Piyali Poddar

257 Posts
জলপাইগুড়ির দুই বন্ধু তীব্র গরমে স্কেটিং করে কেদারনাথ ছুটছেন

জলপাইগুড়ির দুই বন্ধু তীব্র গরমে স্কেটিং করে কেদারনাথ ছুটছেন

তীব্র গরমে স্কেটিং করে কেদারনাথ ছুটছেন জলপাইগুড়ির দুই বন্ধু। প্রখর রোদ মাথায় নিয়েই হর হর মহাদেব বলতে বলতে ছুটে চলেছে জাতীয় সড়ক ধরে। নতুন অ্যাডভেঞ্চারের আশা ভুলিয়েছে গরমের কষ্ট।বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ স্ট্যান্ডিং শু পায়ে জলপাইগুড়ি থেকে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলেন দুই যুবক। একজন চাউলহাটির বাসিন্দা আশীষ সমাদ্দার, অন্যজন ৭৩ মোড়ের পূর্ব কুমার পাড়ার বাসিন্দা জগন্নাথ রায়।শিলিগুড়ি থেকে আরও এক বন্ধু তাঁদের সঙ্গে সামিল হবেন বলে জানালেন তাঁরা।বেলা ১২টায় প্রখর রোদ মাথায় নিয়েই শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়ক ধরে এগিয়ে যেতে দেখা গেল তাঁদের। জগন্নাথ জানাল, তিন যুবকের অনেক দিনের ইচ্ছে ছিল স্ট্যান্ডিং শু পরে কেদারনাথে যাওয়া। কিন্তু গত তিন বছর ধরে…
Read More
আলিপুরদুয়ার জেলার মথুরা চা বাগানে বাইসনের আতঙ্ক

আলিপুরদুয়ার জেলার মথুরা চা বাগানে বাইসনের আতঙ্ক

সকালে থেকে বাইসনের আতঙ্ক আলিপুরদুয়ার জেলার মথুরা চা বাগানে। বৃহস্পতিবার সকালে মথুরা চা বাগানের ভেতরে বাইসন গুলোকে দেখতে পান চা শ্রমিকরা।খবর দেওয়া হয় বনদপ্তরকে। ঘটনাস্থলে জলদাপাড়া রেঞ্জের বনোকর্মীরা আসেন।এখনও পর্যন্ত একটি বাইসনকে ঘুমপারানি গুলি করে উদ্ধার করা হয়েছে আর দুটি বাইসনকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। সকাল থেকে আতঙ্কিত গ্রামবাসীরা। এদিন বাইসনের জন্য চা বাগানে পাতা তোলা কাজও বন্ধ ছিল।
Read More
কোচবিহারে জলাশয় থেকে উদ্ধার হল কচ্ছপ

কোচবিহারে জলাশয় থেকে উদ্ধার হল কচ্ছপ

কোচবিহার দুই নম্বর ব্লকের উত্তর খাগড়াবাড়ি এলাকা থেকে উদ্ধার হলো একটি মধ্যবয়স্ক কচ্ছপ। কচ্ছপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আজ স্থানীয় কয়েকজন যুবক একটি ডোবায় মাছ ধরতে গেলে তারা কচ্ছপটিকে দেখতে পায়। বিভিন্ন সময়ে কোচবিহার দুই নম্বর ব্লকের বানেশ্বর এলাকা থেকে বেশ কিছু কচ্ছপ চোরাচালানের অভিযোগ উঠেছে। সেই জায়গা থেকে সেই কচ্ছপটি রক্ষা করার জন্য স্থানীয় বাসিন্দারা বনদপ্তরে খবর দিয়ে বনদপ্তরের হাতে কচ্ছপটিকে তুলে দেয়। জানা যায় উদ্ধার হওয়া কচ্ছপটি বানেশ্বরের শিব দিঘি তে ছাড়া হবে।
Read More
দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচনের জন্য শিলিগুড়ি কলেজের ডিসিআরসি থেকে ভোটকেন্দ্রে রওনা হচ্ছেন ভোটকর্মীরা

দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচনের জন্য শিলিগুড়ি কলেজের ডিসিআরসি থেকে ভোটকেন্দ্রে রওনা হচ্ছেন ভোটকর্মীরা

শিলিগুড়ি কলেজের ডিসিআরসি থেকে ভোটকেন্দ্রে রওনা হচ্ছেন ভোটকর্মীরা। রাত পার হলেই দ্বিতীয় দফায়ে তিনটি লোকসভা কেন্দ্রের নির্বাচন এর মধ্যে রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচন। তার আগে দার্জিলিং লোকসভা কেন্দ্রের সমতলের বিভিন্ন বুথের ইভিএম সহ ভোটে ব্যবহৃত জিনিসপত্র নিয়ে শিলিগুড়ি কলেজের DCRC সেন্টার থেকে বিভিন্ন বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছে ভোট কর্মীরা। তবে যাওয়ার আগে ইভিএম মেশিন সহ অন্যান্য জিনিসপত্র পরীক্ষা করে নিচ্ছেন।
Read More
ত্রিস্রোতা মহাপীঠে হিন্দু মুসলিম সহযোগে সীমান্তে অনুষ্ঠিত হচ্ছে মিলন মেলা

ত্রিস্রোতা মহাপীঠে হিন্দু মুসলিম সহযোগে সীমান্তে অনুষ্ঠিত হচ্ছে মিলন মেলা

সতীর ৫১ পীঠের এক পীঠস্থান জলপাইগুড়ির সাতকুড়ার ত্রিস্রোতা মহাপীঠ। এখানকার প্রতিমা মাটির তল থেকে অনেকে চুরি করতে চেয়েছেন। সেই সময় বছরের পর বছর রাত জেগে পাহারা দিয়েছেন হিন্দু মুসলিম একত্রিত হয়ে। সেখানে বর্তমানে মন্দির নির্মাণ হয়েছে। সেই মন্দিরে মূর্তি রয়েছে। প্রথম থেকেই হিন্দু মুসলিম সহ সর্বস্তরের মানুষ সীমান্তে একত্রিত হয়ে মিলন মেলা শুরু করে।  বাংলাদেশ সীমান্তের সাতকুরায় ত্রিস্রোতা মহাপীঠে হিন্দু মুসলিম সহ সর্বস্তরের মানুষের মিলন মেলা অনুষ্ঠিত হয়।আয়োজকদের দাবি চৈত্রমাসের অষ্টমী তিথিতে প্রতিবছর বাসন্তী পূজো উপলক্ষে মিলন মেলার আয়োজন করা হয় জলপাইগুড়ি সদর ব্লকের সাতকুরার ত্রিস্রোতা মহাপীঠে। কিন্তু এবার লোকসভা নির্বাচনের কারনে সেই মেলা পিছিয়ে যায়। ২১ শে এপ্রিল ৭…
Read More
আলিপুরদুয়ার জেলা হাসপাতাল চত্তরে বোমাতঙ্ক

আলিপুরদুয়ার জেলা হাসপাতাল চত্তরে বোমাতঙ্ক

আলিপুরদুয়ার জেলা হাসপাতালে বোমাতঙ্ক।বুধবার দুফুরে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল চত্তরে বোমাতঙ্ক ছড়ায়। খবর পাঠানো হয় বম্বস্কোয়াড কে। ঘটনাস্থলে বোমস্কোয়াড এসে বস্তুটিকে কালজানি নদী চরে নিয়ে আসে। আলিপুরদুয়ার হাসপাতাল সুপার জানান দেখে মনে হচ্ছে কোনো নিষ্কৃয় সুতলি বোমা।
Read More
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে হুমকিপূর্ণ চিঠি

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে হুমকিপূর্ণ চিঠি

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে হুমকি চিঠি! আগামী ১০ দিনের মধ্যে ৫ কোটি টাকা চেয়ে বুধবার সকালে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে হুমকি চিঠি দেওয়া হয় বলে অভিযোগ। বিষয়টি পুলিশকে জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। তিনি বলেন, ‘আজ সকালে হোয়াটসঅ্যাপে চিঠি এসেছে। পুলিশ তদন্ত করলে গোটা বিষয়টি পরিষ্কার হবে।’ সম্প্রতি, লোকসভা নির্বাচনের  আগেও উদয়ন গুহকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে ওই হুমকি দেওয়া হয় বলে উদয়ন জানান। হুমকির বিষয়টি নিয়ে কোচবিহার জেলা পুলিশের সাইবার ক্রাইমে অভিযোগও দায়ের করেন মন্ত্রী। বারবার এমন ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে মন্ত্রীর নিরাপত্তা।
Read More
বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদকের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে

বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদকের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে

গভীর রাতে তুফানগঞ্জ ১ নং মন্ডলের বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদকের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। তুফানগঞ্জ ১ নং ব্লকের অন্দরান ফুলবাড়ী ১ গ্রাম পঞ্চায়েতের ৯/১৯৫ নং বুথ নয়নেরশ্বরী এলাকার ঘটনা। বিজেপির মহিলা মোর্চার ওই নেত্রীর নাম রিতা রানী দাস তার অভিযোগ গতকাল গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে তান্ডব চালায়। ভাঙচুর করা হয় বাড়ির গেট সহ টিনের বেড়া। পুলিশের উপর একরাশ ক্ষোভ উগরে দেন মহিলা মোর্চার সাধারণ সম্পাদক রিতা রানী দাস।তিনি বলেন, ভোর রাত থেকে পুলিশকে বারংবার ফোন করা হয়েছে সকাল হয়ে গেলও তারা কেউ আসেননি। যদি তিনি তুফানগঞ্জ থানায় একটি লিখিত…
Read More
বেতনের দাবিতে চা বাগানের স্টাফ ও সাবস্টাফরা বিক্ষোভ আন্দোলনে সামিল

বেতনের দাবিতে চা বাগানের স্টাফ ও সাবস্টাফরা বিক্ষোভ আন্দোলনে সামিল

প্রায় দুই সপ্তাহ স্টাফ ও সাব স্টাফরা বেতন পাচ্ছে না। ফ্যাক্টরি স্টাফরা প্রায় ২ মাস ধরে বেতন পাচ্ছে না বলে অভিযোগ। এগ্রিমেন্ট হয়েছিল, ১৫-১৭ তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে যা কার্যকরী হয়নি বলে অভিযোগ। দীর্ঘ ১১ মাস থেকে কাগজে কলমে পিএফের টাকা কাঁটা হলেও তা জমা পড়ছে না ব্যাংকের খাতায়। সমস্যা সমাধান হয়নি এই অভিযোগে বানারহাট চা বাগানের স্টাফ ও সাব স্টাফরা ফ্যাক্টরি ম্যানেজারের অফিসের সামনে বসে বিক্ষোভে সামিল। যদিও  কর্তৃপক্ষ এ ব্যাপারে মুখ খুলতে নারাজ। বুধবার সমস্যার সমাধান না হলে আগামীকাল বৃহস্পতিবার থেকে বানারহাট, চুনাভাটি চা বাগান সহ বেশ কয়েকটি চা বাগানের শ্রমিকরা যৌথভাবে আন্দোলনে নামার হুশিয়ারি দেন বানারহাট…
Read More
জলপাইগুড়ি শিলিগুড়ি মিনিবাস ধর্মঘট, দুর্ভোগে বহু মানুষ

জলপাইগুড়ি শিলিগুড়ি মিনিবাস ধর্মঘট, দুর্ভোগে বহু মানুষ

জলপাইগুড়ি শিলিগুড়ি মিনিবাস ধর্মঘট, দুর্ভোগে বহু মানুষ।একদিকে নিবার্চনের কাজে ইতিমধ্যেই পথে নেই বহু সংখ্যক রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস, তার ওপর বন্ধ হলো বেসরকারী বাস, দুর্ভোগ চরমে সাধারণ যাত্রীদের।রাতের অন্ধকারে কে বা কারা জলপাইগুড়ির কদমতলা মিউনিসিপালিটি মার্কেট সংলগ্ন বাসস্ট্যান্ডে থাকা বেসরকারি বাসে হামলা চালায় বলে অভিযোগ।বুধবার জলপাইগুড়ি শিলিগুড়ি মিনি বাস বন্ধ করে দেওয়া হয়েছে অ্যাসোসিয়েশনের তরফে।
Read More