়াশার চাদরে ঢাকলো গোটা আলিপুরদুয়ার জেলা

ঘন কুয়াশার চাদরে ঢাকলো গোটা আলিপুরদুয়ার জেলা

ঘন কুয়াশার চাদরে ঢাকলো গোটা আলিপুরদুয়ার জেলা। মঙ্গলবার রাত থেকেই ঘন কুয়াশায় ঢেকেছে জেলার শহর ও শহরতলি। বুধবার ভোর থেকেই জেলায় বেশিরভাগ জায়গায় দৃশ্যমানতা ছিল অনেকটাই কম। ঘন কুয়াশার জেরে জাতীয় সড়ক থেকে শুরু করে রাজ্য সড়ক সবটাই ঢেকে গেছে। যার কারনে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের গতিও ছিল কম। কনকনে শীতের হাত থেকে বাঁচতে জীবন জীবিকার সন্ধানে ঘরের বাইরে আসা মানুষের সম্বল আগুন, তাই এদিন জেলার বিভিন্ন স্থানে পথের ধারে আগুন জ্বেলে শরীরকে সচল রাখাতে দেখা যায় অনেককে।
Read More
জাতীয় কলা উৎসবে এবার দেবীচৌধুরানীর বৃত্তান্ত তুলে ধরবে তিস্তা পারের কন্যা

জাতীয় কলা উৎসবে এবার দেবীচৌধুরানীর বৃত্তান্ত তুলে ধরবে তিস্তা পারের কন্যা

প্রতিভার কাছে হার মানলো আর্থিক প্রতিবন্ধকতা। আরও ভালো অভিনয়ের জন্য ছেলে বেলা থেকে নিজের সাথে নিজে লড়ে এবার জাতীয় কলা উৎসবে যোগ দিতে দিল্লি পারি দিলো তিস্তা পারের সবজি বিক্রেতার কন্যা পুনম রায়। জমিদার বাড়ির গৃহবধূ থেকে সন্যাসী বিদ্রোহের নেত্রী। তিস্তা পাড়ে আজও জীবন্ত বঙ্কিমের সেই কিংবদন্তী চরিত্র দেবীচৌধুরানীকে যেনো নিজের জীবন থেকে উপলব্ধি করে ছিলো মেয়েটি। একক নাটকে এবার সেই দেবীচৌধুরানীকে উপস্থাপনা করতে দিল্লি পারি দিলো তিস্তা পারের কন্যা। জলপাইগুড়ি শহর লাগোয়া তিস্তা পারের দক্ষিণ সুকান্তনগর কলোনীর বাসিন্দা পুনম রায়। জলপাইগুড়ি মারোয়ারী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। মহিলা বিভাগে একক নাটক প্রতিযোগিতায় প্রথম হবার পর রাজ্যস্তরে আয়োজিত কলা উৎসবেও…
Read More
তিস্তায় জল ছাড়তেই আরও তৎপর হল সেনাবাহিনী

তিস্তায় জল ছাড়তেই আরও তৎপর হল সেনাবাহিনী

গত ৪ঠা অক্টোবর সিকিম পাহাড়ে মেঘ ভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ বন্যা হয় তিস্তায়। জলের তোড়ে সিকিমে ভেসে যায় সেনাবাহিনীর একটি ক্যাম্প। ভেসে যায় প্রচুর সেনা জাওয়ান। একইসাথে জলের তোড়ে তিস্তা নদীতে ভাসিয়ে নিয়ে আসে সেনাবাহিনীর প্রচুর পরিমানে মর্টার শেল সহ গোলা বারুদ এবং অনেক গুরুত্বপূর্ণ সামগ্রী। জল কমতেই পুলিশকে সাথে নিয়ে হারিয়ে যাওয়া সামগ্রীগুলি উদ্ধার করতে নদীপারে তল্লাশি শুরু হয়। উদ্ধার হয় প্রচুর পরিমানে গোলা বারুদ। সেগুলিকে নিষ্ক্রিয় করে সেনাবাহিনী। কিন্তু যেই পরিমান গোলা বারুদ খোয়া গেছে তার অনেকটাই এখনও উদ্ধার হয়নি। তাই সেনাবাহিনীর তরফে সেগুলি উদ্ধারে তল্লাশি জারি ছিলো। জানা গেছে, সেগুলি আরও দ্রুত উদ্ধারে গতকাল তিস্তার কালিঝোড়া থেকে…
Read More