Mohini Barman

74 Posts
গোয়েন্দা পুলিশ এবং জিআরপির যৌথ অভিযানে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে

গোয়েন্দা পুলিশ এবং জিআরপির যৌথ অভিযানে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে

ধর্মনগর রেল স্টেশনে সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। গোপন সূত্রের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ও জিআরপি যৌথভাবে অভিযান চালিয়ে শিলচর-আগরতলা ট্রেনের ১৫১১৮৮ নম্বর কোচ থেকে এক যুবককে আটক করে ধৃত যুবক হল খোয়াই জেলার চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের মিটন নাথ ভৌমিক পিতা: মৃত অমরেশ নাথ ভৌমিক। তার কাছ থেকে ৭৪,৫০০ টাকা নগদ অর্থ এবং সাবানের খোলসে লুকানো ২ কেস ব্রাউন সুগার উদ্ধার করা হয়। এই অভিযানের পর সংবাদমাধ্যমের কর্মীরা ধর্মনগর জিআরপি থানায় তথ্য সংগ্রহের জন্য গেলে, ওসি উত্তম কুমার কলই অনুপস্থিত ছিলেন এবং ফোনেও যোগাযোগ করা হলে ওসি  সংবাদ মাধ্যমের ফোন রিসিভ করেননি, তাই ফোন মারফত উনার সঙ্গে যোগাযোগ…
Read More
যৌথ উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন

যৌথ উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, ত্রিপুরা; ত্রিপুরা সরকারের বন দপ্তরের ত্রিপুরা বায়োডাইভারসিটি বোর্ড এবং আগরতলা সাইক্লোহোলিক্স ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির আচার্য সত্যম রায়চৌধুরীর দিকনির্দেশনায় ও অনুপ্রেরণায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের পরিবেশ দিবসের মূল স্লোগান ছিল — “প্লাস্টিক দূষণকে পরাজিত করুন”, যার প্রেক্ষিতে প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি সকাল ৬টায় শুরু হয় উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে, যার সূচনা করেন ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের মুখ্য বন সংরক্ষক শ্রী রবীন্দ্র কুমার শ্যামল, এ.সি.এফ. শ্রীমতি অনিমা দাস, টেকনো ইন্ডিয়া…
Read More
সার্বিক উন্নয়ন ও ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ প্রসারে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ

সার্বিক উন্নয়ন ও ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ প্রসারে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ

ত্রিপুরার জনজাতি অধ্যুষিত এলাকার সার্বিক উন্নয়ন ও ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ প্রসারে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্যের বর্তমান বিজেপি সরকার। এই লক্ষ্যকে সামনে রেখে উপজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা দিল্লিতে সাক্ষাৎ করেন ভারতের কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রী শ্রী জুয়াল ওরাম-এর সঙ্গে। এই সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী বিকাশ দেববর্মা বিস্তারিতভাবে উপস্থাপন করেন ত্রিপুরা রাজ্যের জনজাতি অধ্যুষিত অঞ্চলগুলির বাস্তব অবস্থা এবং উন্নয়নের সম্ভাব্য দিকগুলি। আলোচনায় উঠে আসে রাস্তা, বিদ্যুৎ, আধুনিক শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো, এবং ছাত্রছাত্রীদের উচ্চমানের শিক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়।শ্রী দেববর্মা জানান, কেন্দ্রীয় মন্ত্রী জুয়াল ওরাম অত্যন্ত মনোযোগ দিয়ে বিষয়গুলি শোনেন এবং আশ্বাস দেন যে, ত্রিপুরার জনজাতি অধ্যুষিত এলাকাগুলির…
Read More
উন্নয়ন সংক্রান্ত বিষয়ে পশ্চিম জেলার জেলা শাসকের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল

উন্নয়ন সংক্রান্ত বিষয়ে পশ্চিম জেলার জেলা শাসকের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল

পশ্চিম জেলার বিভিন্ন ব্লকে কেন্দ্রীয় সরকারের যে সকল উন্নয়নমূলক প্রকল্প'র কাজ চলছে তা ঘুরে দেখলেন রাজ্যে সফররত কেন্দ্রীয় সরকারের এক প্রতিনিধি দল। সেই সঙ্গে তারা পশ্চিম জেলার জেলাশাসকের সঙ্গে কথা বলেন। পশ্চিম জেলায় কেন্দ্রীয় প্রকল্পের কাজকর্ম দেখে তারা সন্তুষ্টি ব্যক্ত করেন। কেন্দ্রীয় সরকারের তরফে আন্ডার সেক্রেটারি ও সেকশন অফিসারদের জন্য ১৪২তম লেভেল-ডি প্রশিক্ষণ কর্মসূচি চলছে। ২৬মে থেকে ৬ জুন পর্যন্ত আয়োজিত এই লেভেল ডি প্রশিক্ষণ কর্মসূচিকে সফল করার জন্য ২২জন আধিকারিক দিল্লী থেকে এসেছেন। এই সব আধিকারিকরা কেন্দ্রীয় স্পনসরড স্কিম এবং রাজ্য সরকারের স্কিম গুলি নিয়ে আলোচনা করেছেন। এই প্রকল্প গুলো কতটুকু কার্যকর হয়েছে, সাধারণ মানুষ এই প্রকল্পের জন্য কতটুকু…
Read More
বিশাল পুলিশ বাহিনী থাকা সত্ত্বেও তালা ঝুললো উদয়পুর জেলাশাসকের অফিসে

বিশাল পুলিশ বাহিনী থাকা সত্ত্বেও তালা ঝুললো উদয়পুর জেলাশাসকের অফিসে

উত্তপ্ত পরিস্থিতি উদয়পুরে ! বিশাল পুলিশ বাহিনী সত্ত্বেও তালা ঝুললো গোমতী জেলা শাসক অফিসে। স্লোগান উঠলো জেলা শাসকের বিরুদ্ধে। ওই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ত্রিপুরার গোমতী জেলার উদয়পুরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এদিকে, গোমতী জেলা শাসক কার্যালয়ে তালা ঝুলাতে গিয়ে পুলিশ এবং তিপরা মথার যুব কর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়। তাতে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। প্রসঙ্গত, ২৬ মে প্রদ্যোত কিশোর দেবর্বমণের সাথে অভব্য আচরণ করেছেন গোমতী জেলার জেলা শাসক তড়িৎ কান্তি চাকমা। পরের দিনই মথার যুব সংগঠনের তরফ থেকে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার নিকট গোমতী জেলার শাসককে অপসারণের দাবি জানালো ওয়াইটিএফ। কিন্তু সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো…
Read More
পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী

পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী

রাজধানীর বন্যা কবলিত এলাকা ও ত্রাণ শিবির পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। সেই সঙ্গে বন্যা কবলিত এলাকায় এখনো যারা বাড়িঘরে রয়েছেন তাদের প্রশাসনিক নির্দেশ মেনে নিরাপদ আশ্রয়ে চলে আসার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য প্রশাসন পুরোপুরি প্রস্তুত রয়েছে। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে মুখ্যমন্ত্রী আজ রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ও আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের পাশে নিয়ে বন্যা কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। খতিয়ে দেখেন দুর্যোগ মোকাবিলার যাবতীয় ব্যবস্থাপনা। উল্লেখ্য, দুদিনের টানা বর্ষণে আগরতলা সহ পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়। সেই সঙ্গে হাওড়া নদী ও কাটাখালের…
Read More
বজ্রপাতের কারনে একটি হাতির মৃ*ত্যু

বজ্রপাতের কারনে একটি হাতির মৃ*ত্যু

বজ্রপাতের কারনে হারিয়ে গেল আরো একটি হাতি। মুঙ্গিয়াকামী আর ডি ব্লক এলাকার দক্ষিণ মহারানীপুর এডিসি ভিলেজের দোখাইকামী এলাকাতে শুক্রবার  স্থানীয় মানুষদের থেকে খবর পায় হাতির সেচ্ছাসেবক'রা। খবর পেয়েই তেলিয়ামুড়া এবং মুঙ্গিয়াকামী এলাকার বনদপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যায়। তেলিয়ামুড়া পশু চিকিৎসালয় থেকে  এসিস্ট্যান্ট ডাইরেক্টর ডক্টর বিশ্বভারতী দেববর্মার নেতৃত্বে ডঃ সৃজন দেববর্মা, ডক্টর মাল্টিনা দেববর্মা, ডক্টর অভিষেক পাল মৃত হাতির পোস্টমর্টেমের জন্য দোখায় কামীতে যান। বিকাল নাগাদ মৃত হাতেটির দেহ ময়নাতদন্তের পর জানান বজ্রপাতের কারণেই হাতিটির মৃত্যু হয়েছে। পশু চিকিৎসক টিমের ময়নাতদন্তের পর বন দপ্তরের আধিকারিকরা দোখাই কামীতেই জে.সি.বি দিয়ে মাটি খুঁড়ে হাতিটিকে মাটিচাপা দিয়ে দেয়। এখানে প্রসঙ্গত উল্লেখ্য,, গত দেড় বছরে…
Read More
রাজ্যের জাতীয় সড়ক গুলির সংস্কার ও নির্মাণের কাজ দ্রুত শেষ করার কথা জানান মুখ্যমন্ত্রী

রাজ্যের জাতীয় সড়ক গুলির সংস্কার ও নির্মাণের কাজ দ্রুত শেষ করার কথা জানান মুখ্যমন্ত্রী

গত দুদিনে রাজ্যে অবিরাম বৃষ্টিতে রাজ্যের জাতীয় সড়কগুলির বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কিছু জায়গায় সড়ক নির্মাণের কাজ চলছে। যার ফলে স্বাভাবিক চলাচলের ক্ষেত্রে জন সাধারণকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহা এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং হাইওয়ে মন্ত্রী নীতিন গড়করি'র সঙ্গে টেলিফোনে কথা বলেন। রাজ্যের জাতীয় সড়ক গুলির সংস্কার ও নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য অনুরোধ জানান। কেন্দ্রীয় মন্ত্রী শ্রীগড়করি মুখ্যমন্ত্রীকে খুব দ্রুত এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।
Read More
পুষ্পবন্ত প্যালেসে ফাইভ স্টার হেরিটেজ হোটেল গড়ে তুলতে লিজ এগ্রিমেন্ট স্বাক্ষর: মুখ্যমন্ত্রী

পুষ্পবন্ত প্যালেসে ফাইভ স্টার হেরিটেজ হোটেল গড়ে তুলতে লিজ এগ্রিমেন্ট স্বাক্ষর: মুখ্যমন্ত্রী

পুষ্পবন্ত প্যালেসে ফাইভ স্টার হেরিটেজ হোটেল গড়ে তুলতে আজ আইএইচসিএল এর সঙ্গে লিজ এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে ত্রিপুরা রাজ্যে পর্যটন শিল্পকে আরো সমৃদ্ধ করা যাবে। আজ টিআইএফটি কনফারেন্স হলে তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেল উন্নয়নের লক্ষ্যে পর্যটন দপ্তর ও ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড (আইএইচসিএল) এর মধ্যে লিজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, যখনই আমরা রাজ্যের বাইরে যাই, তখন তাজ গ্রুপের হোটেল সহ বড় বড় হোটেলগুলি দেখতে পাই এবং ত্রিপুরায় কবে এ জাতীয় কিছু হবে সেটা…
Read More
মৃ*ত শিশুদের পরিবারকে ৮ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

মৃ*ত শিশুদের পরিবারকে ৮ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা পূর্ব চানমারি এলাকায় গভীর গর্তের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হওয়া দুই শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। আজ বিকেলে জিরানিয়া এলাকায় মৃত ভাইবোনের আদি বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। প্রশাসনিক নিয়ম মেনে ক্ষতিগ্রস্ত পরিবারটির হাতে ৮ লক্ষ টাকা সহায়তা দেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় আগরতলা পূর্ব চানমারি এলাকার বাসিন্দা কৃষ্ণ দেবনাথের ছেলে প্রসেনজিৎ দেবনাথ (১১) এবং মেয়ে প্রিয়াঙ্কা দেবনাথ (০৭)-এর মর্মান্তিক মৃত্যু হয়। নির্মাণ কাজে খনন করা একটি জলভর্তি গভীর গর্ত থেকে গতকাল সকালে একসঙ্গে দুই ভাইবোনের নিথর দেহ উদ্ধার করা হয়। গত শনিবার থেকে বাড়ির লোকজন তাদের খুঁজে পাচ্ছিলেন…
Read More